সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৩৩৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার anonymousের লাগামহীন দুর্নীতি

সিলেট জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সদস্যদের কাছে এক আতঙ্কের নাম। সিলেট জেলা পুলিশের পোষ্টিং শাখায় দায়িত্ব তার অধীনে থাকায় প্রতিটি পুলিশ সদস্যদের কাছ থেকে তিনি পুস্টিং বাবদ ২০০০০-১০০০০০ টাকা গ্রহণ করে থাকেন। টাকা ব্যতীত কোন পোস্টিং তিনি করেন না। এক থানা থেকে অন্য থানায় বদলি হতে গেলে তাকে ৫০০০০-১০০০০০ টাকা পর্যন্ত দিতে হয়।

সিলেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারী

আমার নামে ১ নং খতিয়ানের ভূমি বন্দোবস্ত দেয় সরকারের পক্ষে সহকারী কমিশনার ভূমি করিমগঞ্জ কিন্তু আমি উক্ত ভূমি নামজারীর আবেদন করলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব প্রেরন করা হয়। পরবর্তীতে কানুনগো প্রতিবেদন দেওয়ার পর সহকারী কমিশনার ভূমি শুনানির নোটিশ না দিয়ে শুনানিতে অনুপস্থিত লিখে আবেদনটি নামঞ্জুর করেন। সরাসরি উপস্থিত হয়ে বিষয়টি জানতে চাইলে এলআর জমা দেওয়া হয়নি তাই বাতিল/ নামঞ্জুর করা হয়েছে বলে জানান। সেই সাথে ৫০০০০/- টাকা জমা দিয়ে আবেদনটি রিভিউ করতে বলেন। আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি

করিমগঞ্জ উপজেলা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

NOC

সরকারি চাকরিতে যোগদানের জন্য সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এর জন্য ৫০০ টাকা দিতে হয়েছে।

কক্সবাজার, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

বি এড স্কেল প‌রিবর্ত‌ন

‌উপ‌জেলা থে‌কে শুরু হয়, এম‌পিও স্কু‌লের শিক্ষক‌দের বিএড স্কেল করা‌তে হয়। তারই ধারাবা‌হিকতায় আমরাও ফাইল পা‌ঠি‌য়ে‌ছি। বরগুনা সদর উপ‌জেলা শিক্ষা অ‌ফিস ২০০০ টাকা দেয়ার পর ফাইল ছে‌ড়ে‌ছে। জেলা ‌শিক্ষা অ‌ফি‌সে টাকা নেয়‌নি পরবর্তী‌তে ব‌রিশাল ডি‌ডি‌তে — না‌মে একজন প্রোগ্রামার আছে তি‌নি ৫০০০ টাকা দা‌বি ক‌রে‌ছেন। একজন টাকা গি‌য়ে দি‌য়ে‌ছে আমি যাইনি। ওনার বিরু‌দ্ধে অ‌ফি‌সিয়াল পদ‌ক্ষেপ আশা কর‌ছি।

শহর, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳২৫.০০ লাখ

Tax er file audit mamla dise

[redacted] called from this number, and demand from me 25 lac taka, othwise my company name: XYZ limited will be audited and cased for 1 crore taka case. This number name —, PS of Tax ad commissioner. — Tax zone 25, tax circle 487. This Man, — was the Most corrupted tax cader of Awamealeage time, now he is the don of NBR. He should be punished otherwise we will punish him.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

UHFPO বদলি ঠেকানো।

৩ বছর পর পর সব ডাক্তার ও সিভিল সার্জন অফিসের কর্মী, স্বাস্থ্য মহাপরিচালক অফিসের সকল কর্মচারী অন্য জেলায় ট্রান্সফার করলে এমনিতেই health দুর্নীতি কমে আসবে, ডাক্তার রা মন্ত্রনালায়ে টাকা দিয়ে ট্রান্সফার আটকে দেয়।সরকারী ডাক্তার গন বিশেষ করে UHFPOগন দেশের সকল বেসরকারী clinic এ-র মালিক বা পার্টনার, এদের জন্যই বেসরকারী clinic গুলা আইন মানে না, তাই জুনিয়র ডাক্তার দের চাকরী হয় না, এ-ই UHFPO গন প্রায় সকলেই একই উপজেলায় ৩ বছরের আধিক সময় চাকরী করছেন। সিভিল সার্জন অফিসের নিম্ন সারীর কর্মীগন সিভিল সার্জনকে দুর্নীতির পথে চিনিয়ে দেয়, বা দুর্নীতি করতে বাধ্য করে।

