সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৩৩৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বেসরকারি প্রতিষ্ঠান এর কর্মকর্তা ও ঘুষ দাবী করে। বেসরকারি ও করপোরে

বেসরকারি প্রতিষ্ঠানে আপনি পন্য সরবারাহের কাজ করতে গেলে।। ক্রয় কর্মকর্তা টাকা দাবী করে।। এছাড়া ও বেসরকারি ব্যাংক লোন লিমিট বাড়িয়ে দেওয়ার জন্য শতকরা হারে টাকা দাবী করে।।বীমা দাবী উত্তোলনের জন্য টাকা দাবী করে।। বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি জন্য সাইটে আপশন যুক্ত করবেন বলে আশা করছি।।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

জন্ম সনদ

আমি আমার জন্মনিবন্ধন সনদ তৈরি করতে গিয়েছিলাম। সব ফর্ম পূরণ করে আমি তা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিলাম; তিনি জানতে চাইলেন কে এগুলো পূরণ করেছে, আমি বললাম আমি নিজেই করেছি। তিনি ফর্মগুলো রেখে দিলেন এবং জানালেন যে এটি হতে ৭ দিন সময় লাগবে। ৭ দিন পর আমি আবার সেখানে গেলাম, কিন্তু তারা জানাল যে ফর্ম পূরণে কোনো সমস্যা হয়েছে এবং আমাকে এটি পুনরায় করতে হবে। এরপর আমি আবার ফর্মগুলো পূরণ করলাম। ফি জমা দিয়ে বাইরে আসার পর একজন পরিচ্ছন্নতাকর্মী আমার কাছে এসে বললেন যে, তাকে ৭০০০ টাকা দিলে তিনি ৩ দিনের মধ্যেই কাজটি করিয়ে দিতে পারবেন—এক্ষেত্রে আমার ফর্ম পূরণের সব তথ্য ঠিকঠাক আছে এবং আমাকে আর বাড়তি কোনো কাজ করতে হবে না

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন

মানিকগঞ্জ পৌরসভা — উনি কম্পিউটারে জন্ম নিবন্ধন করেন জন্ম নিবন্ধন পাওয়ার জন্য উনার কাছে গেলেই নেটে সার্ভার থাকে না সার্ভারের অসুবিধা কোনদিনই শেষ হইল না কিন্তু 1500---2000টাকা ওনার কিছু লোক আছে তাদের দিলে চার ঘন্টা হয়ে যায় কত সময় বসায় বসে থেকে করা যায়

মানিকগঞ্জ পৌরসভা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বেনাপোল স্থল বন্দরের ইমিগ্রেশন

১৯ আগস্ট ২০২৬, বেনাপোল স্থলবন্দর হয়ে ভারত যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ আমার পাসপোর্ট নিয়ে নেয় এবং ইন্টেরোগেশন রুমে (৩০২ নম্বর রুম) নিয়ে সব কাগজপত্র চেক করে দেখে বৈধ তখন কোনো উপায় না পেয়ে বলে যে আপনি তো ডলার এনডোর্স করেননি, আপনি যাইতে পারবেন না । ২০০ ডলার এনডোর্স করেন না হয় ৫,০০০(পাঁচ হাজার)টাকা দেন তবেই যাইতে পারবেন । দিতে অস্বীকৃতি জানালে ২/৩ কথায় বাকবিতন্ডা বাঁধে আমার সাথে । অন্য এক পুলিশ এসে আমায় কনভিয়েন্স করতে থাকে,তাও সায় দি নি । পরে এক দালাল আসে এন্ড সে নিজেই নিজেকে দালাল বলে আমায় পরিচয় দে ও তার নম্বর দেয় । তখন সে আমায় ২,৫০০ লাস্ট অফার করে ও বলে যে ভাই এটা না করলে আপনার পাসপোর্ট এ অফলোড করে দিবে,নানান ভাবে আমায় কনভিয়েন্স করে এন্ড টাকা দিতে বাধ্য হই আমি ।

বেনাপোল, যশোর ।, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৪.০ হাজার

বাড়ীর tax

বাসার tax ধরা হয় কোন নিয়মের ফ্রেমের বাইরে। অফিসে যোগাযোগ করলে বাইরে দেখা করতে বলে, tax amount কমিয়ে দেবে আশ্বাস দেই।

Jhineda, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

E passport appointment

Bangladesh rome embassy তে অনলাইন এ appointment নেওয়া সিস্টেম চালুর একটা নির্ধারিত টাইম দেওয়া থাকলেও সময় তো খুলে না বা ডেইট গুলা আগে থেকেই রিজার্ভ থাকে পরবর্তীতে জানতে পারি, Embassy নির্ধারিত কিছু দালাল আছে তারা appointment বিক্রি করে তাই ডেইট গুলা আগে থেকেই রিজার্ভ থাকে। দালালরা ঘুষ আদায়ের মাধ্যমে appointment বিক্রি করে। বিষয়টি সত্যতা যাচাই করতে আমিও দালালদের কাছে যাই ঠিক তেমনই আমার কাছে ঘুষ চাওয়া হয় যা পূবে অনলাইন এ ফ্রিতে পাওয়া যেত।

