সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,১৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

আয়কর

চট্টগ্রাম কর অঞ্চল - ৬, সার্কেল ১৩০ এর উপ কর কমিশনারের কার্যালয় থেকে নানাভাবে মানুষের কাছে ঘুষ দাবী করা হয় আয়কর দাখিলের অসংগতি দেখিয়ে। ঘুষ দিয়ে সমাধান না করলে অতিরিক্ত সহকারী কর কমিশনারের অনুগত কর্মচারীরা পরবর্তীতে ফোন দিয়ে মানুষকে বিরক্ত করে। তাদেরকে উপরের লেভেলের মানুষের কথা বলেও বিরত রাখা যায় না। এদের সাথে জড়িত চট্টগ্রামের কিছু ট্যাক্স লয়ার।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳১.০০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

গত ফেব্রুয়ারি মাসে ইউরোপীয় ইউনিয়নের একটা দেশের রেসিডেন্ট কার্ডের আবেদন জন্য আমার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়।সরকারি ভাবে অনলাইনে আবেদন করি ২১ ডলার ফি দিয়ে।তারপর পুলিশ ভেরিফিকেশনের জন্য আমার বাবা দুইবার চৌদ্দগ্রাম থানায় যায়।কিন্তু অফিসার সাহেব ডিউটিতে আসেনি ফোন দেওয়ার পর খারাপ ব্যবহার।তৃতীয় বার যাওয়ার পর সকল ডকুমেন্টস চেক করার সব ঠিক থাকার পর ৫০০০ হাজার টাকা দাবি করে।পরে ২০০০ টাকা দিয়ে কোন রকম মানায়।পরে কয়দিন পর আবার ফোন দিয়ে বলে কি ডকুমেন্ট লাগবে সেটার জন্য আবার ওনার কুমিল্লা বাসায় যেতে হবে আবার আব্বু বয়স্ক ও অসুস্থ ছিল।তারপর রোজা রেখে আবার বাবা কুমিল্লা যায় ওনাকে ডকুমেন্ট দিতে।তারপর আবার ১০০০ টাকা দাবি করে এবং আমার বাবা দিয়েছে মনে করছে যদি কিছু হয়। লোকেশন হল চৌদ্দগ্রাম থানা।

ঘুষ দিইনি
চৌদ্দগ্রাম উপজেলা,কুমিল্লা ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ডাক বিভাগ

টাকার বিনিময়ে শ্রমিকদের ভূয়া বিগত দিনের লেফটি চিঠি ইস্যু করে. এইভাবে শ্রমিক আনরেষট শুর হয়।

ঘুষ দিইনি
কোনাবাড়ী পোষ্ট অফিস, গাজিপুর সদর ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এইচএসসি পরীক্ষার প্র্যাক্টিকাল পরীক্ষা

প্র্যাক্টিকাল পরীক্ষায় পূর্ণ নম্বর দেয়ার নাম করে সরকারি কলেজ কেন্দ্রের অধ্যক্ষ ও শিক্ষক ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত 'হাদিয়া' দাবি করে। যারা দেয় না, তাদের নম্বর কম দেয়া হবে বলে হুশিয়ারি দেয়। পিওনকে দিয়ে এই অর্থ সংগ্রহ করে। রিসিট চাইলে দুর্ব্যবহার করে।

ঘুষ দিইনি
Dhaka ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

এনআইডি সংশোধন

আমার এনআইডি সংশোধন করার জন্য আবেদন করেছিলাম, আমার বাংলাদেশি পাসপোর্ট, ইউরোপিয়ান পাসপোর্ট, ছেলেমেয়ের জন্মনিবন্ধন, কোর্টের এফিডেভিট সহ সব ডকুমেন্টস জমা দেওয়ার পর ও এক কর্মকর্তা আমার কাছ থেকে ১,৫০০০০ টাকা ঘুষ চেয়েছিল। গুষের কারণে আমার এনআইডি এখনো পর্যন্ত সংশোধন করতে পারি নি, প্রায় ৩ বছর হয়ে গেছে।

ঘুষ দিইনি
ঢাকা উত্তর ৳১.৫০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি রিপোর্ট পেতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা

মাগুরা জেলার অধিকাংশ ইউনিয়ন ভূমি কর্মকর্তা অর্থের বিনিময়ে নামজারি, খাজনা এবং অন্যান্য সেবামূলক কাজের জন্য সেবাগ্রহীতার নিকট অর্থ দাবি করে। অর্থ প্রদান না করলে সেবা প্রদান করে না বা অনেক হয়রানি করে।

