সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,১৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

ওয়াশা পানির মিটার চেঞ্জ

পানির মিটার রিডার কে বলা হইসিলো মিটারের গ্লাস ঝাপসা তাই চেঞ্জ করবো। তিনি ১২০০০ চাইসে

ঘুষ দিইনি
পূর্ব বাড্ডা, বড় টেক মাসজিদ, ঢাকা ৳১২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি সরকারি নির্ধারিত ফি ১১৫০ টাকা কিন্তু ভূমি অফিস ১৫০০০ টাকার নিচে নামজারি জমা গ্রহণ করে না। অনলাইনে আবেদন করলে টাকা দাবি করে টাকা না দিলে নামজারি না মঞ্জুর করে দেন।

ঘুষ দিইনি
রায়পুরা ৳১৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

নরিয়া

আসসালামু আলাইকুম, শরীয়তপুর জেলার নড়িয়া থানার সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি স্বাস্থ্য সেবাগুলো যেমন নড়িয়া থানার মুলফৎগঞ্জ সরকারি হাসপাতাল ও আরো অন্যান্য হাসপাতাল ব্যাপক অনিয়ম দুর্নীতিতে ভরা স্বাস্থ্যসেবার খুবই বেহাল অবস্থা। দয়া করে যদি আপনারা একটু দেখতেন

ঘুষ দিইনি
শরীয়তপুর জেলা ৳৫০০
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ৫০০০ টাকা চা পানি খাবার এর দাবি করা হয়।

ঘুষ দিইনি
মুন্সীগঞ্জ সদর ৳৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

টাংগাইল পাসপোর্ট অফিস মানে, ঘুষেদ আখরা। দালাল ছাড়া পাসপোর্ট বানাতে গেলে এই ভুল অই ভুল। সেম ডকুমেন্টস দালালকে ২০০০ টাকা দিলে সব সমাধান।। ঘুস বন্ধ হোক

ঘুষ দিইনি
টাংগাইল সদর ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জেলা শিক্ষা অফিস

সরকারি চাকুরীজীবীর অবসরের পরবর্তী এককালীন টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হয়েছি। টাকা ছাড়া তারা কোনোভাবেই কাজ করবে না। টাকা না দিলে মাসের পর মাস ফাইল পরে থাকবে। ওখানকার কম্পিউটার অপারেটর — অন্যতম এই সিন্ডিকেটের সদস্য। টাকা না দিলে কাগজপত্রের বিভিন্ন ভুল ধরবে।যেসব কাগজপত্র অপ্রয়োজনীয় সেগুলোও চাবে। টাকা দিলেই সব ঠান্ডা।

ঘুষ দিইনি
সিরাজগঞ্জ ৳১০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এন আইডি কার্ড বানাইতে গেছিলাম

এন আইডি কার্ড বানাইতে গেছিলাম জরুরি থাকায় একটু তাড়াতাড়ি করে দিতে বললে। প্রথমে নেতার রেফারেন্স খুঁজে। পরবর্তীতে ৬ হাজার টাকা চায় ২ দিন এর ভিতর কার্ড বানাই দিবে বলে

ঘুষ দিইনি
শেরপুর ৳৬.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জেলা ম্যাজিস্ট্রেট এর কামলা ঝামলা

জামিন হওয়ার পর ম্যাজিস্ট্রেট এর সাইন নেওয়ার জন্য গেছিলাম ২০ হাজার টাকা ঘুষ চায় পরে বলে কয়ে অনুরোধ করে ৭ হাজার দিয়ে আসামি বের করছি

ঘুষ দিইনি
টাংাইল ৳২০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর কার্গো ভিলেজ কাস্টমস সেবা

কাস্টমস কার্গো মাল বের করার সময় যার মাল তার থেকে অনেক টাকা দাবি করে এবং টাকা না দিলে কিছুতেই মাল বের হতে দেয় না তারপর টাকা নিয়ে মাল বের হতে দেয়

ঘুষ দিইনি
ঢাকা ৳১.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিষ্ট্রেশন

আমি বগুড়া সাব-রেজিস্ট্রি অফিসে একটি দলিল রেজিস্ট্রেশন সেবা গ্রহণের জন্য গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে নির্ধারিত ফি ও খরচের অতিরিক্ত অর্থ দাবি করার সম্মুখীন হই।

ঘুষ দিইনি
Bogura ৳১.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নারায়ণগঞ্জ এজি অফিসের হিসাব রক্ষক সরকারি শিক্ষকদের বকেয়া টাকা দেওয়ার জন্যে ৫% দাবি,নয় বিল করবে না।

নারায়ণগঞ্জে দুটি সরকারি মাধ্যমিক স্কুল রয়েছে সে স্কুলের ২৫ জনের মত শিক্ষকে ইনক্রিমেন্টের বকেয়া টাকার জন্য পে ফিকজেশন ও টাকার বিল করে দিবে, নারায়ণগঞ্জ এজি অফিস আর সে জন্যে জন প্রতি ৫% টাকা দাবি করছে। এ ক্ষেত্রে কারো টাকা কারো কারো টাকা পরে ১৫০০০/ কারো ১০০০০/ কারো ৫০০০/ এমন হিসাব আসে। এতে জন শিক্ষকের কত গুলো টাকা তাদের দিতে হচ্ছে। আর এটা না দিলে কাজ করে দিবে না। এ টাকা আর তুলতে পারবে না। সর্ব নিম্ন টাকার পরিমাণ আনুমানিক ২ লক্ষ টাকা।

