সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি কর অফিস ৳২০.০ হাজার

নাই

চট্টগ্রাম গ্রাম আয়কর অঞ্চল ৪ — তার অফিসে বাহিরে বিকাল ৬ টা থেকে জিসির মোর কুসুমবাগ অফিস করে দুই কোটি টাকা একটা ফাইল ৮০ লাখে করে দিবে তাকে বিশ হাজার দিতে। করার কিছু নাই না আমার কাজ আটকে থাকবে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTHNM27X
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০০

করোনা ভ্যাকসিন কার্ড নিবন্ধন

আমি একটি করোনা ভ্যাকসিনের কার্ড অনলাইন নিবন্ধন করতে গিয়েছিলাম,আমি কলেজের মাধ্যমে ভ্যাকসিনটা নিয়েছিলাম সবকিছু ডকুমেন্ট সবকিছু দেওয়ার পরেও নিবন্ধন করার জন্য আমার থেকে ৫০০ টাকা দাবি করে যেটি আমি দেই নাই পরবর্তীতে আমার আর কাজটি করা হয় নাই, এবং তার ব্যবহার ছিল খুবই বাজে।

ব্রাহ্মণবাড়িয়া,সরাইল, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4QXBQP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.০০ লাখ

নিয়োগ বাণিজ্য

পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO) এর স্মারক নং ৪২.০২.০০০০.০০৩.১৮.০১০.১৯(৩য় খন্ড)-৬৩৯, তারিখ ১৯/০১/২০২২ খ্রি. নিয়োগের উপ-সহকারী প্রকৌশলী/কার্টোগ্রাফার পদের নিয়োগ পরীক্ষা ঢাকার নিজ ভবনে ডেকোরেটর থেকে গোল টেবিল ভাড়া করে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা শেষে ঐদিনই রেজাল্ট না দিয়ে সরাসরি ভাইভা প্রার্থীদের কাছে ১৮,০০,০০০ (আঠারো লক্ষ) টাকা করে দাবী করে। যারা আঠারো লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করে তাদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয় নি। ১৪জনের থেকে জনপ্রতি ১৫-১৮ লাখ করে নিয়ে ১৪জনকে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQ4NEKX
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট করা

আমি আমার স্ত্রীর পাসপোর্ট করতে গিয়েছিলাম। সেখানে তারা আমাকে অনেক হয়রানি করেছি আমার সব কাগজপত্র ঠিক ছিল কিন্তু তারা বিভিন্ন অফিসে পাঠিয়েছে। পরবর্তীতে তারা আমার কাছে ৩০০০ টাকা চায় এটা হচ্ছে ওদিক থেকে সব কাজ সেরে এসেছি আমি নিজেই , ফিঙ্গার দেওয়ার জন্য যখন আমি আসি তখন আমার কাছে তারা এইটা চায়।

বরগুনা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRBFWKRN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

বাংলাদেশ কৃষি ব্যাংক

অফিসার থেকে সিনিয়র অফিসার পদে পদোন্নতির ক্ষেত্রে বর্তমানে চরম অনিয়ম ও বৈষম্য চলছে। সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অভিন্ন নীতিমালার জটিল মারপ্যাঁচে ফেলে বারবার নিয়ম পরিবর্তন করা হচ্ছে এবং কৃত্রিম 'বটলনেক' বা জটলা তৈরি করে আমার মতো বহু যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এই কৃত্রিম সংকটকে পুঁজি করে একটি চক্র পদোন্নতি পাইয়ে দেওয়ার বিনিময়ে সরাসরি আমার কাছে ৪ লাখ টাকা ঘুষ দাবি করেছে। গত বছরও এই ব্যাংকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে জ্যেষ্ঠতা চরমভাবে লঙ্ঘন করে অনেককে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3MAZ8G
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

খতিয়ান

আমার একটা মামলা রায় হয়েছে, কুমিল্লা চান্দিনা এসিস্ট্যান্ট অফিসের মধ্যে আছে, কিন্তু ঘুষ ছাড়া কাজ করবে না।2025সালের অফিসের মধ্যে গেলে ফাইল খুজে পায়না। মামলা নাম্বার 1999/16

কুমিল্লা চান্দিনা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTVT7SD7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২

আমি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মনিরামপুর অফিসের একজন গ্রাহক। আমার বাড়ির বিদ্যুতের খুঁটি ও লাইনের রুট পরিবর্তনের জন্য গত জুন মাসে নিয়ম অনুযায়ী আবেদন করি। পরবর্তীতে এ কাজের জন্য অফিসের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় টাকা জমাও প্রদান করি। কিন্তু কিছুদিন পর পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট ঠিকাদার আমাকে ফোন করে জানান যে, আমি যদি তাকে অতিরিক্ত ৮,০০০/- (আট হাজার) টাকা প্রদান করি, তাহলে তিনি এক-দুই দিনের মধ্যে কাজটি করে দেবেন। অন্যথায় কাজ করতে প্রায় এক মাস সময় লাগবে বলে জানান। আমি ওই অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এরপরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও আমার খুঁটি ও বিদ্যুতের লাইনের রুট পরিবর্তনের কাজ এখনো সম্পন্ন হয়নি এবং বিষয়টি ঝুলে আছে।

মনিরামপুর, যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH2GHJKE
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১০০