ঘুষ দিইনি
মাগুরা জেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হিসাব রক্ষন অফিসে ঠিকাদার দের বিল নিতে গেলে ০.২৫% করে দিতে হয়।।না দিলে কোন বিল তারা ছাড়ে না

আমি এলজিইডি এর একটা কাজের বিল বাবদ প্রাপ্য ১ কোটি টাকার বিপরীতে তারা ০.২৫% না দিলে বিল পাশ করবে না।এখানে এমন কোন বিল নাই যেটা টাকা ছাড়া পাশ করে।।আপনারা একটা যে কোন বিষয় নিয়ে একবার গেলেই বুঝতে পারবেন চিরিরবন্দর হিসাব রক্ষন অফিসের দূর্নীতি চরম আকার ধারন করেছে।।সকল ঠিকাদার তাদের উপর ক্ষিপ্ত।

ঘুষ দিইনি
চিরিরবন্দর ৳২৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কারিগরি শিহ্মা অধিদপ্তর (বদলি)

আমি একজন জুনিয়র ইনস্ট্রাক্টর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর.. দীর্ঘদিন আমাকে আমার নিজ জেলা থেকে প্রায় ২৫০ কিমি দুরুত্বে পোস্টিং দিয়েছে আমি বদলি হতে চাইলে বলে সম্ভব না পরে এসিস্ট্যান্ট ডাইরেক্টর ৩ অফিসের ক্যারানি ৩ লহ্ম টাকা দাবি করে আমি শিহ্মক মানুষ টাকা ও দিতে পারিনা বদলি ও হয় না

ঘুষ দিইনি
ঢাকা ৳৩.০০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট আবেদন প্রক্রিয়া

চট্টগ্রাম চান্দগাও এ অবস্থিত পাসপোর্ট অফিসে গিয়েছিলাম, বন্ধুর পাসপোর্ট করাতে পেমেন্ট সম্পন্ন করে। সকালে গিয়েছি লাইনে একবার দাড়িয়ে জমা পর্যন্ত দাড়িয়ে থাকার পর আবার অন্য একটি কক্ষে পাঠিয়ে দেয় ডকুমেন্টস ঠিক করে আনতে বলে, ঠিক করে আবার নতুন করে লাইন ধরে সব চ্যাক করিয়ে আধাবেলা পার করে যখন ছবি আর ফিংগারপ্রিন্ট দিতে গেলো তখন জানালো যে বন্ধুর বাবার জন্মস্থান নোয়াখালী হওয়াতে এখানে করা যাবেনা। অথচ বন্ধুর এন আইডি সহ যাবতীয় সকল সারটিফিকেট চট্টগ্রামের, ঠিকানাও।। এরা মূলত দালাল ছাড়া যারাই আসছে সবাইকে এভাবে ঘুরিয়ে দেয়। পুরোটাদিন তাহলে এত হয়রানি করলো কেন?

ঘুষ দিইনি
চান্দগাও, চট্টগ্রাম ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করার আবেদন

যে কম্পিউটার দোকান থেকে আবেদন করেছি সে চাইলো, তার ফরম ফিলাপ ২০০/= + ট্রেজারী চালানের টাকা + অফিসে ঘুষ ১৫০০/=। ঘুষে রাজি হলাম না। তখন বল্লো পৌরসভার প্রত্যায়ন, ম্যারেজ সার্টিফিকেট, NID ভেরিফিকেশন ছাড়া ,( নির্বাচন কর্মকর্তা বললো সার্ভার বন্ধ )ইলেকট্রিক বিল ইত্যাদি কাগজ পত্র সহ চেষ্টা করতে - জমা দিতে গেলাম । জমা দেবার ডেস্ক কাগজ দেখে জানালো হবেনা। NID ভেরিফিকেশন প্রত্যায়ন করে আনতে হবে। যাওয়া আশায় tk ৮০০/= cng ভাড়া গেল। NID ভেরিফিকেশন এর জন্য tk ৩৪০/= ট্রেজারী চালান করলাম। ঢাকা নির্বাচন অফিস থেকে ভেরিফিকেশন নিয়ে এলাম। ওখানে লেখা আছে - কোন স্বাক্ষর প্রয়োজন নেই। আবার গেলাম ৮০০টা: খরচে - পাসপোর্ট নিলোনা। অফিসের এক পিওন ১৫০টাকায় সব ঠিক করলো, যথাসময়ে পাসপোর্ট পেয়েছি। হারামিদের দখলে সব।

