সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট তৈরী করতে গিয়ে

নতুন পাসপোর্ট তৈরী করতে গিয়ে আমাকে নানারকম ভাবে হেনস্থা করা হয়। চারদিনের মতো আমি পাসপোর্ট অফিসে যায়। প্রতিটা দিনই আমাকে টাকার জন্য চাপ দেওয়া হয়। কাগজে বারংবার ভুল ধরা হয়। আমি ঠিক করে পুনঃরায় কাগজ নিয়ে গেলে, আমাকে আবারো হয়রানি করা হয়। ঘুষটা সরাসরি চাওয়া হয়। হ্যান্ডক্যাশ।

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHEVL72B
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১০.০ হাজার

driving License

অভিযোগের সংক্ষিপ্তসার BRTA-এর ফিল্ড টেস্টে প্রায় ৯৮% শিক্ষার্থীকে ফেল করানো হয়েছে বলে আমরা লক্ষ্য করেছি। কিন্তু অভিযোগ রয়েছে, যারা দালালের মাধ্যমে ঘুষ/অবৈধ অর্থ প্রদান করেছে, তাদের অনেকেই পরীক্ষায় পাস করেছে। অন্যদিকে, আমরা যারা কোনো ধরনের ঘুষ বা অবৈধ অর্থ প্রদান করিনি, তাদের ফেল করানো হয়েছে। এতে আমাদের মধ্যে পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও ন্যায্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। তাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ফিল্ড টেস্টের মূল্যায়ন প্রক্রিয়া যাচাই, অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রকৃতপক্ষে যোগ্য শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।

cumilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTFUZCPG
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০০

নামজারি

জমি নামজজারি করতে ইউনিয়ন তোশীল অফিস থেকে রিপোর্ট প্রদানের জন্য। আমাকে বলে আমাদের কিছু খরচ পাতি দেন।

মিরপুর বাজার তশিল অফিস বাহুবল, হবিগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYXJ2TGY
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

শিক্ষা অফিসার ঘুষ ছাড়া কোনো কাজ করেন না!

সুনামগঞ্জ জেলার, দিরাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার টাকা ছাড়া কোনো লাজ করেন না! বিদ্যালয়ের যত বরাদ্দ আসে, সেখান থেকে উনাদের টাকা দিতে হয়! বদলী বানিজ্য সেটা তো ঈদের সমতুল্য! গত এক বছরে দিরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২/৩ কোটি টাকা ঘুষ বানিজ্য করছেন! গত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৭০ টা বিদ্যালয় সংস্কারের জন্য প্রতি বিদ্যায়লয়ে দেড়/ দুই লক্ষ আসে, কিন্তু প্রতি বিদ্যাকয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে শিক্ষা অফিস ৩০/৪০ হাজার টাকা ঘুষ নেন! প্রায় ২০/৩০ লক্ষ টাকা ঘুষ বানিজ্য হয়!

দিরাই, সুনামগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY5ZCSPU
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

পাসপোর্ট

আমি ইমার্জেন্সি পাসপোর্ট বানাতে চেয়েছিলাম । তখন আমার কাছে অতিরিক্ত টাকা চায় । পরে করি নাই । টাকা চেয়েছে দারোয়ান আরেকজন মানুষ অফিসের

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK6UHSQ2
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৭.৫ হাজার

পাসপোর্ট

পাসপোর্ট করতে চেয়েছিলাম শেষ সরাসরি ৭৫০০ টাকা হলে দ্রুত করে দেবে না হলে নাকি অফিস থেকে জমা নিবে না পড়েই থাকবে পাসপোর্ট এর কাগজপত্র

মাগুরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHA739LE
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

টিএ/ ডিএ গ্রেডেসন ভুল সংশোধন

আমি দীর্ঘ ২ বছর যাবত বাঞ্ছারামপুর একাউন্ট অফিসে ঘুরতেছি কিন্তু হবে, হয়ে যাবে এসব বলতে বলতে জীবন টা অতিষ্ঠ। পরে একজন চা নাস্তার টাকা দাবি করছে ৫০০০। আমি বলে এসেছি যেদিন টাকা ছাড়া সেবা পাবো সেদিন আসবো। আশা করি দেশটা একদিন পরিবর্তন হবে।

বাঞ্ছারামপুর, বি.বাড়িয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5S9M2S
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.৪ হাজার

জমি মিটিশন

আমি কয়েক দিন আগে ৪.৫ শতাংশ জমি ক্রয় করেছি। সেটার মিটিশন করতে গেলে আমার কাছে ৫৪০০ টাকা চাওয়া হয়। বলে তাহলে আপনাকে বার বার আর এখানে আসতে হবে না।

