সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৩৩৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
কাস্টমস অফিস

Customs Clearance Cost (BSTI managable cost)

আমার একটা পণ্যের স্যাম্প্ল এসেছিলো। সেটি বিএসটিআই এর যাচাই করে নাকি ঢুকতে হয় যেখানে সে পণ্যের আই এস ও সনদ রয়েছে। এতে বি এস টি আই কে নাকি ম্যানেজ করতে হবে। সুতরাং সেটি বাবদ ৪০০০ টাকা স্যাম্পলের জন্য চাওয়া হয়েছে। যেটি অন্যায়। আমি মনে করে কাস্টম বা পণ্য আনা, লাইসেন্সিং আরো সহজ হওয়া প্রয়োজন। ব্যবসা বান্ধব পরিবেশ প্রয়োজন, তা নাহলে উদ্যোগতা সৃষ্টি হবেনা।

ঘুষ দিইনি
Dhaka ৳৪.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

মোটরসাইকেল নিবন্ধন

আমি একটি ইলেক্ট্রনিক মোটরসাইকেল কেনার পর বিআরটিএ তে নিবন্ধন করার জন্য নিজে নিজে বিআরটিএ'র ওয়েবপোর্টাল 'বিএসপি' তে একাউন্ট করি এবং যথাযথভাবে ফর্ম পূরণ করে আবেদন করি। কিন্তু কয়েকবার আবেদন করার পর বারবার আবেদন খুব অল্প সময়ের মধ্যেই (২-৩ মিনিটি) তা প্র্যতাখ্যান করা হচ্ছিলো নানা অজুহাতে। এরপর আমি শোরুম এবং বিআরটিএ কর্মীদের সাথে যোগাযোগ করলে তারা জানায় যে, আপনি নিজে নিজে আবেদন করলে এটা মঞ্জুর হবেনা বরং শোরুম অথবা দালালের মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিআরটিএ'র দায়িত্বরত নির্দিষ্ট কর্মকর্তাকে নির্ধারিত ফি এর চাইতে প্রায় ২ হাজার টাকা ঘুষ দিতে হয় এবং শোরুম কর্তৃপক্ষ ১ হাজার টাকা প্রসেসিং ফি নেয়। অর্থাৎ, বিআরটিএ তে মোটরসাইকেল নিবন্ধন করার জন্য সরকার নির্ধারিত ফি'র চাইতে ঘুষ হিসেবে মো

ঘুষ দিইনি
ঢাকা ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

তদন্ত প্রতিবেদন

কোর্টে মামলা করেছি। থানায় তদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত কর্মকর্তা ১৫ হাজার টাকা দাবি করছে। টাকা দেইনি হলে ছয় মাস যাবত প্রতিবেদন আটকে রাখছে।

ঘুষ দিইনি
সদরপুর উপজেলা ফরিদপুর জেলা ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

ইএফটির কাজে

আমার বেতনের ইএফটি করাতে উপজেলা শিক্ষা অফিসে যাই।তখন কাগজটি জমা নিতে অফিসের সহকারী আমার কাছে মিষ্টি খেতে টাকা চায়।বলে যে চাকরি করবেন,কিছু খাওয়াবেন না? আমি এড়িয়ে চলে আসি, কথা বলি না।

ঘুষ দিইনি
মাদারীপুর ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

প্রথমে মিউটেশন করতে গেলে বলে, রেকর্ড সংশোধন করে মিউটেশন করতে আদালতে মামলা করতে হবে। আমি বুঝতে পারি নাই ওরা মুলত টাকার জন্য আমার রেকর্ড সংশোধনী মামলা এসি লান্ড এ করছে না, আদালতে যাই। 16 বছর আদালতে চক্কর কেটে ডিক্রী পাই আমার পক্ষে। এখন ও আদালতের রায় অনুযায়ী মিউটেশন করে দেয় নি, এখন ওদের কথা অনুযায়ী আবার এসি লান্ড এ মামলা করেছি , আদালতের রায় জমা দিয়ে। সরেজমিনে আসব দেখব বলে আসে নাই ২ বছর হয়. ওখানকার লোক 5 লাখ হলে করাতে পারবে বলে। এত দিনে আমি খরচ করতে করতে ফকির। টাকা নাই , ঘুষ দেই নাই , ফাইল ও আদালতের রায় পরে আছে, তাদের দেখার সময় নাই।

ঘুষ দিইনি
Narayanganj ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কৃষি লোন

বাংলাদেশ কৃষি ব্যাংক এ লোন এর জন্য আবেদন করি । আমার সমস্ত জমির কাগজ ঠিক থাকা সত্ত্বেও ৮০০০ হাজার টাকা লাগবে এমন বলেছে ।আমি জানতে চাইলাম এই টাকা টা কিসের জন্য বলেছে স্যার কে দেওয়া লাগবে মিষ্টি খাওয়ার জন্যে 🥹🥹

ঘুষ দিইনি
কুষ্টিয়া দৌলতপুর ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

দলিল নামজারি কাগজ

কোটে একটি (এম পি ) মামলা করা হয়ে ছিল আদালত দৌলতখান ভুমি অফিসে তদন্ত দিলে সারবেয়ার — তদন্তে জান পরে অফিসে যেতে বলে গেলে সেখানে ১৫০০০হাজার টাকা দাবি করেন তখন আমি তাকে ৫০০০ হাজার টাকা দিয়েছি তারপর তিনি মিথ্যা রিপোর্ট দিয়েছেন

