নামজারী
ওয়ারিশ সবার মধ্যে কয়েকজন দলিল দিয়েছিলো , আইন অনুযায়ী ২০০৮ সালে দিতে পারতো। আর সে দলিল খারিজ এর জন্য বর্তমানে ১০০০০০ চাইছে
নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
ওয়ারিশ সবার মধ্যে কয়েকজন দলিল দিয়েছিলো , আইন অনুযায়ী ২০০৮ সালে দিতে পারতো। আর সে দলিল খারিজ এর জন্য বর্তমানে ১০০০০০ চাইছে
আমি গতকাল উত্তরা পাসপোর্ট অফিসে , গিয়ে ছিলাম আমার নতুন পাসপোর্ট তৈরি করার জন্য। তারা আমার কাগজ পত্র দেখে সব ঠিক থাকার পরও আমাকে আরো নতুন নতুন কাগজ দেখাতে বলছিল । এগুলা পাসপোর্ট বানাতে কোন প্রয়োজনই নেই । বাহ আবেদনের রিক্রুটমেন্ট নেই। তাও শেষে যখন তারা আমাকে বিভিন্ন কাগজপত্র চেয়ে আটকাতে পারল না । শেষে তারা বলে আমার দাদার জন্ম নিবন্ধন লাগবে । এইটা কোনো কথা। এরা সরাসরি ঘুষ চাইতে পারবেনা বলে এরকমভাবে মানুষদের হয়রানি করে । তারপর আপনি যখন বাহিরে যাবেন তাদের পরিচিত দালালরা আপনাকে জিজ্ঞাসা করবে কি সমস্যা হয়েছে । তখন যদি আপনি বলেন যে এই সমস্যা হয়েছে তখন বলবে যে চলেন আমি ঠিক করে দেই । এই হলো তাদের অবস্থা? সরকারি দায়িত্বশীল লোকদের কাছে আবেদন তারা যেনো বিষয়টি নিয়ে তদন্ত করে।
বাবার উওরাধিকার রা নামখারিজের জন্য আবেদন করেন। সরকারী ফিতে করদে অফারগতা প্রকাশ করে সংস্লিস্ট ভূমি অফিস। তারা সাফ জানিয়ে দেয় ২৫০০০ হাজার টাকা না দিলে তারা এই কাজ করতে পারবে না বলে জানিয়ে দেয়।
জমির জমা খারিজের জন্যে গিয়েছিলাম। দলিলে ও খতিয়ানে নানান সমস্যা আছে বলে ১০০০০ টাকা চাইলো সমস্যা সমাধান করে দিবে বলে। আমি রাজি হয়নি, প্রত্যাখ্যান করেছি।
আমি একজন উন্নয়ন কাজের ঠিকাদার, বর্তমানে দ্রব্যমুল্যের উর্ধগতির পর ও আমার প্রতিষ্ঠান কালোতালিকাভুক্ত হওয়া থেকে বাচাতে লস হওয়া সত্তেও কাজ শেষ করি, কিন্তু বিলের উপর ২.৫% ঘুষ দাবি করে দীর্ঘদিন হয়রানি করছে।
২০২১ সালে চাকরির রিটেন পরীক্ষায় আমি কৃতকার্য হই। ভাইভার ৪ দিন আগে আমাকে ফোন করে জানানো হয় সবার জন্য ১৭ লাখ করে নেয়া হচ্ছে তুমি ১৩ লাখ দিও। আর টাকা না দেয়া হলে কারোরই চাকরি হবে না। আমি তাকে বলেছি এটা আমার সামর্থ থাকলেও দিবো না।
ভুলবশত আমার নাল জমি ভিটি জমিতে অন্তভূক্ত হয়ে যাওয়াতে নোয়াখালী জেলা প্রশাসনের এস এ শাখায় আবেদন করার জন্য তথ্য সংগ্রহ করতে যাই। তখন দায়িত্বশীল একজন কর্মকর্তা ৪০০০ টাকা ঘুষ দাবি করে খতিয়ান সহ অন্যন্য ডকুমেন্টের সাথে।
নামজারির জন্য ৮০০০ টাকা চেয়েছিল। শ্রীপুর এসিলেন্ড অফিসের একজন। না দেওয়ায় আমার নামজারি বাতিল করে দেয়।
বিদ্যুতের খুটি সরানোর জন্য সরকারিভাবে আবেদন করা হয়েছে তারা চা নাস্তার খরচের জন্য টাকা চেয়েছে
বাউনিয়া ভুমি অফিসে ২.৫ কাঠার জমি শেয়ার নিবন্ধন করতে চাইলে সেখানকার একজন কর্মকর্তা কাজটি সম্পাদন করার জন্যে ১ লক্ষ টাকা দাবি করে। তাই আমি কাজটি অসম্পাদিত রেখে এসে পরি।।
২০১৬ সালে বন্দর সিকিউরিটি গার্ড এ আমি শারীরিক এবং মৌখিক এ উত্তির্ন হয়, চাকুরী নিশ্চিত করতে আমার কাছ থেকে ৬লাখ টাকা দাবি করে আমি দিতে পারিনি
বিল নিছি আমাকে এখন পর্যন্ত চাপ দিচ্ছে টাকা দেওয়ার জন্য না হলে ফাইনাল বিল দেবে না ডিসেম্বরে।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য চেয়েছিলেন উপাচার্য।
থানায় অভিযোগ দিতে গেলে জানানো ৩০০০০ টাকা দিলে তারা সহযোগিতা করতে পারবে
২০১৪/১৫ সালে রিটেন এ পাশ করে ভাইভা তে পাশ করি কনফার্ম করার জন্য ঘুষ চেয়েছে ১৫ লাখ
applied through online for mutation of my apartment thrice already. everytime land office rejected my application whereas other apartment owners of the said building mutated each with Taka 35000 as bribe.
Income Tax File. (4 Crore)
নতুন মিটারের জন্য দালাল মারফৎ টাকা দাবি করে।
Happened in Jatrabari thana
টাকা না দিলে আপনার ফাইলটি আমরা এসেসমেন্ট করে ফেলব