সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৮১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

এমপিও আবেদন/এরিয়ার আবেদন/বি.এড স্কেল/উচ্চতর স্কেল

মাধ্যমিক শিক্ষা অফিসে নিয়মিত ব্যাপার ঘুষ লেনদেন। বিভিন্ন আবেদন যেমন: এমপিও, এরিয়ার, উচ্চতর গ্রেড ইত্যাদি ফরওয়ার্ড করাতে গুনতে হয় ১০০০-১০০০০ পর্যন্ত টাকা। বর্তমানে এটা ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। হেডমাস্টারদের ফোন করে বা সরাসরি টাকা দাবি করা হয়। উনারাও শিক্ষকদের বলে বা চাপ দিয়ে সেই টাকা অফিসে দিয়ে আসতে বাধ্য করেন। এটাই যেন অলিখিত নিয়ম।

ঘাটাইল, টাঙ্গাইল, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKHMP99G
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

প্রাইমারি Govt teacher নিয়োগ ২০২২। পুলিশ ভেরিফাই এ এস আই কে ২০০০০ টাকা ঘোষ না দিলে ফাইল আটকিয়ে রাখ

২০২২ এ দিরাই থানায় পুলিশ ভেরিফাই এ ফাইল আসলে ২০০০০ টাকা দাবি করে। পরে আমরা তা প্রত্তাখান করি এবং চাকরি পাইনি

Derai, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে SYVM2LLH
০ মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

আমি যখন পাসপোর্ট অফিসে গিয়েছি তখন নানা অজুহাতে আমার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি ডিলিট করে দেয়া হয়েছে বলা হয়েছে এই ডকুমেন্টগুলো ঠিক নেই কিন্তু দালাল ধরে গেলে এনআইডি ছাড়া অন্য কোন ডকুমেন্টই লাগে না দালাল ভেদে 1200 থেকে ১৫০০ টাকা তারা দাবি করে ওপরের মহলের কর্মকর্তাদের সাথে কথা বলার পরও যা বুঝলাম তারা বলল তারা যা চাচ্ছে তা দিয়ে দেন আপনার কাজটি হয়ে যাবে

Manikgonj, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKL23FUH
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

একটি নামজারি আবেদন করেছিলাম, প্রস্তাবনা ও তামিলের জন্য সংশ্লিষ্ট তহসিলদার ও কানুনগো আলাদা খরচ দাবি করেন, অন্যথায় আবেদনের অগ্রগতি হবেনা।

হাটহাজারী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে CTE4RWBB
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

এন আইডি কার্ড সংশোধন

আসসালামু আলাইকুম। আমি —, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একজন বাংলাদেশের নাগরিক। আমার জাতীয় পরিচয়পত্র (এনআইডি)–এর জন্মতারিখ সংশোধনের জন্য আমি প্রয়োজনীয় কাগজপত্রসহ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে আবেদন করি। কিন্তু কোনো সুস্পষ্ট ও বৈধ কারণ উল্লেখ না করেই আমার আবেদন বাতিল করে দেওয়া হয়। বিষয়টি আমাকে অত্যন্ত হতাশ ও উদ্বিগ্ন করেছে। এরপর একটি দালাল চক্র আমার সঙ্গে যোগাযোগ করে এবং দাবি করে যে, তারা ৩০ হাজার টাকার বিনিময়ে আমার এনআইডির বয়স সংশোধন করে দিতে পারবে। অথচ আইন অনুযায়ী বৈধ কাগজপত্র থাকলে শুধুমাত্র সরকারি নির্ধারিত ফি দিয়েই এনআইডির তথ্য সংশোধন করার সুযোগ রয়েছে। এমন অবস্থায় সাধারণ নাগরিকদের হয়রানি করা এবং অবৈধভাবে অর্থ দাবি করা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক

চাঁদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে CTLTHSA7
০ মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৭.০ হাজার

