সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১

চিকিৎসা গ্রহন

আমি গত দুইদিন আগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে এলার্জির সমস্যার কারনে টিকিট নিয়ে সিরিয়ালে ২ ঘন্টা দাঁড়িয়ে চিকিৎসার জন্য ডাক্তার কক্ষে যাই। সেখানে গিয়ে দেখি ডাক্তার সাব একপাশে চেয়ারে শোয়ে আছেন আর উনার ইন্টার্নিরা আমার মতো চিকিৎসা সেবা গ্রহনকারীদের ১/২ মিনিট করে দায় সারা চিকিৎসা দিচ্ছেন। এখন আমার প্রশ্ন হলো একজন ডাক্তার উনার সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন না করে টাইমপাস করে প্রাইভেট চেম্বার করতে চলে যাওয়া কি দুর্নীতি বা ঘুষের চেয়ে কম।

সিলেট, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SY44QXB2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

ভূমি উন্নয়ন কর প্রদান

জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কর দিতে হয়। তাই কর দিতে গেলে ওয়েবসাইট এ পেমেন্ট অপশন আছে। কিন্তু এই অপশন বন্ধ করে রেখেছে সংশ্লিষ্ট যারা আছে। অন্য জেলায় জমি থাকায় সেই জমির করে দিতে গেলে পেমেন্ট অপশন আসে ।। কিন্তু ঢাকার অদূরে সাভার উপজেলার কাউন্ডিয়া ইউনিয়নের জমির কর দেয়া যায়না । কারণ কাউন্দিয়া ব্রিজ কাজ চলমান থাকায় এখানকার জমির দাম অনেক বেড়ে গিয়েছে এবং কেনা বেচা বেড়েছে। যেহেতু জমির মালিক জমি বিক্রি করবে সেহেতু কর দিতে হবে। এখন কর না দিতে পেরে আপনি ভূমি অফিসে গেলে টাকা ঘুষ দিলে আপনার জমির কর এর পেমেন্ট অপশন ওয়েবসাইটে চলে আসে। ফলে আপনি এবার ওয়েবসাইট থেকে কর পেমেন্ট করলে জমি বিক্রি করতে পারবেন। প্রতিদিন এর অনেক জমির ভূমি উন্নয়ন করের পেমেন্ট অপশন অন করে অনেক টাকা ঘুষ নিচ্ছে ।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKUUHLJR
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳২.০০ লাখ

কর প্রদান

বাংলাদেশ কর অধিতপ্তরের ভিতরের দুর্নীতি আকাশ ছোয়া। ১২ লাখ টাকার কর মাত্র দুই থেকে তিন লাখ টাকায় মওকুফ করা হয়। এমনকি ভিতরের কর্মচারীরা কিভাবে কর প্রদানকারীর বর্তমান সম্পত্তি উধাও করে তার কর ফাঁকি দেওয়ার ব্যাবস্থা করে। এতে কর অফিসের সবার টাকার পাহার হয় তবে সরকারের টাকা থাকেনা।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGUX2F3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজুক)কদমতলী এরিয়ার আজ থেকে সাত মাস আগে নির্মাণ ভবনের বিদ্যুতের মিটারগুলো খুলে নিয়ে যায়। পরবর্তীতে এই মিটারগুলো উত্তোলন করতে গিয়ে। অথরাইজ -৭ অফিসার — এবং তার অর্ধনস্থ কর্মচারী মিলে একেকজন থেকে পাঁচ থেকে আট লাখ টাকা ঘোষ দাবি করে। অনেকে এই টাকাগুলো পরিশোধ করে এবং ভুয়া কাগজপত্রী নথি জমা দিয়ে। মিটারগুলো ক্লিয়ারেন্স পেপার নেয়। এবং রাজুকে আমার অভিজ্ঞতা খুবই বাজে এখানে প্রত্যেকটি লোক দুর্নীতির সাথে যুক্ত। আপনি যদি গত সাগের এই কার্যক্রম গুলো পরিলক্ষিত করেন। এই মিটারগুলো কিভাবে দেওয়া হয়েছে। ওকে দেয়া হয়েছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK8U35PU
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১০০

দোকানের মাসিক খাজনা জমা

প্রতি মাসে দোকানের সিটি কর্পোরেশনের ভাড়া বাবদ জমা দিতে যাই সে ক্ষেত্রে সে চা খরচ দাবি করে প্রতি মাসেই এবং যে ৯১৬ টাকা জমা নেওয়ার কথা সে ক্ষেত্রে দেখা যায় সে উত্তর এসব থেকে বেশি টাকা রাখে প্রায় ১০০ টাকা ৫০ টাকা ৩০ টাকা

