সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

শিপিং অফিসে, এম এমডি অফিসের চক্ষু পরীক্ষার রিপোর্টের জন্য এক মহিলা ঘুষ চেয়েছিল

এম এমডি অফিসে গিয়েছিলাম চক্ষু পরীক্ষা করতে সেখানে প্রথম অফিসের সামনে অফিস সহায়ক বসে থাকে সে টাকা দাবি করেছিল তখন দেইনি, পরে পরীক্ষা হওয়ার পরে সার্টিফিকেটের সময় যে সার্টিফিকেট দেয় উনি টাকা চেয়েছিল জন প্রতি 500 করে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে বলেছিল রোজা আছি ইফতারের টাইম হয়ে যাচ্ছে টাকা টা দেন,

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ CT9TRYM3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেনশন

পেনশনের টাকা উঠাতে এ জি অফিস এবং সড়ক বিভাগ নোয়াখালীর একাউন্ট হেড ক্লার্ক কে দেড় লক্ষ থেকে 2 লক্ষ টাকা ঘুষ দিতে হয়।

ঘুষ দিইনি
নোয়াখালী ৳২.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ CT83TMD8
মন্তব্য
ভূমি অফিস

ওয়ারিস সূত্রে নামজারি ।

ওয়ারিস সূত্রে নামজারি করতে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাহেব আমার নিকট ৩০০০০ টাকা দাবি করে। আমি অস্বীকার করে ঘুষ দিতে রাজি হয়নি । এখনো আমার কাজটি হয়নি ।

ঘুষ দিইনি
Naogaon ৳৩০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJWQKWHA
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

কিস্তিভিত্তিক অর্থছাড়

প্রকল্পের ১ম কিস্তি অর্থছাড় করার জন্য প্রয়োজনীয় কাজপত্রসহ সংশ্লিষ্ট সফটওয়ারে পোস্টিং শেষ করে জমা দিই । ঢাকায় অবস্থিত পরিবহন সেকটরের সাথে জড়িত ১টি মন্ত্রনালয়ের চিপ অ্যাকাউন্ট এন্ড ফিণ্যান্স অফিসারের কার্যালয়ের প্রতিনিধি আমার দপ্তরের অর্থছাড়ের সাথে জড়িত ও তাদের পূর্বপরিচিত কর্মকর্তার সাথে যোগসাজস করে মোট ছাড়কৃত অর্থের ১% অথবা সর্বনিম্ন ১৫০০০/= টাকা কিস্তি প্রতি( বছরে মোট ৪ কিস্তি) দাবি করে ও আমার আবেদনট কাল বিলম্ব করে ধরে রাখে । আমি জানি তাদের দাবি পুরন না করলে( যা অন্যান্য অগ্রগতি সম্পন্ন প্রকল্পের পিডিরা দিতে বাধ্য হয় হয়রানি এড়ানোর জন্য) আমার আবেদনে অসংগতি রয়েছে এটি বলে তারা অর্থছাড় নাও করতে পারে । আমার প্রকল্পের অগ্রগতি শুরু না হওয়ায় তাদের দাবি প্রত্যাখান করি যা এখনো পেন্ডিং

ঘুষ দিইনি
ঢাকা ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKUHZXBF
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নাম জারি আবেদন করতে গেলে নায়েব সাহেব ১০০০০ টাকা দাবি করেন। সিমলা ইউনিয়নের মনাটি বাজারে অবস্থিত ভুমি অফিস থেকে ঘোষ ছাড়া কোন কাজ হয়না

ঘুষ দিইনি
গৌরীপুর ময়মনসিংহ সিধলা ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYP3S42J
মন্তব্য
ভূমি অফিস

Namjari

আমি আমার বাবার নামের জমিতে নামজারি করতে গিয়েছিলাম কিন্তু ইউনিয়ন ভুুমি সহকারি আমার কাছে বিভিন্ন সমস্যা দেখিয়ে আমাকে কিছুদিন ঘুরিয়ে, একদিন বলল কিছু খরছাপাতির ব্যাবস্থা করেন কাজ করে দিচ্ছি, আমি বললাম কত দিতে হবে, তিনি বল্লেন এই বেশী না ৮ হাজার টাকা দিলেই হবে, তার পরে আমি অনেক রিকোয়েস্ট করে ৬ হাজার টাকার বিনিময়ে কাজটা করে নিয়েছিলাম উনাকে দিয়ে ।

