সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গিয়েছিলাম। পাস করার পরেও ফেল করাইছে পরে শুনলাম সবাই টাকা দিয়ে করে

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZKTSCR
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩৫.০ হাজার

জমা জমি সংক্রান্ত বিষয়

শুরু করিতেছি মহান রাব্বুল আলামিনের নামে ঘটনাটি ছিল নাজিরপুর পিরোজপুরের জমি সংক্রান্ত বিষয় আমাদের নিজেদের জায়গা অন্য একজনে রেকর্ড করিয়ে নিয়ে যায় পরবর্তীকালে আমাদের নামে ওই জায়গাটা রেকর্ড করে আনতে আমাদের ৩৫ হাজার টাকা ঘুষ দিতে হয় ভূমি অফিসার কে পরবর্তীকালে আমাদের উকিল মারা যাওয়া আমাদের প্রতিবেশীরা আবার তাদের নামে ওই জায়গাটা রেকর্ড করে নিয়ে যায় আমাদের প্রতিবেশীরা অনেক প্রভাবশালী থাকা সত্ত্বে আমরা ওই জায়গাটা আর আমাদের নামে আনতে পারছি না এখন প্রচুর পরিমাণে ঘুষ দিতে হচ্ছে আমাদের এই হচ্ছে এই দেশের অবস্থা কি বলবো আমার বলার ভাষা খুজে পাচ্ছি না ধন্যবাদ ghush.site ke যে আমার মনের কথা খুলে বলতে পারলাম |

নাজিরপুর পিরোজপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRQNJ5HM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০০ লাখ

একজন ডাক্তার শুধু দায়িত্ব নেয় আর বিল ভাউচার করে টাকা কামায়

নেত্রকোনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের একজন ডাক্তার সে নিজ দায়িত্বের বাইরে বিভিন্ন উপজেলায় দায়িত্ব নিয়ে বরাদ্দকৃত টাকা শুধু বিল ভাউচার করে টাকা আত্নসাত করে। কিছুই কিনেনা। কোন সেবাও দেয়না অথচ সেবা দেওয়ার নামে টাকা নেয়, লাইগেশন না করেও সে লাইগেশন করছে মর্মে স্বাক্ষর করে রোগী প্রতি ২৩০০ টাকা নিজের পকেটে ডুকায়

নেত্রকোনা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYLAQDZH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০০

খাজনা

খাজনা রশিদ সহ যাবতীয় কাগজ থাকা সত্ত্বেও চা খাওয়ার জন্য ৫০০ টাকার দাবী ভূমি প্রধান সহকারীর

সাদুললাপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RN3C5B5F
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

মামলার জাবেদা নকল উত্তোলন

জেলা রেকর্ডরুম শাখায় মামলার জাবেদা নকলের আবেদন করলে তারা ১০০০ টাকা চেয়ে বসে। আমি দিতে নারাজ হলে তারা ১০-১২ দিন সময় বেধে দেয়। বলে টাকা দিলে আজকেই পাবেন।

লালমনিরহাট, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNEWT2Z2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি করতে যাওয়ায়

আমি জমির খারিজ করতে এ গিয়েছিলাম তারা আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চেয়েছে।আমার সব ঠিকঠাক ছিল

গৌরীপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYS4VMWZ
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৭০.০ হাজার

পেনশন

২০ বছর চাকুরী শেষ করে যখন আমার পেনশন কার্যক্রমের জন্য ফিল্ড পে অফিস এ গেলাম, অডিটর আমার কাছে ৭০,০০০/- দাবী করে। আমি প্রত্যাখ্যান করি।

টাঙ্গাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKA5GWJN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

লোন

আমি ধাপে ধাপে অফিসের বিভিন্ন খরচ বাবদ প্রায় ২২ হাজার টাকা দিয়েছি,,আমাকে রিছিড দেয়া হয়ে ১৭৫০০ টাকার,,যাই হোক আমি অফিসের সকল খরচ দিয়েছি,,এখন পিয়ন,,মেনেজার এবং আরো দুই জন আছে,,এই দুই জন আমার লোনের সকল কাজ করে দিয়েছে,,উনাদের নাম্বার ছবি বয়েছ, মেছেজ সব কিছু আমার কাছে আছে,,এখন উনারা বলতেছে,,মেনেজার সার ১৫ হাজার টাকা চাচ্ছে মিষ্টি খাওয়ার জন্য,,যদি টাকা না দেন,,তাহলে মেনেজার সাইন করবে না,,,আমি বলেছি মিষ্টি খাবেন ভালো কথা,, টাকা আমার একাউন্টে আসবে,,আমি সবাইকে মিষ্টি খাওয়াবো,,,তাতে রাজি হয় নাই,,বললো,,আরে ভাই,,আপনি বুঝেন না,,মিষ্টি মানে ঘুষ,,,,,,,এই ঘুষের টাকা না দিলে,,, সার,, সাইন করবে না,,,আমি ঘুষের টাকা দেই নাই,,তাই আমার লোন হয় নাই,,,২২ হাজার টাকা ধরা খেলাম,,,এখনো কল দেয়,,বলে,,,ঘুষ দেন। লোন নেন।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKH6WWDW
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