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHHRCG48
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

পরচা (খতিয়ান) এটেস্টেশন

গিয়েছিলাম খতিয়ান এটেস্টেশন করার জন্য। তারাই খবর দিয়েছিল আগস্টের ১৩ তারিখের মধ্যে করতে হবে। গেলাম ১০ তারিখ। যাওয়ার পর ব্বিভিন্ন ডকুমেন্টস চাইল যা সাথে ছিল না সব ফোটোকপি ছিল। তারপরও অরিজিনাল চাইছিল। পরে আমার লোক তাদের ডাকল। তারা খতিয়ান এটেস্টড করার জন্য প্রথমে ৫০,০০০ টাকা চাইল। পরে আমার লোক ওদের সাথে কতক্ষন দরাদরি করার পর ৩০,০০০টাকার কমে হবে না বলে চলে গেল। আমি পরে যোগাযোগ করব বলে চলে এলাম। ঘটনাটি ছিল কাশিমপুর ভুমি অফিসের সাথে লাগানো। শুধুমাত্র রেকর্ড অফিস। শুধুমাত্র একটা সাইন করার জন্য ৩০,০০০ টাকা। তারা দিনে কত টাকা ইনকাম করে?

কাশিমপুর, গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQ4J8QA
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

বেতন ফিক্সেশন

বেতন ফিক্সেশনের ফাইল অনুমোদন করার জন্য জেলা হিসাব রক্ষণ অফিস সরাসরি ঘুষ না চাইলেও ফাইল রেখে যেতে বলেছিল৷ পরে খোজ নিতে কল দিলে অডিটর জানায় যে একজন পিওন পাঠাতে তাহলে ফাইল অনুমোদন হয়ে যাবে। পিওন কে পাঠানোর পর পিওন আমাকে জানায় যে, এক হাজার টাকা না দিলে ফাইল অনুমোদন হবেনা।

পাবনা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJNXCZW5
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.০ হাজার

দলিল লেখা

আমি এটা প্রত্যাখ্যান করার কারণে সকাল দশটায় দলিল জমা দিয়ে সন্ধ্যা ছয়টায় শেষ হয়েছে।

জামালপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYVDY8QV
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১৪.০ হাজার

বাইক ড্রাইভিং লাইসেন্স

পিরোজপুর brta তে দালাল ও মেজিস্টেট ও অফিস সহকারি রা মিলে টাকার মাধ্যমে বাইক ও গাড়ির লাইসেন্স দেয়া হয়। আমি দেখেছি জারা জিক জেক পড়িক্ষা য় ফেল করার পড় ও তাদে পাস হয়ে জায়। তাদের সাথে কাথা বলার পড় তারা বলে 14000 টাকায় কন্টাক্ট হয়েছে

brta পিরোজপুর সদর, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRDT8VFN
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

নতুন পাসপোর্ট এর আবেদন করা

আমি যথারিতি আমার পাসপোর্ট এর আবেদন করার জন্য যাই,আমি সমস্ত কাগজ সাবমিট করার পর সরকারি চার্জ অনুযায়ী টাকা পরিশোধ করতে গেলে ওখানকার একজন বলে এ টাকায় হবেনা,আপনাকে মোট ১৫০০০ টাকা দিতে হবে,,কিসের জানতে চাইলে ঝামেলা করে,,অতপর আমি না বলে চলে আসি।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJUEK8XW
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০ হাজার

জেলা রেজিস্ট্রা অফিস

আমি ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রি অফিসে তারিখ দিয়ে দলিল খুঁজতে যায় । আমার কাছে তারিখ প্রতি ১ হাজার টাকা চায়। আমি ১৯৭০ সালের দলিল খুঁজতে যায়। একটা নকল দোয়ানি নিচ্ছে ৩০০০ থেকে ৬০০০ টাকা।। আমি চাই ঠাকুরগাঁও দুদক সাধারণ মানুষ হিসেবে অফিসে গিয়ে খবর যেন নেয়।

ঠাকুরগাঁও, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNGZ5UZR
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খারিজ

