All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Other public office ৳2.00M

চাকরির জন্যে

দেশের একটি নামিদামি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সামান্য (গ্রেড-১৩) চাকরির জন্যে উপরোক্ত অর্থ দাবী করা হয়েছিলো। যিনি চেয়েছিলো তিনি নিজেও একটি নামিদামী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত।

খুলনা, Khulna 25 August 2026 2 views KH2JLVCS
0 Comments
Refused Land Office ৳100.0K

নামজারি

দক্ষিন রাংগুনিয়ার,পদুয়া ইউনিয়ন ভুমি অফিসে,দুই তহসিলদার, যাদের কলম টাকা ছাড়া চলেনা, আমার থেকে নামজারি প্রস্তাব পাঠানোর কথা বলে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করছে প্রথমে,যা আমি করতে বাধ্য হয়ছি,পরে আমার কাজ হচ্ছেনা বলে আবার এক লক্ষ টাকা দাবি করছে যা আমি দিতে অস্বীকার করছি,এখনো পর্যন্ত আমার কাজটি হয়নি।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 2 views CTSU974U
0 Comments
Refused Education Office ৳18.0K

মেডিক্যাল ছুটির বিল

ডামুড্যা শিক্ষা অফিসের কেরানি, বিলে অর্ধেক টাকা দাবি করে। বলে টাকা না দিলে বিল পাশ হবে না। বিল পাশ করাইতে চাইলে তার টাকা দিতে হবেই। শিক্ষা অফিসার নিরব ভূমিকায় ছিলো। আমার বিলের জন্য যেই পরিমাণ হয়রানি করা হয়েছে তা কল্পনা করা যায় না। এক বছর সময় লাগছে, বিল পাশ করাতে। তাও হইতো না, যদি না আমি জেলা শিক্ষা অফিসারের দ্বারস্থ না হইতাম। আমি জীবন টাকে তেজপাতায় পরিনত করেছিলো এক ঘুষখোর।

ডামুড্যা, শরীয়তপুর, Dhaka 25 August 2026 2 views DKWGGVXM
0 Comments
Refused Land Office ৳6.0K

নামজারি বা মিউটেশন

সরকারি ফি ১১৭০, নায়েবকে ৬০০০ টাকা না দিলে ভুল রিপোর্ট দিবে। টাকা দেই নাই করেছেও তাই। এখন বনে বনে ঘুরি। এখনো হয়নি কাজটি।

ঘারিন্দা ইউনিয়ন ভূমি অফিস, টাংগাইল সদর, Dhaka 25 August 2026 2 views DK5S57VH
0 Comments
Refused City Corporation ৳5.0K

পারিবারীক ওয়ারিশ সনদ আবেদন ও অন্যান্য বিষয়

আমার আব্বুর মৃত্যুতে ওনার পেনশনের কাজে আমাদের ওয়ারিশ সনদ লাগবে,তো ইউনিয়ন অফিসে গেলাম।আমাকে অনেক হয়রানি,দিনে ৩/৪ বার যাওয়া আসা। এরকম প্রায় ৩০-৩৫ দিন চললো। এদিকে আব্বুর অফিসে কাগজগুলো জমা দেওয়ার জন্যও চাপ দিচ্ছে। না হলে পেনশন বন্ধ হয়ে যাবে। তারপর ওনারা আমাকে বললো ৪-৫ হাজার টাকা লাগবে হেনতেন বুজাইলো। আমি এডুকেটেড কত সরকারি ফি তা জানি। ওনাদেরকে বললে ওনারা আমাকে বের করে দেয়। সচিব যিনি ছিলো উনিই মূল হোতা।ওনার সাথে কম্পিউটার অপারেটরে যিনি উনিই এসব কাজ করে সচিবের কাছে পাঠায়। আর ওনারা ভাগ করে নেয় সবার সামনেই। গ্রামের লোকতো কেওই এসবকে গুরুত্ব দেয়না। ওনাদেরকে বিলিব করায় দিসে এসব সরকারি খরচ।এরকম হয়রানি প্রতিনিয়ত হচ্ছে। সরকারের উচিত এসবের দিকে জোর দেওয়া,তানাহলে জনগন মুখ পিরিয়ে নিবে একদিন।

ইউনিয়ন অফিস, সিন্দুরপুর। যেটা ফেনী জেলার দাগনভূঞা উপজেলার, Chattogram 25 August 2026 2 views CTA6ET8S
0 Comments
Refused Land Office ৳100.0K

নামজারী

আমার একটি দলিল নামজারী করতে বর্তমানে ১ লক্ষ টাকা ঘুষ চায়। শুধু আমার নয় মাধবপুর ভূমি অফিসের কর্মকর্তারা দলিল নামজারী করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা জনগণ থেকে নিচ্ছে।

হবিগনজ, মাধবপুর, Sylhet 25 August 2026 2 views SYTDTWMH
0 Comments
Refused Land Office ৳1.00M

নামজারী খতিয়ান সৃজন

পুরাতন দলিল আর জমির পরিমাণ বেশি ছিল প্রায় ১৫ শতাংশ। ওয়ারিশ মূলে নামজারি। এতেই চরম মূল্য বাকলিয়া সার্কেল ভুমি অফিস ও আগ্রাবাদ সার্কেল ভূমি অফিস, মহানগর, চট্টগ্রাম।

