সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫০.০ হাজার

চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদ্যালয় শিক্ষক বদলী

একটি বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলী।যেটি স্বাভাবিক ভাবে আমার অধিকার ছিল।আমি যখন আবেদন করি আমাকে ৫০,০০০/- টাকা দিতে বলে।

শহর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTPE98EX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০.০ হাজার

ভোটার আইডি কার্ড নাম ও বয়স সংশোধন

ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আমার কাছে ৯০ হাজার টাকা দাবি করে ছিলো, আমি অনেক গুরাগুরি করে ক্লান্ত হয়ে, আবার প্রবাসে চলে এসেছি, যেই কাজ সরকারি দপ্তরে লিগেল ভাবে করতে গেলে হয় না, সেই কাজ টাই তারা টাকার বিনিময়ে কি ভাবে করে দেয়, আমরা যুগ যুগ ধরে এই রাষ্ট্রের ঘোষখুরদের হাতে জিম্মি থেকে গেলাম,,

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT2Y2B8B
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১.২ হাজার

বাইকের মালিকানা পরিবর্তন

নাম পরিবর্তন করছিলাম ৯ মাস আগে ফিংগার দেওয়ার ডেইট আসে না বি আর টি এ তে গেলে ১৫০০ টাকা দিলে ফিংগার নিয়ে নিল।আমি বিদেশ চলে যাবো এই ভাবে তো ফিংগার না দিয়ে অপেক্ষা করতে পারি না। বি আর টি এর ইট জানালা দরজা সবাই ঘুস খাই।

যশোর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHTMCQ3A
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমার মা-বাবা দেশের বাহিরে যাওয়ার প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়েছিলাম সন্ধীপ থানায়। প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে সেখানে কর্তব্যরত টাইপিং এর কাছে গিয়েছিলাম। তিনি খরচ বাবদ আমার কাছে তিনহাজার টাকা দাবি করেন। আমি জানতাম পুলিশ ক্লিয়ারেন্স সরকারি খরচ ৫০০ টাকা। আমি টাকা তিনহাজার টাকা দিতে অসম্মতি জানায়। এবং তাতে তিনি আমার কাজ গ্রহণ করেননি। পরে আমি এটি জানাতে ওসির কাছে গেলাম। ওসি আমাকে উল্টো বাজে ব্যবহার করেছেন। পরে আমি সেখান থেকে চলে আসি। এরপর আমি নিজেই ইউটিউব দেশে নিজেই এপ্লিকেশন করি। তার দশ পনেরোদিন পরে থাকা থেকে আমার এলাকায় আসেন ইনভেস্টিকেশন এ। এখানে আমার কাছে চা নাস্তা খরচ বাবদ দুইহাজার টাকা দাবি করেন। আমি এতেও অসম্মতি জানায় । এবং বলি আপনি যা ভালো লাগে রিপোর্ট দিন। বাট আমি কোন টাকা দিবোনা।

সন্দ্বীপ, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTQKYP5Q
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

ভূমি উন্নয়ন কর

তুমি উন্নয়ন করে পেমেন্ট অপশন বন্ধ করে রাখা হয়েছে যাহা ওপেন করার জন্য ভূমি অফিস থেকে টাকা চাচ্ছে

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNKF9GJ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭০.০ হাজার

টাকা উত্তোলন

আমাদের জায়গা দিয়ে সরকারি গ্যাস লাইন যাবে, সরকার ওই জমিটুকু মূল্য আমাদেরকে দিয়ে দিবে। কিন্তু ওই টাকা তুলতে গেলে প্রতি ১ লাখে১০০০০ টাকা করে দিতে হয়

ভালুকা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYLBPR4C
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫০০

Passport

2017 During verification of my passport one of S.I asked for 500 taka for a treat of coffee or tea for him.Thats time I rejected his proposal and requested him I was student and I did not have money thats time.Finally I got my passport after verification without any hassle.

Gopalganj, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKS9RKEU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০.০ হাজার

জাতীয় পরিচয় পত্র এন আই ডি কার্ড এর জন্ম তারিখ পরিবর্তন।

আমার প্রবাসী বড় ভাইদের জাতীয় পরিচয় পত্র এন আই ডি কার্ড এর জন্ম তারিখ পরিবর্তন করার জন্য অফিসে যোগাযোগ করলে এই টাকা দাবী করে। চলে আসি, আর যোগাযোগ করিনি।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWSYZXL
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

Rajuk plan approval

বারবার প্ল্যান জমা দেওয়ার পরেও প্রত্যাক্ষিত হচ্ছিল এবং রিভিউ আসছিল পরে জানতে পারি এখানে টাকা ছাড়া কোন কাজ হয় না তারা এমনও বলেছে এখানে কাজ করাতে হলে দেশের প্রধানমন্ত্রীও টাকা দিতে হয় আপনি তো সাধারণ মানুষ

Daka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQQV3AN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

বিষয়: বিএসটিআই সিএম (CM) লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় ঘুষ দাবি, হয়রানি এবং দীর্ঘসূত্রতার বিরুদ্ধে অভিয

বিষয়: বিএসটিআই সিএম (CM) লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় ঘুষ দাবি, হয়রানি এবং দীর্ঘসূত্রতার বিরুদ্ধে অভিযোগ ও লাইসেন্স প্রাপ্তির আবেদন। ​জনাব, বিনীত নিবেদন এই যে, আমি [আপনার নাম], [আপনার প্রতিষ্ঠানের নাম]-এর একজন স্বত্বাধিকারী। আমার প্রতিষ্ঠানটি গাজীপুর এলাকায় অবস্থিত। নিয়ম অনুযায়ী ব্যবসার পরিচালনা ও পণ্যের মান নিশ্চিত করার জন্য আমি বিএসটিআই গাজীপুর অফিসে সিএম (CM) লাইসেন্সের জন্য আবেদন জমা প্রদান করি। ​কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আবেদন করার পর বিএসটিআই গাজীপুর অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমার কাছে লাইসেন্স অনুমোদনের বিনিময়ে অনৈতিকভাবে ৪ (চার) লক্ষ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় দীর্ঘ সময় পার হয়ে গেলেও আমাকে লাইসেন্স প্রদান করা হয়নি এবং বিভিন্ন অজুহাতে হয়রানি করা হচ্