ঘুষ দিইনি
নারায়ণগঞ্জ ৳২০.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

বিডিএস ভূমি জরিপ

প্রতি শতাংশ জমির বিডিএস জরিপ সাক্ষর করার জন্য 2000 টাকা করে নিচ্ছে, উপজেলা সেটেলমেন্ট অফিসার রা।

ঘুষ দিইনি
নতুনবাজার, কোনাবাড়ী, গাজীপুর ৳৫.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা পরিশোধ

বাগেরহাট জেলার একটি ভূমি অফিসে আমার কাছ থেকে ২,০০০ টাকার খাজনা পরিশোধের জন্য ১০,০০০ টাকা দাবি করেন একজন তহশিলদার। আমি রশিদ চাইলে সে দিতে ব্য্র্থ হয় বিধায় আমি টাকা পরিশোধ করিনি। যে টাকার রশিদ দিয়েছি সেই টাকাটাই পরিশোধ করেছি।

ঘুষ দিইনি
বাগেরহাট ৳৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

For FD-6 Budget Approval

NGO ব্যুরোতে FD-6 বাজেট এপ্রোবালের জন্য জমা দেই জুন মাসের শেষের দিকে কিন্তু সে এপ্রোব হবে হবে বলে আমাকে ভারাচ্ছেন, মাঝে মাঝে বলেন মিনিস্ট্রি থেকে এখনো পাশ হয়নি। তবে গতকাল ২৩/০৮/২০২৬ ইং তারিখে আমি কল দিয়ে খবর নিলে উনি বললেন দুই এক দিনের ভিতরে পাশ হবে আর আমি খুশি হয়ে উনাকে কিছু বকশিশ দিব কিনা তখন আমি বলি দেশের বাহিরের সংস্থা তাই ওনারা এগুলা দিতে অভ্যস্ত নন এবং আমি দিতে পারবো কিনা বলিনি। তবে সে কোন টাকার পরিমাণ বলে নাই। রিপোর্ট জমা হচ্ছে না তাই টাকা উল্লেখ করা হয়েছে

ঘুষ দিইনি
Dhaka ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট আবেদন

এই মাসের ছয় তারিখে পাসপোর্ট আবেদন করতে গিয়েছিলাম। আমার পরিচিত একজন অভিজ্ঞ মানুষ থেকে জেনে নিয়েছিলাম কী কী কাগজ লাগবে। শুধু িএতটুকুই না পাসপোর্টের অফিসের পাশে উনার দোকানও আছে। তিনি সমস্ত কাগজ দেখে বললেন, সব ঠিক আছে। জমা দেন। সকাল নয়টা থেকে থেকে বিকাল চারটা দাঁড়িয়ে আমাকে ফেরত দেয়া হলো আমার আইডি কার্ডের সাথে আমার বর্তমান চেহারা মিলে না। তাই ফিঙ্গার চেক করতে আরেক রুমে পাঠানো হলো সেখানে থাকা কর্মকর্তা মন্তব্য করলেন “ আমি তো দেখছি আপনার চেহারা মিলছে মনে হয় স্যারের কাছে মিলছে না”। তাদের একটা কোড থাকে কাগজে এটা টপ ‍টু বটম সবাই বুঝতে পারে ”এটা কি মালের কাগজ নাকি মালছাড়া কাগজ” মালের কাগজ না হলেই সেটা নিয়ে ঝামেলা করে। সময় হয়ে গেলে, একজন ত্রাণকর্তা বললো আপনার কাগলে তো কোন সমস্যা নাই ১৫০০ দিলে হবে।

ঘুষ দিইনি
যাত্রাবাড়ি ৳১.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NID সংশোধন

২০২৩ সালে NID সংশোধন করতে গিয়ে ছিলাম, বাবার নাম ও মায়ের নাম সকল ডকুমেন্টস দেওয়ার পর ম্যারেজ সার্টিফিকেট করতে বলছে, সেটাও করে দিছি কিন্তু তারপর সেখানকার প্রশাসক সাহায্য করে নি, বরং কম্পিউটার অপারেটর এর মাধ্যমে টাকা দিতে বলছিলো। টাকা দিলে সমস্যা সমাধান করে দিবে। পরে অবশ্য ইউনূস সরকার আসার পর টাকা লাগে নি। তবে এখন আবার বিএনপি সরকার আসার পর টাকা লাগতেছে। ( বরিশালের ভূমি অফিসে দূর্নীতির আতুর ঘর)

ঘুষ দিইনি
বরিশাল সদর ৳৬০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আয়কর অফিস, কর অঞ্চল ৮, ঢাকা

দেশের বাইরে পড়তে যাওয়ার ভিসা আবেদনের স্পন্সরশীপ এর জন্য আয়কর সার্টিফিকেট আনতে গিয়ে কর অঞ্চল ৮ এর দায়িত্বরত এর সাথে কথা বলি। পরে তার অফিস সহকারী অফিস থেকে বের হয়ে বলে তার বস বলেছে ২০-২৫ হাজার টাকা লাগবে, দ্রুত করে দিবে তাই। মেজাজ খারাপ হয়ে যাওয়ায় সার্টিফিকেট না নিয়েই বের হয়ে আসি।

ঘুষ দিইনি
ঢাকা ৳২০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য