সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি

আমি অনলাইনে নামজারি আবেদন করেছিলাম। কিন্তু এসিল্যান্ড না মঞ্জর করেছে উল্টাপাল্টা কারন দেখিয়ে। তবে দলিল লেখকরা বল্লো ৭০০০/- দিলেই সব হয়ে যাবে

ঘুষ দিইনি
ফরিদপুর ৳৭.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK2RK7CA
মন্তব্য
ভূমি অফিস

জমির কাগজ দলিল রেজিস্ট্রেশন

একটা জমি রেজিস্ট্রি করার জন্য অফিসের দালালরা ২ লাখ টাকা দাবি করেছিল। টাকা না দেওয়ার কারণে আমার কাজটিও করে দেয়নি তারা।

ঘুষ দিইনি
হাতীবান্ধা, লালমনিরহাট ৳২.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ RNLJ79CQ
মন্তব্য
ভূমি অফিস

খারিজ করার জন্য

আমি জমি খারিজ করতে চাই, কিন্তু ভুমি অফিস থেকে এক অফিস সহায়ক বলে, 12000 টাকা দেন । কাজটি তারা তারি করে দিব। না হয় আবেদন দিয়ে যান , ফাইল পরে থাকবে।

ঘুষ দিইনি
পাবনা , ফরিদপুর ৳১২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJXAZL96
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমি কোনো দালাল ছাড়া পাসপোর্ট নবায়ন করতে গেলে বলে কমিশনার সার্টিফিকেট এর সমস্যা আছে হবেনা আবেদন ফর্ম এ দালালের নির্দিষ্ট কিছু সংকেত আছে সেটা দেখে তারা জমা নিচ্ছে তাদের কমিশনার সার্টিফিকেট না থাকা সত্বেও আমি বললাম এটা তাহলে কেন নিলেন তখন একজনকে দেখিয়ে বলে তার সাথে কথা বলেন কথা বলার পর তিনি বলে ২০০০ টাকা দেন কোনো কাগজ লাগবেনা সব আমি বুঝবো কাজ হয়ে যাবে

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTFEMF67
মন্তব্য
সরকারি হাসপাতাল

Tender

সরকারি হসপিটালে কি বছর যে টেন্ডার হয় ওই টেন্ডার আমাকে দিবে না। এখন আমি জানতে পেরে উইচএফপিও এর কাছে জানতে চাইলে উনি আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করে। আমি প্রস্তাবটি প্রত্যাখ্যান করি পরবর্তীতে টেন্ডারটি ঢাকার এক দেওয়া হয়

ঘুষ দিইনি
কাউখালী ৳৫.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ CTVG2JH9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়ারিশ সার্টিফিকেট

ওয়ারিশ সার্টিফিকেট নেয়ার জন্য মহিলা চেয়ারম্যান ১ হাজার টাকা দাবি করেছে। কারণ দেখিয়েছে ওয়ারিশ এক জন বিদেশ আসতে পারবে না তাই । চা পানির জন্য দিতে হবে। কিন্তু উক্ত ইউনিয়নের সচিব খুব ভালো মানুষ। ০৬ নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষোদ, সীতাকুন্ড, চট্টগ্রাম।

ঘুষ দিইনি
Chattogram ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTNHNE5J
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিষ্ট্রেশন

কাল একটা ঘটনা ঘটে রূপগঞ্জ ভূমি অফিসে সেখানের সদ্য নিয়োগ পাওয়া সাব রেজিস্ট্রার সাহেব কয়েকদিন সবাইকে বুঝিয়েছে যে তিনি খারিজ ছাড়া জমি রেজিষ্ট্রেশন করে না।তবে কাল তিনি একজনের খারিজ আছে তবে সেটার ফটোকপি থাকার জন্য শতাংশ প্রতি 10000 টাকা ঘুষ দাবি করে যদিও পরে নানা জটিলতার পর সেটা প্রায় অর্ধেক এ করে দেয়।

