সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৩৩৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি বিআরটিএ ghush.site ৳১০.০ হাজার

Driving Licence

সরকারি ফি ৪৭০০ টাকা কিন্তু আমার কাছে ১০ হাজার টাকা দাবি করেছে না হয় বারবার পরীক্ষা দিলেও পাশ করানো হবে না৷

Mymensingh, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১.২০ লাখ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ২০২৫

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (লেকচারার) নিয়োগের জন্য ১২ লাখ (120000) টাকা দাবি করে। সে বলেছিল আমার লিখিত এক্সামে পাশ করতে কিছু নাম্বার কম আছে। তাই টাকা দিলে পাশ করিয়ে ভাইভা বোর্ডে পাঠানো হবে। টাকার অর্ধেক ভাইভার আগে, বাকিটা নিয়োগের পর দিতে হবে। আমি তার প্রস্তাব এড়িয়ে যাই নিজের উপর আত্মবিশ্বাসের জোরে। কিন্তু আমার লিখিত এক্সামের রেজাল্ট ফেইল আসে।

রাঙামাটি, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ghush.site ৳৫০০

পাসপোর্ট সংগ্রহ

আমি পাসপোর্ট সংগ্রহ করতে গিয়েছি। লাইন লম্বা ছিল।আমাকে আনসার বলে ৫০০ টাকা দেন আমি কুইক ভিতর হতে নিয়ে আসব

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ghush.site ৳১.৫০ লাখ

Tax audit

Amader company tax audit e pore. Jothajoto documents deyar por o, DCT ke ghush na deyay Tini 184 Dharay koyek lakh taka tax dharzo koren. Bisoyta emn chilo Jodi amra DCT k Inspector ke and office ke kichu ghush ditam amader tax dharzo hoto na. Ashchorcher bisoy hocche sobar nirdisto rate ache.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳২০০

পেশকার+ পিয়ন

একটা দরখাস্তের কাগজ জমা দিতে গিয়েছিলাম তো তখন টাকা চেয়েছে টাকা দিয়েছি, কিছুটা কম দিয়েছিলাম তাই খারাপ ব্যবহার করেছে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳২০.০ হাজার

উপজেলা সমাজসেবা অফিস

বর্তমান যে অফিসার আছেন তিনি ঘুসঘোর। বয়স্তভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ নানান কাজে টাকা চাচ্ছে। টাকা না দিলে তিনি কাজ করেন না

উপজেলা সমাজসেবা অফিস দেবহাটা, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳১.০০ লাখ

বিডিএস জরিপ কর্মকর্তা

আমাদের এলাকা নারায়নগঞ্জ এর জালকুড়িতে।বর্তমানে আমাদের এখানে ভুমি জরিপ বিডিএস চলছে।সাধারন মানুষদের কে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তারা ঘুষ চাচ্ছে।টাকা না দিলে সাধারন মানুষের কাগজ দিচ্ছে না বা অনেক দিন ঘুরিয়ে দিচ্ছে।আমাকে ও কাগজ দিচ্ছে না যদি কাগজের কথা বলি তাহলে তারা বন্ধের দিন তাদের অফিসে গিয়ে কথা বলতে বলছে।তারা আমাকে ভয়ভীতি দেখাচ্ছে যে আমার কাগজ ঠিক নাই হেনতেন। জরিপ কর্মকর্তা আছে আর উনার ৪- ৫ জন সহযোগী আছে।এরা সবাই মিলে ঘুষের সাথে যুক্ত আছে।আমার কাছে ১ লক্ষ টাকা চাইছে আমি দেইনি বলে আমার কাগজ এখনো দিচ্ছেনা।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৩০.০ হাজার

সংস্থা নিবন্ধনের কাগজপত্র তৈরি

তিনি ৩০০০০ হাজার টাকা শুধু ডেমো কাগজ তৈরির জন্য দাবি করেছিলেন

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১.৩০ লাখ

উন্নয়ন কাজের বিল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,চট্টগ্রাম

আমি একজন উন্নয়ন কাজের ঠিকাদার, বর্তমানে দ্রব্যমুল্যের উর্ধগতির পর ও আমার প্রতিষ্ঠান কালোতালিকাভুক্ত হওয়া থেকে বাচাতে লস হওয়া সত্তেও কাজ শেষ করি, কিন্তু বিলের উপর ২.৫% ঘুষ দাবি করে দীর্ঘদিন হয়রানি করছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ghush.site ৳৬.০০ লাখ

