সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

প্রতিষ্ঠানে সার্টিফিকেট

এগুলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে টাকা নিচ্ছে অথচ শিক্ষার্থীরা যখন ফরম ফিলাপ করে পরিক্ষার জন্য তখন সার্টিফিকেটের টাকা শিক্ষার্থীরা সরকার কে দেই,,,কিন্তু আবার সার্টিফিকেট তুলার সময় ছাত্র ছাত্রী দের কাছে ৩০০ টাকা নেই যা একবার ভিত্তিহীন,, আমি তো টাকা আগেই দিয়ে সার্টিফিকেটের তবে আবার কেন দিবো সার্টিফিকেট নেবার সময়,, একজনের কাছে ৩০০ নিলে যদি ১০০ জন শিক্ষার্থী থাকে ১০০×৩০০ = ৩০০০০ এক মুঠে ৩০০০০ হাজার নিয়ে নিচ্ছে অথচ তারা তো সরকার থেকে বেতন পাই

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJVKQWMM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০

রেল ভ্রমণ

আমি একদিন সিরাজগঞ্জের মনসুর আলী স্টেশন থেকে বড়াল ব্রিজ স্টেশনে আসার উদ্দেশ্যে টেনে উঠি কিন্তু স্টেশন বন্ধ থাকার কারণে টিকিট ক্রয় করতে পারেনি পরে ট্রেনের মধ্যে টিটি আমাকে ধরে এবং আমার কাছ থেকে ৫০ টাকা দাবি করে কিন্তু এটা আমি জানি যে টিকিট ছাড়া টেনে উঠলে জরিমানা হয় তো জরিমানা সহকারে ভাড়া আছে ১০০ টাকা পরবর্তীতে আমি তাকে ১০০ টাকা দেই এবং টিকিটটি সংগ্রহ করি যাতে আমার টাকাটা রেলওয়ে ফান্ডে পৌঁছায় একটা সত্যি ঘটনা বাংলাদেশের রেলওয়ে যে সমস্ত কর্মীরা চাকরি করে ট্রেন কিন্তু একটা সরকারি জিনিস কিন্তু তারা সরকারি জিনিস মনে করে না ট্রেনের স্টাফ এবং টিটি থেকে শুরু করে এমনকি যারা খাবার বিক্রি করে তারা সবাই মনে করে এটি আমাদের বাবার সম্পত্তি বাংলাদেশ রেলওয়েতে প্রতিমাসে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে

বড়াল ব্রিজ টু মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ2ZFT3S
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

উচ্চতর গ্রড নির্ধারনের ক্ষেত্রে

সিজিডিএফ এর অডিটর চাকুরির বয়স ১০ বছর হলে উচ্চতর গ্রেড নির্ধারনের জন্য ৫০,০০০.০০ টাকা ঘুষ চায়। শুধু তাই নয়। তাদের কাছে যে কোন কাজে গেলে ঘোষ ছাড়া কোনো কাজ হয় না। যেমন টিএ ডিএ বিল পাস করতে ঘোষ লাগে, পেনশন এর কাজে ঘোষ লাগে, জিপি ফান্ড এর হিসাব খুলতে ঘোষ লাগে, চিত্ত বিনোদন এর বিল পাস করতে ঘোষ লাগে, প্রমোশন হলে পে ফিক্সেশন করতে ঘোষ লাগে। মোট কথা তাদের সাথে যে কোন কাজ থাকলেই ঘোষ লাগে

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK9SCSLX
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি খারিজ

জমি খারিজ করতে গিয়েছিলাম,টাকা ছাড়া ফাইল পার করবে না,টাকা দিলে কাজ দ্রুত হবে বলেছিলেন।

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNBWV7NH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.২০ লাখ

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা মৌজার ভূমি জরিপ সংক্রান্ত

দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা মৌজার ভূমি জরিপ চলছে। এখানে একটা মৌজার কয়েকটা সিট ভাগ করে দিয়ে ৮/৯ জন সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে ভূমি জরিপ করার জন্য । তারা শুরুতে যার যার চিহ্নিত এলাকায় গেছেন সেখানে রাস্তা, জায়গায় সব মাপামাপি করার পর সকল জমির মালিকদের বলছেন আমরা (নির্দেশ একটা জায়গা উল্লেখ করে) ওখানে আমাদের ক্যাম্প স্থাপন করেছি আপনারা যার যার মালিকানার কাগজ নেয়ে আসেন আপনাদের নামে নতুন রেকর্ড নিয়ে যান। এরপর শুরু হলো তাদের ঘুস কারবার কেমন, কেউ তার কাগজ নিয়ে গেলে বলতেছে আপনার জায়গা কম আছে, আপনার জায়গা খাস এর ভিতরে ঢুকছে, আপনার জায়গার কাগজ মিল নাই, নাম অসুদ্ধ , রাস্তা ছাড়ছেন সেখানে বেশি জায়গা ঢুকছে, বাড়ির সামনে রাস্তা আছে ১২ ফুট কর্মকর্তা রাস্তা নকশায় আকছে ১৬ ফুট মানে বাড়ির জায়গা কমায় দিছে ।

