সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

দলিলে নকল বের করা

আমি আমার নানার নামে থাকা জমির পূর্বের রেকর্ড/জমির ইতিহাস জানার জন্য ভূমি অফিসে যাই। সেখানে ভূমি অফিসের একজন দালাল আমার সঙ্গে যোগাযোগ করে জমির ইতিহাস/রেকর্ড বের করে দেওয়ার কথা বলে। এ কাজের জন্য সে আমার কাছে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ঘুষ দাবি করে।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN3D8GZ7
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৩০০

আইবাস এ বেতন আপডেট করার জন্য

আমি ডেপটেশন থেকে ফিরে আসার সময় বিএনপিপিএমএস এ বেতনের আপডেট করা লাগে এই সময় আইবাসে আপডেট করার জন্য অতিরিক্ত টাকা প্রত্যেক সদস্যের কাছ থেকে চাওয়া হয় আমি পরিশোধ করিনি এটি এসএফসি নেভি, ‌ মিরপুর ১৪ তে

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRBAAK5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

অগ্রনি ব্যাংক সড়কের বাজার কানাইঘাট সিলেট।

আমার ব্যংক একাউন্ট টাকা আছি চক হারিয়ে গেছে। উত্তোলন করতে টাকা বেশি লাগে।

Sylhet, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYHMSQNL
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

ভূমি সংক্রান্ত বিষয়

দাগ নম্বর দিয়ে জমি কতো টুকু আছে তা জানতে চেয়েছিলাম,৭ দিন পর জেতে বলেছে বলিওম খাতা নাকি দেখতে এতো সময় লাগবো, পরে তার প্রতিনিধির মাধ্যমে ২০০০ টাকা চেয়েছে।আমি না করেছি ঘুষ দিয়ে কাজ করতে পারবো না, সরকারি ফি থাকলে জানান দিয়ে দিবো।পরে আর সেই কাজ হয়নি

জামালপুর, সরিষাবাড়ি, সানাকইর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYUP5WCV
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

হেলমেট ছিল না, ১০ হাজার টাকার মামলা দিয়েছে।

পরে ছাত্রলীগের এক কর্মী এসে আমার সাথে সমঝোতা করে দুই হাজার টাকার মাধ্যমে আমাকে সেখান থেকে ছেড়ে দেয়

নোয়াখালী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTRMH6AA
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

ফ্যামিলি কার্ড শুমারির জন্য তথ্য সংগ্রহকারী নিয়োগ

ফ্যামিলি কার্ড শুমারির জন্য তথ্য সংগ্রহকারী পদে যারা কৃতকার্য হয়েছে আমি সহ তাদের সকলের কাছে থানা থেকে ফোন এসেছিলো।পুলিশ ভেরিফিকেশন জন্য। কিন্তু যারা এই নিয়োগ পরীক্ষায় টিকেছিলো তাদের বাদ রেখে 4000 টাকা করে ঘুষ নেয়ার মাধ্যমে অযোগ্য নেশাখোর ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে, যারা কিনা পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। এটা বগুড়া জেলার সারিয়াকান্দি সমাজসেবা অধিদপ্তরের কাজ।

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ8DTZ3M
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

রংপুরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা চলছে

রংপুরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা চলছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করে প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNZWX2G3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

খাদ্য অফিস ১ ১

সরকারী চাউল গোডাউন থেকে নেওয়ার সময় প্রতি ৩০ কেজি থেকে এক কেজি কম দেয় এবং এর প্রতিকার কেউ দিতে পারে না

Mongla, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH8J5GCX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিসিএস পুলিশ ভেরিফিকেশন

এসবি অফিস, মালিবাগের একজন এসআই কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছিলেন। বিসিএসের জন্য ক্যাম্পাস ভেরিফিকেশন সংক্রান্ত ব্যাপারে। কাগজে কোনো সমস্যাই ছিল না এবং এই চেকিং whatsapp এই করা যেত (অনেকেই করেন)। তবুও উনি কেন যেতে বললেন সেটাই ভাবছিলাম। যাওয়ার পর কিছু বেসিক ইনফো আস্ক করে বললেন যে কিছু দিয়ে যান, অফিসে যাওয়ার পর সবাই মিষ্টি খেতে চাইবে। এ ধরনের লেনদেন না করার ব্যাপারে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, এ কথা বলে মানা করে দিয়েছিলাম। যেখানে একজন এসআই ক্যাডারের কাছে এমন টাকা চাইতে পারেন, ঐখানে বাকী মানুষের সাথে কী অবস্থা কে জানে! আর আমরা ক্যাডার হয়েও ঝামেলায় পড়ি কারণ উনারা ভেরিফিকেশন রিপোর্ট দেন। অহেতুক নেগেটিভ রিপোর্ট দিয়ে দিলে গেজেট আটকে যাবে এবং আমরা জানতেও পারবো না যে কেন আটকে গেল!

