সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

এনআইডি বয়স পাসপোর্ট এর সাথে সংশোধন

আমি একজন রেমিটেন্স যোদ্ধা ( সৌদি প্রভাসী) গত ৩০/০৮/২০২৬ ইং আমার এনআইডি কাডের সাথে পাসপোর্ট এর ২ বছর কম বেশি এটা সমাধনের জন্য নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসের দায়িত্ব রত কর্মকর্তা কাছে যায় সে আমাকে এটা প্রকিয়া জানায় যে ৪ মাস সময় লাগবে এবং কোর্টে যেতে হবে এবং আরো অনেক কাগজ লাগবে যা আমার ছুটির সময়ে মধ্যে সম্ভব নয়, আমি উনাকে বুঝাতে ব্যার্থ হয় কারন আনার ছুটি ২.৫ মাস আলরেডি ২০ দিন চলে গেছে উনি ৪ মাসের আগে হবে না জানায় এবং মোবাইল নাম্বার রেখে দেয়, সে রাত কল করে বলে যে এটা দূত ব্যাবস্তা করা যাবে এবং ৩০০০০ টাকা লাগবে ৭ দিনে পরিবর্তন করে দিবে কোনো ধরনের কাগজ এবং কোর্টের কাগজ লাগবে নাহ, এই হলো আমাদের কষ্টের কাজের টাকা রেমিট্যান্স দিয়ে পুষা কাল সাপ, আমি লিগ্যাল নিয়মেই এগুচ্ছি ৩১/০৮/২০২৬ এ কোর্টে গ

নরসিংদী উপজেলা নির্বাচন অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKBEM8ER
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ইলেকট্রিক সেক্টর

নোয়াখালী PWD সব দপ্তরের লোক, ঘোষ ছাড়া কোন কথাই বলে না, এমনকি সামান্য একটি ইলেকট্রিক কাজ করাতে গেলেও, ইঞ্জিনিয়ার কে বড় আকারের দোষ দিতে হয়, নোয়াখালী pWd বৃষ্টিতে একটু নজরদারি করার জন্য অনুরোধ করা গেল

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTRNUMQJ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৪.০ হাজার

নামজারি

আমি সেখানে আমার বাড়ির দলিল নিয়ে যাই বলি যে আমি জায়গাটি নতুন ক্রয় করেছি এটিকে নামজারি করতে হবে তুমি আমাকে বলল যে ১৫ হাজার টাকা খরচ হবে পরবর্তীতে আমি তাকে বলি যে কিছু কম রাখা যায় না তিনি আমাকে বলল লাস্ট ১৪ হাজার টাকা

Munshiganj. sirajdikhan. Basail Union Parishad, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKR8HXN
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

এরিয়ার বিল

২০৯ সালে চাকুরীতে জয়েন করার পড় ২ টা অগ্রীম ইনক্রিমেন্ট পাওয়ার কথা। ২০২৬ সালে এই অগ্রীম ইনক্রিমেন্ট পেয়েছি। তাই ২০২৯ থেকে ২০২৬ সালের এরিয়ার বা বকেয়া বিল তোলার জন্য জন প্রতি 1500 টাকা ঘুষ দাবি করা হয়েছে। আমরা মোট ২৫ জনের মত এই সমস্যায় আছি।

ফেনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTGL8KEA
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০০ লাখ

Easement deed

একটা জমি ডেভেলপমেন্ট এর জন্য রাজউকের নিয়ম মোতাবেক ১০% জমি রাজউক কে ইজমেন্ট ডিড এর মাধ্যমে সমর্পণ করতে হবে। কিন্তু ল্যান্ডওনার এর পাওয়ারে রাজউকের সমস্ত কাজ ব কলমে এটর্ণী করার অধিকার আছে। কিন্তু সাব রেজিষ্ট্রার বলে পাওয়ার এ ইজমেন্ট শব্দটা উল্লেখ নাই তাই ঘুষ না দিলে করবে না।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKPQD5DH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি খারিজ

আমি একটি জমির খারিজ করার জন্য গিয়েছিলাম আমার কাগজ পাতি সব ঠিক আছে তারপরও ওনারা কমিটি খারিজ করার জন্য আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করেছে তাছাড়া কাজ করবে না তাই আমি এটি প্রত্যাখ্যান করে চলে এসেছি

ঠাকুরগাঁও বাড়িয়াডাঙ্গী লাহিড়ী ভূমি অফিস, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNM72TBG
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

জমির নামজারি করতে চাইলে 20/ 30 হাজার টাকার কম নেয় না এবং খাজনা দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের দাবি করে

কচাকাটা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNQUNKH8
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

নতুন এমপিও, বকেয়া ফাইল, উচ্চতর গ্রেড প্রাপ্তি

প্রতিটি ফাইল ডায়েরিতে নোট করে টাকা নেয়া হয়। জীবনে ১ম দেখলাম ডায়েরিতে নোট করেও ঘুষ নেয়া হয়।