ঘুষ দিইনি
দৌলতখান ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

তুমি যদি টাকা দাও তাহলে পাস করবা, টাকা ছাড়া যতো ভালো পরিক্ষা দাও না কেন পাস করতে পারবা না, তোমাকে জিকজ্যাক পরিক্ষায় ফেল করানো হবে।

ঘুষ দিইনি
চুয়াডাঙ্গা ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

জন্ম নিবন্ধ সার্টিফিকেট কারেকশন

অনলাইনে আবেদন করে কাগজ জমা দিতে গেলে প্রথমে ২০০ টাকা ফি নেয় এবং বলে সদর ঘাট ডিসি অফিসে গিয়ে তা অনুমোদন করিয়ে আনতে। আমি বল্লাম এটা কি আমার কাজ নাকি আপনারা করবেন তখন সেখান কার একজন বল্ল আমরা করে দিব এজন্য আপনাকে ১০০০ টাকা দিতে হবে। পরে আমি আর টাকা না দিয়ে আমি নিজেই সরাসরি ডিসি অফিসে গিয়ে তা অনুমোদ করিয়ে এনেছি তাও ঐ দিন হয়নি পরের দিন করা লাগছে তার কয়েক দিন পর সার্টিফিকেন হাতে পেলাম।

ঘুষ দিইনি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (মিরপুর-১) ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Transfer process

২০২৫ সালে সহকারী অধ্যাপক পদোন্নতির পর পোস্টিং এর অপেক্ষায় থাকার পর একসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করলে আন অফিসিয়ালি জানানো হয়, আপাতত কোন স্বাভাবিক পদায়ন হবে না। পরে এক সিন্ডিকেটের সন্ধান পাওয়া যায় যেটা থেকে প্রায় ১৫-২০ লক্ষ টাকা দাবি করে, কার্য সম্পাদনের দ্রুততার উপর বেইস করে। মন্ত্রণালয়ের কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা এই সিন্ডিকেটের মূল হোতা। ইনটেরিমের সময় পদায়নের জন্য অটোমেশন সিস্টেম চালু করা হয়েছিলো যা বর্তমানে অকার্যকর।এটি পূনরায় চালু করার দাবি জানাই।

ঘুষ দিইনি
Dhaka ৳২০.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগীর জন্য বেড নিতে

বাবা অসুস্থ দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাই।সেখানে গিয়ে দেখি বেড খালি নাই। বেড সংগ্রহ করতে হলে টাকা লাগবে তা না হলে ফ্লোরে বিছানা করে থাকতে হবে।যা খুবই একজন রোগীর জন্য কষ্টদায়ক বিষয়।

ঘুষ দিইনি
গাজীপুর ৳২০০
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স নেয়ার জন্য। যেকানে সিটি কর্পোরেশনের প্রশাসসক বলেছেন দিনে দিনে দিতে। সেকানে আমাকে ১০ দিন ঘুরিয়ে, খুব বাজে ব্যবহার করে ট্রেড লাইসেন্স দেয়া হয়েছে। আমি খিলগাও সিটি কপোশেনের অফিস থেকে নিয়েছি ই ট্রেড লাইসেন্স। অফিসের লোকেরা পরিস্থিতি তৈরি করে দেয়। যেমন এত দিন লাগবে। অত দিন লাগবে। তখন পাশের দালালরা বলে, ১০০০ টাকা বাড়িয়ে দিন, ২ দিনের মাঝে পেয়ে যাবেন। অথচ এটা ওয়েব সাইটের মা্ধ্যমে দিতে পারলে ৫ মিনিটের কাজও না।

ঘুষ দিইনি
ঢাকা ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানা

নোয়াখালীর বেগমগঞ্জ থানায় জিডি করতে সবার থেকে থানার ভিতরেই ওপেনলি ৩০০ টাকা করে নেওয়া হয়। আমার এসএসসি সার্টিফিকেট হরিয়ে যাওয়াতে জিডি করতে গেসিলাম কয়েকদিন আগে, আমার সামনে থেকে ৫ জনের থেকে টাকা নিচে, আমার থেকেও চেয়ে বসছে। আমি টাকা দি নাই, কিন্তু অফিসের ইনচার্জ কে ও বলার সাহস হয় নাই কারণ হয়তো এই টাকার ভাগ সবার পকেটেই যায় যার কারণে অপেনলি নেওয়া হয়।

ঘুষ দিইনি
নোয়াখালী ৳৩০০
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

একজন গরীব মানুষের দশ শতাংশ জমি নাম জারি করার সময় আট হাজার টাকা চেয়েছিল ইউনিয়ন ভূমি অফিস। পরে আলহামদুলিল্লাহ এই অঞ্চলের নাম করা শিক্ষক মাধ্যমে মাত্র ১১৫০ টাকা এটা সম্পন্ন হয়। ওই শিক্ষক কয়েক হাজার লোকের নাম জারি করিয়েছিল সরকার নির্ধারিত মূল্য। কথা হলো সাধারণ মানুষের নিকট থেকে তো এরা অনেক টাকা বেশি দাবি করে। আর আমি শিওর সারা দেশের প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে এবং উপজেলা ভূমি অফিসে একই দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত

ঘুষ দিইনি
নোয়াখালী ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি

রাজশাহী পাসপোর্ট অফিসে দালাল ধরে না গেলে ফাইল নেয় না,,নানা ভাবে হয় রানি করে পাসপোর্ট অফিসের কমকর্তা দের নিজস্ব দালাল ছাড়া আছে কম্পিউটার দোকান গুলো গেলে জানতে পারবেন।

ঘুষ দিইনি
রাজশাহী ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য