সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৩৩৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

সম্প্রতি গাজিপুর জেলার কালিগঞ্জ থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য নিয়ম মেনে সমস্ত কাগজপত্র সত্যায়িত করে অনলাইনে আবেদন করি। ভেরিফিকেশনের জন্য আমার দুই ভাইকে সমস্ত কাগজপত্রসহ দুই দুইবার কালিগঞ্জ থানায় পাঠানো হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো—আমার দুই ভাইয়ের কাছে দুইজন পুলিশ সদস্য ঘুস দাবি করে এবং অপ্রয়োজনীয় নানান কথা বলে হয়রানি করার চেস্টা করে পরবর্তীতে আমার সাথে ফোনে কথা বলিয়ে দিলে আমার কাছে ঘুষ দাবি করা হয়েছে এবং হয়রানিমুলক কথাবার্তা বলেছে। ​যখন আমি এই অনৈতিক ঘুষের দাবি স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করি, তখন থেকেই আমার আবেদন দুটি গত এক সপ্তাহের বেশি সময় ধরে সম্পূর্ণ বিনা কারণে পেন্ডিং বা ঝুলিয়ে রাখা হয়েছে। আইনের রক্ষক হয়ে যদি পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে এভাবে জিম্মি করতে পারেনা ঘুসের জন্য।

গাজিপুর জেলা কালিগঞ্জ উপজেলা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳২.০ হাজার

এমপিও আবেদন/এরিয়ার আবেদন/বি.এড স্কেল/উচ্চতর স্কেল

মাধ্যমিক শিক্ষা অফিসে নিয়মিত ব্যাপার ঘুষ লেনদেন। বিভিন্ন আবেদন যেমন: এমপিও, এরিয়ার, উচ্চতর গ্রেড ইত্যাদি ফরওয়ার্ড করাতে গুনতে হয় ১০০০-১০০০০ পর্যন্ত টাকা। বর্তমানে এটা ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। হেডমাস্টারদের ফোন করে বা সরাসরি টাকা দাবি করা হয়। উনারাও শিক্ষকদের বলে বা চাপ দিয়ে সেই টাকা অফিসে দিয়ে আসতে বাধ্য করেন। এটাই যেন অলিখিত নিয়ম।

ঘাটাইল, টাঙ্গাইল, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳২০.০ হাজার

প্রাইমারি Govt teacher নিয়োগ ২০২২। পুলিশ ভেরিফাই এ এস আই কে ২০০০০ টাকা ঘোষ না দিলে ফাইল আটকিয়ে রাখ

২০২২ এ দিরাই থানায় পুলিশ ভেরিফাই এ ফাইল আসলে ২০০০০ টাকা দাবি করে। পরে আমরা তা প্রত্তাখান করি এবং চাকরি পাইনি

Derai, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳১২.০ হাজার

জমির নাম পরিবর্তন

আমার জমির দলিল এ নাম ভুল ছিল। এখন কোর্ট থেকে রায় দিছে আমার পক্ষে। এখন নাম পরিবর্তন করতে ১২০০০৳ লাগবে

মাগুরা, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳২.০ হাজার

মোবাইল হারানোর জিড়ি

SI নাকি টাকা ছাড়া মোবাইল ফোন উদ্ধার করে না, আমি নিজে টাকা দিতে না পেরে, কিস্তি দিয়ে ফোন নিছি, তার দাম ছিল ১৪,০০০ হাজার টাকা। এখন নাকি এই ফোন উদ্ধার করতে লাগবে ২০০০ টাকা, কিন্তু ওরা নাকি এটা শিউর না যে, টাকা দেওয়ার পরেও ফোন উদ্ধার করতে পারবে। মগের মুল্লুক নাকি। পরে আল্লাহ ওয়াস্তে ফোনের মায়া ছেড়ে দেওয়া ছাড়া উপায় ছিল না।

কক্সবাজার, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১৫.০ হাজার

DBID(অনলাইন বিজনেসের জন্য যে নিবন্ধন লাগে)

অনলাইনে আবেদন করতে হয় এবং ফ্রি। কিন্তু কাজ হয় না। DBID অফিসে গেলে অনেক দালাল পাওয়া যায় যারা ১৫ হাজার টাকায় ১ দিনের মধ্যে করায় দিবে বলে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ghush.site ৳১৯.০ হাজার

নতুন বানানো

আমি নতুন পাসপোর্ট করতে গেছিলাম তারা সরকারি ফি বাবদ ৮৫০০ টাকা ছাড়াও আরও ৬৫০০ টাকা অতিরিক্ত দাবি করে । নাহলে তারা পাসপোর্ট বানায় দিবে না । তারা নিজেরা কথা বলেন না , ওখানে অবস্থান করা দালাল দিয়ে কথা বলায় এবং সেই সাথে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে আরও ৪০০০ টাকা অতিরিক্ত দাবি করে বসেন যে আপনার বাসায় না গিয়েই শুধু এখানে থেকেই পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

