সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৩২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ICT

বাবা গাড়ির ড্রাইভার, আওয়ামি আমলে বড় ব্যবসায়ীর গাড়ি চালাতো । কারণ ছাড়া জুলাই মামলা দিলো । কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছে গত ১.৫ মাস । বলেছে ১০০,০০০ টাকা দিলে হাসপাতালে যেতে দিবে ।

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৮০০

ব্যান্ডেজ/ প্লাস্টার/ এক্সরে

ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়ে পঙ্গু হাসপাতালে আমার ফ্রেন্ডকে নিয়ে গেলে এক্সরে দেয়। এক্সরে ফিল্ম দেয়ার সময় এক্সরে টেকনেশিয়ান বলে ভাই আপনার এটাতে বড় সমস্যা আছে, কয়েকটা এঙেল এ ভাল করে ছবি তুলে দিয়েছি। ডাক্তার যেটা দিয়েছিল সেটা দেখালে আবার পাঠাত, আপনার সময় ও টাকা বাচিয়ে দিলাম বকশিস দেন। পরে প্রেস্ক্রিপশন এ দেখি ৩ টা এঙেল থেকেই নেয়ার কথা লিখা ছিল। এরপর প্লাস্টার এর সময় বলে তাদের কোন কিছু সাপ্লাই নেই। সব কিনতে হবে। বাইরে থেকে নিলে অনেক নিবে তারা কিছু কমে করে দিবে। যেটা ফ্রিতে দেয়ার কথা সেটা ফ্রিতে দিবে না। ৮০০ টাকা দাবি করে প্লাস্টার এর জন্য

ঢাকা, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

তফসিলের অফিস থেকে ভূমি অফিস দলিল প্রেরণ বাবদ

উল্লেখ্য যে রেজিস্ট্রেশন করতে যেটাকে নামজারি করা বলা হয় বা বাম মিউটিশন, স্থানীয় তহসিল অফিসে গেলে সেখানে, অবস্থানরত কর্মী মহিলা কর্মী আমার কাগজপত্র ঘেঁটে যাচাই-বাছাই করে বলে টাকা দিতে আমি বললাম কিসের টাকা দিবেন অতঃপর তিনি বললেন মিষ্টি খেতে বিশ হাজার টাকা দিতে হবে নয়তো কাগজে ভুল দেখিয়ে অফিস পাঠিয়ে দিবে, এভাবেই ঘুরতে হবে কাজ হবে না । অতঃপর আমি তাকে আমি আমার পারিবারিক পরিচয় দিলাম দেয়ার পরে ও আমাদের পারিবারিক পরিচয় দেওয়ার পর চিনতে পারলেন পরে বলেন সরি ভুল করে চেয়েছি দেওয়া লাগবে না।

Narayanganj, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

Kagoj verify korte help

Jara passport office eh kagoj verify koreh tara iccha koreh boleh je apnar original kagoj lagbe and hen and ten jokhon adesh dewa je photocopy lagbe tao tara erokom koreh pathai de so eteh jara dureh thake tader original ante jhamela so bahire dalal der hath e 2k dhorai dile dalal ra eta clear koreh de betare comission diye. Ami nije first hand eitar shikar hoisi kintu taka di nai since amr basha kache. Shob original ansi ami anar por upre 5 ta finger n picture dewar jaiga thakar kotha kintu chalu shudu ekta .. okhane 3 ghonta line e thakar por dekhi amr shob original kagoj amr hath e diye dise ask korlam egula lagbe na uni dhomok diye boleh lekha photocopy anben apni original kno anben.

Dhaka Mohammadpur, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারী করণ

আমার উত্তরাধীকারী জমি আমার নামে নামজারি করতে পারিনি। সব কাগজ ঠিক থাকার পর এবং জমি আমার দখল এ। বার বার রিজেক্ট কোর্সে সয়ং ভূমি কর্মকর্তা।

গাজীপুর, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

পোস্টপেইড গ্যাসের লাইনে ৩-৪ বছর গ্যাস না পাওয়া।

গত ৩-৪ বছর গ্যাসের লাইনে গ্যাস না পাওয়া স্বত্বেও টাকা পরিশোধ করে আসছি। পরবর্তীতে “অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা”এর মাধ্যমে লিখিত কমপ্লেন জানালে আমাকে বলা হয় দেশে চলমান গ্যাসের সংকট তাই গ্যাস নেই, যখন জানতে চাইলাম যে, ৩-৪ বছর ধরে পাচ্ছি না, তারা বলল তিতাস গ্যাস এ যোগাযোগ করে লোক দেখাতে। লোক এসে দেখলো এবং জানালো আমাদের লাইন পুরনো এবং চিকন, নতুন মোটা একটা লাইন আছে সেখানে সংযোগ দিতে হবে। সে এটা করে দিতে ২০০,০০০ টাকা লাগবে বলল। এটাকি সরকারী খরচ? বলল না এটা নাকি দিতে হয় কাজ করাতে হলে। আমার কাছে ভিডিও আছে।

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিদ্যূৎ বিভাগ - মিটার প্রবর্তনের চার্জ

2 মিটার পরিবর্তনের সরকারী চার্জ ৪৪০০ টাকা কিন্তু লালমাটিয় বিদ্যুৎ অফিসে দাবি করলো ১০,০০০ টাকা। জানতে চাইলাম, কেনো ভাই? বলল “আমাদের একটু খুশি করবেন না, হাতে হাতে ১ সপ্তাতে করে দিবো।” আমি বললাম - সরকারি খরচ তো আরও কম। বললো “তাহলে নিজেই কোরান ভাই, কতদিন লাগবে এটার গ্যারেন্টি নাই”। শেষমেশ ৮,৫০০ টাকায় রাজি হলো। আমি বললাম আমি আসছি। পরে অবস্য সরকারী খরচেই কাজ টা করেছি পরিচিত একজনকে পেয়ে।

