সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ইউনিয়ন পরিষদে একটি মাতৃকালীন বাতার জন্য আবেদ করিন করি

ইউনিয়ন পরিষদে আমি একটি মাতৃকালীন বাতার জন্য আবেদন করি পরিষদে একজন দায়িত্বশীল কর্মকর্তা আমাকে বলল এটা করে দেয়া যাবে তবে 2000 টাকা লাগবে আমি জিজ্ঞেস করলাম কেন সে বলল একটা খরচ আছে আমি টাকা দিতে রাজি হলাম না

ভোলা সদর উপজেলা ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদ, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRJFD6Y8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিষ্ট্রেশন ও রিটার্ন দাখিলসহ সকল ক্ষেত্রে ঘুষ দিতে হয়

রিটার্ন দাখিল করতে গিয়ে হয়রানি করেছে, শেষ পর্যন্ত দালাল ধরতে বলেছে এবং ১৫০০০০ টাকা দাবি করেছে। আমি টাকা দেইনি এবং কাজটা এখনো পেন্ডিং আছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK28RFV4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

স্টাফদের প্রমোশন, নিয়োগ বাণিজ্য

কর্মচারীদের প্রমোশন শতভাগ টাকার বিনিময়ে হচ্ছে। ২০০০০০ থেকে ৫০০০০০ টাকায়। এম আর, এডহক নিয়োগে চলছে ৫০০০০০ খেকে ৮০০০০০ টাকায়।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে MYFE8D63
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

বিমান বাহিনীতে যোগদানে

বিমান বাহিনীতে যোগদানের জন্য পরিক্ষা দিয়েছি। পরে দেখি ১০ লাখ টাকা দিয়ে কয়েক জন জয়েন করেছে।আমাদের সাথের।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUKPZ3E
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

নামজারি করতে গেলে বিভিন্ন বাহানা দিয়ে হয়রানি করে এবং নামঞ্জুর করে, অবশেষে দালালের মাধ্যমে ৬টি আবেদনে ৫০০০০ টাকা দাবি করে।

বাকেরগঞ্জ, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRNAURFC
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারিয়া আবেদন

আমি ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছিলাম একটি ৯ শতক জায়গার নাম জারি করার জন্য অফিসের কর্মকর্তা নায়ের সর্বশেষ বলেছে ১৫০০০ টাকা হলে আমার নামজারি করে দিবে ২০ কর্ম দিবসে 🥲🥲🥲

দাউদকান্দি, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTGCMA8J
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট করতে গিয়ে আবেদন করি আমার পেশা দেই বেকার যখন জমা দেবন তখন অফিসার বলে Nid তে দেওয়া আছ

নতুন পাসপোর্ট করতে গিয়ে আবেদন করি আমার পেশা দেই বেকার অফিসার বলে Nid তে দেওয়া আছে ছাত্র ছাত্রী/ আমাকে বলে Nid সাথে মিল রেখে করতে হবে / আমার পড়ালেখা শেষ হয়ে গেছে তিন বছর / আবেদন বাতিল করিয়া নতুনভাবে আবেদন করি আমি ছাত্র দিয়ে তখন আমরা কাছে ছত্রের ID Card চাই / টাকা দিলাম ২০০০হাজার সব ঠিক

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYQ6AG37
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি বিবাহিত তা প্রমাণের জন্য কাবিননামা লাগবে কাবিননামা না দিতে পারলে দুই হাজার টাকা দিতে হবে তাহলে কাজ করে দিবে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYUNLCJT
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

Jomi restri korar jonno

জমি রেজি করার জন্য আমাকে জোরপূর্বক ভাবে ব্ল্যাকমেল করে ১৮ হাজার টাকার কাজ ২৪ হাজার টাকা নিয়েছে

Bhola bhorhanuddin, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRWN54KU
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স এর জন্য ১২০০০ টাকা দাবি করে যা আমি প্রত্যাখ্যান করি যার ফলে আমার ড্রাইভিং লাইসেন্স হয় নাই

মানিকগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKE9S8FP
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০