শুভাঢ্যা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKCTZXGS
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১১.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

অপেদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আমি আবেদন করেছি। এখন কিছু দালাল বলছে আপনি যতই পরিক্ষা ভালো দেন আপনাকে পাস করাবে না যদি আমাদের মাধ্যমে না করান। যেভাবেই হক ফেইল করাবে তবে আমি ও বলেছি আমি একবার ফেইল করে দেখি তাও মহান আল্লাহর কাছে বলতে পারবো আমি সৎ ভাবে চেষ্টা করেছি.... । এখন দেখি কি হয় সমনে পরিক্ষা।

Meherpur, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KH57T4SL
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

ফায়ার লাইসেন্স নবায়ন করতে অফিসে গেলে নবায়ন ফি ১১৫০ টাকার বিপরীতে তাহারা আমার কাছে ৪৬০০ টাকা দাবি করে। অতিরিক্ত টাকা আমি দিতে অপারগতা জানাইলে তাহারা বলে আপনার লাইসেন্স নবায়ন হবে না, ফলে আমি লাইসেন্স না করেই ফিরে আসি।

জয়পুরহাট, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJPZRVZQ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭০.০ হাজার

হাজী টেলিকম

আমি একজন সংবাদকর্মী, আমার এলাকার এক ছোট ভাই তিনি সরকারী চাকরী করেন। হোসেনপুর উপজেলা জিনারী ইউনিয়নের ভূমি কর্মকর্তা তার কাছে জমির খারিজ করাতে যান তার তাছে ৭৪ হাজার টাকা দাবি করেন। পরে ভোক্তভোগী বিষয়টি আমার কাছে শেয়ার করেন। পরে ভূমি অফিসে ঐ কর্মকর্তা সাথে আমি ভূমি অফিসে গিয়ে কথা হলে আমার কাছেও ৭০ হাজার টাকা দাবি করেন। পরে আমি চলে আসি

ইউনিয়ন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKJXQCMB
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

ট্রাইব্যুনালের রায় ডিক্রি মোতাবেক আবেদন সত্ত্বেও নতুন খতিয়ান প্রস্তত না করে দেওয়া।

পৃথক খতিয়ান প্রস্তুতির আবেদন। ৩ বৎসর (২০২৩-২০২৬)কোনো কারণ না দর্শিয়ে আটক রেখেছে। সহকারী কমিশনার ভূমি অফিস। সকল ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে।

টাঙ্গাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKEWSZLM
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৪০০

আলট্রাসোনোগ্রাম

পিজি হাসপাতালে আমার ওয়াইফের আলট্রাসনোগ্রাম করতে গিয়ে ৪০০ টাকার আলট্রাসনোগ্রাম করতে গিয়ে আরো ৪০০ টাকা ঘুষ দিতে হয়েছে

পিজি হাসপাতাল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKESXTY6
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

লিগ্যাল এইড, সরকারি খরছে ভূমি বিষয়ক বিরোধ নিষ্পত্তি জন্য সার্ভেয়ার নিয়োগ ও আপোষ মিমাংসা করা।

আমি একজন সাধারণ মানুষ ও ভুক্তভোগী। আমাদের একটি জমির সমস্যার জন্য জেলা লিগ্যাল এইড অফিসে মামলা দায়ের করি। তাই সরকারি খরছে আমার বিরোধ নিষ্পত্তি করার জন্য একজন সার্ভেয়ার / কমিশনার এর সাথে পরামর্শ করলে উনি একটা দরখাস্ত লিখে আমার থেকে ২ দুই হাজার টাকা দাবি করেন আর বলেন সে সুপারিশ করবে। আমি খুশি হয়ে তাকে ২০০০ টাকা দিয়ে অভিযোগ দায়ের করি। আমার মামলার তারিখ দেওয়া হয় ২ মাস। দুই মাস পর আসলে বিবাদী পক্ষ আসে নাই। তখন অফিসে এক ছেলে নোটিশ জারি ও বাড়িতে পৌছে দিবে বলে আমার নিকট থেকে ২ হাজার টাকা দাবি করেন। আমি উপায় না পেয়ে সার্ভেয়ার এর নিকট গেলে সে বলেন, তাকে ১৫ হাজার টাকা যদি দেয় এর বিনিময়ে সব ১ মাসের ভিতরে করে দিবে। পরে লক্ষ করলাম এম গঠনা অনেকের সাথে হচ্ছে। কিন্তু জজ অনেক ভালো। আমলারা অনেক টাকা হাতাচ্ছে।

সুনামগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYH485Y7
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি করতে ইউনিয়ন ভূমি অফিস টাকা নিয়েছে

