সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

কবরস্থান খেদমত

আমার ফুফাতো ভাই গত ৭ আগস্ট মৃত্যুবরণ করেন এবং তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। কবরস্থানের নিয়ম অনুযায়ী, একটি কবর নির্দিষ্ট সময়—প্রায় দুই বছর পর্যন্ত—সংরক্ষণ করা হয়, এরপর সেখানে নতুন করে কবর দেওয়া হয়। এ অবস্থায় কবরস্থানের রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি আমাদের কাছে দুই বছর পর্যন্ত কবর খেদমত করার জন্য প্রতি মাসে ১,০০০ টাকা দাবি করেছেন। অর্থাৎ দুই বছরে মোট ২৪,০০০ টাকা। বিষয়টি আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার প্রশ্ন হলো, আজিমপুর কবরস্থান কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন কি কবরস্থান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের বেতন বা পারিশ্রমিক প্রদান করে না? যদি করে থাকে, তাহলে মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে আবার এভাবে মাসিক টাকা দাবি করার সুযোগ কোথা থেকে আসে?

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKSHMS6B
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১০.০ হাজার

লাইসেন্স নবায়ন

বরিশালে ফায়ার সার্ভিস লাইসেন্স করতে গেলে ঘুষ দেওয়া ছাড়া টাকা লাইসেন্স হয় না, কলকারখানা ঘুষ দেওয়া লাগে যে কোন লাইসেন্স করতে গেলে ঘুষ দেওয়া লাগে

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR8XF4KA
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জাতীয় পরিচয় পত্র

বিষয়টি জাতীয় পরিচয় পত্র বানানো যে দোকান থেকে আবেদন করেছি সেই দোকানদারের মাধ্যমে এই টাকাটি চাওয়া হয় দোকানদারের সাথে নির্বাচন অফিসের সবার লিংক আছে তাদের মাধ্যমে এই ঘুষের টাকা নেওয়া হয়।

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRE2R77A
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০

For Khariz one of the Officer Bangladesh Digital survey (BDS) Office Demanded

In BDS Survey one Survayer noted less Land in Scatch Map during Digital survey despite of more Land in Dolil, Dokhol & Dakhila. Propose Vaya local Dalal to be Corrected as per Dolil, Dokhol & Dakhila demanding 10 Lac. I denied.

Khilkhet p/S, Isapura, Patira Mouza, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKL33VY8
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

খাজনা

খাজনার জন্য আবেদন করে দিতে ৫০০০ হাজার টাকা এক্সট্রা দাবি করেছিলো। না দেওয়ার ফলস্বরূপ কাজ পরে আছে এখনো।

গ্রাম, মটমুড়া, থানা গাংনী,,জেলা মেহেরপুর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHCS4FB7
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

MPO file sent

এমপিও ফাইলের এক মাসের বকেয়ার জন্য শিক্ষা অফিসার যোগাযোগ করা হলে ফাইলটি ঢাকায় পাঠানোর জন্য ১০০০ টাকা দাবী করা হয়।

গোবিন্দগঞ্জ, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNM9NQ8H
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫

সরকারি ঔষধ গ্রহন করতে গেলে

ইউনিয়ন বাহ গ্রাম পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলা আছে বেশির ভাগ স্বাস্থ্য কমপ্লেক্স গুলাতে গরিব দুঃখী মানুষ ঔষধ নিতে গেলে ৫ টাকা করে দিতে হয়। আমার ওয়ার্ড একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে ৫ টাকা নেয়। আমি টাকা নিয়ে গিয়েছিলাম না বলে ঔষধ পায় নাই।আমি বাহিরে এসে সবাই কে বলতে লাগলাম সবাই বললো ঔষধ নিতে হলে ৫ টাকা নিয়ে যেতে হবে তা ছাড়া ঔধষ পাওয়া যাবে নাহ।

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ36JX8Y
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

নামজারি

নামজারি খরচ ১১৫০/- টাকা কিন্তু আমার থেকে ৫ হাজার টাকা চেয়েছে। এখনে অফিসের পিয়ন এবং কমিশনার। টাকা না দিলে অনলাইনে এপরুভ হবে না এমনটা জানানো হয়েছে।

মোহনপুর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJRM8JDK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৬ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