মিউটেশন করাতে গিয়েছিলাম।

উত্তরা সাব রেজিস্ট্রি অফিসে আমাদের একটা তিন কাঠা জমির মিউটেশন করাতে গিয়েছিলাম। প্রায় চার দিন ঘুড়িয়ে কাগজে কোন ফল্ট না পেয়েও ৫০হাজার টাকা দাবি করে। তা না হলে মিউটেশন হবে না। পরবর্তিতে তেজগাও সাত রাস্তার ভুমি অফিসের এক বড় কর্মকর্তা উত্তরা অফিসে বলে দেয়ার পরে আমাদের মিউটেশন হয়।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSVZRCN
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

মৃত সার্টিফিকেট

‎বিগত ০৫-০৭-২০২১ তারিখ আমার মা মারা যান ঠিক ১১ মাস পরে মৃত সার্টিফিকেটের জন্য আমি মানিক পীর কবরস্থানে যাই তখন তারা আমাকে অবগত করেন ১৪১ নম্বর বইটি সিলেট সিটি কর্পোরেশনে চলে গেছে ওখান থেকে মৃত সার্টিফিকেট নিতে হবে, তখন আমি সিটি কর্পোরেশনে যাই এবং তারা আমাকে আশ্বস্ত করেন যে ১৪১ নম্বর বইটি এখনো তাদের কাছে যায় নাই, তখন আমি আবার মানিক পীর কবরস্থানে যাই এবং তাদেরকে অবগত করি ওখানের দায়িত্বশীল ব্যক্তি সাথে সাথে সিটি কর্পোরেশনে ফোন করে এবং আমার সামনেই (লাউড স্পিকারে) বলে যে বইটি সিটি কর্পোরেশনে দেয়া হয়েছে তখন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলে হ্যাঁ বইটি আমাদের কাছে আছে আমি আবার সিলেট সিটি কর্পোরেশনে যোগাযোগ করি তখন তারা নানান বাহানা দেখায় হঠাৎ করে একজন ব্যক্তি কোথা থেকে উদয় হয়ে এসে বলে ভাই কিছু(টাকা)

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYTVXXNC
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২.০ হাজার

লাইসেন্স হারিয়ে গেছে

আমার লাইসেস হারিয়ে গেছে। আমি লাইসেন্স উঠানোর জন্য গিয়েছিলাম। কমর্কর্তা আমার কছে অতিরিক্ত টসকা দাবি করে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKF9BBV4
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০ হাজার

আমার সন্তানের ৫ ম শ্রেনির বৃত্তি পরীক্ষার সুযোগ দিবে বলে ঘুষ চেয়েছিল।আমি প্রত্যাখ্যান করি।

আমার সন্তান ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষায় ৯৮% নম্ব্রর পেছিল কিন্তু ৪র্থ শ্রেনিতে কিল্ডার গার্টেন স্কুলে পড়েছিল বলে বৃত্তি পরীক্ষার সুযোগ দিবে না।পরে UNO এর কাছে অভিযোগ দেওয়ার পরে বাধ্য হয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। কিন্তু আমাকে বলা হয় যে কি ভাবে বৃত্তি পায় দেখে নেব। আমার সন্তান বৃত্তি পায় নাই।আমার সন্দেহ সে এমন কিছু করেছে যে কারনে আমার সন্তান বৃত্তি পায় নাই।

উপজেলা,পুঠিয়া, রাজশাহী, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJETBZPZ
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

সরকারি চাকুরীর ভেরিফিকেশন

সরকারি চাকুরির পুলিশ ভ্যারিফিকেশন টাকা না দিলে থ্রেট দেয় ভ্যারিফিকেশন উলটা পালটা দিবে। এগুলো থেকে মুক্তি চাই!!

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYAEL28U
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জাতীয় পরিচয় পত্র আবেদন

কেশবপুর উপজেলা নির্বাচন অফিসে জাতির পরিচয় পত্র আবেদন করতে গেলে ৫০০০ টাকা ঘুষ দাবি করে অফিসের পিয়ন

যশোর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHQR2CQP
মন্তব্য