খাজনা দাখিলা

চাঁদপুরে হানারচর ভুমি অফিসে যিনি প্রধান কর্মকর্তা একজন মহিলা, তার সহকারি বালাম খাতা দেখেন মোটা করে মহিলা অনারা টাকা ছাড়া কোনো কাজই করে না, টাকা ছাড়া অনেক ঘুরায়,আজ না কাল, রবি বারে আসেন, শনি বারে আসেন এভাবে ঘুরায় যতক্ষন না টাকার কথা বলছে এভাবে অড়া ঘুরায় দাখিলা, বা খারিজ এর ক্ষেত্রে অনেক টাকা নেয় দাখিলা ২ হাজার, জমি খারিজ ৯ হাজার নেয়।

Chandpur, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTUCLLHN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

চাকুরীতে জয়েনিং

চাকুরীতে জয়েনিং এর সময় এমপিও আবেদন করতে ৫০,০০০ টাকা ঘুষ দাবী করা হয়। আমি দিতে অস্বীকৃতি জানাই।

হাতীবান্ধা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNDVLHMG
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.৫০ লাখ

রেললাইন যাওয়া টাকা উত্তোলনের জন্য

রেলওয়ে যাওয়া জমির টাকা উত্তোলনের জন্য সর্বমোট ১২% চেয়েছিল

গোপালগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCM7QKX
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳২.৫ হাজার

Bill

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত খরচের টাকার বিল ভাউচার হিসাব রক্ষণ অফিসে জমা দিলে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ৫ শতাংশ টাকা না দিলে বিল পাস করেননি পরে বাধ্য হয়ে বিষয়টি জেলা প্রশাসক ও সাংবাদিকদের জানানো হয়।

Netrakona, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY8Q9QEJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন

আমি একটি নিবন্ধন করতে যখন ইউনিয়ন পরিষদ এ যাই। তখন সেখানে দায়িত্বে থাকা উদ্যোক্তা বিভিন্ন কৌশল অবলম্বন করে আমার কাছে ১০০০ টাকা দাবি করে। যেখানে সরকারি ফিস ছিল ৫০ টাকা।

নেএকোনা কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়ন পরিষদ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYU7PA6L
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.০০ লাখ

বদলি সংক্রান্ত

সেবাটি ছিল বদলি সংক্রান্ত। আমি একজন চতুর্খ শ্রেনীর কর্মচারী।আমার শারীরিক অসুস্থতার কারনে নিজ জেলায় বদলির আবেদন করলে পাসপোর্ট অধিদপ্তরের প্রশাসন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার কাছে বদলির জন্য ৩০০০০০ টাকা ঘুষ দাবী করে। পরবর্তীতে আমি অপারগতা প্রকাশ করলে উনি আমাকে বলে এমন বদলি সরকারি নিয়ম বহির্ভূত। টাকা ছাড়্ কোন সিস্টেম করা যাবে না।

ঢাকা।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK774KM8
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপ৩

আমার ভূমির বিডিএস জরিপের পর্চা ও নকশা দিতে ৩০,০০০/- ঘুষ দাবী করে সার্ভেয়ার সহকারী তখন সার্ভেয়ারও তার সম্মতি জানায়।তাদের চাহিদা মত ঘুষ দিলে ঐ দিনই (২৮/০৭/২০২৬ ইং) পর্চও নকশা দিয়ে দিবে জানায়।ইতোমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি।অদ্য ০১/০৯/২০২৬ ইং তারিখেও আমাকে পর্চা ও নকশা প্রদান করে নাই।

নারায়ণগঞ্জ সদর তল্লা মৌজা জে এল নং-২২, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKASNGQ
মন্তব্য