আমি নতুন ট্রেড লাইসেন্স করতে গেছি সেখানে তারা আমাকে কৃষি খামারের জায়গায় বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ট্রেড লাইসেন্স করতে বলে প্রতি ট্রেড লাইসেন্স জন্য ৩০০ টাকা ঘুস দাবি করছে। যা আমি মেনে নাই বলে সে আমাকে বলে যে সে আমাকে কোন প্রকার সহায়তা করতে পারবে না।। আমি উনাকে জিজ্ঞেস করি যে এই বিষয়ে সরকারি কোন নীতিমালা আছে কিনা।। সে সোজা বলে যে উনি হচ্ছে এখানকার নীতিমালা প্রণয়নকারী।

ফেনী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTKU7T2N
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৭৫.০ হাজার

দলিল নিবন্ধন

বন্টন নামা দলিল বাবদ সাব-রেজিস্ট্রার ৭৫,০০০ টাকা উপরি নিয়ে বন্টন দলিল সম্পন্ন করেছেন,যেখানে সরকারি ফি জমা দেওয়া হয়েছে মাত্র ৫০০০/-

ফেনী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTGBUVSU
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

জমির ডিসিআর

আমি ক্রয়কৃত জামির খারিজ করতে গেলে, উনি সরাসরি আমার কাছে ২০ হাজার টাকা চেয়েছেন, আমি ইনস্ট্যান্ট ৫ হাজার টাকা পরিশোধ করেছি। বাকি টাকা এখনো আর দেইনি।

মিরপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKL9QEJ2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ওকে

আমার চোখের সামনে রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার প্রক্সি মাধ্যমে নিয়োগ হয়ছে। তার সিরিয়াল নাম্বার ৬৫ তম মেধাতালিকায়। এদের বিচার হবে না।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK36ZV47
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৮.০ হাজার

NEW DRIVING LICENCE

I initially applied online through the BSP portal of BRTA for a light vehicle driving licence. On the day of the examination, a BRTA officer offered to arrange my passing of the examination in exchange for **BDT 8,000**. He told me that I would not need to take the examination and that he would manage the process. He also stated that the money would not be taken by him alone and that other employees would receive a share of the amount. The officer further warned me that if I took the examination directly, it would be very difficult for me to pass.However, I decided to take the examination myself. I completed the examination properly an

BRTA, Dhaka Metro Circle-1, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5PNJ3C
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

বিষয় অনুমোদন

এটি বাংলাদেশ সচিবালয় এর শিক্ষা মন্ত্রণালয় এর কলেজ এর বিষয় অনুমোদন ফিন্যান্স , ব্যাংকিং ও বিমা বিষয়ের জন্য সিলেট শিক্ষা বোর্ডের মাধ্যমে আবেদন করা হয়েছিল কিন্তু তারা বিষয় অনুমোদন এর জন্য ৫০০০০ টাকা দাবি করেন।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWXXL3L
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.০ হাজার

ডাইবিং লাইসেন্স

আমি প্রায় ৭-৮ বছর ধরে বাইক চালাই, কিন্তু এতো দিন কারন বসত ডাইবিং লাইসেন্স করা হয় নি, কিন্তু এই বছর ১২-০৫-২০২৬ইং তারিখে আমি গাবতলি বি আর টি এ আমার পরিক্ষা পরে আমি লিখিত এবং ওরাল পরিক্ষায় পাস করি এর মধ্যে আমার অনেক লোকের সাথে কথা হয়েছে তারা ফিজ্ঞার দিয়ে অবশ্যই চলে গিয়েছে, কিন্তু আমার চিন্তা ভাবনা ছিলো আমি দালাল ছাড়া করবো তাই আমি ৪ টা পযন্ত অপেক্ষা করে মোটরসাইকেল চালানো পরিক্ষায় পাস করেছি কিন্তু তারপর দিন আমার রেজাল্ট ফেল আসে, পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে আবার পরিক্ষা দেওয়ার কথা বলে এবং এইটা ও বলে আমার বিষয়টি দেখবে এর জন্য 4000 টাকা খরচ করতে হবে, কিন্তু আমি অশিকার করি, কারন আমার চিন্তা ভাবনা ছিলো আমি কেন টাকা দিবো আমি তো সব পরিক্ষায় পাস করেছি এর উওরে তারা হলে এইখানে এমনই হয়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKE9YATH
মন্তব্য