ঘুষ দিইনি
দেবোত্তর ইউনিয়ন ভূমি অফিস, আটঘরিয়া, পাবনা ৳৮.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJEH73Q5
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টের আবেদন জমা দিতে গিয়েছিলাম। আমার প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিক ও সম্পূর্ণ থাকা সত্ত্বেও সেদিন আমি ফাইলটি জমা দিতে পারিনি। কারণ আমি কোনো দালালের সহায়তা না নিয়ে নিজে সরাসরি পাসপোর্টের আবেদন জমা দিতে গিয়েছিলাম। বিষয়টি আমার জন্য অত্যন্ত হতাশাজনক ছিল। পরে দালালের সহযোগিতায় অবশেষে পাসপোর্ট এপ্লিকেশন জমা করে পাসপোর্ট পাই । উল্লেখ্য সব মিলিয়ে আমার পাসপোর্ট ৪‌ টি । ১ কি সিঙ্গাপুরে করিয়েছি কোন ঘুষ ছাড়া, বাকি তিনটি বাংলাদেশে ঘুষের বিনিময়ে।

ঘুষ দিইনি
কুমিল্লা ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTZG6Q2Z
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টের আবেদন জমা দিতে গিয়েছিলাম। আমার প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিক ও সম্পূর্ণ থাকা সত্ত্বেও সেদিন আমি ফাইলটি জমা দিতে পারিনি। কারণ আমি কোনো দালালের সহায়তা না নিয়ে নিজে সরাসরি পাসপোর্টের আবেদন জমা দিতে গিয়েছিলাম। বিষয়টি আমার জন্য অত্যন্ত হতাশাজনক ছিল।

ঘুষ দিইনি
কুমিল্লা ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTRLHZ94
মন্তব্য
ভূমি অফিস

BDS জরিপ

জমিটি আমার বাবা ও তার দুই ভাই এর নামে। BDS জরিপের সার্ভেয়ার ও সেলেটমেন্ট অফিসাররা মিলে বলে আপনাদের সব কাগজপত্র ঠিক আছে কিন্তু RS নকশায় ভুল আছে। এরকম করে অনেক দিন ঘুরিয়ে পরে বলে ৫০,০০০ টাকা দিলে কাজ করে দিবো। আমাদের পক্ষে এত টাকা দেয়া সম্ভব হয় না। তাই সে ও আর কাজ করে না।

ঘুষ দিইনি
নারায়ণগঞ্জ ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKPCNPUW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বদলী বানিজ্য

আমি একটা ছোট সরকারি চাকরী করি। আমার বাড়ী নাটোরে। আমার পোষ্টিং ছিলো আরিচা নদী বন্দর। আমার বাড়ী থেকে সব থেকে কাছে হয়। হটাত করে আমাকে বদলী করে দেয় বরিশাল নদীবন্দর। বর্তমানে আমার পোষ্টিং ভোলা,মনপুরা,ঢালচর এলাকাতে। যেখানে আমার বাড়ী থেকে যেতে ৩০ ঘন্টা লাগে যেতে। মূলত আমার বদলী হয়েছে ঘুষ বানিজ্য থেকে। একজনকে সুবিধা দিতে গিয়ে আমাকে সাগড়ে ফেলে দিছে। এসব বানিজ্য কবে বন্ধ হবে?

ঘুষ দিইনি
ঢাকা ৳১.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DK5BHDQ4
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমার চাচার নামজারি খতিয়ান ঘুষ দিয়ে করে নিছে কিন্তু আমার বাপের অংশটুকু নামজারি শুনানীর দিন বাতিল করা হলো। অথচ একই দলিল অনুযায়ী আমার চাচা অংশটুকু নামজারি ঠিকই হয়ে গেছে আমাদের টা হয়নি। চাচার নামজারি খতিয়ান দেখাইছি এসিল্যান্ড কোন কথা বলে না আর কানুনগো অফিস সহকারী যারা আছে ওরা বলে টাকা ছাড়া হয় নাকি মিয়া। এত ঘুরাঘুরি না করে টাকা দেন ১৫০০০ হাজার করে দিবনি।