গোবিন্দগঞ্জ, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNNF96S4
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্টের আবেদন করতে গেছিলাম।কম্পিউটারের দোকানে আবেদন করতে গেলে একলোক এসে ১৫০০০ দিতে বলে।আর বলে ১৫ দিনের মধ্যে বের করে দিবে পাসপোর্ট। আমি তাকে টাকা না দিয়ে নিজে আবেদন করি,টাকা জমা দেই।৫ বছরের মেয়াদে ৬০০০ বা এর আশেপাশে লেগেছিলো।এর পর থেকে শুরু হয় নানান বিড়ম্বনা। একে একে ১২ বার গেছি পাসপোর্ট অফিসে।নানা সময় নানা কারন দেখিয়ে আমাকে ফিরিয়ে দেয়।শেষ পর্যন্ত আর পাসপোর্ট টা হাতে পাইনি।আজ ৫ বছর পার হবার পর এখন ফোন দিয়ে বলে আমার পাসপোর্ট রেডি।এখন নিতে যেতে বলে।আমার কথা হলো,ট বছরের মেয়াদে পাসপোর্ট করেছি।৫ বছর পর এখন ফোন দিয়ে বলে পাসপোর্ট রেডি।সবই দরবেশ বাবাকে প্রত্যাখ্যান করার ফল এখন বুঝতে পারতেছি।

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAVG6KG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

স্কুলের সার্টিফিকেট উত্তলন

আমি ২০১৫ সা‌লে এসএস‌সি পাশ করি এক‌টি স্কুুল থে‌কে , সেখা‌নে সা‌র্টিফি‌কেট উত্তলনের জন্যি গে‌লে প্রতিষ্ঠান কৃপক্ষ ৩০০০ টাকা দা‌বি ক‌রে তাছাড়া সা‌টি‌ফি‌কেট দি‌চ্ছেনা । কিন্তু সা‌র্টিফি‌কেট তো সরকার থে‌কে ফ্রি দেওয়ার কথা । প্রত্যক স্টু‌ডেন্ট‌কেই ৩ হাজার টাকা দিয়ে নি‌তে হ‌য়ে‌ছে আম‌র আমি এখ‌নো আমার সার্টিফিকেট তুলতে পা‌রি‌নি অ‌তিরুক্ত টাকার জন্য

আশুলিয়া, সাভার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKJN82Q9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ঘুষ চাইবে না, তবে ভোগান্তিতে ফেলবে। পরে বাধ্য হয়ে ঘুষের পথে হাটবে।

যেই কাজ করতে লাগবে সর্বোচ্চ 1 ঘণ্টা সেটা বলবে এক সপ্তাহ পরে আসেন। জরুরি প্রয়োজন হওয়ায় বাধ্য হয়ে ঘুষের পথে হাঁটতে হ্য়। তারা তো আপনার কাছে চাইবে না ঘুষ কিন্তু আপনাকে ভোগান্তিতে ফেলবে। আপনি কি করবেন?

সারা বাংলাদেশ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5R4KNG
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১.২ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি একটি মোটর সাইকেল লাইট এর লাইসেন্স করতে গিয়েছিলাম, বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম লিগ্যাল ওয়েতে লাইসেন্স হওয়ার কোন সুযোগ এখানে নাই মাধ্যম বা দালাম ধরতে হবে এগুলো ওই অফিসের কর্মকতাদের তৈরী করা একটি চক্র, যারা মোট ৫০০০ টাকার জন্য ১২/১২ হাজার টাকা নিয়ে লাইসেন্স বা সকল পরীক্ষায় পাশ করিয়ে দেয়

মিরপুর ১২ বিআরটিএ অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZAW8GB
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি

সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেই লেভেলের ঘুষখোর। টাকা ছাড়া কোন কাজই করেনা। সকল কাজে তাকে টাকা দেওয়া লাগে। সে এবং স্থানীয় বিএনপি নেতারা এসব করে যাচ্ছে। দেখার ও বলার কেউ নাই।

সারিয়াকান্দি বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJUNQQBZ
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১.০ হাজার

লার্নার বাতিল করণ

আমি লার্নার আবেদন করার সময় ভুলবশত পেশাদার এর জায়গায় অপেশাদার সিলেকশন করি,পরবর্তীতে আমি লার্নার বাতিলের আবেদন করার পর সহকারী পরিচালক এপ্রোভ করার পর কম্পিউটার অপারেটরের কাছে নিয়ে গেলে সে ১০০০/- টাকা দাবি করে।পরে সহকারী পরিচালকের কাছে অভিযোগ করলে তিনি সেই আবেদন কপি জমা রাখেন,তারপর আজ অব্দি ৩ মাস হলো উনি সেই আবেদন কপি ফরওয়ার্ড ও করেনি আর আমার লার্নার বাতিল ও হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJQWNT8X
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