গাইবান্ধা, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫.০০ লাখ

প্রবাসীদের সাথে হয়রানি

নেপাল/ইন্ডিয়া/পাকিস্তান থেকে শ্রমিক আসে ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা দিয়ে,তাও যে কাজ বলে ওই কাজেই আসে ডাইরেক্ট কোম্পানিতে অথচ বাংলাদেশ থেকে আসে সর্বনিম্ন ৪ লাখ সর্বোচ্চ ৭ লাখ তাও উপযুক্ত কাগজ দেয় না আকামা দেয় না কাজ দেয় না কতো হয়রানি সরকার কি এসব দেখেনা।

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য কম্পিউটার অপারেটর সহ ওসি ও টাকা নেয়। টাকা ছাড়া কাজ করতে চায় না।

কাজিরহাট থানা, বরিশাল ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ghush.site ৳১.০ হাজার

সব থাকার পরেও কোনো অযুহাত ধরে মামলার বাহানা

রাস্তা অতিক্রম এর সময় সার্জেন্ট সিগনাল দেয়।দাড়ানোর পর লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করে।সব আছে বলার পরে দেখতে চায়।দেখাই।সব ঠিক থাকার পরেও বলছে সাইলেন্সার আপনি বাইরে থেকে লাগাইছেন।আমি বললাম এইটা কোম্পানির থেকে দেয়া।fzsv3 আরেকটা বাইক দাড় করাই চেক করেন কিন্তু উনি মানতে রাজি না।পরে বলে ৩০০০ টাকার মামলা হবে।পাশের এক সার্জেন্ট এর সোর্স টাইপ হবে।বলে যে ১০০০ দিয়া দেন সাইডে যাই নইলে বাইক নি যাবে থানায়।আমি বলি আমার কোনো পার্টস অবৈধ না।আমি দেবো না।পরে বলি ঠিক আছে আপনি মামলা দেন। রিসিট দেন। আমি কোর্টে যাবো এখনই।পরে বাকবিতন্ডা করে অনেক্ষন। পরে অন্য বাইকার দের ডাকলে।তাদের সাথে কথা বলে ছেড়ে দেয়।এদের কাছে টাকা ছাড়া আর কিছুই নাই।অযথাই হয়রানি

ফেনী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳২.০০ লাখ

নামজারি

আনোয়ারা উপজেলা ভূমি অফিসে একটি নামজারি জন্য ২০০০০০টাকা দাবি করছেন AC LAND মহোদয় । অফিস থেকে বের হওয়ার পর সব লোক বলে নতুন AC land বিশাল খাদক।

আনোয়ারা ,,চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৩০.০ হাজার

এন আইডি কার্ড সংশোধন

আসসালামু আলাইকুম। আমি —, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একজন বাংলাদেশের নাগরিক। আমার জাতীয় পরিচয়পত্র (এনআইডি)–এর জন্মতারিখ সংশোধনের জন্য আমি প্রয়োজনীয় কাগজপত্রসহ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে আবেদন করি। কিন্তু কোনো সুস্পষ্ট ও বৈধ কারণ উল্লেখ না করেই আমার আবেদন বাতিল করে দেওয়া হয়। বিষয়টি আমাকে অত্যন্ত হতাশ ও উদ্বিগ্ন করেছে। এরপর একটি দালাল চক্র আমার সঙ্গে যোগাযোগ করে এবং দাবি করে যে, তারা ৩০ হাজার টাকার বিনিময়ে আমার এনআইডির বয়স সংশোধন করে দিতে পারবে। অথচ আইন অনুযায়ী বৈধ কাগজপত্র থাকলে শুধুমাত্র সরকারি নির্ধারিত ফি দিয়েই এনআইডির তথ্য সংশোধন করার সুযোগ রয়েছে। এমন অবস্থায় সাধারণ নাগরিকদের হয়রানি করা এবং অবৈধভাবে অর্থ দাবি করা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক

চাঁদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ghush.site ৳১০০

Veterinary hospital

আমি আমার খরগোশ নিয়ে গিয়েছিলাম। সেখানে ডাক্তার দের যারা হেল্প করেন তারা আমার কাছে ১০০ টাকা চান।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ghush.site ৳৭.০ হাজার

নামজারি আবেদন করতে পারবে না ৬ বছর ধরে ঘুরেছি

আমার দাদি আমাদের ৩ ভাই কে জমি লিখে দিসে ৬ বসর আগে, দলিল লেখক ৭ হাজার টাকা নিজে নামজারীর জন্য, ২ বার এপলাই করে পারে নাই এখন কাগজ ফেরত দেয়া দিসে , এই কাগজ নেয়া এখন র নামজারী করতে পারছি না। কি কোবো ভাই, এসি ল্যান্ড কোনো সমাধান দেয় না

Fultola, Khulna, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য