ঘুষ দিইনি
রূপগঞ্জ ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKTE2RFC
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স বাংলা থেকে ইংলিশ করনে

ট্রেড লাইসেন্স এর বাংলা থেকে ইংলিশ করার জন্য নির্ধারিত ফি থেকেও আরো ২০০ টাকা বেশি চাওয়া হয়েছিল পরবর্তীতে আমি রাজি না হয়ে আইনিভাবে ফরম পূরণ করে আবেদন করি কিন্তু এতে আমার ভোগান্তি পোহাতে হয়

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳২০০
১ সেপ্টেম্বর ২০২৬ MY49BPKZ
মন্তব্য
ভূমি অফিস

খাজনা খারিজ

খাজনা খারিজ কিংবা কোন সেবার জন্য ভূমি অফিসে গেলে তারা ভূমিতে সমস্যা আছে বলে অতিরিক্ত টাকা দাবি করেl মানুষকে বিপদে ফেলে সব সময় অতিরিক্ত টাকা আদায় করা হয় l

ঘুষ দিইনি
নলুয়া ভূমি অফিস - সখিপুর - টাংগাইল ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKXQSYWV
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট বানাতে এবং নবায়ন করে গিয়ে

২০২০ সালে পাসপোর্ট করতে যাই তখন দুইবার অরজিনাল কাগজ নিয়ে যাই উক্ত অফিসে৷ কিন্তু কাগজ দেখে তারা বলে এটা কম ওটা কেন লিখছেন? বিভিন্ন অযুহাত দেয় এবং আমাকে পুলিশ সদস্য দিয়ে হ্যারেজ করে অথচ আমি নিজের ভাইয়া আবেদন করেছে অনলাইনে পেপার৷ তারা আমাকে দালাল বানানো চেষ্টা করে দুইদিন যাওয়ার পর বিরক্ত হয়ে যাই৷ দালালের মাধ্যমে ১৫০০ টাকা ঘুষ দিয়ে জাস্ট কয়েকটা পেপার যখন নিয়ে লাইনে দাড়াই তারা আগের থেকে অথেনটিক পেপার ছাড়াই জমা নেয় পাসপোর্ট করে দেয়৷ পাসপোর্ট অফিসের ভিতরের চ্যানেল আছে তারা সত্যায়িত সিল আর সাইন দেখে বুঝে এটা কোন দালালের৷ ২য় বার নবায়ন করতে আগের অভিজ্ঞতা থেকে দালালের মাধ্যমে এই নবায়ন করে নেই তাও ১৫০০ বেশি দিয়ে৷

ঘুষ দিইনি
কুমিল্লা ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CT3A5GZ6
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

ইউনিয়ন ভূমি কর্মকর্তা আমার আবেদনটি খসড়া খতিয়ান প্রস্তুত ব্যতীতই প্রতিবেদন প্রস্তাব দিয়েছেন। বলেছেন, হোল্ডিং খতিয়ান সমন্বয়ে প্রবলেম হচ্ছে। এই কাজটি এসিল্যান্ড(ভূমি) স্যারের আইডি থেকে সংশোধন করতে হবে। যদিও ৭/১১/২০২৫ তারিখের পূর্বে খসড়া খতিয়ান প্রস্তুত ছিল যা আমি ডাউনলোড করে রেখেছি। ২ দিন পর দেখতেছি খসড়া খতিয়ান নাই, যেটা আপলোড দিয়েছিল। সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে আমি বিনয়ের সাথে জিজ্ঞেস করেছি জমিনের কাগজপত্র ঠিক আছে কিনা?। তিনি বলেছেন কোন সমস্যা নেই সব ঠিক আছে।

ঘুষ দিইনি
টাংগাইল সদর ৳৬.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK47GJTN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নাগরিক সনদ

নাগরিক সনদ নিতে গেলে ৩০০ টাকা লাগে যা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ।টাকা না দিলে নাগরিক সনদ দেওয়া যাবে নাহ