ঘুষ দিইনি
নারায়ণগঞ্জ ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKEXGEMU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমি একজন বিদেশ গামী স্টুডেন্ট ।পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করার পরে থানা থেকে কল দেয়।সব লিগাল ডকুমেন্ট সত্যায়িত করে নিয়ে জাওয়ার পরেও সে বলে বাবার নামের শেষ অংশের সাথে আমার নামের শেষ অংশের মিল নেই। আমি বলি এইটা কোন আইনে লিখা জে বাবার নামের শেষ অংশের সাথে নিজের নাম মিন থাকতে হবে। এতে সে চিরাও হয় এবং বলে আপনার ডকুমেন্টস সাবমিট করা সম্ভব না। পরে ২০০০ টাকা দাবি করে একজন পুলিশ কর্মকর্তা।

ঘুষ দিইনি
শরিয়পুর ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKYTEZZA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

একই ব্যাক্তির প্রত্যায়ন পত্র

আমার আব্বুর নাম আমার সার্টিফিকেটে ১ রকম আর আব্বুর এনআইডিতে আরেক রকম সেজন্য আমি ৩নং মাহমুদপুর ইউনিয়নে যাই ১টা প্রত্যায়ন পত্র নিতে। প্রত্যায়ন পত্র দিয়ে আমার কাছে ৫০ টাকা দাবি করে প্রিন্ট করে দেওয়া বাবদ আমি তখন তাকে বলি আমাকে মানি রিসিট দেন আমি ৫০ টাকা দিচ্ছি। সে দিতে পারে নি এবং আমি তাকে কিছু কথা শুনিয়ে টাকা না দিয়ে চলে আসি। আমার অভিযোগ টি হয় তো বা খুব ছোট ১টা এমাউন্ট এই অভিযোগ টি করার ১ মাত্র কারণ আপনারা যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সাপোর্ট করা, তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা আর দোয়ার ১টি বহিঃপ্রকাশ। ভালো থাকুক আমার সোনার বাংলা, ভালো হোক এই বাংলার সব মানুষ গুলোর মনমানসিকতা। দোয়া ও শ্রদ্ধা থাকবে আপনাদের সৎ উদ্দেশ্যের প্রতি

ঘুষ দিইনি
মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর ৳৫০
১ সেপ্টেম্বর ২০২৬ MYSE7H9W
মন্তব্য
ভূমি অফিস

নামজারির

একটা নামজারির জন্য ৫৫ লক্ষ টাকা ঘুষ চায়। এই AC land ৩৫ বিসি এস। এখনো এসি ল্যান্ড। অথচ ৩৮ এর আগের কেউ সারা বাংলাদেশে AC land নাই। সে নাকি রাজনৈতিক বিবেচনায় এ পোস্টিং পেয়েছে।

ঘুষ দিইনি
ডেমরা সার্কেল ৳৫৫.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DKJM7N8C
মন্তব্য
ভূমি অফিস

জমি নামজারি

বাড়ীর নামজরি করার জন্য দিলে নিজ নামের দলিল পর্চা ও খাজনা রশিদ থাকার শর্তে ও অন্য ব্যক্তির নামে নামজারি ভুলে করেছে তারা। তবে সঠিক করতে গেলে টাকা লাগবে মামলা করে ভুল ব্যক্তির নামজারি বাতিল করতে হবে নানান বাহানা ইত্যাদি।

ঘুষ দিইনি
নরসিংদী। রায়পুরা বাঁশগাড়ী ৳৩০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKD7FJ9K
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Army, Navy, Police

বর্তমানে যেকোনো বাহিনীতে চাকরি নিতে গেলে সামান্য সৈনিকের চাকরি নিতে গেলে দশ লাখের উপর ঘুষ দিতে হয়, যারা ঘুষ দেবে তাদের যোগ্যতা না থাকলেও চাকরি হবে। দীর্ঘদিন ধরে এমনটাই চলতেছে।

ঘুষ দিইনি
Kurigram ৳১০.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ RN67DWLT
মন্তব্য