গর্ভবতী কার্ড
কার্ড করতে 7000 টাকা লাগবে । নাহলে কার্ড হবে না । ঘুষ চেয়েছেন সচিব ।
নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
কার্ড করতে 7000 টাকা লাগবে । নাহলে কার্ড হবে না । ঘুষ চেয়েছেন সচিব ।
২০ হাজার টাকা খাজনা চাওয়া হয়েছিল। না দেওয়ার কারণে আমার তিরিশ হাজার টাকা খাজনা বকেয়া ধরা হয়েছে
Driving license er practical porikkhay pass koranor jonno amar kase taka dabi kore.ami taka na deoay amake pass korano hoy na. 2 bar amake ghuriye 3rd time a amake pass koray day .
আমি পাসপোর্ট করতে গেলে আমার সম্পূর্ণ ডকুমেন্ট সবকিছু ঠিক থাকার পরও আমার কাছে হয়রানি করা হয় এবং বারবার আমাকে বলা হয় আজকে না কালকে কালকে না পরশু এভাবে আমাকে হয়রানি করতে করতে একটা সময় আমি তাদের সাথে জড়িয়ে পড়ি, এবং পরবর্তীতে তারা আমার কাছে ৩ হাজার টাকা দাবি করে এবং আমি সেই টাকা দিতে অস্বী কিছু জানালে আমাকে আরো হয়রানি করা হয় এবং একটা সময় পাসপোর্ট অফিসের যে হেড থাকে তার সাথে কথা বলে বিষয়টি বিস্তারিত বলে তাকে কনভেন্স করে আমি পাসপোর্ট করতে সক্ষম হই।
গাজীপুর ২ নং ওয়ার্ডে বিডিএস জরিপ চলছে। এখানে জরিপের নামে ভুমি মালিকদের থেকে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। জরিপে ইচ্ছেকৃত ভুল করে টাকা দাবি করা হচ্ছে। প্রতিটি দলিলের বিপরীতে ১০ / ২০ থেকে শুরু করে জমির পরিমান অনুযায়ী ঘুষ দাবি করা হচ্ছে। না দিলে রেকোর্ডে ভুল তথ্য দিয়ে হয়রানির হুমকি দিচ্ছে। অতিরিক্ত টাকা চাওয়ার কারন জানতে চাইলে তারা বলেছে আমরা একা খাইনা। আমাদের উপরের স্যার। স্থানীয় সরকার দলিও লোক পুলিশ এবং সাংবাদিক সবাই মিলেই খাইস আমি নিজ চোখে বিজয় টিভির সাংবাদিক, দৈনিক সরজমিন পত্রিকার সাংবাদিকদের অস্থায়ী ক্যাম্পে আসা যাওয়া করতে দেখেছি।
সাভার আয়কর অফিসে একজন কর্মকর্তা আমার থেকে ১৫ লক্ষ টাকা দাবি করেছে , বলেছে ১৫ লক্ষ টাকা দিলে আমার ফাইলে ট্যাক্স হবে ৫ হাজার টাকা, আর যদি তাকে ১৫ লক্ষ না দেই তাহলে ফাইলে ট্যাক্স হবে ৮০ লক্ষ টাকা
জমি খারিজ করার জন্য। সকল বৈধ কাগজ থাকা সত্ত্বেও জমি খারিজের জন্য ৭০০০ টাকা চেয়েছে কিন্তু এটার সরকারি ফি ১১৭০ টাকা।
সৈয়দপুর থেকে ঢাকা যাওয়ার সময় রংপুর হাইওয়ে তে আমাকে থামায় আমার কার এ নাকি টিন্ড করা আসে । কিন্তু গাড়ি টি জাপান থেকে ওয় ভাবে আসছে গ্লাস টা ডিপ কালার এর কোনও টিন্ড করা না । তাই মামলা দিবে নাইলে সাইড এই নিয়া বলে ২০০০ টাকা দিলে হবে। আমি টাকা দে নাই। পরে বলে চা খাওয়ার কিছু টাকা দিয়ে যান স্যার।
পাসপোর্ট রিনিউ করতে মনসুরাবাদ পাসপোর্ট অফিসে গেলাম ফর্ম আর সব ডকুমেন্ট সাথে পিনাপ করে নিয়ে। কিন্তু সব ঠিক থাকার পরও জমা নেয় নি । পরে পাশেই ৮৫০০টাকা দিয়ে দালাল ধরি। ও ফর্মে একটা চিহ্ন দিয়ে দিল। একটু পরেই আগের রিজেক্ট করা সেইম ফর্ম জমা নিয়ে নিলো কতো সুন্দর করে।
একটি সমবায় সমিতির অডিট কাজ করতে অডিট অফিসার উক্ত টাকা দাবী করেন।
Bike reg korte gele ghush dabi korse nadile onek jamelay fele dibe bole humki dise, ekhon r bike er kagoj koraite parse na
রাউজান ভুমি অফিসে যেকোন সেবা নিতে গেলে ঘুষ ও ভোগান্তির স্বীকার হতে হয়।
জন্ম নিবন্ধন সংশোধন করতে মোটা অংকের টাকা দাবি করেছেন অরুয়াইল ইউনিয়ন পরিষদ থেকে
আমি বিডিএস জরিপের জন্য জরিপকারি অফিসে যাই। তারা বলে আবেদন করে যান, ১ মাসের মধ্যে নোটিশ পাঠানো হবে। এবং বলে কিছু খরচাপাতি বাবদ ১৫০০ টাকা দেন। অথচ সরকার আবেদনের জন্য কোন টাকা নেয় না। তাই আমি পরে দিব বলে চলে এসেছি।
ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে বিভিন্ন নিয়মকানুন সামনে এনে ঘুষ দাবি করে, তিনি সচিব পদে আছেন।
— হিসাবরক্ষক নতুন পাসপোর্ট আবেদন যতই নির্ভূল হোক ২০০০-৩০০০ টাকা ঘুষ ছাড়া সেটি এপ্রুভ করে না।তার সহযোগী আনসার —কে দিয়ে সে তার ঘুষের অর্থ সংগ্রহ করে।কেউ ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের হয়রানি করা হয়।
জমি খারিজ এর জন্য ঘুষ চাইছিলো দালালে
মিউটেশনের জন্য ১০ হাজার টাকা দাবি করে ভূমি অফিসের লোক। আমি প্রত্যাখ্যান করায় ২ বার রিজেক্ট করে দেয়। ৩য় বারে বাদ্য হয়ে দেয়া লাগছে
পারিবারিক সম্পত্তি আমরা সবাই পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বন্টক নামা দলিল করব। এখন ভেন্ডর আমার বন্ধু সেহেতু প্রত্যাশা ছিল সরকারী খরচ এবং ভেন্ডর খরচ আইন অনুযায়ী হবে। এখন দেখি অফিসারের ডিমান্ডের উপর নির্ভর করবে। এখানে অফিসার দেখছে কত টাকার সম্পদ হতে পারে সে অনুযায়ী তার একটা ডিমান্ড থাকে। এখন সেটা ১০-২০ গুন বেশি। এখন অপেক্ষা করছি ডিমান্ড যদি সাধ্যের মধ্যে হয়। বন্টক নামা দলিল করব।
Birth certificate korte gesilam.Shob docoments silo tao 1000 taka chay. Location: Dhaka anchol 5 ( Sayadabad)