নামজারি আবেদন করে ইউনিয়ন ভূমি অফিসে আবেদনের হার্ডকপি জমা দিতে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ৮০০০ টাকার নিচে কাজ করবে না বলে দেয়। এবং নানা ভুল খোজার চেষ্টা করে। যেমন দলিলে নামের আগে / পরে কোন পদবি বা বংশ উল্লেখ আছে কিনা। বায়া দলিলের মালিকের রেকর্ডীয় খতিয়ানে / দলিলে কোন পদবি বা বংশ বা গোত্র উল্লেখ আছে কিনা। নানাভাবে বিভ্রান্ত করে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYRQFKHM
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০.০ হাজার

ছুটির আবেদন, ট্রান্সফার এপ্লিকেশন সাইন বা ফরোয়ার্ড, বিভিন্ন ভাতা ইত্যাদি তুলতে ঘুষ দাবি

যৌক্তিক ট্রেনিংয়ের যোগদানের জন্য ট্রান্সফারের এপ্লিকেশনে অগ্রায়ন না করা, এবং এ কাজটি উনি সকলের সাথেই করেন।যার ক্ষমতা আছে তিনি হয়তো পার পেয়ে যান, না হয় উনাদের খুশি করার জন্য টাকা পয়সা খরচ করতে হয়।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ।, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYRYW257
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধনের জন্য

আমি জন্ম নিবন্ধনের আবেদন করে আবেদন কপি তাকে দিয়েছিলাম সাবমিট করার জন্য সেখানে সরকারের ফ্রি ছিল ৫০ টাকা আমি মনে করেছি ১০০ টাকা দিলেও হবে তাকে ১০০ টাকা বলতে সে রেগে গেল এবং বলল 100 200 টাকা দিয়ে এখন কিছুই হয় না সেটা বলেই কল কেটে দিল তারপর চৌকিদারকে দিয়ে ২০০ টাকা দিয়ে তারপরে সাবমিট করতে হয়েছে

ভোলা জেলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়ন, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRXY9BYG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা চাচ্ছিল। না দেওয়ায় বিভিন্ন আইনের ভয় দেখাচ্ছিল। পরে আমি টাকা না দিয়ে চলে এসেছি। এতে আমার পাসপোর্ট পেতে দেরি হয়েছিল।

শাল্লা,সুনামগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYLHHHK2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ওসি দ্বারা তদন্ডের রিপোর্ট

আমি কোর্ট এ পাওনা 4 লক্ষ টাকার জন্যে মামলা করি।ওইটা তদন্তের জন্যে আমার উপজেলা থানায় তদন্তের জন্যে ওসি কাছে আসে।ওসি আমার মামলার তদন্তের জন্যে আমার কাছে ১ লক্ষ টাকা দাবি করে।বলে এই টাকা দিলে তোমার পক্ষে দিবো।আর যদি না দাও তাহলে ওদের কাছে থেকে টাকা নিয়ে তোমার বিপক্ষে রিপোর্ট জমা দিবো।

বদলগাছী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ2H8Y9B
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

আইবাস সফটওয়্যার এ ডিএসপি ফান্ডের টাকা ওপেনিং ব্যালন্স করা

আমি বাংলাদেশ নৌবাহিনী একজন সদস্য। আমার জিপিএফ ফান্ডের ওপেনিং ব্যালেন্স করে দেওয়ার জন্য সমস্ত ডকুমেন্ট জমা দেই। তখন আমাকে বলে কিছু টাকা দিলে এক মাস পর করে দিবে, পরবর্তীতে দুই মাস পর আবার যোগাযোগ করলে আমার কাছ থেকে হিসাব রক্ষক অফিসের দেখা করে দেওয়ার জন্য বলে। আমি দেখো করিনি তাকে কোন টাকা দেয়নি, আজ ছয় মাস হয়ে গেল এখনো আমার ওপেনিং ব্যালেন্স করা হয়নি।

মিরপুর ১৪ ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWPERRA
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন আবেদন

আমি আমার বাচ্চার জন্য জন্ম নিবন্ধনের আবেদন করি। এবং ফর্মের সাথে সব ডকুমেন্টস নিয়ে প্রথমে কাউন্সিলরের অফিসে যাই । সেখানে সচিব একটা সীল দিবে তার জন্য ২০০/- টাকা দাবী করে । আমি টাকাটা দিতে চাচ্ছিলাম না। কিন্তু টাকা না দেয়ার কারনে আমার বাচ্চার ফাইল পড়েছিলো কয়েকদিন । পরে ২০০/- দিয়ে সিল দিয়ে নিয়ে যাই অফিসে । সেখানে ফাইল জমা দিতে গিয়ে দেখি আমার কাছে ২০০০/- টাকা দাবী করে জন্ম নিবন্ধনের জন্য । আমার জানামতে জন্ম নিবন্ধনের চার্জ ৫০/- টাকা (সরকারী) রেট। এটা নিয়ে আমার সাথে অনেক ঝামেলা করে। তারপর আর আমার বাচ্চার জন্ম নিবন্ধন করা হলো না। কারন, আমি উনাদের ঘুষ দেইনি তাই। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে কি করবো?

পূবাইল, গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZ5LVP2
মন্তব্য