সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

ভূমি

জলমা ইউনিয়ন ভুমি অফিসের নায়েব। ঘুষ ছাড়া কোন প্রতিবেদনই দেয় না উনার নিজস্ব ডায়রি আছে সেখানে ঘুষের সব তথ্য আছে।

বটিয়াঘাটা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHUSS7XR
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

বানানো

আমি যখন পাসপোর্ট বানাতে গিয়েছিলাম তখন তারা আমার থেকে দশ হাজার টাকা দাবি করেছে। যখন আমি বললাম মূল পাসপোর্ট বাড়াতে খরচ হয় ৫৭০০ টাকা তখন তারা আমাকে বলে তোমার কোন বাবা এত কম টাকায় পাসপোর্ট বানিয়ে দিবে না, আমি যখন তাদের কথা মানি না তখন তারা তুমি কিভাবে পাসপোর্ট বানাও আমি দেখে নেব।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT4KHERM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

সরকারি চাকরিজীবিদের অবসর ভাতা সংক্রান্ত

আমার ফাইল রেডি ছিলো। সিগনেচারও করা ছিলো।কিন্তু আমাকে মিথ্যা বলা হয়েছে....... কিছু চা পান খেতে না দিলে ফাইল আটকে দিবেন। এই মিথ্যাটা পিওন বলেছে। পরে আমি ঘুষ দেয়া ছাড়াই বিষয়টি মোকাবিলা করে ফাইলটি উদ্ধার করতে সক্ষম হই।

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYABAU2J
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

নামজারি করতে গিয়ে কাগজপতি সব সঠিক আছে নায়ক সাহেব ঘুষ চেয়েছেই ১১৭০ টাকা জাগার ২০০০০ টাকা চেয়েছেই।

কাইতলা দক্ষিণ ইউনিয়ন, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTAV8BJ4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

দলিল তল্লাশি ও খারিজ করতে।

আমি আমার দাদার ক্রয়কৃত একটি দলিল তল্লাশি করতে ও খারিজ করতে গিয়েছিলা। সেখানকার একজন কর্মচারি উক্ত কাজের জন্য আমার ৩০ থেকে ৫০ হাজার টাকা দাবি করে অন্যথায় সে কাজ করবে না বলে জানিয়ে দেয়।

রূপগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK5UG4TV
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

সব খাতে

আমি আমার বিভিন্ন কাজের জন্য গিয়েছি। সেইখানে দেখলাম টাকা ছাড়া কিছু হয় না। সবার টেবিল পাস করতে সবাইকে ৩০০০/৫০০০ টাকা করে দিতে হয়। টাকা না দিলে পাইল পড়ে থাকে হাত ও দেয়না এই হলো অবস্থা।

কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTRMD8TL
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

ই-নামজারি

অনলাইনে নামজারি আবেদন করার পর বিভিন্ন অযুহাতে প্রতিবেদন দিয়ে দেয়।তারপর যোগাযোগ করলে খরচাপাতি বাবদ টাকা দাবি করে।

গোহালাকান্দা অফিস,শ্যামগঞ্জ,পূর্বধলা,নেত্রকোনা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYNDDWKY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

কোর্টের পেশকার ছোট তারিখ দেওয়ার জন্য টাকা নেয়

কোর্টের পেষকারকে টাকা না দিলে তিন মাস পরে তারিখ দেয়।

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHY6W55A
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৭০.০ হাজার

কুমিল্লা পাসপোর্ট অফিস

আমার পাসপোর্টের আমার জন্ম তারিখ বুল করেছে পাশাসপোর্ট অফিস থেকে কিন্তু আমি যখন ডিক করতে গেছি তখন দালাল লাগবে আর দালাল এর মাধ্যমে পাসপোর্ট অফিস কর্মকর্তা আমার কাঁচ থেকে ৭০.০০০ হাজার টাকা নিয়ে গেসে । আমার আর্জেন করতে hoice বিকজ আমি ৪৫ ডের জন ছুটিতে গেসিলাম দেশে

Cumilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTNR5CGW
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

পুলিশের ঘুষ

আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। যেখানে আমি চাকরি করছিলাম ওখানে আমার নাম ঠিকানা পুলিশ নিয়েছিল। তারপর সেখানকার পুলিশ আমার থানায় দাখিল করেন এরপর আমার থানার পুলিশ আমার বাসা পর্যন্ত এসেছিল। পুলিশ এসে আমার বাবা মার কাছ থেকে ২০০০ টাকা আবদার করে। গ্রামের মানুষ সহজ সরল বুঝে পুলিশ দুই হাজার টাকা নিয়ে যায়। এখানে মূলত কাজ ছিল পুলিশের আমার কোন খারাপ রিপোর্ট আছে কিনা। আমার কোন রিপোর্ট তারা পায় নাই। তারপরও তারা আমার বাবা-মার কাছ থেকে ২০০০ টাকা নিয়ে গেছে

Gangni, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHNUT3TV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নামজারীর অনুমতি পত্রের ৫ লক্ষ টাকা ঘুষ

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে গৃহীত/প্রাপ্ত বা কেনা জমিতে নামজারী/বেচা-কেনা/বাড়ি-নির্মাণ বা যেকোনো পরিবর্তনের জন্য অনুমতি গ্রহণ করতে হয় যেটা ইন্টেরিয়াম ড ইউনুস সরকার বাতিল করলেও কার্যকর হয় নাই দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য। আমার বাড়ির (ঢাকা মোহাম্মদপুর) উত্তরাধিকার সূত্রে নামজারীর অনুমতি পত্রের জন্য আজকের ৭/৮ বছর ধরে চেষ্টা করসি কিন্তু ৫ লক্ষ টাকা ঘুষ ছাড়া কাজ হবে না বলে দিয়েসে। যার কারণে আমি এখন খাজনা ও দিতে পারছি না। জানি না এর প্রতিকার কি!!

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKTKMWBK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

Bangladesh shipping corporation

এটি মূলত একটি সরকারি প্রতিষ্ঠান। এই শিপিং অফিসে যারা চাকরি করে তারা সবাই ঘুষ খায়। এক এক জন নাবিকদের কাছ থেকে ২ লক্ষ ৩ লক্ষ টাকার বিনিময়ে তারা জাহাজে তুলে দেয়। কোন ভাই তাদের টাকা না দিয়ে জাহাজে উঠতে পারে না দুই তিন বছর চার বছর পেরিয়ে গেলেও তাদের ডাকা হয় না। এই অফিসের পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে জিএম সহ সবাই ঘোষ ছাড়া কাজ করে না

Chattogram bondor port, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTW58LHS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

নামজারি করানোর ছিলো,বলে কি করে দিবানি কিন্তু দেয় না,পরে এক দালাল বলে ১৫০০০ টাকা দেন করে দেবেনে

মোল্লাহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHLDK8M5
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৩.৫ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য

ড্রাইভিং লাইসেন্স করার জন্য ৩৫০০ টাকা বাড়তি দাবি করে। গুস ছাড়া practical এ কোনো ভাবেই পাস করা যায় না। গুস দিলে ফেল করলেও পাস করানো হয়। আমি এই পর্যন্ত বৈধ ভাবে ২বার চেষ্টা করেছি। একবার ও পাস করানো হয় না।

চাঁদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT42WWSM
মন্তব্য