All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,336 reports found
Report a bribe
Refused Other public office ৳6.0K

নতুন আইডি কার্ডের ছবি উত্তোলনের জন্য টাকা চাওয়া প্রসঙ্গে

নতুন আইডি কার্ডের ছবি তুলা, েটাকা না দিলে মোবাইলে মেসে দিবে না, তাই মেসে দেওয়ার জন্য 6000 টাকা দুটি আিইডি কার্ডের জন্য পরিশোধ করেছি। টাকা না দিলে মোবাইলে মেসে দিবে না, মোবাইলে মেসেস না গেলে ছবি তুলেতে পারে না। আমাদের হাওড়েরর যাতায়াত করা খুবই কঠিন, একদিনে যাতায়াত করা 500 টাকা লাগে। যেখানে বলে যে, আপনার ফাইল জমা দিয়ে যান, মেসে গেলে আসবেন, যা আমাদের হাওড় এলাকার জন্য খুবই কষ্টকর। তাই ঘুস দিলে আর মেসেসে জন্য অপেক্ষা করতে হেব না।

মিঠামইন উপজেলা, কিশোরগঞ্জ জেলা, Dhaka 3 September 2026 4 views
0 Comments
Refused BRTA ৳16.0K

ড্রাইভিং লাইসেন্স

ফেনী বিআরটিএ অফিসে দালালচক্র ও অনিয়মের অভিযোগ ফেনী বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি এবং দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কোনো ব্যক্তি নিজে আবেদন করে নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গেলে তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। অন্যদিকে, দালালের মাধ্যমে কাজ করালে সহজে প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় এবং এর জন্য প্রায় ১৭ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। ফেনী বিআরটিএ অফিসের আশপাশে দালালদের নিয়মিত আনাগোনা রয়েছে বলেও অভিযোগ রয়েছে। তারা সেবাগ্রহীতাদের বিভিন্নভাবে প্রভাবিত করে এবং দালালের মাধ্যমে কাজ করানোর জন্য উৎসাহিত করে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

ফেনী, Chattogram 3 September 2026 4 views
0 Comments
Refused Other public office ৳2.0K

জন্মসনদ ও বোটার আইডি সংক্রান্ত

জন্মসনদের আর বোটার আইডির জন্মসাল পরিবর্তন করতে গেছি সালায় আমারে বলে যে চা খাওয়ার পয়সা দিলে ভালো হইতো বাতিজা, নজরে থাকতো আমি জিগাস করলাম যে কত দিমু 🙄 কয় দাও ২ হাজার হইলেই হইবো যাতে তুমি পাসপোর্ট বানাইবা জলদি কইরা দিমু😂

জিলা লক্ষিপুর,রামগঞ্জ,দরবেশপুর, Chattogram 3 September 2026 1 views
0 Comments
Refused Land Office ৳200

জমির খাজনা

জমির খাজনা দেয়ার জন্যে অনলাইন এ আবেদন করেছি সব ধরনের ডকুমেন্টস দিয়ে। এইটা নাকি সরাসরি অফিসে গিয়ে প্রথমবার aprove করতে হয়। খাজনা এসেছিল ৩৫৪ টাকা। আর তাকে নাকি খুশি হয়ে ২০০ টাকা বাড়িয়ে দিতে হবে। অনেক কষ্ট করে অনলাইন আপ্লিকেশন আপ্রুভ করতে হয়েছে নাকি তাকে। মানুষ নাকি তাকে খুশি হয়ে বকসিস দেয়🫡। তার চেহারা তো ভয়ংকর, খুশি হয় কিভাবে বুঝি না ভয় পাবার বদলে🥴। কাছে টাকা নাই বলে চলে এসেছিলাম।

পুরাতন আজম্পুর, মিরপুর, কুষ্টিয়া, Khulna 3 September 2026 0 views
0 Comments
Refused Land Office ৳20.3K

জমি রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রির করতে ১% অলিখিত ভাবে দিতে সাবরেজিস্টার কে এবং যে হাতের আঙুলের ছাপ নিবে তাকে ২০০-৫০০ টাকা পূযন্ত কারন টাকা না দিলে দেরী করে এবং পিছনে পিছনে আসে..এটা অলিখিত ঘুষ সবাই অবস্হ