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK9AL3NL
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳৬

লক্ষীপুর জেলা

মাসিক ভ্যাট রিটার্নের সময় প্রতিটা কর্মকর্তা কর্মচারী টাকা দিতে হয় । ঠিকাদারের মাসিক ভ্যাট রিটার্নের সময় এক বছর করলে আমার মনে হয় ঠিকাদার হয়রানি হবে না।

লক্ষীপুর জেলা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTSWZ8B5
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

উচ্চতর গ্রেট প্রাপ্তি

আমি একজন এমপিও ভুক্ত শিক্ষক। আমি বিএড স্কেলের জন্য স্বাভাবিক নিয়মে আবেদন করছিলাম।কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে। আমি দিতে অপারগতা প্রকাশ করলে, বারবার আমার ফাইল রিজেক্ট করে দেয়।কিন্তু এই দূর্নীতিবাজ অফিসার বদলি হওয়ার পরে আমি বিনা ঘুষে আমার উচ্চতর গ্রেট প্রাপ্ত হই।

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTYTE7EE
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

নাম জারি

আমার বাবার বাড়ি। আমাদের ভাই বোন দের নামে নামজারি তিন বার প্রত্যাখ্যান করা হয়েছে। তৃতীয় বার প্রত্যাখ্যানের কারণ ছিল, আমার বাবা তার নামে নাম খারিজের সময়,খারিজের জন্য যে ফি হিসেবে টিকা জমা দিয়ে ছিল তার কপি তাদের লাগবে।

মানিকগঞ্জ সদর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKE2ET55
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২.০০ লাখ

৩০ বছর আগের গাড়ির মালিকানা পরিবর্তনে ২ লাখ টাকা দাবি

আমার মৃত বাবার Toyota AE110 গাড়ির মালিকানা আমার আম্মুর নামে পরিবর্তনের জন্য বিআরটিএ নানান লিগাল কাগজপত্র সহ ২ লাখ টাকা দাবি করেছিল। ওটা না দিয়ে শেষমেশ আমার ও আব্বার এই শখের গাড়ি অর্ধেক দামে কাগজ ছাড়া বিক্রি করে দেই

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLLWQL5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বিল্ডিং এর নকশা সিডিএ

২০০৫ অথবা ২০০৬ সালের দিকে একটা বিল্ডিং এর নকশা অনুমোদন করতে সিডিএ তে প্রায় ৫০০০ টাকার উপরে ঘুষ দেয়া লাগছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTP69MZ2
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২০০

পাসপোর্ট

আমি যখন নতুন পাসপোর্ট করতে যাই আমার পাসপোর্ট কমপ্লিট হওয়ার পর যখন আমি পাসপোর্ট দিয়ে রিসিভ করব তখন রিসিভ করার সময় এখানকার দায়িত্বরত আনসার আমাদের কে ভিতরে ঢুকতে দিচ্ছিল না বলছিল ভিতরের প্রবেশ করার সময় শেষ কিন্তু অনেকেই ভিতরে প্রবেশ করতেছিল তখন একজন আনসার আমার কাছ থেকে ২০০ টাকা দাবি করে এবং বলছে ২০০ টাকা দিলে আজকে পাসপোর্ট নিয়ে যেতে পারবে নয়তো পরের তারিখে আসতে হবে অতঃপর পাসপোর্ট অফিস থেকে আমার বাসা অনেক দূরে আমি বাধ্য হয়ে ২০০ টাকা ঘুষ দিয়ে পরে পাসপোর্ট নিয়ে আসে বিষয়টা খুবই দুঃখজনক

কিশোরগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK2YC4WG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

রবিন ইন্জিনিয়ারিং ওয়াকশপ

জন্ম নিবন্ধন করার জন্য মেম্বার কে বলছি আমার বাগনী জন্ম নিবন্ধন সংশোধন করতে কি লাগবে মেম্বার বলছে ২৫ টাকা দিলেই করে দিবে।আমি রাজি না হয়ে নিজেই ডেন্টাল সাটিফিকেট নিয়ে সব মিলিয়ে ১৫০ টাকা দিয়ে সংশোধন করছি।কিশোরগঞ্জ, চৌদ্দশত ইউনিয়ন,জালোয়াপাড়া ওয়াড।

কিশোরগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKNLC26A
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৩.৫ হাজার

হিসাব শাখা

আমার ২৩হাজার টাকার একটা টিএ ডিএ বিলের জন্য ৩৫০০ টাকা চাইছিলো আমি টাকা দেইনি এজন্য আমার বিলটা পাস করে দেয় নি অথচ সাথের আরও ২০টার মত বিল পাস করে দিছে টাকা খেয়ে। ১বছর হইলো বিল টা পাবো না আশা ছেড়ে দিছি।

ঢাকা, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYVSMR89
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৭.০ হাজার

সার্টিফিকেট সংশোধন

সার্টিফিকেট সংশোধন করার জন্য গেলে সারাদিন দাঁড়িয়ে থেকে বিকেলে ঐ খানের একজন চাকরি জীবি আমাকে ৭ হাজার টাকা দিতে বলে

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTN4FL8
মন্তব্য