ঘুষ দিইনি
সুনামগঞ্জ ৳৩০০
১ সেপ্টেম্বর ২০২৬ SY9HQPVR
মন্তব্য
শিক্ষা অফিস

ফরম ফিলাপ

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, এ ফরম ফিলাপের টাকা লাগবে ৬৩০০ এর মত,,অন্য টিচার্স ট্রেনিং কলেজ গুলো তে এমন পরিমাণ টাকা লাগছে,,কিন্তু ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ এ ৭০০ টাকা বেশি লাগছে যা ঘুষের সমান।ক্লাস টিচার এবং প্রিন্সিপাল এই টাকা মেরে দিবে।

ঘুষ দিইনি
ঢাকা ৳৭০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKD8ZE3F
মন্তব্য
ভূমি অফিস

বসত বাড়ির মিউটেশন

আমি আমার বাবার নিজ বসত বাড়ির আমার ভাগের অংশ হেবা দলিল মুলে রেজিস্ট্রি করে নেই। সেই জমির মিউটেশন করতে গেলে প্রতিটি ধাপে ধাপে ঘুষ দিতে হয়। যেহেতু ঘুষ ছাড়া এখানে সামান্য তম কাজ হয়না তাই আমি মিউটেশন আবেদন থেকে ঘুষ দেওয়া শুরু করি। সব শেষ এসি ল্যাড সাহেবের পালা আসে ঐখানে ঘুষ দেওয়াটা আমার কাছে খুবই অসম্মানের এবং লজ্জাজনক মনে হয়েছে। কারন ওনার মতো একজন কর্মকর্তাকে এই সামান্য কাজের জন্য ২০০০/- ঘুষ দিতে হবে!!! তা আমি মানতে পারিনি। তাই আমি ঘুষ দেইনি। ফলে আমার আবেদনটি খারিজ করে দেয়। পরবর্তীতে আবার আবেদন করতে চাইলে বলে আপনি সকল টেবিলের ঘুষ কন্ট্রাক্ট করে নেন তাতে আপনার কাজ হয়ে যাবে। জানতে চাইলাম কতো দিতে হবে? আমাকে বললো মোট ১০,০০০/- টাকা দিলেই হবে। আমি দেইনি। তাই আজও আমার জমির মিউটেশন হয়নি। মানুষ হবো কবে?

ঘুষ দিইনি
খুলনা ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ KHAWZU9V
মন্তব্য
ভূমি অফিস

মিউটিশন

সরকারি ভাবে মিউটেশন করাতে ১১৭০ টাকা লাগে। আমি এটা জেনে গিয়েছিলাম। কিন্তু ঘুস চাওয়া ব্যক্তি বল্ল এসি লেন্ড এ গেলে আপনার ফাইল আটকে থাকবে। অনেক ঘুরতে হবে। পরে ২ টা মিউটেশন এর জন্য চাইল ৪৫০০০/-। আমার কাছে টাকা নাই তার জন্য করি নাই।

ঘুষ দিইনি
নারায়ণগঞ্জ ভূমি অফিস ৳৪৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKBV6YLH
মন্তব্য
ভূমি অফিস

ভূমি অফিস মিস‌কেস জন্য

আমার জ‌মির রেকর্ড সং‌শোধ‌নের জন্য ভূমি অফিস থেকে ১৫০০০ টাকা ঘুষ চাই, তারা এ টাকা না দিলে কাজ করে দিতে পারে না

ঘুষ দিইনি
‌জেলা কি‌শোরগঞ্জ, থানা নিকলি। ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKRLNW8P
মন্তব্য
কর অফিস

আয়কর রিটার্ন

আমার মায়ের আয়কর রিটার্ন দাখিল করার জন্য কর অঞ্চলের একজন কর্মকর্তা ৮০০০ টাকা দাবি করে। আমি দেই নাই। (যদিও আমার মায়ের কর যোগ্য কোন আয় নেই।) পরে অন্য যায়গায় করিয়েছি। কোন খরচ ছাড়া।

ঘুষ দিইনি
নালিতাবাড়ী ৳৮.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYNYRBT4
মন্তব্য