রাজবাড়ী, পাংশা ভূমি অফিস।, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3UQBFT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমির নাম জারি

উত্তর কাউন্দিয়া মৌজার একটি জমির মিসকেস সম্পর্কিত মামলা। মামলার প্রতিবেদন এর ক্ষেত্রে ঘুষ চাওয়া হয়েছে।

আমিন বাজার ভুমি অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKCNDGYT
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন করার সময়

প্রয়োজনীয় ডকুমেন্ট দেওয়ার সময় এরা বলছে সকাল ৯ টা থেকে দুপুর ১: ৩০ মিনিট পর্যন্ত। আমি ০১ বাজে ৩৫ মিনিটে গিয়েছি তখন সময় নেইনি বলছে দেড় হাজার টাকা দিলে জমা নেবে। তারপর কয়েক রুম ঘুরালো পরে আর জমা নেয়নি এবং জমা দেওয়ার সুযোগ হয়নি। আমি চিন্তা করলাম পুলিশকে অভিযোগ করব পরে দেখি ওরা যে এক রুম থেকে আরেক রুমে হয়রানি করে দেখলাম ভিতরে কোন সিসিটিভি আছে কিনা কোন প্রকার সিসিটিভি নেই এবং গেটের সামনে একটি সিসিটিভি রাস্তায় কে আসে কে যায় ওইটাই দেখা যায় ভিতরে কোন সিসিটিভি নেই সেক্ষেত্রে আর আমি অভিযোগ করতে পারেনি

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTU6MFF7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১

নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন সচিবালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে জনবল নিয়োগ করা হবে সেখানে প্রিলি, রিটেন পাশ করে, তারপর তারা সেখানে প্রেক্টিকেল পরিক্ষা নেয় প্রেক্টিকেলে যারা পাশ করবে তাদের ভাইভাতে ডাকা হবে। আমি সেখানে রিটেন টিকে প্রেক্টিকেলে ফেল দেখানো হয়!! ( বর্তমানে আমি নির্বাচন কমিশনেই আউটসোর্সিং হিসেবে কর্মরত) আমি এখানে ৬ বছর যাবত কাজ করে আসছি।। তো আমি যদি তাদের প্রেক্টিকেলে ফেল ই করি তাহলে এখানে অফিসের কাজগুলো করছি কিভাবে?? তাদের পাশ করানো ব্যক্তিগণ কোন অফিসে কাজ করবেন।। নিশ্চয়ই আমি বর্তমানে যেখানে আছি।। তাহলে আমিই এখানে কাজ করছি সমস্যা কোথায়।।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK4CLYGG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন বানাতে ইউনিয়ন অফিসে গেছি তিন হাজার টাকা নিছে নিবন্ধন বানাইতে

সোনারগাঁও উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRENFHE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

খতিয়ান তুলতে গিয়ে বিড়ম্বনার শিকার

তিনটি বিএস খতিয়ান তোলার জন্য অনলাইনে আবেদন করে টোটাল ফি (৩৬০+৯০) = ৪৫০ টাকা পরিশোধ করে আবেদন কপি নিয়ে রেকর্ডরুমে জমা দেওয়ার পর রেকর্ড রুমে যিনি আমাদের ইউনিয়নের মৌজার দায়িত্বে আছেন উনি প্রত্যেকটা খতিয়ানের জন্য ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা চেয়েছেন । তিনি বলেছেন এক একটা খতিয়ান তুলতে ১২০০ থেকে ১৫০০ টাকা লাগে তিনি আমার কাছে কম চেয়েছেন।

চাঁদপুর সদর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT4H6VDS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ঢাকা জজ কোর্ট ও সি এম এম কোর্টে প্রকাশ্যে ঘুষ

আমি প্রায়ই কোর্টে যাই, এমন নির্লজ্জভাবে ঘুষের লেনদেন আরও কোনো বিভাগে আছে কিনা জানা নাই। প্রতিটি আদালতে প্রকাশ্যে ঘুষের লেনদেন চলে এমনকি জজের সামনেই। পরে শুনলাম জজও এখান থেকে ভাগ নেয়

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKKJUMZS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

দ্বৈত জন্ম নিবন্ধন হওয়ায় একটা বাতিল করার জন্য ইউনিয়ন পরিষদ এর সচিব ৩০০০ টাকা দাবি করেছিল।

কক্সবাজার সদর এর ভারুয়াখালি ইউনিয়ন, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTCB4ZYX
মন্তব্য