ঘুষ দিইনি
নাটোর ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ কৃষি ব্যাংক

ম্যানেজার —, ১ লক্ষ ঋণের বিপরীতে ৫ হাজার টাকার কমবেশি ঘুষ দাবি করে। তার দাবির সিস্টেমটা ভিন্ন। সরকারী খরচ বলে ঋণগ্রহীতার কাছে থেকে দাবি করে।

ঘুষ দিইনি
বোয়ালখালী শাখা, পটিয়া অঞ্চল ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ কল

আমি একজন রাইডার, খাবার ডেলিভারি করি। অন্য এক রাইডার এর সাথে আমার একটা ঝামেলা হয়,পরে ৯৯৯ এ কল দেওয়ার পর বিষয় টা সমাধান করার জন্য একজন দারোগা আরো ২জন পুলিশ আসে, একটা জিপ নিয়া আসে। আমার সাথে যার ঝামেলা হইছিলো তার বাড়িতে আমরা সবাই জাই। বিষয় টা সমাধান হওয়ার পর সাথের পুলিশ আমাকে বার বার ইশারা ইংগিত দিচ্ছিলো, আমারা এইখানে আসছি এখানে আমাদের একটা খরচ আছে,তেলের খরচ আছে।আরো অনেক কিছু, বলললাম স্যার কতো টাকা দিমু বলে দেও তুমার ইচ্ছা আমার কাছে টাকা ছিলো না।আর আমি যেই কাজ করি এই টাকায় তো আমার নিজের হয় না।আমি তাও একবার বলছি স্যার আমি টাকা কই পামু, আমার কাছে তো টাকা নাই।আমার কথা মানে না।তাও ২০০ টাকা দিছিলাম নেয় নাই।বলে এইসব টাকা লাগবে না।পরে এইখানেই মানুষ চলে আসছিলো। পরে আর দেইনাই।টাংগাইল সদর

ঘুষ দিইনি
Tangail ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

নাম্বার প্লেট আনতে গিয়েছিলাম

নাম্বার প্লেট লাগাতে গেছিলাম। গাড়ি আমার নামে হওয়া সত্বেও বিভিন্ন কাগজ পাতির অজুহাত দেখিয়ে আমাকে নাম্বার প্লেট দেয় নাই। পরে ১৫০০ টাকা দিলে সিস্টেম করে দিবে বলছিল। আমি আর টাকা দেই নাই, আগামী রবিবার আবার যা দেখব কি করে

ঘুষ দিইনি
ঢাকা পূর্বাচল বিআরটিএ ৪ ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police Clearance Verification

when I applied for a police clearance there is a verification process for local police there the police asked me to give him some documents and finally he asked me to give him some money. He didn’t ask the exact amount but I told him that I don’t have money. I’m a student that’s why I refused. Then he let me go without giving him to money.

ঘুষ দিইনি
Bogura ৳২০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সেবা

১। ১৯ বছর বয়সের একটা জন্ম নিবন্ধন করার জন্য নোয়াখালী সদর উপজেলাধীন একটা ইউনিয়ন পরিষদে অনলাইনে আবেদন করি। কিন্তু সচিব (বর্তমান প্রশাসনিক কর্মকর্তা) বললো এটা হবে না। কিন্তু তার আন অফিশিয়াল লোকের(পিএ) মাধ্যমে কথা বললে সে ৫০০০/- টাকা দাবি করে। আমি ৩০০০/- টাকা দিতে চাইলেও সে একদাম ৫০০০/- টাকা ছাড়া হবেনা বলে জানিয়ে দেয়। ২। একটা ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করি, সে ২০০০/- দাবি করে কিন্তু ট্রেড লাইসেন্স ফি ৫৭৫/- সার্টিফিকেটে উল্লেখ করবে বলে জানায়। বাকি টাকার হিসাব চাওয়াতে ট্রেড লাইসেন্স এর আবেদন যাচাই পূর্বক নাকি ইস্যু করবে।

ঘুষ দিইনি
ইউনিয়ন ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি একটি একটি জমিন কিনেছি। জমিটি পূর্বের মালিকের অনলাইন নামজারি ছিল। অনলাইন খাজনা দিসে। আমি রেজিষ্ট্রেশন এর দিনও অনলাইন খাজনা দেওয়ার পর জমি রেজিষ্ট্রেশন হয়েছে কিন্তু আমার নামজারি করার সময় ১ লক্ষ টাকা চেয়েছে।

ঘুষ দিইনি
কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেল ৳১.০০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য