মালিবাগ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUE39TX
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.২৫ লাখ

সার্ভার থেকে পাসপোর্ট ডিলেট করা

আমি পাসপোর্ট তৈরি করার সময় ছোটখাটো কিছু ভুল করেছিলাম পরবর্তীতে নামের অংশ এবং মায়ের নামের পরিবর্তন প্রয়োজন ছিল এন আইডির মত হুবহু মিল করার প্রয়োজন ছিল কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না এতে এনআইডি এবং পাসপোর্ট এর সঙ্গে মিল না হওয়াতে দুইবার আবেদন করলে দুইবারই রিজেক্ট হয় পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা করলে তারা বলে বর্তমান পাসপোর্ট থেকে সম্পূর্ণরূপে ডিলিট করতে ১ লক্ষ ২৫ হাজার টাকা লাগবে তাহলে সার্ভার থেকে পাসপোর্ট ডিলেট করে নতুন করে আবার পাসপোর্ট এর আবেদন করা যাবে এই ঘটনাটি ঘটে ২০১৭ সালে ২০২০ সালে এবং ২১ সাল পর্যন্ত আপডেট নিয়ে দেখি একই রকম কোন পরিবর্তন ঘটে নি এ ধরনের যন্ত্রণা থেকে হয়রানি থেকে বাংলাদেশকে মুক্ত করা উচিত আসুন আমরা সবাই মিলে কাজ করি

নাটোর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJT8SL4A
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০০ লাখ

মৃত ব্যক্তির পেনশন উত্তোলন প্রসঙ্গে

আমার আন্টি প্রাইমারি স্কুলে চাকরিররত অবস্থায় মারা যান l তার স্বামী সন্তান কেউ নেই l ওয়ারিশান হিসাবে আমরা পেনশনের টাকা উঠাতে গেলে ৪০ লক্ষ টাকায় ৩০% এর উপরে গোশ দাবি করে বসে ত্রিশাল প্রাথমিক শিক্ষা অফিসার l যদিও আদালত তা কোর্টের মাধ্যমে আমাদের ভাগ করে দিয়েছেন l তারপর দাবি কৃত টাকা আমরা আদায় করতে পারি নাই বিদায় এখনো বন্ধ হয়ে আছে পেনশনের টাকা উত্তোলন ২০১৩ সালে আমার আন্টি মারা গিয়েছেন l

Trishal ,Mymensingh, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY2ZFNPN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সঞ্চয়পত্রের টাকা জমা দেওয়া

আমার মা সঞ্চয়পত্রের টাকা জমা দেওয়ার জন্য পোস্ট অফিসে যায়। এখন ব্যাংক নিলেও প্রথম দিকে সঞ্চয়পত্রের টাকা পোস্ট অফিসেই নেওয়া হতো৷ যথারীতি জমা দেওয়ার সময় পোস্ট অফিসের কেউ জমা নিচ্ছিলনা। এক বাবার বয়সী কর্মকর্তা আমার থেকে ৫০০ টাকা ঘুষ চায় সঞ্চয়পত্রের টাকা জমা নেওয়ার জন্য। আমি দিতে অস্বীকৃতি জানাই৷ তখন উপায় না দেখে নিচে পোস্ট অফিসের সাথে ব্যাংক এশিয়ার অফিস ইন্টেগ্রেট থাকায় সেখানে নিয়োজিত এক নারী কর্মকর্তার কাছে টাকাটা জমা দিলে দিনি ঘুষ ছাড়াই আমার টাকাটা জমা করে দেওয়ার ব্যবস্থা করেন। তার কাছে আমি কৃতজ্ঞ।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTREFSJR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পল্লী বিদ্যুৎ সমিতি এর নতুন মিটার স্থাপন

আমি ৩টি নতুন মিটার এর আবেদন করেছিলাম অনলাইনে। ১২/১৩ দিন অতিবাহিত হবার পর আমার সাথ কোন প্রকার যোগাযোগ না করে আমার বাড়ি পরিদর্শনে যান। মিটার বোর্ড, আর্থিন সংযোগ ও প্রয়োজনীয় ওয়ারিং সংযোগ দেওয়া থাকলেও তারা আমার মিটার এর আবেদন খারিজ করে দেন। আবেদন বাতিল করার কারন হিসাবে তারা মিটার বোর্ড, আর্থিন সংযোগ ও প্রয়োজনীয় ওয়ারিং অসম্পূর্ণ বলে উল্লেখ করেন। পরবর্তীতে আমি ছবি ও ভিডিও ধারণ করে অফিসে যোগাযোগ করলে তারা জানান আবেদন যেহেতু খারিজ হয়ে গিয়েছে তাদের করার কিছু নেই আবার নতুন করে আবদন করতে বলেন এবং অফিস এর বাইরে একদন লোক এর সাথে যোগাযোগ রাখতে বলেন। উক্ত ব্যক্তি প্রতি সংযোগ বাবদ ৫০০০/- টাকা করে দিলে এক সপ্তাহের মধ্যে নতুন সংযোগ দিবেন বলে প্রতিশ্রুতি দেন। আমি কোন নেগোসিয়েশনে না করে ফিরে আসি ।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNFT48PS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

খতিয়ানে নাম সংশোধন সংক্রান্ত

খতিয়ানের নাম সংশোধন আবেদন মঞ্জুর করবে মর্মে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা এবং কর্মচারী একত্রে ৫০ হাজার টাকা দাবি করেন কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি এবং বর্তমান মিস মামলাটি চলমান,,,,

নারায়ণগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKURGJD8
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গেলে ওনারা বলে আজ ফাইল জমা দিলে ১৫ দিন পর ফিঙ্গার নেওয়া হবে আর যদি ১৫০০ টাকা দাও তাহলে আজ কেই সব করিয়ে দিব পরে আমি রাজী না হয়ে ১৫ পরেই ফিঙ্গার দিয়েছে

মেহেরপুর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHLHSYBA
মন্তব্য