লৌহজং, Dhaka 3 September 2026 2 views
0 Comments
Refused Accounts Office ৳300.0K

নারায়নগঞ্জ ডিসি অফিস

আমি নারায়নগঞ্জ জেলা প্রশাসক অফিসে, অফিস সহকারী হিসেবে রিটেন পরিক্ষা দেই এবং পরিক্ষায় উর্ত্তীণ হই। তখন আমার মুক্তিযোদ্ধা কোটা ছিল। কিন্তূ ১৩,০০,০০০ টাকার বিনিময়ে অন্য কাউকে চাকরিটা দিয়ে দেন।

নারায়নগঞ্জ, Dhaka 3 September 2026 1 views
0 Comments
Refused Land Office ৳100.0K

আর এস রেকর্ড সংশোধন

এ এস ও অফিসার তদন্ত প্রতিবেদন আমার পক্ষে দেবার জন্য টাকা দাবি করে। কিন্তু আমার কাগজপত্র সব সঠিক। টাকা না দেবার কারনে আমার বিপক্ষে রিপোর্ট দেয় । আমি চূড়ান্ত শুনানি তে হেরে যায়। রেকর্ড আর আমার নামে হলো না। অবৈধ মালিকের নামে রেকর্ড হলো

বগুড়া, Rajshahi 3 September 2026 1 views
0 Comments
Refused BRTA ৳4.0K

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন

অভিযোগের বিষয়: বিআরটিএ মিরপুর কার্যালয়ের ৩১৪ নম্বর কক্ষে দালালদের মাধ্যমে ফাইল অনুমোদন ও সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ মিরপুর-১৩ বিআরটিএ কার্যালয়ের ৩১৪ নম্বর কক্ষকে কেন্দ্র করে একটি গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, কিছু দালালের ফাইলে একটি বিশেষ ধরনের চিহ্ন/সংকেত ব্যবহার করা হয়। ওই চিহ্নযুক্ত ফাইল দেখলেই সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ধরনের জটিলতা ছাড়াই দ্রুত ফাইলটি অনুমোদন করে দেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, পরবর্তীতে এসব দালালের কাছ থেকে কাজের বিনিময়ে একটি নির্দিষ্ট শতাংশ অর্থ নেওয়া হয়। অন্যদিকে, যেসব ফাইলে ওই বিশেষ চিহ্ন থাকে না এবং যারা কোনো দালালের সহযোগিতা না নিয়ে নিজেরাই নিয়ম মেনে কাজ করতে চান, তাদের বিভিন্ন ছোটখাটো অজুহাত দেখিয়ে বারবার ফেরত পাঠানো হ

ঢাকা, Dhaka 3 September 2026 2 views
0 Comments
Refused Land Office ৳15.0K

নামজারি আবেদনে ফাইল এর সাথে টাকা দিলে কাজ হয় দ্রুত। আর না দিলে........

নামজারি আবেদন করে ইউনিয়ন ভূমি অফিসে সকল কাগজপত্র নিয়ে গিয়েছি। অনেক সময় অতিবাহিত হওয়ার পর দেখি মনজুর হয়নি। পরে টাকা পয়সা দেওয়ার কথা ইঙ্গিত দিয়ে বুঝিয়েছে। পরে কয়েকজনের সাথে জিজ্ঞেস করে জানতে পারলাম যেগুলো টাকা দেয় তাড়াতাড়ি হয় যেগুলো টাকা দেয় না অনেক দেরি হয় অথবা একসময় না মঞ্জুর হয়ে যায়। উপজেলা ভূমি অফিসের অবস্থা ও এরকমই ফাইলের সাথেএকটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে ডকুমেন্ট যাচাই-বাছাই ছাড়া দ্রুত হয়ে যায়। আর ফাইলের সাথে কোন টাকা পয়সা না দিলে সেটা হতে অনেক সময় লাগে অথবা একসময় নামঞ্জুর হয়ে যায়।

আড়াইহাজার, নারায়ণগঞ্জ।, Dhaka 3 September 2026 3 views
0 Comments
Refused Land Office ৳12.0K

নামজারি করা

আমার বাবার নামে, নামকজারি করবো জায়গা, এতে করে ওসখালী ভূমি অফিস থেকে ১২০০০ টাকা চাওয়া হয়, বললাম কিসের টাকা এইটা, ওনারা বলে সরকারি ফিস, সাথে আমরা যে যাবো সেই খরচ

ওসখালী, হাতিয়া, নোয়াখালী, Chattogram 3 September 2026 2 views
0 Comments