সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমার আবেদন ভেরিফিকেশনের জন্য একজন পুলিশ (SI maybe), আমাকে থানায় ডেকে নেয়। থানা থেকে বের হয়ে একটা চায়ের দোকানে গিয়ে চা খাওয়ায়, পরে সেখান থেকে বের হয়ে আমার কাছ থেকে ৫০০ টাকা চাইছিল। আমি সেটা রিফুজ করি, ২০২২ সালের ঘটনা । পড়ে অবশ্য টাকা না দেয়ার আমার কোন সমস্যা হয় নাই। পুরো প্রক্রিয়া আমি নিজে করছিলাম আর, পাসপোর্ট অফিস বেশ জামেলা করছিল কিছু ছোট খাটো বিষয় নিয়ে (হয়রানি আরকি), তবুও আমি টাকা দেই নাই। আমার কাজটা বেশি আরজেন্ট না হওয়ায় হয়তো টাকা ছাড়া করতে পারছিলাম।

ঘুষ দিইনি
ভোলা ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ BRXBYL8J
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন অফিস

আমার এনআইডিতে আমার বাবা মার নাম ভুল ছিল এটা ঠিক করার জন্য আমার কাছে ৫০০০ টাকা চাইছে এর কনভারসেশন আমার কাছে আছে চাইলে দেয়া যাবে প্রমাণ যাকে প্রমাণ বলে

ঘুষ দিইনি
রাজবাড় ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK72ZSY8
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি বলেছি ১ লাখ টাকা দেব কোন ব্যাংকে ড্রাফট করতে হবে তা আমাকে বলুন টাকা সরকারি ফাণ্ডে চলে যাক,আমি ক্যাশ দিবো না। তারা নিজেরা চেয়েছে,আমি দিতে রাজি হইনি।

ঘুষ দিইনি
চট্রগ্রাম,লোহাগাড়া উপজেলা। ৳৫৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTLEC6L5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়রেন্স করতে সব কাগজ দেওয়ার পরও সার্টিফিকেট পাওয়া যায়না। কাপাসিয়া থানায় ৪০০০ টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যায়।

ঘুষ দিইনি
কাপাসিয়া থানা ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKAVV9E8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ হেডকোয়ার্টার

পুলিশ হেডকোয়ার্টার এর এআইজি ম্যানেজমেন্ট-৩ বদলি ইস্যিতে আলোচনা করতে গেলে।উনি নানা অযুহাত দেখান।এটা এই আইনে হয় না।এরপর উনাকে বললাম আপনি কত হলে করবেন।উনি বলেন দেড় লাখ হলে করা যাবে।এরপর প্রত্যাখান করে চলে আসছি।।পরবর্তীতে অফিসিয়াল ভাবে বদলি কাজ আগানোর পরে,উনি সেটা তার অফিসে বাতিল করে দেন।আর পুলিশ বদলি বাণিজ্য যেনো এক রমরমা ব্যাবসা।

ঘুষ দিইনি
ফুলবাড়িয়া,ঢাকা ৳১.৫০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKCR3UZE
মন্তব্য
শিক্ষা অফিস

এ্যাসেসমেন্ট

এনএসডিএ অধীনে গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং কোর্সে এ্যাসেসমেন্ট সম্পন্ন হয়। অতিরিক্ত ১৫০০০/- টাকা দাবী করে না পেয়ে ১৬জন স্টুডেন্ট কে ফেক করে দিয়েছে। এনএসডিএ কিছু কিছু এ্যাসেসর আছে যারা অতিরিক্ত সুবিধা,যেমন এসি রুম,ভিআইপি খাওয়া, ট্রান্সপোর্ট, এবং অর্থ দাবি করে না দিলে এ্যাসেসমেন্ট এ স্টুডেন্ট দের ফেল করে দেয়।যা দেশের উদ্যাক্তাদের জন্য কষ্টকর হয়।

ঘুষ দিইনি
রংপুর ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNDYBB32
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

সাধারণত খারিজ অনুমোদন করতে চাইলে যার কাছে যে রেট ২০০০ ৩০০০ ৫০০০ টাকা আদায় করে থাকে কানুনগো, তারা এই টাকা না পেলে খারিজ অনুমোদন করে না, ফাইল পরে থাকে টেবিলের কোনায়।

ঘুষ দিইনি
নীলফামারী ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNZDYPN8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেড লাইসেন্স নতুন আবেদন