শহর, Chattogram 25 August 2026 3 views CTAMRFMH
0 Comments
Refused Passport Office ৳500

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশনে চা নাস্তা খাওয়া টাকা চেয়েছে ৫০০ টাকা দিলাম। এস আই রীতিমতো অফিস খুলে বসেছিলো ফোন করে অফিসে ডাকত প্রত্যেক এর কাছ থেকে ৫০০-১০০০-২০০০ যেভাবে যা পারত নিত

Faridpur, Dhaka 25 August 2026 3 views DKY658M2
0 Comments
Refused Land Office ৳50.0K

নাম খারিজ

নাম খারিজ। নাম খারিজ/রেকর্ড সংশোধন মামলায় রায় পাওয়ার পরও সব কাগজ ঠিক থাকলেও জমির পরিমাণ অনুযায়ী ঘুষ চাওয়া হয়। ঘুষ না দিলে বিভিন্ন কারণ দেখিয়ে নাম খারিজ বাতিল/দেরি করানো হয়। মাসের মাস ঘুরেও কাজ হয় না।

কুড়িগ্রাম সদর, Rangpur 25 August 2026 3 views RN49DFRT
0 Comments
Refused Other public office ৳800.0K

বিশ্ববিদ্যালয়ের নিয়োগের সময় টাকা চেয়েছিলো

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ২০১৫ সালে টাকা চাইলো ফোন করে সরাসরি। আমার মনে হয়েছে নিজের যোগ্যতায় আমি জব পাবো। আর টাকা দিয়ে চাকরিতে ঢোকা মানে নিজের কাছে আজীবন ছোট হওয়া

ঢাকা, Dhaka 25 August 2026 2 views DKN8PYBP
0 Comments
Refused Public Hospital ৳100

বেডের জন্য

হাসপাতাল থেকে সীট কেটে দিলে ওয়ার্ড বয় যে থাকে সে ছাড় পত্র দেওয়ার সময় টাকা দাবি করে। অনেকের থেকেই ১০০/২০০৳ করে নিয়েছে। আমার কাছে টাকা দাবি করলে আমি সেটা প্রত্যাখ্যান করি এবং তার সাথে তর্কে জড়িয়ে যাই।

শহর, Chattogram 25 August 2026 2 views CTGD2ZJS
0 Comments
Refused Other public office ৳100.0K

কৃষি অফিসের দূর্নীতি

কেন্দুয়া উপজেলার কৃষি অফিসার হিন্দু ভদ্র লোক টাকার জন্য ডিলারদের প্রতিষ্ঠানে যায়। বিগত সরকারের আমলের একটা লাইসেন্স ঠিকিয়ে রাখার জন্য ১লাখ টাকা নেয়। কিন্তু কোন কাজ ও করেনাই। উল্টো লাইসেন্স এর ক্ষতি করলো অফিসার উনি আবার একটা ইউনিয়ের প্রশাসকের দ্বায়িত্বেও আছেন।

কেন্দুয়া উপজেলা কৃষি অফিস নেত্রকোণা, Mymensingh 25 August 2026 2 views MYJHWSML
0 Comments
Refused Passport Office ৳5.0K

পাসপোর্টের ডকুমেন্টস জমা দিতে গিয়ে

পাসপোর্ট এর কাগজপত্র জমা দেয়ার পর, যতবার গিয়েছি নতুন নতুন ডকুমেন্ট চাইছিল। যেগুলো তালিকাভুক্ত নয়। যেমন নাগরিকত্ব সনদ। আমাকে তিন চার দিন ঘোরানোর পর বললো, আপনি "অমুক" এর সাথে কথা বলুন, তার পেছনেই একজন পিওন বা সামথিং। সে বললো, আমরা সব ঠিক করে দিব, ৫ এর কম হবেনা। সবাই পাবে। আমি একা নিব না। আমি না দিয়ে তথ্য নিজেই সংশোধন করি। পরে দেখা যায়, অনলাইন পেমেন্টের করার পর তাদের দাবী অনুযায়ী তথ্য সংশোধন এর কারণে আমার পেমেন্টের সাথে পাসপোর্ট এর আবেদনের সম্পর্ক ক্যান্সেল হয়ে গিয়েছে। আমার ফি সব সব শেষ!

পাচলাইশ, Chattogram 25 August 2026 3 views CT32F2N4
0 Comments
Refused Sub-Registry Office ৳3.0K

জমির দলিল উত্তোলন

২০১০ সালে জমিন দলিল করেছি,আমি এখন দলিল উঠাইতে গেছি, যে তারিখে দলিল হইছে সেই তারিখ বলছি কিন্তু সে বলতেছে দলিল পাওয়া যাচ্ছে না। আমি বললাম তাহলে এখন আমি কি করতে পারি সে বলল ৩০০০ টাকা দিলে দলিল পাওয়া যাবে,অন্যভাবে খুঁজে বের করে দেওয়া যাবে।

মুক্তাগাছা, Mymensingh 25 August 2026 2 views MYVT4RL6
0 Comments