উপজেলা হাসপাতাল।, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

সরকারি চাকরিজীবীদের আবাসন বরাদ্দ সংক্রান্ত

সরকারি আবাসন পরিদপ্তর (https://doga.gov.bd/)- এই অফিসের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আবাসন/কোয়াটার বরাদ্দ প্রদান করা হয়। লোক দেখানো লটারির আয়োজন করা হয় বাসা বরাদ্দ দেওয়ার জন্য। কিন্তু সরকারি সকল বিধি মেনে আবেদন করার পরেও এবং বাসা খালি থাকার পরেও প্রধিকারভুক্ত বাসা বরাদ্দ পাওয়া যায় না। শুধুমাত্র যারা অনৈতিকভাবে টাকা দিবে তারাই পাবে সরকারি বাসা। সরকারি চাকরিজীবী হয়েও সরকারি চাকরিজীবী ঘুষখোরদের হাতে জিম্মি আমি এবং আমরা।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

সেটেলমেন্ট অফিস শ্রীপুর উপজেলা, জেলা গাজীপুর

ভুমি রেকর্ড জরিপ রেকর্ড করার জন্য দুজন সেটেলমেন্ট অফিসার তাদের দুজনের কাছে আলাদা আলাদা খতিয়ন রহিয়াছে — ১,৫০,০০০/- টাকা দাবি করে ও — সেটেলমেন্ট অফিসার ৫০,০০০/- টাকা দাবি করে তারপর আর টাকা দিয়ে খতিয়ান স্বাক্ষর করাইবা। [redacted] — [redacted] —

গাজীপুরের শ্রীপুরে, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগাড়া চট্টগ্রাম নিয়মিত ডাঃ দেখানোর পর ঔষুধ দেয় না

সরকারি হাসপাতালে রুগীকে ঔষুধ দেয় না যদিও ঔষুধ দেয় প্যারাসিটাম ৬টা এন্টাসিড ৪ অথবা ৬টা। সরকার কোটি কোটি টাকার ঔষুধ দেয় এগুলো কোথায় যায়,, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগাড়া চট্টগ্রাম

লোহাগাড়া, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

নতুন টেড লাইসেন্স তৈরি

আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান আর জন্য একটি ট্রেড লাইসেন্স করার জন্য ছয়বার এই অফিস গিয়েছি । এই কাজটি সম্পন্ন করতে আমার পুরো এক ( জুলাই ২০২৬) মাস সময় লেগেছে। প্রথম দিন- কাগজ জমা রেখে দিয়েছে। দ্বিতীয় দিন- কাগজ খুঁজে পায়নি। আমাকে এক ঘণ্টা বসিয়ে রেখেছে। তৃতীয় দিন - আমাকে দুই ঘন্টা বসিয়ে রেখে কাগজ বের করে বলতেছে আমাকে টাকা দিয়ে জান আমি করে রাখছি। আমি তখন বলছি আপনি কাগজ প্রিন্ট করে রাখুন আমি আগামীকাল এসে কাগজ নিয়ে যাব। চতুর্থ দিন - আমি যে আমার লাইসেন্সের কপি নিয়ে চলে আসি। পঞ্চম দিন - তিন ঘন্টা লম্বাল টাইম লাইনের টাকা জমা দিয়ে মেইন কপি আনতে যাই তখন উনি আবার টাকা চাইবে। এখন আমি মুখের উপর বলেছি এতগুলো টাকা দেওয়ার পরও আবার কিসের টাকা । পঞ্চম দিন:- চুপচাপ কাগজ নিয়ে চলে এসেছি।

লালবাগ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

NID Verification

নির্বাচন কমিশন। এনআইডি ভেরিফিকেশনের জন্য সরকারি ফি জমা দিয়েও গত ১০ মাস থেকে ধরনা দিয়েও সেবা পাওয়া যাচ্ছে না। অথচ দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি সরকারিভাবে না করে ব্যাক্তিগত ভাবে কাজ করে দেয়ার প্রলোভন দেখাচ্ছে।

