সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যুৎ

আমরা নতুন বাড়ি করেছি, সেখানে বিদ্যুৎ পেতে একটা পোল দরকার, আবেদন করতে গেলে ২৫০০০ টাকা দাবি করেছে। টাকা নেই তাই আজ ২ বছর হলো এখনো বিদ্যুৎ পাইনি। আমার বাড়ি বরগুনা জেলা,বেতাগী উপজেলা, উত্তর চান্দখালী গ্রাম। এখনো বিদ্যুৎ পাইনি।

ঘুষ দিইনি
বেতাগী ৳২৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRA4QHW7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ছুটির এবং ফান্ডে কাজ করার জন্য

পুলিশের মেজর, আর আই, বা বিভিন্ন অফিসের লোক ভুক্ত ভোগি পুলিশের কাচ থেকে টাকা দাবি করে পুলিশ হয়ে পুলিশের কাছে ঘুষ দাবি করে

ঘুষ দিইনি
খুলনা ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHKWFP83
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

শের কাছে একটি জিডি করতে যায় এবং মামলা দায়ের করার জন্য আমার কাছে ২০ হাজার টাকা ঘুষ পেয়েছে

আমার জমি ঠিক থাকা সত্ত্বে পুলিশ আমাকে থানায় ডাকে কে সাক্ষ্য প্রমাণে আমার জমি ঠিক আছে কাগজপত্র দেখে আমার জিডি গ্রহণ করে যদি গ্রহণ করে বলে এই মামলা করতে ২০ হাজার টাকা লাগবে না হলে মামলা করা যাবে না

ঘুষ দিইনি
গাজীপুর ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKC5K7XH
মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেল কলেজ এখানে হাজার হাজার মানুষ সেবা নিতে আসে এদের মধ্যে বেশিরভাগই গরীব এবং কেটে খাওয়া মানুষ তবে এখানে অনেক বছর ধরে চলে আসা সেই ঘুসের রমরমা ব্যবসা চলছে এখানে প্রতিটা দেওয়ালে পর্যন্ত ঘুস খাই প্রতি গেইটে ঢুকতে টাকা বাইর হলে টাকা টাকা চারা কোন কথা নেই আর আছে সিন্ডিকেট বানিজ্য সব ধরনের ল্যাব এখানে থাকলেও তারপরও বলে বাইরের থেকে করে নিয়ে আসো দূর ব্যবহার তো আছেই

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTCF6PZZ
মন্তব্য
সরকারি হাসপাতাল

নিজের অফিসে নিজেকেই ঘুষ দিতে হয় অফিসিয়াল যেকোন কাজে

কয়েক হাসপাতালে চাকরি করছি, এক হাসপাতালে তো ছুটি লর দরখাস্ত নিতেও টাকা দেওয়া লাগে বা খাওয়াতে হয়। আমি যে টাকার পরিমাণ লিখছি এটা আমার বেতন চালু করার জন্য সরকারি হাসপাতালের হেড বাবুকে দিতে হয়, সবাই অন্য অফিসে যেয়ে ঘুষের স্বীকার হয় আর আমরা নিজ অফিসেই। এখন ঢাকার মধ্যে হাসপাতালে আছি, জিপিএফ এ্যাকাউন্ড খুলবো ৩ বছর হয়েছে, তাও আমাকে টাকা দিতে হয়েছে ৫০০ বলছে আরও ৫০০ দিতে হবে। এ কাজ কয়েক জন মিলে করে প্রতি টেবিলে ৫০০ করে দিলে আমায় এখন ৩০০০ খরচ করতে হবে। এ হলো দেশের অবস্থা।

ঘুষ দিইনি
সরকারি প্রায় সব হাসপাতালের অফিস ৳৫.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK5NY95X
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মাদ্রাসায় কমিটির নিয়োগ

এগারো লক্ষ টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের নিয়োগ সম্পন্ন করেছে কমিটি ও প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষক

ঘুষ দিইনি
পাঁচ কয়বা, শার্শা ৳১১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ KHMBJ4ZN
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

বন্টন নামা রেজিষ্ট্রেশন করা

বলেছিলেন সরকারি খরচ ৪৫০০/-রেজিষ্ট্রেশন ধরণ ও মুল্যমান দেখে রেজিস্ট্রার সাহেব দাম নির্ধারিত করে দিয়েছে ৪০০০০/-

ঘুষ দিইনি
বগুড়া, নিশিন্দারা ৳৪০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJKEL6PE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন কমিশন অফিস

নতুন এনআইডি কাড করতে গেলাম আমার কাছে ৫০০০ হাজার টাকা দাবি করে তার পর অসহায় মতো পিরে আসি

ঘুষ দিইনি
নির্বাচন কমিশন মনোহরগনজ কুমিল্লা ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTVD2LW2
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট অফিস,ভুমি,ইত্যাদি

কোনটা লিখবো জিবনে যতবার সরকারি কোন অফিসে কোন প্রয়োজনে যেতে হয়েছে ততবার ঘুসের মত অনৈতিক কাজে বাধ্য হয়ে লিপ্ত হতে হয়েছে ।এমনকি নতুন পাসপোর্ট এবং যতবার পাসপোর্ট নবায়ন করতে পাসপোর্ট অফিসে গিয়েছি ততবার অফিস খরছ তথা ঘুষ বিহীন কাজটি করতে পারিনি।

ঘুষ দিইনি
রাংগামাটি ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTFMLDK8
মন্তব্য
সরকারি হাসপাতাল

আউটসোর্সিং এর ওয়ার্ড বয় চাকরি

খুলনা সদর হসপিটালে ওয়ার্ডবয় চাকরিতে এক বছরের কন্টাকে আমার কাছে দেড় লক্ষ টাকা দাবি করা হয়েছিল আমাকে বেতনের কথা বলা হয়েছিল ১৭ হাজার সিভিল সার্জন এর ড্রাইভার এক বছর পরে বেতন হবে বলা হয়েছিল। আমি অবশেষে প্রত্যাখ্যান করেছিলাম

ঘুষ দিইনি
খুলনা ৳১৫.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ KHDP4FSN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সংশোধন

আমি আমার জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য ইউনিয়ন পরিশোধে গেছি সেখানকার কম্পিউটার অপারেটর আমার সাথে দুর্ব্যবহার করছে এবং টাকা চাইছে

ঘুষ দিইনি
লক্ষীপুর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTFN4WKV
মন্তব্য
সিটি কর্পোরেশন

New Trade license

Ami new business start korty trade license korty gysee amr ksy 17000 bdt chaisy. Tai Ami ekohono trade license kori nai. Jara gush Khai oder jonmer think nai. 2 din gysee same 2 din ei na Kory choly aschi. Dhaka north City corporation 😡 sob gush baj. Government fees 3000 bdt and others extra cost around 1000 total cost of trade license 4000 bdt.amr ksy 17000 tk chaisy

ঘুষ দিইনি
Dhaka ৳১৭.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK5SD8PH
মন্তব্য