আমাদের ইয়ারপুর ইউনিয়ন পরিষদ, যাহা আশুলিয়া থানায় অবস্থিত, আমার এই ইউনিয়নে কোন সেবা যেমন: নাগরিক সনদ, জন্ম নিবন্ধন বা ট্রেড লাইসেন্স সহ অন্যন্যা সকল সেবার জন্য গেলে সেখানে সরাসরি কোন টাকা চাওয়া হয় না বরং নানা অজুহাত দেখানো হয় যাতে আপনি ওনাদের টাকা দিয়ে ঐ কাজ করতে বাধ্য করা হয়। যেমন নাগরিক সনদ পত্রের জন্য যাওয়া হলে বলবে আপনি এই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন আরো অনেক কিছু জন্য হবে না, আবার সেক্ষেত্র তাদের 200-300 টাকা দিলে তখন তারা ঠিকই নাগরিক সনদ পত্র প্রদান করেন। এবং ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে প্রকৃত খরচ 230 টাকা সেখানে তারা 1500-1700 টাকা নেন। যারা টাকা দিতে চায় তাদের জন্য প্রেয়োজন হয় বিভিন্ন ধরনের কাগজপত্র। কিন্তু টাকা দিলে আর কোন কাগজপত্র প্রেয়োজন হয় না।

ঘুষ দিইনি
আশুলিয়া, সাভার ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKQ2K8ZK
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্সে

ঘুষ না দেওয়ায় ৩ বার পাশ করার পরও ড্রাইভিং লাইসেন্সে ফেল! টাঙ্গাইল বিআরটিএ-তে আমি লিখিত, মৌখিক এবং প্র্যাকটিক্যাল ফিল্ড টেস্ট তিনটি ধাপেই টানা ৩ বার শতভাগ সফলভাবে পাশ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনৈতিকভাবে ঘুষের টাকা না দেওয়ায় আমাকে বারবার সিস্টেমে অকৃতকার্য (ফেল) দেখিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে।

ঘুষ দিইনি
Tangail ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK3DTUJ5
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

নতুন ড্রাইভিং লাইসেন্স করতে সব ঠিক থাকা সত্তেও বার ফেল করিয়ে দেওয়া।যোগাযোগ না করলে অনুমোদন বাতিল।৪ বার চেষ্টা করেও ফলাফল শূন্য

ঘুষ দিইনি
বাগেরহাট ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHMFM87U
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

শিক্ষক বাবার মৃত্যুতে মায়ের নামে পারিবারিক পেনশনের জন্য

আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তার মৃত্যুর পরে আমার মায়ের নামে পারিবারিক পেনশনের বই করতে ৩০০০ টাকা দাবী করেছিল।

ঘুষ দিইনি
মেহেন্দিগঞ্জ উপজেলা ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRK73W7W
মন্তব্য
ভূমি অফিস

আবেদন পত্র জমা

আমি জমি দখল এবং অবৈধভাবে বেচে দেওয়ার জন্য একটি আবেদন পত্র জমা দিতে চাই পাকশী‌ ভূ-সম্পত্তি রেলওয়ে অফিসের অফিস সহায়ক শুধু একটি আবেদন পত্র জমা নিতেই‌ ২০০০ টাকা দাবি করেন আমার কাছে ভিডিও রয়েছে

ঘুষ দিইনি
পাকশী ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJH2G2Q2
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স করার জন্য গিয়েছিলাম। সেখানে একজন কর্মচারী বলেছিল ৮০০০ টাকা দিলে সে সব কাজ করে দিবে। অন্যথায় আমি পাশ করলেও আমাকে ফেল করে দেওয়া হবে।

ঘুষ দিইনি
রাজশাহী ৳৮.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJVWE2DB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পরিবেশ লাইসেন্স

পরিবেশ লাইসেন্স এর সব কাগজ ঠিক থাকা সত্তেও ইনস্পেকটর ২০,০০০টাকা দাবি করে। টাকা কেন লাগবে তিনি বলেন পরিচালক স্যার টাকা ছাড়া ফাইলে সিগন্যাচার করবেন না। আমি বলেছি সব কাগজ ঠিক আছে তাও এটা লাগবে, তিনি বলেছেন টাকা না দিলে আপনার প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট করে ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের মাস্তানির কারনে মনে হয় কোন কাজ ঠিকমতো করা যাবে না।

ঘুষ দিইনি
ঢাকা উত্তর ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKGXDBL6
মন্তব্য