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

IE&I

Procurement এর Pre-shipment Inspection (PSI) বাতিল করার কথা বলে প্রতি চুক্তির বিপরীতে ৫ লাখ টাকা দাবি করেন (মেজর সমমানের অফিসার)

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

titas gas

তিতাস গ্যাসের একজন ঠিকাদার রায়েরবাগ এলাকার জনতাবাগ রোডে নতুন পাইপলাইন স্থাপনের কথা বলে প্রতিটি বাড়ির মালিকের কাছে ৪০,০০০ টাকা করে ঘুষ দাবি করছেন। ইতোমধ্যে অনেক বাড়ির মালিক এই টাকা পরিশোধ করেছেন। তবে আমি কোনো টাকা দিইনি। last week er ghotona

dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২০০

টেস্ট

বিশাল লাইন ছিলো। আর সেখানে স্টাফ+স্টুডেন্টরা লাইনের বাইরে অগ্রাধীকার পায়। সেখানের স্টাফ টাকার বিনিময়ে আমাকে আগে করিয়ে দেবে বলেছিলো। এসব হচ্ছেই কোটার কারণে।

মিরপুর ১৪, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২৫০

Test report

পংগু হাসপাতালে এক্স রে রিপোর্ট নিতে গিয়ে টাকা চাইছে। মোবাইল বাইর করে ভিডিও করার ভাউ নিসি, দিয়া দিছে আপোষে

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ৭ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

নামজারি

নামজারি করার জন্য। নরমালি তারা অনেক বেশি টাকা নেয়।ধরেন ১৫০০ টাকার কাজ আপনাকে ৫-১০০০০ টাকায় করাতে হবে। এই সমস্যা সেই সমস্যা বলে।সবাই ভুক্তভোগী। মনে মনে বকা দিয়ে টাকা পরিশোধ করে কাজ টা ঠিক করায় নেয়। ১৬-২০ গ্রেডের জব করে অথচ পকেট ভর্তি ইনকাম তাদের। সাধারন মানুষদের মেরে খাচ্ছে।

রায়পুরা, নরসিংদী, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

পুলিশ

এলাকার কিছু ব্যক্তির সহযোগিতায় আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয় এবং ৮০ হাজার টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকার করি। এরপর আমার নামে মিথ্যা নাশকতার মামলা দেওয়া হয়। সাধারণ মানুষ হিসেবে আমরা এর থেকে রেহাই পাচ্ছি না।

সাতক্ষীরা, খুলনা ২২ আগস্ট ২০২৬ ৫ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০০

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল কর্তৃক রোগী হয়রানি ও অর্থ আদায়

আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে হাসপাতাল এলাকায় একজন ব্যক্তি আমাকে একটি বেসরকারি ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করেন। এ কাজের জন্য আমার কাছ থেকে ৫০০ টাকা দাবি নেওয়া হয়। পরবর্তীতে জানতে পারি, রোগীদের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর ক্ষেত্রে দালালরা রোগীপ্রতি ২০০–৫০০ টাকা এবং বিশেষ ক্ষেত্রে প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত কমিশন পেতে পারে। এছাড়া প্যাথলজি পরীক্ষায় ৩৫% এবং ইমেজিং পরীক্ষায় ২৫% কমিশন দেওয়ার তথ্য এবং একটি রোগীর ক্ষেত্রে ১,২২০ টাকা কমিশনের তথ্যও পাওয়া যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ১২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫০০

Bill Collection

I went there for official purpose. I was instructed to collect electricity bill but the official asked for money.

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৭.০ হাজার

Passport making

I recently had to go through the process of getting my passport, and honestly, the experience was extremely frustrating. Even after having all my documents in order, I was turned away by an officer at the Narail Passport Office for no clear reason. On another day, I went there with my elder brother and met a different officer, who was actually helpful and approved everything without any unnecessary hassle. And the problems didn’t even start at the passport office. Before applying, I had to get several documents corrected and prepared, which meant going through both the Upazila Office and the Pourashava Office. The amount of unnecessary hassle, I had to face just to get basic paperwork do

Lohagara, Narail, খুলনা ২২ আগস্ট ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

Not to file a case against an inccocent person. ( lawsuit business)

A famiy person was abducted and arrested by police when no one is arround in the house. He had no case nor an warrant, they just came and abducted him to a Police bit. Then the police demanded 4 lac taka not to file a case against him, communicated by the source. They eventually agreed to receive 2 lac taka. Which we refused. His only crime was he supported a political party in a village. And he didn't commit a single crime. Even police couldn't show anything. They kept saying He was a politician and we know that he is not doing any politics for last 3 years. But we have nothing to do. It's an order from above. We refused to give the bribe. He eventually shown arrest.

Chattogram, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি বিআরটিএ ৳৯.৫ হাজার

driving license

এমন কেউ নাই যে টাকা ছাড়া পাস করতে পারে । ৯৫০০ বা ১০০০০ হাজার টাকা দালাল কে দিলে আর কোন সমস্যা নাই, এক্সাম দেন আর না দেন আপনি পাস

Natore Sadar, রাজশাহী ২২ আগস্ট ২০২৬ ১৩ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

দলিল রেজিস্ট্রি

দলিলের সব ঠিক থাকা সত্বেও তিনি 10000/= দাবি করেন!

Sylhet, সিলেট ২২ আগস্ট ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.২ হাজার

Factory Tint

Amar gari factory tint picher dui glass, kono rules o nai. Dar korailo case dilo 1200 taka haat e likhe slip chailam slip ar dilo na

Dhanmondi, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১৭ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে