সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন

আমি আমার জন্ম নিবন্ধন সংশোধন এর জন্য নিজেই আবেদন করি। কিন্তু দুঃখের বিষয় সব কিছু ঠিক দেয়ার পরেও ইউনিয়নে যখন জাই আবেদন ফিস এবং আবেদন প্রিন্ট করার জন্য তারা বলে এটা ভুল আবেদন হয়েছে। কিন্তু আমি১০০% সিওর ছিলাম। তখন তিনি(কর্মকর্তা) বলেন ৩০০ টাকা দিলে তিনি করে দিবেন।

গ্রাম, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY2W5LXA
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ কোটি

কালো টাকার সিন্ডিকেট।

কুমিল্লা সড়ক জোনের কর্মকর্তারা ঐ অঞ্চলের কিছু ঠিকাদারকে ছাড়া অন‍্য কাউকে কাজ দেয়না। স্বৈরাচারী শাসন আমল থেকে একটি কুখ‍্যাত সিন্ডিকেট ঐ জোনের সকল জেলার কাজকর্ম নিয়ন্ত্রণ করে আসছে। কেউ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেয়। পরিকল্পিতভাবে মহাসড়কের ক্ষতি করে দীর্ঘদিন জ‍্যামের সৃষ্টি করে মন্ত্রণালয় ও হেডঅফিসকে জিম্মি করে ফেলে।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTBX2YG9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

সিন্ডিকেট করে সরকারী কার্জ নিয়ন্ত্রণ এবং লুটপাট

ফেনী সড়ক বিভাগের executive engineer স্থানীয় একটি কোম্পানির অঘোষিত ম‍্যানাজার হিসেবে অত্র দপ্তরে বসে অগ্রিম কাজ করিয়ে তারপর টেন্ডার আহবান করে। ফেনী সওজে আউটসোর্সিং-এ লোক নিয়ে সমগ্র দপ্তর নিয়ন্ত্রিত করছে স্বৈরাচারী সরকারের সময় থেকে। দপ্তরের সকল তথ‍্য ঐ নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দিয়ে সকল ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে। ঐসকল স্টাফদের মাসিক বেতন/ভাতা দেয় উক্ত কোম্পানি। বর্তমান executive engineer কে কুমিল্লা থেকে বদলি করে এনে গত দুই বছরে প্রায় ১হাজার কোটি টাকার কাজ ১টি কোম্পানি নিয়ন্ত্রণে নিয়েছে। স্থানীয় জেলা বিএনপির অথর্ব নেতারা এসব অপকর্মে ঐ কোম্পানি ও exen কে কিছু বলার সাহস রাখে না। ২/৪জন নেতা এসবের সুবিধাভোগী। কেন্দ্রের কাছে মিথ‍্যা তথ‍্য দিয়ে ওরা এসব করে আসছে।

ফেনী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT93RHWW
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.০ হাজার

নতুন লাইসেন্স তৈরী

আমি টাকা না দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং আমাকে ফেল করে দেওয়া হয়েছে।

রংপর এবং লালমনিরহাট, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNM9DQ7E
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

BIWTC Dhaka office. Amar posting ar jonno tk chihey

আমি BIWTC তে কর্মরত আছি। আমি biwtc তে জাহাজে মাস্টার হিসাবে আছি। আমার প্রতি ২ বছর পর পর পোস্টিং নিতে হয়। প্রতিটা পোস্টিং এ ১লাখ থেকে ৩. ৫ লাখ টাকা ঢাকা হেড অফিস আমার আমাদের কাছে দাবি করে। কেউ যদি এই টাকা দেয় তাকেই ভালো জাহাজে বা ফেরিতে পোস্টিং দেয়, আর টাকা না দিলেই নিজেত্তন নেমে আসে। আমি টাকা দেয়নি দেখেই আমাকে কয়েক দিন পর পর একটা টার পর একটা জাহাজ পরিবর্তন করতে হয়। আর যে জব জাহাজ বন্দ ডক এ এই সব জাহাজে দিয়ে রাখেই পোস্টিং

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMZKWZX
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভার লাইসেন্স করার জন্য

ড্রাইভিং লাইসেন্স করতে চেয়েছিলাম। ১২০০০ টাকা চাইলো। বল্লো সব আমরা করে দিব। টাকা না দিলে ভাইভায় পাস করতে পারবেন না।

বাগেরহাট, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHVPJGJX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

ঘুষ খেয়ে আসামি গ্রেফতার করতেছেনা

বিগত সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত /নানান ভাবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সেইসাথে গ্রেফতারি পরোয়ানা জারিকৃত হওয়ার পরেও প্রশাসন আসামিকে গ্রেফতার করতেছেনা, আর এদিকে আসামি নিশ্চিন্তে বুক ফুলিয়ে বাড়িতে বসেই ফোন কলের মাধ্যমে বিভিন্ন জায়গায় তার কুকীর্তি সম্পন্ন করছেন...