Rome,Italy, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০০ লাখ

Registration

আমি আমার জমি নিবন্ধন করতে গিয়েছিলাম। সাব-রেজিস্ট্রার অকারণে ৫০ লক্ষ টাকা দাবি করেছেন। আমার কাছে সমস্ত কাগজপত্র হালনাগাদ আছে। কিছু প্রভাবশালী মন্ত্রীর সাথে তার যোগাযোগ আছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত তার ২১টি অ্যাপার্টমেন্ট এবং অজ্ঞাত পরিমাণ জমি রয়েছে। অনুগ্রহ করে তদন্তের জন্য ডিইউডিইউকে-কে অনুরোধ করুন।

Badda Mouza-dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৮ হাজার

Tred licences

আমি ১১ নং গজনাইপুর ইউ পিতে গিয়েছিলাম ট্রেড লাইসেন্স করতে ওনারা বলতেছেন ২২০০ টাকা দিতে হবে। কেন জনগন সব সময় ই ভোগান্তি পোহাতে হবে।

Gaznaipur up11, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০০ লাখ

বি এস রেকর্ড

আমি ও বিবাদী উভয়ে একই জায়গার বিএস রেকর্ড দাবি করেছি। কিন্তু আমি জায়গা কিনেছি এস,এ রেকর্ডের মালিক হতে। বিবাদী ভুয়া একজনকে এস,এ মালিক দেখিয়ে একই জায়গা ক্রয় করে। এস,এ রেকর্ড অনুযায়ী মালিকের নাম —। এবং এস,এ রেকর্ডে এটাই উল্লেখ আছে। কিন্তু বিবাদী — নামের একজনকে এস,এ খতিয়ানের মালিক দেখিয়ে জায়গার মালিকানা দাবি করে। যা সরাসরি ভুল ও জাল। কিন্তু বি,এস রেকর্ড দেয়া হয় ভুয়া মালিক দাবি করা ব্যক্তিকে। কারণ আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করি। কারণ আমার জায়গা সম্পূর্ণ সঠিক তাই ঘুষ কেন দিবো জিজ্ঞেস করি। বিবাদী ভুমি অফিস আলমপুরের অফার লুফে নেয় এবং তাদের নামে বি,এস বহাল রাখে। আমি এখন আদালতে মামলা লড়ে যাচ্ছি।

সিলেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২২.০ হাজার

Power of Attorney Endorsement at District Registrar Office

বিদেশ থেকে পাঠানো একটি পাওয়ার অফ অ্যাটর্নি ডকুমেন্ট বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এনডোর্সমেন্ট শেষে জেলা শহরে সংশ্লিষ্ট অফিস এ জমা দিলে তা দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়। ভ্যালিডিটি ডেট শেষ হয়ে যাবে এই কারণে শেষ পর্যন্ত তা সংশ্লিষ্ট উপজেলা AC ল্যান্ড এর কাছে পাঠালে সময়মত তার সঠিকতা নিশ্চিত করে সাব রেজিস্ট্রার ও AC ল্যান্ড এর ক্লিয়ারেন্স পাঠানো হয় জেলা সদরের সংশ্লিষ্ঠ অফিস এ। এর পর বিষয়টিতে আর কোনো জটিলতা ছিলোনা। কিন্তু, জেলা অফিস এ একজন স্টাফ ২২০০০ টাকা ঘুষ চায়। যেহেতু আসল ধাপ গুলো কোনো তদবির ছাড়াই পার হয়ে এসেছিল তাই ২২০০০ টাকা ঘুষ দেয়া হবেনা বলে স্টাফ কে জানানো হয়। এরপর শুরু হয় হাইকোর্ট দেখানো। এক পর্যায়ে উপরের লেভেল এ ইমেইল, টেলিফোন ইত্যাদি করেও শেষ রক্ষা হয়নি !!

Dinajpur, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারী

২ বছর আগে ৬ ডেসিমেল একটি জায়গা কিনি সিটি কর্পোরেশন এর বাহিরে। এর নামজারী করার জন্য ঐখানের ভূমি অফিসে গেলে, অফিসের কর্মকর্তা ৪০০০০ (চল্লিশ হাজার টাকা) ঘুষ চায় নামজারী করার জন্য। টাকা দেয়নি তাই আজও নামজারী হয় নি।

সিলেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

খাজনা ও খারিজ সংক্রান্ত

টাঙ্গাইল সদর ভূমি অফিসের — পিতা — সে ভুমি অফিসে নাজিরের চাকরি করে তার যে সম্পদ প্রায় এখন কোটি টাকার মত হয়ে গেছে সে আমাকে জমির খারিজ বাবদ ২০ হাজার টাকা চেয়েছে অথচ সরকারি ফি ১১৭০ টাকা

টাঙ্গাইল সদর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

জমিদখল

আমার খারিজ কৃত জমি আরেকজনের দখলে।আমি এসিল্যান্ডের কাছে গেলে প্রথমে ভালো ব্যবহার করলেও পরে তার আসল রুপ দেখায়।

ভৈরব, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

ড্রাইভার পদের চাকরি বাবত

আমি চাকরির লিখিত পরিক্ষায় এবং প্র্যাক্টিকেল দুটোই উত্তির্ন হই ভাইবা বোর্ড এ ৫ লক্ষ টাকা দাবি করা হয়। আমি তা পত্যাখ্যান করে আমার সকল ডকুমেন্টস নিয়ে চলে আসি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

এনআইডি কার্ডের সংশোধন

আমার বাবার এনআইডি কার্ডের সংশোধন করতে টাকা চাওয়া হয়েছে, আমরা দিতে পারিনি। আমার বাবা একজন মাদ্রাসার শিক্ষক।

চাঁপাই নবাবগঞ্জে, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য