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৩.৫ হাজার

ট্রেড লাইসেন্সের ঠিকানা পরিবর্তন

ট্রেড লাইসেন্সের ঠিকানা পরিবর্তন করতে গিয়েছিলাম। তখন ঘুষ চেয়েছিল। দেইনি। কাজটা এখণো হয়নি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

Passport renew

2021 shala amr name kichu match na hoyor karone erokom kore ja legal way shob kichu korar por o eta korte hoise Affidavit korer por o Uttara passport shob ekhnae office r shamne kukur bilai o jorito Dekhlam ek mohila pura borka haat muja por Ek uncle boisher dekhlam oju korse sandal pora tupi namaz r jonno daktase tarao zorito

Dhaka, Uttara, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

বিপিডিবি

বিদ্যুৎতের খুটি স্থাপনের আবেদন করলে বিদ্যুৎ অফিস অনৈতিক ভাবে দালালের মাধ্যমে ২ টি খুটি স্থাপনের জন্য ২৫ হাজার টাকা দিতে বলে।যা দিতে আমি অপারগতা জানালে তারা খুটি গুলো আর দেয় নাই,যার দরুন আমাকে প্রায় ২০০ মিটার দূর থেকে বিদ্যুৎতের লাইন আনতে হয় যা খবই ঝুঁকিপূর্ণ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৯.০ হাজার

নামজারি

নামজারি আবেদন করতে ইউনিয়ন ভূমি অফিসে গেলে পাশের ভূমি সেবা সেন্টারে যেতে বলে, সেখানে দায়িত্বরত উদ্যোক্তা বলে ৯০০০ টাকা প্যাকেজে ১ টি নামজারি সম্পন্ন করতে লাগবে। অন্যথায় না মঞ্জুর হবে নিশ্চিত। কাগজপত্র ঠিক থাকলেও কাজ হবে না।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি খারিজ

আমার ক্রয়কৃত ২৩ শতাংশ জমি আমি নিজে খারিজের জন্য আবেদন করি। শুনানীর দিন আমি সকল কাগজপত্র নিয়ে যাই, নায়েব সাব সবকিছু দেখে আবেদন পত্রের উপরে পেন্সিল দিয়ে মিল আছে লিখে নিলো। আমি বললাম সব কিছু ঠিক আছে ? উনি বললেন আপাতত ঠিক আছে । আমি বাড়িতে চলে আসি এবং বিকালে এসএমএস আসলো না মন্জুর । না মন্জুরের কারন হিসেবে দেখি লেখা জমির শ্রেণি ভুল ।অথচ জমির শ্রেনী দলিলে এবং রেকর্ডে একই। পরবর্তীতে আবার আবেদন করি , আবারো না মন্জুর করে অনলাইনে দলিল নকশা দেওয়া হয়নি বলে। অথচ আপলোড করা হয়েছে । ৩য়বার আবার আবেদন করি এবং শুনানীর দিন আমি ব‍্যস্ত থাকায় বড় ভাইকে পাঠাই । এদিন ভাইয়ের কাছে বলছে আপনার ছোট ভাই বেশি বুঝে । অভাবে গুড়লে খারিজ হবে? কিছু তো করতে হবে। খরচপাতি কিছু দিয়ে যান আমরা কাগজ ঠিক করে দিবো।পরে ভাই চলে আসছে

টাঙ্গাইল, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১৫.০ হাজার

ট্যাক্স ফাইল ট্রান্সফার

আমার ট্যাক্স ফাইল চট্টগ্রাম সিটিতে। কর অঞ্চল ২ ও সার্কেল ৩২। আমি বেশ কয়েক বছর আগে আমার ট্যাক্স ফাইল চট্টগ্রাম থেকে ঢাকায় আনার চেষ্টা করেছিলাম। এটার জন্য সংশ্লিষ্ট কর কর্মকর্তা আমাকে কাজটি করে দিবেন বলে ১৫,০০০ টাকা ঘুষ দাবী করেন। আমি তাতে রাজি হইনি।

চট্টগ্রাম সিটি, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

শিক্ষকদের এমপিও

আমার একজন শিক্ষকের কাছে এমপিওর ফাইল ছাড়ার কথা বলে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তিনি অনেক শিক্ষকের নিকট থেকে এভাবে অর্থ আদায় করেন।

কাপাসিয়া, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য