বিষয়: আমার ক্রয়কৃত জমি অন্যের নামে খারিজ করে দেওয়া এবং সংশোধনের জন্য টাকা দাবি করার বিষয়ে অভিযোগ আমি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের একজন জমির মালিক। আমি পূর্বের মালিকের কাছ থেকে বৈধভাবে জমি ক্রয় করেছি এবং জমিটির আর.এস. খারিজসহ যাবতীয় খরচ বহন করেছি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আমার জমি খারিজ করার বিষয়টি সম্পূর্ণভাবে জানতেন। কিন্তু পরবর্তীতে আমার জমির বিষয়ে আমাকে না জানিয়ে একই জমি অন্য ব্যক্তির নামে খারিজ করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে চাইলে আমি সংশ্লিষ্ট ব্যক্তিকে বলি, “আপনারা তো আমার জমি খারিজ করে দিয়েছেন এবং আমি আপনাদের কাছ থেকেই জমিটি ক্রয় করেছি। জমির আর.এস. খারিজের খরচও আমি দিয়েছি। তাহলে সবকিছু জানা থাকা সত্ত্বেও আবার অন্যের নামে খারিজ করে দিলেন কেন?” এর উত্তরে আমাকে বলা হয়

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKLYGU66
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

হারানো জিডিতে টাকা ঘুষ গ্রহণ

আমি নোয়াখালীে জেলা কোম্পানীগঞ্জ থানা বরাবর একটি চেক হারানোর জিডি অনলাইনে আবেদন করি। দীর্ঘক্ষন অনলাইনে অটো এপ্রুভ বা জিডি নম্বর না পড়ায়, থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত আমার কাছ হইতে ৫০০ টাকা দাবি করিলে, আমি ৫০০ টাকার রশিদ চাওয়ায় তিনি আর টাকা দাবী করেন নাই।

নোয়াখালী কোম্পানীগঞ্জ থানা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTQ3KQ7Z
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

সুলভ মুল্য কার্ড; খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদপ্তর থেকে ইস্যুকৃত সুলভ মুল্য কার্ড যার মাধ্যমে ৩০ কেজি চাল প্রতি কেজি ১৫টাকা করে দেয় । অধিদপ্তর হতে পুরাতন কার্ড নবায়ন করে ডিলারের কাছে পাঠানো হয়েছে বিতরণ করার জন্য। সেই কার্ড নিতে ১০০টাকা ঘুষ দিতে হয়।

তিস্তা, লালমনিরহাট, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNHEXHT6
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নতুন ভোটার আবেদন একদিনে করে দিবে বলে গুষ

এই নির্বাচন অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না ভোটার থেকে শুরু করে ভোটার ট্রান্সফার ও আইডি সংশোধন সহ নানা ধরণের টাকা চেয়ে থাকে সোজা কথা প্রতি মঙ্গল বার টাকা ছাড়া কোন প্রকার ভোটার করা হয় না টাকা না দিলে না ধরণের ভূল ধরে আজ না কাল কাল না পরশু তারিয়ে দেয়

চৌহালী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJWW84AV
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৯০.০০ লাখ

life care

DGDA office akta ghuser atur ghor .tara vibinno benami company er file tk kheye cere dey. age jantam poliche sob theke besi ghus khay akn dekse raghob boyal holo drug super o dgda office .er protikar hbe ki na jani . Bexter namok Bogra akta company dgda kine nise .

Rajbari, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKMKCNDZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং লাইসেন্স ভর্তি পরীক্ষার জন্য যে ফরম তোলার লাগে সেই ফর্মটি নেওয়ার জন্য প্রতিফরমের জন্য ২০০ টাকা করে দেওয়ার লাগে যেটা বিএমইটি সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে।

ঠাকুরগাঁও, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN6GRMK5
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

ভুমি যে কোন সেবা গ্রহণে জন্য রংপুর মাহিগঞ্জ ভুমি অফিসে ঘুস ছাড়া কাজ হয় না। বিশেষ করে ইনামজারীর ক্ষে্

ভুমি যে কোন সেবা গ্রহণে জন্য রংপুর মাহিগঞ্জ ভুমি অফিসে ঘুস ছাড়া কাজ হয় না। বিশেষ করে ইনামজারীর, এবং জমির বিভিন্ন সমস্য সমাধানে কর্মকতা কর্মচারী মোবাইলে যোগাযোগ করে সেবা গ্রহন কারিকে সেটিং দেয়। যাহা আইনত অপরাধ মনে করি।

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNWBKH8K
মন্তব্য