সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৮১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

মিসকেস সমাধানে ঘুষ চাওয়া

মালিক এর মৃত্যুর পর তার ভাই জালিয়াতি করে আমদের জমি (মঝিনা গ্রাম) বিক্রি করে ফেলায় গত দেড় বছর আগে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসে মিসকেস করা হয় তখন সেখানের দায়িত্বরত কর্মচারীরা জানাই 20000 টাকা দিলে তারা আমদের কেস দ্রুত সমাধান করে দিবে কিন্তু ঘুষ না দেয়ায় তারা কোনো সমাধানে যায় নি এখন ও তারা সেই টাকা দাবি করে এবং শুনানির তারিখ পিছিয়ে দেয় ।

নারায়ণগঞ্জ - রুপগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKPNR9SY
০ মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৩.০ হাজার

রোগী ভর্তি

আমি আমার ছেলেকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করতে চেয়েছিলাম তারা বলে বেড খালি নাই তবে টাকা দিলে সম্ভব

ঝিনাইদহ, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে KH7YHCGW
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

TA/DA

SFC(N) এ প্রত্যেক জন নাবিকের TA/DA এর টাকা নিতে হলে ১০% থেকে ২০% টাকা ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে তারা চেক পাঠায় না। আমি ঘুষ না দেয়ায় আমার ১৭০০০ টাকা পাই নাই। তাদের কাছে এ বিষয়ে খোজ নিলে ওই বিল ভাউচারে যারা আছ তাদের সবার সাথে যোগাযোগ করে আসতে বলে। যোগাযোগ এর অর্থ সবাই মিলে টাকা তুলে একজন তাদের দিতে হয়। দিলে ওই বিল ভাউচারে যারা আছে সবার চেক পাঠায়। আর যোগাযোগ (অর্থাৎ সবাই মিলে টাকা তুলে না দিলে) চেক পাঠায় না।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DK72S7GE
০ মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট আবেদন জমা দেওয়া নিয়ে।

পাসপোর্ট অফিসের কম্পিউটারের দোকানিরা মুল অফিসার যিনি সই করে পাঠায় যার কারণে ছবি তোলা যায় পরবর্তীতে। তার সাথে যুক্ত কাগজ পর্যাপ্ত থাকা সত্ত্বেও নানাভাবে হয়রানি করতে থাকে। এভাবে অনেক মানুষের থেকে ঘুস নেয় । ইনাদেরকে চেনাতে অফিসের গার্ড হেল্প করে।

সাতক্ষীরা, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে KH3MUUBP
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

PEC Certificate সংশোধন

থানা শিক্ষা অফিসে তারা প্রতি সার্টিফিকেট সংশোধনের জন্য ৫০০ টাকা চায়, এটা নাকি তাঁদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাওয়ার ভাড়া, এই টাকা তাঁদের সরকার দেয় না। সরকারের দেওয়ার কথাও না কারণ এটা সংশোধন থানা শিক্ষা অফিসার নিজেই করবেন, এই সার্টিফিকেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কোনদিনই যায় না। আমি টাকা দেইনাই বইলা আমারটা ১০ মাস ঘুরাইসে, যা কিনা ১ মাসেই করা সম্ভব ছিল।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKG5BBAY
০ মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট অফিসে গেলাম, কাগজপত্র জমা দিলাম, বলল আজকে ছবি ও বায়োমেট্রিক হবে না। এক আনসার সদস্য বলল ১৫০০ দিলে আজকেই করে দেওয়া যাবে। আমি না করেই চলে এসেছি।

মেহেরপুর, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে KHJU8WWD
০ মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

নতুন পাসপোর্ট করানো

নতুন পাসপোর্ট করানোর জন্য সকল কাগজ পত্র ঠিক থাকার পরেও কোনো কাগজ জমা নিতে চায়নাই, এর পর এভাবে ২-৩ দিন ঘুরানোর পরে পাশেই থাকা ডিসি অফিসে আমি এবং আমার পরিবার জয়পুরহাটের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর কাছে বিষয় টি নিয়ে যাই এবং কথা বলি। উনি সকল কাগজ দেখে কল করে বলে দেন যে, পেপারস এ সমস্যা না থাকার পরেও কেন নেওয়ার হচ্ছে না? যিনি নিতে রাজী ছিলেন না, বলেন যে সে নিবেন পেপারস গুলি। পরবর্তি তে উনার কাছে গেলে গার্ডেকে দিয়ে আমাদের থেকে ১৫,০০০ টাকার ঘুষ নেন। পরে পেপারস নিয়ে বলেন, যেখানেই যান ৩ দিন আগে টাকাটা ছারলে ৩ দিন আগেই পাসপোর্ট পেতেন। ঘটনা টি ২০২০-২১ সালের দিকে।

Joypurhat, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে RJCWY5T9
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০

