All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,336 reports found
Report a bribe
Public Hospital

মেডিকেল সার্টিফিকেট

আমি একজন রোড এক্সিডেন্ট করা ব্যক্তি। দীর্ঘদিন ঢাকা পঙ্গু হসপিটাল ( নিটোর ) এ ভর্তি ছিলাম, কিছু আইনে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমার একটি মেডিকেল সার্টিফিকেটের দরকার ছিল কিন্তু আমি যখন সেখানে আমার কাগজপত্র জমা দেই তারা আমার কাছে আনুমানিক ১৫০০ টাকা দাবি করে এবং তা নাহলে আমার প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দিতে অসিকৃতি জানাই । আমি আমার তদন্তকারী পুলিশ কর্মকর্তা কে জানালে সে বলে সেখানে টাকা না দিলে কোন কিছুই পাওয়া যায় না। শুধু তাই নয় ঢাকা পঙ্গু হসপিটালে এইটা পদক্ষেপে ই টাকা দিতে হয় তা না হলে সেবা মেলে না যেমন স্ট্রেসার নিতে গেলে টাকা দিতে হয় অপারেশন পরবর্তী ড্রেসিং করতে হলে টাকা দিতে হয় ইমারজেন্সিতে কেবিন এবং বেড নিতে গেলে মোটা অংকের টাকা দিতে হয়।

Refused
ঢাকা ৳1.5K
24 August 2026 1
0 Comments
Sub-Registry Office

সার্চিং ফি, বায়া দলিল উঠানো।

১ টি নির্দিষ্ট ডেটের দলিল নম্বর সার্চিং ফি দাম ২০ টাকা সেটার জন্য ১০০০ টাকা দাবি করেছে তাও অফিসের সবার সামনে, এটাই নাকি খরচ। অথচ কাজটি বালাম বই দেখে জাস্ট দলিল নম্বর বলা টা, আর কিছু না। আর কোন কাজ সরকারি ফি তে করা হয় না। সব কিছু কন্ট্রাক্ট করে মোটা টাকা চুক্তি করে করা হয়।

Refused
দশমিনা, পটুয়াখালী ৳10.0K
24 August 2026 1
0 Comments
Land Office

বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

Refused
মিরপুর ৳500.0K
24 August 2026 6
0 Comments
Other public office

এনআইডি কার্ড সংশোধন

আমার একটি এনআইডি করার জন্য আমি প্রয়োজন কাগজ পত্র নিয়ে ভোট অফিস যাই। সেখানে পোস্ট অফিসে কম্পিউটার কাজ করে — ও তার স্ত্রী। আমার কাগজ পত্র সব ঠিক থাকা পরেও আমায় বলে আমার এগুলো ভুল আছে। আমায় বলে আমার জায়গার খতিয়ান লাগবে খতিয়ান ছাড়া হবে না। কিন্তু আমি জানি বিদ্যুৎ বিলের কাগজ দিলেই হয়। কিন্তু তারা মানে না।আমার খতিয়ান পাবো কোথায় আমি থাকি দাদার জায়গায় যার কাগজ পত্র কোনোটাই ঠিক নাই। দাদার জায়গায় সব দলিল ও কাগজ তার ভাইয়ের কাছে।অনেক জামেলার পরে এক পর্যায়ে — আমায় বলে ৪০০০ টাকা দিলে আইডি কার্ড করে দিবে কোনো কাগজ লাগবে না কিন্তু আমি রাজি হই নাই।এই হলো সোনার বাংলাদেশ অবস্থা। আরো অনেক গুলো দুর্নীতি ভুক্তভোগী কিন্তু আজকে একটা প্রমান বললাম। সময়টা হলো ২৩ জুলাই ২০২৬।

Refused
চাঁদপুর জেলা,ফরিদগঞ্জ উপজেলা, গোয়ালভর পোস্ট অফিস ৳4.0K
24 August 2026 1
0 Comments
Other public office

বাড়ি নির্মাণ অনুমোদন

ঢাকার আফতাব নগর ৬ কাঠার প্লট ১০ তলা বিল্ডিং অনুমোদনের জন্য রাজুক এক কর্মকর্তা ১০ লক্ষ টাকা চেয়েছে। আমার পরিবারে দুটি পাসপোর্ট করতে তিন হাজার টাকা ঘুষ দিয়েছি।

Refused
ঢাকা ৳1.00M
24 August 2026 1
0 Comments
Accounts Office

কল্যাণ তহবিলের আবেদন

ময়মনসিংহ কল্যাণ অফিস আমার বাবা মারা যাওয়ার পর কল্যাণে টাকা পাওয়ার জন্য গিয়েছিলাম, উনারা এমন ভাবে প্রসেস গুলো উপস্থাপন করে, যাতে করে আমি ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো নিজে না করে উনাদের কাছে দেই, সহযোগিতা না করে ভয় দেখিয়ে টাকা দিয়ে কাজ করাতে চায়।