তেতুলিয়া, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNXBKHYQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

থানায় মামলা দায়ের করা প্রসঙ্গে

আমার মামা একজন প্রবাসী উনি দেশে আসার পরে উনাকে এলাকার একজন মহিলা প্রতারক যিনি মানুষকে জিম্মি করে টাকা দাবি করে। আমার মামাকে জমি দেখানোর কথা বলে নিয়ে যে একটি ঘরে নিয়ে নির্যাতন করে এবং টাকা দাবি করে পরবর্তীতে আমরা পুলিশের শরণাপন্ন হলে পুলিশ তাদের বিরুদ্ধে জিডি নেয় কিন্তু তাদের ঘটনাস্থলে অর্থাৎ মামাকে যেই ঘরে নির্যাতন করা হয় ওই স্থান পরিদর্শন করার জন্য কিছু খরচ এর দাবি করে যা ১০০০০ থেকে ১৫ হাজার টাকা দাবি করা হয় তা না হলে তারা আসামিদের ধরতে যাবে না। বাংলাদেশের অনেক ঘটনা এমন হয় যদি পুলিশ সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেয় তদন্ত এবং কোন ঘুষ লেনদেন না হয় তাহলে দেশের অনেক দুর্ঘটনা বা হত্যা কমে যাবে এবং অন্যায়কারীরা সঠিক শাস্তি পাবে বর্তমান সময়ে রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে।

নবাবগঞ্জ ঢাকা ১৩২০, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK9LPRZS
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

সরকারি চাকরিজীবিদের পে ফিক্সেশন, টিএডিএ বিল, অথবা যেকোন ধরনের প্রাপ্য বিল পাশ করানোর ক্ষেত্রে।

প্রথম পে ফিক্সেশন করানোর ক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের আ্যকাউট্যান্ট দাবি করে যে অডিট অফিসে টাকা ছাড়া কোন কাজ করে না৷ তাই, ইন পার্সন গিয়ে গিয়ে পোক করে করে আদায় করসি। তবে সময় বেশি লেগেছে, অযথা বিভিন্ন ডকুমেন্টের জন্য ডিলে করসে। সেকেন্ড টাইম আ্যডভান্স ইনক্রিমেন্ট আ্যড করানোর ক্ষেত্রে সাহস করতে পারি নাই, কজ বাকি সকল কলিগ কনভিন্সড৷ ঘুষ দিতে হইসে৷

ফেনী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJHULYK
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট রেনু

পাসপোর্ট রেনু আমাকে বলছে জদি টা না দেন তাহলে ফাইল জমা হবেনা দুই তিন ঘন্টা ঘুরে আবার আমার কাছে আসবেন পরে একটু হয়রানী হইতে হইছে

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYS9XTSK
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি আমার ট্রেড লাইসেন্স আপডেট করতে গিয়েছিলাম সরকারি নির্ধারিত একটি ফ্রি আছে সেই নির্ধারিত ফ্রিদ থেকে ৫০০ টাকা বেশি লাগবে এজন্য আমি তার সঙ্গে একতরফা ঝগড়া ঝাটি শুরু করলাম এবং সে আমার কাজ করে দিতে নারাজ আমি বারবার বলছিলাম কেন আমি আপনাকে ৫০০ টাকা বেশি দেবো আর আপনি আমার কাজটা করে দেন সে বলে আপনি রেখে যান কিছুদিন পরে করে দেবো কোন টাকা লাগবে না এবং সে আমাকে বলে আমার সিরিয়াল নাকি অনেক দেরি আছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYDVBFAC
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

সেবা

ময়মনসিংহ মেডিকেল হাসপাল ঘুষ এবং দুর্নীতির আখড়া , আনসার বাহিনী ,ওয়াড বয়, ডাক্তার ও বহিরাগতরা জড়িত , সিটিস্ক্যান করতে ২০০০ টাকা এক দালাল চাইছিলো , দ্রুত সময়ে করিয়ে দিবে । এক্সিডেন্টে রোগি ছিলো । এই বিষয় টা সকলেই খোজ নিয়ে দেখেন ।

শহর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYK66WLK
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

১২ শতাংশ জমির নামজারি করার জন্য গিয়েছিলাম ইউনিয়ন ভূমি অফিসে তারা বলেছে আপনি আপনার থেকে আবেদন করুন এরপর আমরা পর্যালোচনা করব। আমি চিন্তা করলাম এর আগে আমি আবেদন করে আবেদনে ভুল হয়েছে তাই তাদের সাথে আলোচনা করলাম বিস্তারিত পরে আমার বক্তব্য শুনে বলল আমরা যদি আবেদন থেকে শুরু করে সবকিছু করি তাহলে টাকা লাগবে ২০০০০ এর কম হলে হবে না। পরে আমি অফার করলাম ১০০০০৳ রাজি হয়নি পরে না করে চলে এসেছি। এ দেশে ঘুষ দিলে সবকিছুই সম্ভব।

পটুয়াখালী, গলাচিপা, রতনদী তালতলী, আটখালী ভূমি অফিস, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRD6QWHG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

আইডি

নির্বাচন অফিস বিষয় ছিল আইডি কার্ড আমি একজন প্রবাসী পার্সপোট এর চেয়ে বড় আইডি কি ঐখানে টাকা চাই ৮০০০যা আমার বোধগোম্ম হয় নাই।আইডি হল আমার মৌলিক অধিকার তার মাঝে আমাদের টাকা কেন দিতে হবে সরকারি চাকুরী করা ব্যাক্তি রা কেন টাকা চাইবে অতিরিক্ত????

গ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTBAWPDR
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

আমার এলাকায় কোর্টস অব ওয়ার্ডস আছে বলে তহসিলদার মিউটেশন বা নামজারি করে দিবেনা বলেন। কিন্তু সেম খতিয়ান থেকে অন্য একজন ঘুষ দিয়ে নামজারি করে নেয়। সেটা এসিল্যান্ড অফিসকে জানানোর পরেও প্রতিকার মেলেনি কোনো। তাদের দাবি এই খতিয়ান থেকে নামজারি হবেনা। আগের কর্মকর্তা ঘুষ খেয়ে করতে পারে। এমন ভাষ্য ছিল তাদের।

গ্রাম, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK89VZJ2
মন্তব্য