ছাগলের পিপিআর ভ্যাকছিন

ছাগলের পিপিআর ভ্যাকছিন নিতে গেছেলাম চৌগাছা পশু হাস্পাতালে গিয়ে দেখি পিপিআর ভ্যাকছিন নাই! পরে টাকা দিলে বলে আছে! তাও আমার ১০ টাকা মাত্র।

চৌগাছা, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে KH25STEC
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬.০ হাজার

ওয়ার্কিং খতিয়ান সংগ্রহ

আমার জমির ওয়ার্কিং খতিয়ান দরকার পরে উপজেলা সেটেলমেন্ট অফিসে গেলে তারা বলে এটা সরকারিভাবে দেওয়া যাবে না। কিন্তু অন্যভাবে দেওয়া যাবে এটার জন্য 6000 টাকা দাবি করে, আমি পরে সেটা প্রত্যাখান করেছি।

রাজবাড়ী, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DK7SFF3U
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

POLICE

The police officer EKTA FIR KORAR JONNO GIYECHILAM ABOUT GETTING THREATS FROM SOME LOCAL GUNDAS . JKHN ONAR ROOM E GELAM TKHN UNI EKTA NETAR THEKE GHUSH NICCHILEN . AND AMI JKHN AMR TA BOLLAM UNI BOLLEN 3 LACKS LAGBE TAHOLE KAJ HOYE JABE. TARPOR AMI ONNO EKJONER SHAHOJJO NEI.

JHINAIDAH, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে KHTHGUA8
০ মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৯.০ হাজার

লাইসেন্স

ঘুষ ছাড়া পরীক্ষা দিছি। লিখিত পাস করি সর্বোচ্চ নাম্বারে। ভাইবাতে ফেল করায় দেয়। পরপর দুই বার একই ভাবে ফেল। রাগে আর লাইসেন্সই করিনি।

নওগাঁ, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে RJRU82Q6
০ মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

অনলাইন আবেদন সহ উল্লিখিত যাবতীয় সব ডকুমেন্টস নিয়ে যাওয়ার পরও বার বার ভুল ধরতে থাকে, বলে বাইরে কম্পিউটারের দোকানে ঠিক করে আনেন। কি ঠিক করতে হবে জিগ্যেস করলে বলে ওরা(কম্পিউটারের দোকান) পারে, ওদের কাছে যান। বাইরে কম্পিউটারের দোকানে গেলে ১৫০০ টাকা চায়। তখন বুঝে গেলাম কাহিনি। এরপর সরাসরি পরিচালকের রুমে গেলে কাগজ যাচাই করে পাশ করে দেয়।

জয়পুরহাট, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে RJC43TG5
০ মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.০ হাজার

রেজিস্ট্রেশন

নতুন রেজিস্ট্রেশন এর জন্য এড্রেস ভুল ছিল তাই পাঁচ হাজার টাকা চেয়েছিল আমি দিতে রাজি হই নাই রিকোয়েস্ট করছি পরে ফ্রিতে করে দিছে অনেক রিকুয়েস্ট করার পর অনেকক্ষণ বসে ছিলাম

ঢাকা বিআরটি-এ সার্কেল ৪ পূর্বাচল, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKHKTQAR
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

স্টুডেন্টদের চাপে ফেলে টাকা আদায়

এটা একটু বেসরকারি নার্সিং কলেজ। এটি ফরিদপুরের সদরের মধ্যে অবস্থিত নাম রেজওয়ান মোল্লা নার্সিং কলেজ। ভর্তি হওয়ার সময় তারা বলেছিল টোটাল খরচ হবে ১ লাখ ৮৫ হাজার টাকা। কিন্তু ইন্টার্নী শেষ করে টোটাল খরচ হয়ে যায় চার লাখ টাকা। সর্বশেষ যে দুর্নীতিটা লাইসেন্স পরীক্ষার জন্য সরকারের নির্ধারিত ফি মাত্র ২ হাজার টাকা। আশপাশের অন্য কলেজগুলাই ২৫০০-৩ হাজার টাকায় কাজ করে দিয়েছে। কিন্তু এই হসপিটাল এ ১২ হাজার টাকা নিয়েছে। কাউকে বলে কোন সাহায্য পাচ্ছি না। কিছুদিন আগে আমরা অনেক প্রতিরোধ করি, একটা ঘটনা বলি কিছুদিন আগে ইন্টারনি করার জন্য ফরিদপুরের নামিদামি সব কলেজে পাঁচ থেকে ছয় হাজার টাকা করে নিয়েছে। এই কলেজ ১২০০০ টাকা চায় তখন আমরা প্রতিবাদ করি বিভিন্ন জায়গায় এদের বিরুদ্ধে নালিশ জানায়। ১৮ হাজার দিতে চe

ফরিদপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DK6PBNFE
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

DG SHIPPING - COC exam question out, oral exam clear,

Under DG shipping they conduct COC class 1/2/3 exams. And these exams written question and oral both can be clear by paying a huge money. To clear oral exam its required 2 lac and more for COC-3 and for written question it required about 4-5 lac WHICH VERY RANK WISE.

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKSUMZ5B
০ মন্তব্য