নাম জারি খারিজ

প্রথম একবার নামজারি খারিজ করার জন্য আবেদন করি আবেদন করার শেষে প্রথমবার রিজেক্ট করে দেয় দ্বিতীয়বার যখন যাই আবেদন করে সরাসরি অফিসে যাই বলে আপনার কাজ হয়ে যাবে তবে পিছন থেকে কেউ একজন ডেকে বলে কিছু টাকা দিয়ে যান কত দুই হাজার আপনার কাজ হয়ে যাবে কিছু করার নাই বাধ্য হয়ে দেওয়া লাগছে না দিলে পুনরায় আবারো বাতিল করবে কতবার আবেদন করা যায়

গ্রাম, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKALFVUT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

বিডিএস সার্ভে

সারাদেশে ভূমি জরিপ (বিডিএস সার্ভে) শুরু হলে ঢাকা জেলার সাভার উপজেলার বড় বরদেশী মৌজার ভুমি জরিপে ১০০০০০.০০ টাকা দাবী করা হয়। টাকা না পরিশোধ করায় অন্য জনের নামে জরিপ রেকর্ড ভূক্ত করেন। পরবর্তীতে কেস করে রেকর্ড সংশোধন করা হয় সেখানেও ৩০০০০.০০ টাকা দেওয়া লাগে এবং ৫ বার তারিখ ফেলে শুনানী হয় এবং কাগজপত্র যাচাই বাছাই করা হয়। প্রতি শুনানির হয়রানি। আমার ধারনা এই শুধু সাভার উপজেলার আলমনগর সাব-রেজিস্টার অফিসে প্রায় লক্ষাধিক কেস আছে এবং আমি হয়তো সর্ব নিম্জান টাকা পরিশোধ করেছি। সারাদেশের ভুমি অফিসের চিত্র প্রায় সমান। ১৮ কোটি মানুষের এই দেশে জন প্রতি আবাদডোগ্য ভুমি সম্ভবত ১০ শতাংশের কম। এই অতি সামান্য ভুমি হতে মানুষকে হয়রানির মূল কারিগর এসি ল্যান্ড তবে প্রশাসনের কর্ম কর্তারা সবসময়ে জবাবদিহিতার বাইরে থাকে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK9THZJZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

তিতাস গ্যাস অফিস।

আমার বাসায় ২ টি দ্বিমুখি গ্যাসের চুলা আছে। যেহেতু গ্যাসের সমস্যা। তাই আমি অফিসে দরখাস্ত করি আমার একটি চুলা বন্ধ করে দেওয়ার জন্য। ৩০ বছর আগে নেওয়া এই চুলার লাইনটি। তাই তারা আমার কাছে বিভিন্ন রকম কাগজপত্র যাচ্ছিল। যা আমি তাদেরকে দেখাতে পারিনি।এটা আমার দাদার আমলের সময় নেওয়া লাইন। তাই এই চুলা বন্ধ করতে সে ঘুষ দাবি করে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK78W54K
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খারিজ/ নামজারি

নাম জারি, সরকারি ফ্রি মাত্র ১১০০ টাকা, কিন্তু শ্রীপুর ভূমি অফিসে বিভিন্ন দালাল আরও কমকতা গান ১৫/২০ হাজারের নিচে কাজ করে না,

শ্রীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKLJL2E
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১.১০ লাখ

জমির খাজনা

আমি কিছুদিন আগে আমাদের জমির খাজনা দিতে ভুমি অফিসে যাই। তখন তারা খাজনা হিসেব করে বলে ১ লক্ষ ১০ হাজার টাকা খাজনা এসেছে। তখন আমি জিজ্ঞেস করি কত বছরের খাজনা হিসেব করেছেন? তখন তারা উত্তর দেয় ৪৬ বছরের খাজনা, জরিমানা সহ ১ লক্ষ ১০ হাজার টাকা এসেছে। এখানে বিষয় হচ্ছে আমাদের যত জমি সব ১৯৯৮ থেকে ২০০৫ সালের মধ্যে কেনা এবং রেজিস্টার কাগজ করা। তখন আমি তাদের কে জিজ্ঞেস করি খাজনা আদায় না করেই এসব জমি রেজিস্টারি করা হয়েছে নাকি? তখন ভুমি অফিসের কর্মকর্তা বলে সেগুলো আমরা কি জানি। এখন যা আসছে সেটা দিয়ে দাও। আমি বাসায় অনেক কাগজ পত্র ঘাটাঘাটি করে কিছু খাজনার রসিদ বের করেছি, এখন ওরা বলতেছে এটা অনলাইন হয়ে গেছে আর কিছু করার নাই! সর্বশেষ খাজনা আদায়ের রশিদ ২০১৮ সালে। এটাও তারা ভলিউমে লিখে রাখে নাই!

হবিগঞ্জ সদর, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYH9SCZA
মন্তব্য