সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

উত্তোরন চাই

ভোলা জেলার লালমোহন উপজেলার শিক্ষা অফিসে ঘুষ ব্যতিত কোনধরনের ফাইল সামনে আগায় না। আমার বাবা মাদ্রাসার শিক্ষক থাকা কালিন দেখেছি এখনও আমাদের মাদ্রাসার কাগজপত্র ভাইয়া করে কিন্তু প্রতি ফাইলেই টাকা লাগে। আর এটির সাথে বিএনপির লোকজন জড়িত। আগে আওয়ামী লীগ জড়িত ছিলো।

ঘুষ দিইনি
লালমোহন ভোলা ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRJJFUEW
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমার এক চাচা ওয়ারিশ সম্পত্তির না জানিয়ে বিক্রি করেছে এবং ভূমি অফিসার কে টাকা দেওয়ার কথা ছিলো, না দেওয়ায় এখন কোন তথ্য আমাদের দেয় না, আগের টাকা আমরা দিলে আমাদের তথ্য দিবে বলেছেন।

ঘুষ দিইনি
ঢাকা, কেরানীগঞ্জ ৳৫.০০ কোটি
২ সেপ্টেম্বর ২০২৬ DKDZBK8Y
মন্তব্য
ভূমি অফিস

ই নামজারি

ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে প্রত্যেকটি নামজারির শুনানিতে ১৫০০ করে টাকা নিচ্ছে না দিলে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হচ্ছে। টাকা দিলে দ্রুত শুনানি হয়ে কাজ হয়ে যাচ্ছে, টাকা না দিলে তার ভোগান্তির শেষ নাই। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে, এই অফিসের প্রায় সবাই এতে জড়িত।

ঘুষ দিইনি
ঝিনাইদহ সদর ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KH4RNSHF
মন্তব্য
বিআরটিএ

নাম পরিবর্তন ও টাকা জমা

নাম পরিবর্তন ও ও টাকা জমা দেওয়ার জন্য তারা টাকা দাবি করে বিআরটিএর ভিতরে ব্যাংকের অফিসাররা এক্সট্রা টাকা দিলে টাকা তাড়াতাড়ি নেয়। মিরপুর 14 নম্বর বিআরটি তে এরকম অবস্থা ভিতরে সব কয়টা মহিলা অফিসার ঘুষ খায় সিরিয়াল বন্ধ রেখে মোবাইলে যে কাজ আসে সেই কাজগুলো করে আর বাইরে থাকা লাইনের মানুষদের বলে সার্ভার নাই নেট নাই

ঘুষ দিইনি
মিরপুর ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKJGPLJX
মন্তব্য
ভূমি অফিস

ভূমি দস্যুদের বিরুদ্ধে রুখে দাঁড়ান

৭ নং আমজানখোর ইউনিয়নের স্কুল হাট এর ভূমি অফিস থেকে স্থানীয় এলাকার যারা খুব হতদরিদ্র তাদেরকে খুঁজে খুঁজে তাদের জমি কি রকম সে জমিগুলো ভূমি দস্যুরা টাকা খরচ করে টাকা খাইয়ে নিজেদের নামে করে নিচ্ছে। অবৈধভাবে ভোগ করে যাচ্ছে ভোগ করে যাচ্ছে। দেখার কেউ নাই।

ঘুষ দিইনি
স্কুলহাট, বালিয়াডাঙ্গী ৳১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ RNATHXJ6
মন্তব্য
শিক্ষা অফিস

চাকরি

উপজেলা আমতলী জেলা বরগুনা ইউনিয়ন কুকুয়া ওয়াড ০৯ মাদ্রাসা নাম রহমত পুর ওই মাদ্রাসা সুপার ব্যাপক দুর্নীতি করে সে অন্তত এলাকার ১০/১২ জন কে চাকরি দিছে প্রতিটা লোকের কাছ থেকে ১০/১২ লাখ টাকা করে নিছে ওনি এতো দুর্নীতি করে ছে

ঘুষ দিইনি
আমতলী ৳১
২ সেপ্টেম্বর ২০২৬ BRHYMZE8
মন্তব্য
ট্রাফিক পুলিশ

ড্রাইভিং লাইসেন্স থাকার পরেও কেস দেই

আমার ড্রাইভিং লাইসেন্স গারির লাইসেনস সবই ছিল সুধু হালকা জান, মোটরসাইকেল সংযোজন ছিল না তাই আমাকে কেস দেয়।সার্জেন্টের সামনে দিয়ে ১০০ সহ সহ মানুষ হেলমেট ছারা গাড়ি চালাচ্ছে, তাদের কোন কাগজ নাই,এটা তাদের কোন সমস্যা না, আমাকে কেস দেয়।বর্তমান পরিস্থিতি এরকম চলতেছে ।

ঘুষ দিইনি
রাজশাহি ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJJQFR9H
মন্তব্য
ভূমি অফিস

খাজনা

জমীর খাজনা পরিশোধ আমাদেরকে বলে যে তাকে ১০ থেকে ১৫ হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে ভূমি অফিসে যে নায়েব থাকে আমাদের টাকা দিতে হবে ২৫ হাজার টাকা এবং আমাদের টাকার রশিদ দেবে অনলি দশ হাজার টাকা বলুন কত বড় ঘুষখোর এবং বলে অনলাইনে দিতে গেলে আমাদের নাকি লাগবে ২৭ হাজার টাকা

ঘুষ দিইনি
খুলনা ৳৯.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHNYNKBW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ড্রাগ লাইসেন্স অফিস বরগুনা টাকা না দেওয়া ৬ মাস যাবত ফেলে রাখছে কোন কাজ করে নাই জিগাসা করলে বলে জানাব

আমি ড্রাগ লাইসেন্স এর জন্য আবেদন করি ৬ মাস হয়ে যায় তাদের কাছে জিজ্ঞেসা করলে বলে জানাবো কবে হবে এর মধো এক জন পিয়ন দিয়া টাকার জন্য বিভিন্ন ভাবে তারা বলে টাকা না দিলে কিন্তু আপনার লাইসেন্স হবে না এর পরে ওখান থেকে সব লোক পরিবর্তন হয় নতুন লোক আসে সে খানে আমার একজন কলিগ এর বউ জয়েন্ট করে তার কাছে জিগাসা করলে বলে তাদের নাকি আইডি পাসওয়ার্ড হতে ছয়মাস লাগে।

ঘুষ দিইনি
বরগুনা ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BR2FU8UP
মন্তব্য
সরকারি হাসপাতাল

বদলি

পরিসংখ্যান বিভাবে একজন তৃতীয় শ্রেনির কর্মকর্তা বদলি করানোর কথা বলে আমার কাছে ১০০০০০ টাকা দাবি করে কিন্তু পরবর্তী আমি দিতে প্রত্যাখ্যান করি বলে আমার বদলি হলো না।আমার শারীরিক অসুস্থতার কারণে বদলি হতে চেয়েছিলাম।

ঘুষ দিইনি
মুন্সিগঞ্জ ৳১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKZQU6WP
মন্তব্য
ভূমি অফিস

দলিল

আপনি যদি এই টাকা টা দেন তাহলে কাজ টা চালু হবে ভূমি অফিসের এসিল্যান্ড টাকা ছাড়া কিছু কাজ করে না এবং সকল কর্মকর্তা টাকা চাই

ঘুষ দিইনি
নেএকোনা ৳৩.৭০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ MYEBX5JQ
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ নিয়ে তালবাহা না,খাস এর নাম করে অনেক টাকা দাবি করে।

খাস এর নাম করে ১.০০.০০০/=টাকার উপরে দাবি করে।দেই নি বলে খাজনা, নেয় না। এস এ দাগ নাকি খাস অথচ আমাদের সকল দলিল,আর,এস কাগজ আছে।

ঘুষ দিইনি
সালনা,গাজিপুর ৳১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKTCMW8W
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরি দেওয়া কথা বলে

চাকরি দিবে বলে পনের লক্ষ টাকা চেয়ে ছিলো চট্টগ্রাম সেনানিবাসে এক জন অফিসার আমি রাজি হইনাই পরে আমার চাকরি হয় নাই

ঘুষ দিইনি
নোয়াখালী ৳১৫
২ সেপ্টেম্বর ২০২৬ CTXXFJXE
মন্তব্য
সরকারি হাসপাতাল

সিজার অপারেশন

হাসপাতালে আমার ভাবির সিজারের পর বাচ্চাটিকে অপারেশন থিয়েটার থেকে আনার সময়, অপারেশন এর গেটে থাকা আনসার বাচ্চা হওয়ার খুশির ভাগ দাবি করে, নাহলে নাকি বাচ্চা নিয়ে বেরোতে দেবে না। ওটির আয়াকে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছিলো, বাচ্চা মুছে দেয়ার জন্য ৫০০ টাকা।

ঘুষ দিইনি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ RJNAQNBB
মন্তব্য
ভূমি অফিস

জমি মিউটেশন

পোনে একশত জায়গা মিউটেশন করার জন্য অনলাইনে আবেদন করার পরে তহসিলদার সাহেব টাকা দাবি করে তখন আমি প্রত্যাখ্যান করি

ঘুষ দিইনি
সাতপাড় বাজার,গোপালগঞ্জ সদর ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK92VW3K
মন্তব্য