Refused
Mymensingh ৳14.0K
24 August 2026 1
0 Comments
Land Office

জমির দাখিলা কাটার জন্য

জমির দাখিলা কাটার জন্য গিয়েছিলাম। পরে ওখানে কর্মরত একজনকে বললাম আমার জমির দাখিলাটা কাঠার জন্য। উনি বললো সামান্য কাজের জন্য ৫০ হাজার টাকা লাগবে এর কিছুক্ষণ পরে আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললো উনার বড় অফিসারকে ১০ হাজার টাকা ঘুষ দিলে ৫০ হাজার টাকা কাজ আমাকে ৯ হাজার টাকায় করে দিবে। তখন আমার উনাদের কথায় সন্দেহ হলে আমি কাজটা না করে বাসায় চলে আসি।

Refused
রামু,কক্সবাজার ৳10.0K
24 August 2026 1
0 Comments
Other public office

আনসার টাকার বিনিময়ে বদলী

বর্তমান জেলা কমান্ড্যান্ট স্যার যে কোন ব্যাংক, গুরুত্বপূর্ণ কেপিআই গার্ডে বদলীর জন্য ১৫০০০ থেকে ২৫০০০ হাজার টাকা পর্যন্ত দাবি করছেন। যা আগের কোন কমান্ড্যান্ট স্যার করেন নাই। এভাবে তিনি প্রতিদিন প্রায় ১০/১৫ টি বদলী করছেন টাকার বিনিময়ে।

Refused
চট্টগ্রাম ৳15.0K
24 August 2026 1
0 Comments
Land Office

নামজারি

দশমিনা উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার শহীদুল ইসলাম, আমার ৫০ শতক জমি নামজারি করতে ২০০০০ টাকা চাইছে আর না হলে সে খতিয়ান আটকে দিবে, ভুয়া তদন্ত রিপোর্ট দিবে, নামজারি কেস মুলতবি করবে এমন বক্তব্য দিয়েছে। পূর্বে সে যখন রনগোপালদী ইউনিয়নের তহশিলদার ছিলো সেখানে ও তার ঘুষ খাবার রেকর্ড এবং বিনা কারনে কেস মুলতবি রাখার বদনাম আছে।

Refused
দশমিনা, পটুয়াখালী ৳20.0K
24 August 2026 1
0 Comments
BRTA

ট্যক্স টোকেন হারানোয় নতুন ট্যাক্স টোকেনের আবেদন

নতুন ট্যেক্স টোকেন প্রিন্টের জন্য বিকাশের মাধ্যমে অর্থ পরিশোধের পরেও ট্যেক্স টোকের আসেনি, এটা নিয়ে সাহায্যের জন্য যোগাযোগ করি। ওনারা ৫০০০/- টাকা দাবি করে, আর বলে সাথে সাথে করে দিবে। আমি বলছি লাগবে না। তাই এখনো ট্যক্স টোকেন ছাড়া চলছি।

Refused
চট্টগ্রাম ৳5.0K
24 August 2026 1
0 Comments
Traffic Police

ট্রাফিক ক্লিয়ারেন্স

আমরা ড্রাইভিং লাইসেন্স হায়িয়ে যায়। সেই লাইসেন্স নতুন করে পাওযার আবেদন করার জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স দরকার ছিল৷ আমি কুতুবদিয়াতে চাকরি করি, একদিনের ছুটি নিয়ে কক্সবাজার যায়। আর অফিসে গিয়ে সব ডকুমেন্টস সাবমিট করার পর ওনারা বলে পরে আসেন। ঘন্টা খানেক পর বলে কালকে আসেন। তারপর আবার গেলে বলে ১০০০ টাকা দিন, এখুনি করে দিচ্ছি।

Refused
কক্সবাজার ৳1.0K
24 August 2026 1
0 Comments
Other public office

দোকান ও যানবাহন

প্রতিদিন এই থানার পুলিশ সাধারণ জনগণের সাথে জুলুম করে যাচ্ছে তাঁর বর্ণণা দিলাম দোকান খোলা রাখবেন রাত ১২ টার পর তাদের টাকা দিতে হবে ঘর নির্মানের সামগ্রী গাড়ি থেকে নামালে টাকা দিতে হবে রাস্তায় টমটম চলবে ঘুষ দিতে হবে থানায় জিডি করবেন ঘুষ দিতে হবেই না হই অপেক্ষায় থাকেন আওয়ামী আমালে কি হেডাম এখন —র আমলে তাঁর ২০ গুন হেডাম পুলিশের এ দেশে থাকতে চাইনা

Refused
চট্টগ্রাম ইপিজেড ৳1.0K
24 August 2026 1
0 Comments
Land Office

জায়গার নাম জারি

বাবার সাথে জায়গার নাম জারি করতে গিয়েছিলাম। দুইমাসেও কিছু করতে পারি নি। উনি অপেক্ষা করিয়েছে, উপেক্ষা করেছে। কিন্তু কোনমতেই নাম জারি করে না। সব কাগজপত্র বৈধ, সবকিছুই ঠিকঠাক কিন্তু আমাদের কোনমতেই করে দেয় না। সাক্ষর করে না, যাচাই বাছাই করে না। পরবর্তীতে আওয়ামী লীগের এক লোকাল নেতাকে দিয়ে বাবাকে বলায়, ৪০০০০৳ দেন, ২ দিনে কাজ কমপ্লিট হয়ে যাবে। বাবা দেন নি। এটা আওয়ামী লীগের সময়ে।

Refused
চট্টগ্রাম ৳40.0K
24 August 2026 1
0 Comments