নামজারি আবেদন করতে পারবে না ৬ বছর ধরে ঘুরেছি

আমার দাদি আমাদের ৩ ভাই কে জমি লিখে দিসে ৬ বসর আগে, দলিল লেখক ৭ হাজার টাকা নিজে নামজারীর জন্য, ২ বার এপলাই করে পারে নাই এখন কাগজ ফেরত দেয়া দিসে , এই কাগজ নেয়া এখন র নামজারী করতে পারছি না। কি কোবো ভাই, এসি ল্যান্ড কোনো সমাধান দেয় না

Fultola, Khulna, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে KHXWU9KH
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

নামজারি

আনোয়ারা উপজেলা ভূমি অফিসে একটি নামজারি জন্য ২০০০০০টাকা দাবি করছেন AC LAND মহোদয় । অফিস থেকে বের হওয়ার পর সব লোক বলে নতুন AC land বিশাল খাদক।

আনোয়ারা ,,চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CTP8LC22
০ মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

Veterinary hospital

আমি আমার খরগোশ নিয়ে গিয়েছিলাম। সেখানে ডাক্তার দের যারা হেল্প করেন তারা আমার কাছে ১০০ টাকা চান।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKXB5LMN
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

প্রবাসীদের সাথে হয়রানি

নেপাল/ইন্ডিয়া/পাকিস্তান থেকে শ্রমিক আসে ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা দিয়ে,তাও যে কাজ বলে ওই কাজেই আসে ডাইরেক্ট কোম্পানিতে অথচ বাংলাদেশ থেকে আসে সর্বনিম্ন ৪ লাখ সর্বোচ্চ ৭ লাখ তাও উপযুক্ত কাগজ দেয় না আকামা দেয় না কাজ দেয় না কতো হয়রানি সরকার কি এসব দেখেনা।

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে CTJFP5CS
০ মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১৯.০ হাজার

নতুন বানানো

আমি নতুন পাসপোর্ট করতে গেছিলাম তারা সরকারি ফি বাবদ ৮৫০০ টাকা ছাড়াও আরও ৬৫০০ টাকা অতিরিক্ত দাবি করে । নাহলে তারা পাসপোর্ট বানায় দিবে না । তারা নিজেরা কথা বলেন না , ওখানে অবস্থান করা দালাল দিয়ে কথা বলায় এবং সেই সাথে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে আরও ৪০০০ টাকা অতিরিক্ত দাবি করে বসেন যে আপনার বাসায় না গিয়েই শুধু এখানে থেকেই পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

গাইবান্ধা, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে RNENKZ7Y
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য কম্পিউটার অপারেটর সহ ওসি ও টাকা নেয়। টাকা ছাড়া কাজ করতে চায় না।

কাজিরহাট থানা, বরিশাল ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে BRT2GATJ
০ মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

সব থাকার পরেও কোনো অযুহাত ধরে মামলার বাহানা

রাস্তা অতিক্রম এর সময় সার্জেন্ট সিগনাল দেয়।দাড়ানোর পর লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করে।সব আছে বলার পরে দেখতে চায়।দেখাই।সব ঠিক থাকার পরেও বলছে সাইলেন্সার আপনি বাইরে থেকে লাগাইছেন।আমি বললাম এইটা কোম্পানির থেকে দেয়া।fzsv3 আরেকটা বাইক দাড় করাই চেক করেন কিন্তু উনি মানতে রাজি না।পরে বলে ৩০০০ টাকার মামলা হবে।পাশের এক সার্জেন্ট এর সোর্স টাইপ হবে।বলে যে ১০০০ দিয়া দেন সাইডে যাই নইলে বাইক নি যাবে থানায়।আমি বলি আমার কোনো পার্টস অবৈধ না।আমি দেবো না।পরে বলি ঠিক আছে আপনি মামলা দেন। রিসিট দেন। আমি কোর্টে যাবো এখনই।পরে বাকবিতন্ডা করে অনেক্ষন। পরে অন্য বাইকার দের ডাকলে।তাদের সাথে কথা বলে ছেড়ে দেয়।এদের কাছে টাকা ছাড়া আর কিছুই নাই।অযথাই হয়রানি

ফেনী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে CTYKP2XP
০ মন্তব্য