জাতীয়তা সনদ তৈরি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ ন. ওয়ার্ড কার্যালয়ের ওয়ার্ড সচিব — ও জন্মনিবন্ধন সহকারী — এই দুইজনেই মারাত্মক বড় রকমের ঘুষখোর। অনলাইনে সব সেবার (যেমন: জন্মনিবনন্ধন, জাতীয়তা সনদ, ইত্যাদি) আবেদন ফি জমা দেওয়ার পরেও তারা প্রত্যেকটা কাগজ ডেলিভারি করার সময় প্রত্যেকটি মানুষ থেকে বিভিন্ন অংকে ঘুষ চায়। আমি জাতীয়তা সনদ আবেদন করার পর যেদিন ডেলিভারির সময় আনতে গেলাম ওয়ার্ড সচীব — আমার থেকেও টাকা চাইলো। আমি প্রত্যাখ্যান করাতে আমাকে অপমান করলো। আমি এর বিচার চাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTRCCZZC
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

হাউজিং এস্টেট ঢাকা অধীনে প্লট সেল পারমিশন

সেল পারমিশন লাগবে না মর্মে যে গেজেট প্রকাশ হয়েছে তা কার্যকর করা হবে না । এখন ঘুষের রেট দশগুণ বেড়ে গেছে। পারমিশন পেতে দুই লাখ টাকা লাগবে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKUCBKGR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্সের পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে ড্রাইভিং ট্রেনিং করি টিটিসি থেকে পরে লাইসেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশন এর জন্য মধুপুরে ভেরিফিকেশনের জন্য ফাইল পাঠায় পরে পুলিশ আমাকে ফোন করে সেখানে দেখা করতে যাই তখন আমার কাছে 5000 টাকা ঘুষ দাবি করে তা না হলে ভেরিফিকেশন পাস করে দিবে না পরে তা আমি প্রত্যাখ্যান করি এবং লাইসেন্স করি না

মধুপুর উপজেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSFV7F3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

Dhaka CJM Cort No.37

“Dhaka CJM Cort No.37 -এক প্রতারক প্রতারনা করে আমার ৯৫ লক্ষ টাকা মেরে দেয় পিবিআই তদন্ত করে পরিপূর্ণ সত্যতা পেয়ে কোর্টে প্রতিবেদনো জমা দেয় কিন্তু টাকার বিনিময়ে আসামী খালাস হয়ে জামিন নিয়ে বের হয়ে যায়। দেশে সততা ফিরিয়ে আনতে হলে নিম্ন ও ম্যাজিস্ট্রেট কোর্টের (CMM, CJM) বিচারকদের আগে ঠিক করতে হবে। তাদের দেয়া রায় পরবর্তীতে ভুল প্রমানিত হলে, তার ভুল রায় দেয়ার কারনে তাদের বিরুদ্ধে মামলা করার ও ক্ষতিগ্রস্হদের ক্ষতিপূরন আদায়ের বিধান থাকা জরুরী। সেই সাথে এসব অযোগ্য ব্যক্তিদের বিচার ব্যবস্হা থেকে বহিস্কার করতে হবে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKR3356X
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

পদোন্নতি

সিনিয়র চিকিৎসকদের প্রাপ্য পদোন্নতি না দিয়ে চাকুরীতে জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়ে। এটার কারন হিসেবে জানানো হয় রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা। কিন্তু কিছু সংখককে একই অভিযোগের লিস্টে নাম থাকার পরো টাকা লেনদেনের মাধ্যম্যে পদোন্নতি দেয়া হয় পরে। বাকিদের কাছেও টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যমে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKVY7J38
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.০ হাজার

ফকিরহাট উপজেলা ভূমি অফিস

এই ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলা যায় না। কয়েকদিন ধরে তাদের কাছে গিয়েও দেখা করতে পারিনি। অফিসে থাকলেও বলে এখন উপস্থিত নাই। অথচ টাকা দিলে তারা কাজ করে দিতে রাজি হয়। এবং উপজেলার নিকট একটি কাচারি ঘর আছে সেখানে টাকার বিনিময়ে দলিল, নামজারি সহ বিভিন্ন রকম কাজ করা হয়। দিন শেষে মোট ঘুষের টাকা সবাই ভাগ করে নেয়। আমি সরাসরি কারো নাম বলতে চাইছি না। তবে কোন সৎ ও দায়িত্ববান প্রশাসনের লোক চাইলে সিভিল পোশাকে তাদের কার্যক্রম দেখে আসতে পারেন।

বাগেরহাট, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHE437GL
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১৫.০০ লাখ

বদলী / পদায়ন

স্বাস্থ্য মন্ত্রণালয় পদায়নের বিষয়ে ১৫ লক্ষ টাকা দাবি করেছে ‘প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন দালালদের মাধ্যমে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ।

কক্সবাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT6BENC3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিয়ের কাবিন নামায় ভুল করে ঘুষ নিয়ে ঠিক করার ব্যবসা।

বিয়ের কাবিন নামায় ভুল করে ঘুষ নিয়ে ঠিক করার ব্যবসা। এইভাবে প্রায় প্রতিটি মানুষের কাছ থেকে কাবিননামায় ভুল করে টাকা ঘুষ নিচ্ছে ঠিক করার জন্য। উনি ফটিকছড়ি পাইন্দং ইউনিয়নের কাজী লোকমান। এছাড়াও সে মানুষের জায়গা জমি নিয়ে মামলা করে পরবর্তীতে সেগুলো বিভিন্ন জালিয়াতি করে তাদের থেকে কম টাকা দিয়ে কিনে নেই।

ফটিকছড়ি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT655JXR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

Karnafuli gas reconnection

They asked 2 lac for reconnect the gas line immediately. But I didn't have enough money so I refused it. Still I have to pay some money here and there to make the processing in the normal way. In total in give 10000 taka.

Chittagong, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTNRDR5Z
মন্তব্য