সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৩৩৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৫.০ হাজার

জমির দলিল রেজিস্ট্রি

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস, হবিগঞ্জ। ​আমার ৩০ শতক জমির দলিল রেজিস্ট্রি করতে গেলে আমার কাছ থেকে ১৫,০০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে (প্রতি শতক ৫০০ টাকা হারে)। অথচ সরকারি নির্ধারিত ফি ছাড়াও এভাবে নগদ টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। এ বিষয়ে অফিসে জানতে চাইলে তারা বলে যে 'এই টাকা সরকার নেয়'। এটি সম্পূর্ণ অবৈধ ও হয়রানিমূলক

Nabigonj, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১০.০ হাজার

সেবা

আমাদের গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে কাঁচা বাজারের মত কেউ কোনো প্রতিবাদ করতেছে না। এতচ পুলিশ মাদক কারবারির সাথে প্রতিনিয়ত টাকার লেনদেন করে চলছে।

Mithapukur thana, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০

এক্সরে ফিল্ম, সিটি স্কেন ফিল্ম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে, সিটি স্কেন করালে দায়িত্বে থাকা ডাক্তার দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে সরাসরি ফিল্ম দেখেই চিকিৎসা করেন। কিন্তু ফিল্ম নিতে গেলে সংশ্লিষ্ট স্টাফ ও কর্মীরা টাকা চান। যেখানে ২–৩ মিনিটের মধ্যে ফিল্ম দেওয়া সম্ভব, আমি নিয়েছি ২ মিনিটে, সেখানে দ্রুত নিতে চাইলে চুপিচুপি টাকা চাওয়া হয়। নির্দিষ্ট কোনো টাকা দাবি করেন না; বরং হ্যাংলার মতো বলেন, “কিছু দেন” বা “কিছু দিয়ে যান”—অনেকটা ভিক্ষুকের মতো। বিষয়টি ছোট মনে হতে পারে, তবে এটিও রোগীদের ওপর এক ধরনের হয়রানি। দূর-দূরান্ত থেকে আসা অনেক রোগী বিষয়টি না বুঝেই বেশি টাকা দিয়ে থাকেন।

রাজশাহী, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভূমি অধিগ্রহণ অফিস পাবনা.

এখানে যাদের জমি বাংলাদেশ রেলওয়ে অধিগ্রহণ করছে এই টাকার চেক দিতে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন পরিমাণ ঘুষ দাবী করছে না দিলে চেক সই হচ্ছে না। চেক অনুমোদন করতে একবার ঘুস দিতে হয়েছে আবার এখন চেক বিতরণ করবে এজন্য চেক প্রতি ১০ হাজার, 7000 বিভিন্ন পরিমাণে ঘুষ দাবী করছে। মনে হচ্ছে এটা যেন মগের মূল্লক তারা যা বলবে তাই হবে। সাধারণ মানুষকে হয়রানি করে জুলুম করে টাকা আদায় করছে। এটা একটা চলমান প্রক্রিয়া

পাবনা, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নামজারির আবেদন কারন দুই বাতিল করা হয়েছে। দালালের মাধ্যমে চাওয়া হয়েছিল

পিপরুল নলডাাঙা নাটোর।, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

হসপিটালের দায়িত্ব থাকা কর্মি

সরকারি হসপিটাল আমার রোগীর জন্য একটা বেড এর জন্য এক হাজার টাকা দাবি করে,

শেরপুর, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

প্রভিটেড ফান্ড এর জন্য NID অনুযায়ী নাম ঠিক করে

প্রভিটেড ফান্ড এর জন্য NID অনুযায়ী নাম ঠিক করার জন্যে গোপালগঞ্জের, মুকসুদপুর হিসাব রক্ষণ অফিসে NID জমা দিলে তাহা ঠিক করে দেয়া হয় না বরং ঘুষ দাবি করে ৫০০০টাকা, দিতে অস্বীকার করলে বলে আপিনারটা আপনি ঠিক করে আনেন।

DHAKA, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ফৌজদারি মামলা

যুগ্ম জেলা জজ ০১, নরসিংদী এর পেশকার আমার কাছে ৫০,০০০ টাকা ঘুষ চেয়েছে। আমি একটি মামলার আসামী। নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট এর ১৩৮ ধারার মামলা। আমাকে খালাস করিয়ে দিবে দাবি করে এখন ৩০ হাজার, রায় হলে ২০ হাজার- মোট ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছে। নয়ত আমার সাজা নিশ্চিত করিয়ে নথি গায়েব করে ফেলবে যেন আপীল করার সুযোগ না পাই সময়মত- এই হুমকি দিয়েছে।

নরসিংদী, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০০

দাখিলা

জমির দাখিলা কাটার জন্য গিয়েছিলাম।সেখানের কর্মচারি কিছু টাকা দিতে বলছিল স্যারের কথা বলে।মানে নায়েবের কথা বলছিল।যদিও মনে হয়নি নায়েব এমনটা করছে।মুলত অফিস সহায়কই এমন কাজ করে থাকে যানতে পারছি।

ফুলবাড়িয়া, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৭ হাজার

পাসপোর্ট রিনু

টাকা না দিলে কোন কাজ হয় না প্রতিটি দোকান দালালদের, অফিস এর সাথে তাদের যোগসাযোস রয়েছে।

জামালপুর, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

সেনা বাহিনী চাকুরীর ক্ষেত্রে

বাংলাদেশ সেনা বাহিনী তে চাকুরী বিজ্ঞাপন দিলে সেখানে গেলে তারা আগে থেকে লোক নিয়োগ দিয়ে রাখে অতএব আমাদের থেকে তারা এপ্লিকেশন এর নাম দিয়ে ৫০০ থেকে ১০০০ টাকা নিয়ে থাকে এর পরে জানা যায় যারা পরিক্ষা দেয় নি তারা না কি চাকুরী পেয়েছে আপনার যতো অভিজ্ঞতা থাকুক না কেনো কোনো লাভ মেই. এবং তারা তাদের নিজেদের জুনিয়ারদের বেতন ও তারা নিজের ফান্ডে ডুকাচ্ছে এবং যদি কোনো জুনিয়ারের নামে কোনো ত্রান বা কিছু আছে তা ও তারা নিজের করে নেয়....

চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

আমি ঢাকা কার্যালয়ে লেবার ইনসপেক্টর হিসাবে ছিলাম। সরকারি অফিসারদের তিন বছরের বেশিস এক ষ্টেশনে থাকার নিয়ম নাই। তাই আমার চার বছর হওয়ায় আমার কাছে টাকা দাবী করা হয় পাঁচ লাখ। আমি দেই নাই তাই আমাকে বদলী করা হয় । কিন্তু এখনো ঢাকা অফিসে চার থেকে পাচ জন লেবার ইনসপেক্টর আছে যাদের প্রত্যেকে টাকার বিনিময়ে কারো ৭ বছর, ৬ বছর বা ৫ বছরের বেশি দিন ধরে আছে। এই অধিদপ্তরে বদলীর কোন নিয়ম নাই, টাকা দিলে আছে না দিলে নাই।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য