চাকুরি নিয়োগ

২০১৬ সালে বন্দর সিকিউরিটি গার্ড এ আমি শারীরিক এবং মৌখিক এ উত্তির্ন হয়, চাকুরী নিশ্চিত করতে আমার কাছ থেকে ৬লাখ টাকা দাবি করে আমি দিতে পারিনি

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১৬.০ হাজার

NID correction

NID CORRECTION আমার WIFE এর NID তে স্বামীর নাম এর বানান ভুল হয় যা আমার WIFE এর PASSPORT করার সময় ধরা পবে, আমি ONLINE সংশোধন করার জন্য সমস্ত পক্রীয়া সম্পন্ন করি। 1 মাস হতে চললো কোন sms আসে না, পরবতীতে লোক মারফত নারায়নগঞ্জ DC OFFICE এর পাশে যোগায়োগ করলে আমার কাছে প্রতি সংশোধন বাবদ 16000/- দাবি করে এবং বলে 1 দিনের ভিতর সংশোধন হবে, আরো বলে টাকা না দিলে 1 বছর এ ও কোন কাজ হবে না। এখন আমি কি করবো।

নারায়নগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳১.২০ লাখ

নামজারি

বসুন্ধরার ডি ব্লকের একটি ফ্ল্যাটের নাম জারি করার জন্য ক্যান্টনমেন্ট ভূমি অফিসে আবেদন করি। সেখানে আমার কাছে নামজারি করার জন্য প্রথমে ১ লাখ ৪০ হাজার টাকা দাবি করেছিল। তারপরে আমি দিতে অস্বীকার করে অপারগতা প্রকাশ করায় কমিয়ে 1 লাখ 20 হাজার টাকা বলেছে। আমি সেটাও প্রত্যাখ্যান করেছি। আমি এখন পর্যন্ত নামদারি করতে পারিনি

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ghush.site ৳১.৫ হাজার

Car Ownership Transfer

On May 19th, 2026 I applied at Halishohor BRTA for second hand car ownership transfer and received Acknowledgment copy same day. Its been more than 3 months now but I have still not received SMS from BRTA for givinf my finger print for new smart card under my name. I already visited BRTA more than 5 times in last 3 months and they cannot guarantee me when I might receive the SMS to provide fingerprint. I checked in many Facebook groups on the same issue, where many brokers are asking 1500-1800 taka to get the job done, but when I ask them what is the fee related to no one can give any firm answer.

Chittagong, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ghush.site ৳২০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স নবায়ন এবং মেটরযান সংযোজন

আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কিছু দিনের মধেই শেষ হবে। আমি নবায়ন এবং মেটরযান সংযোজনের বিষয় নিয়ে আলাপ করার পরে আমাকে দালাল ধরিয়ে দেয় বিআরটিএর লোক। ২০০০০ টাকা চাওয়া হয়। প্রথমে আমি রাজি না হলে বলে টাকা না দিলে শরীয়তপুর বিআরটিএ থেকে কোন লাইসেন্স বের হয়না। তারপর আমি কথা না বাড়িয়ে চলে আসি। কিছুদিন আগে আমার বন্ধু নতুন লাইসেন্স করেছে, ওর মতে সুধু বিআরটিএ না, সাথে যেই মাজিস্ট্রেট এবং ট্রাফিক বিভাগের পুলিশ ভাইবা বোর্ডে ছিলো তারা সবাই এই সিন্ডিকেটের সাথে জরিত। শরিয়তপুর বিআরটিএ নিয়ে প্লিজ কিছু করেন

শরীয়তপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৩০.০ হাজার

থানা

থানায় অভিযোগ দিতে গেলে জানানো ৩০০০০ টাকা দিলে তারা সহযোগিতা করতে পারবে

পলাশ বাড়ি, গাইবান্ধা, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ghush.site ৳২০.০ হাজার

ঠিকাদারি বিল

বিল নিছি আমাকে এখন পর্যন্ত চাপ দিচ্ছে টাকা দেওয়ার জন্য না হলে ফাইনাল বিল দেবে না ডিসেম্বরে।

রাজবাড়ী, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য