চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদ্যালয় শিক্ষক বদলী
একটি বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলী।যেটি স্বাভাবিক ভাবে আমার অধিকার ছিল।আমি যখন আবেদন করি আমাকে ৫০,০০০/- টাকা দিতে বলে।
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
একটি বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলী।যেটি স্বাভাবিক ভাবে আমার অধিকার ছিল।আমি যখন আবেদন করি আমাকে ৫০,০০০/- টাকা দিতে বলে।
ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আমার কাছে ৯০ হাজার টাকা দাবি করে ছিলো, আমি অনেক গুরাগুরি করে ক্লান্ত হয়ে, আবার প্রবাসে চলে এসেছি, যেই কাজ সরকারি দপ্তরে লিগেল ভাবে করতে গেলে হয় না, সেই কাজ টাই তারা টাকার বিনিময়ে কি ভাবে করে দেয়, আমরা যুগ যুগ ধরে এই রাষ্ট্রের ঘোষখুরদের হাতে জিম্মি থেকে গেলাম,,
নাম পরিবর্তন করছিলাম ৯ মাস আগে ফিংগার দেওয়ার ডেইট আসে না বি আর টি এ তে গেলে ১৫০০ টাকা দিলে ফিংগার নিয়ে নিল।আমি বিদেশ চলে যাবো এই ভাবে তো ফিংগার না দিয়ে অপেক্ষা করতে পারি না। বি আর টি এর ইট জানালা দরজা সবাই ঘুস খাই।
আমার মা-বাবা দেশের বাহিরে যাওয়ার প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়েছিলাম সন্ধীপ থানায়। প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে সেখানে কর্তব্যরত টাইপিং এর কাছে গিয়েছিলাম। তিনি খরচ বাবদ আমার কাছে তিনহাজার টাকা দাবি করেন। আমি জানতাম পুলিশ ক্লিয়ারেন্স সরকারি খরচ ৫০০ টাকা। আমি টাকা তিনহাজার টাকা দিতে অসম্মতি জানায়। এবং তাতে তিনি আমার কাজ গ্রহণ করেননি। পরে আমি এটি জানাতে ওসির কাছে গেলাম। ওসি আমাকে উল্টো বাজে ব্যবহার করেছেন। পরে আমি সেখান থেকে চলে আসি। এরপর আমি নিজেই ইউটিউব দেশে নিজেই এপ্লিকেশন করি। তার দশ পনেরোদিন পরে থাকা থেকে আমার এলাকায় আসেন ইনভেস্টিকেশন এ। এখানে আমার কাছে চা নাস্তা খরচ বাবদ দুইহাজার টাকা দাবি করেন। আমি এতেও অসম্মতি জানায় । এবং বলি আপনি যা ভালো লাগে রিপোর্ট দিন। বাট আমি কোন টাকা দিবোনা।
তুমি উন্নয়ন করে পেমেন্ট অপশন বন্ধ করে রাখা হয়েছে যাহা ওপেন করার জন্য ভূমি অফিস থেকে টাকা চাচ্ছে
আমাদের জায়গা দিয়ে সরকারি গ্যাস লাইন যাবে, সরকার ওই জমিটুকু মূল্য আমাদেরকে দিয়ে দিবে। কিন্তু ওই টাকা তুলতে গেলে প্রতি ১ লাখে১০০০০ টাকা করে দিতে হয়
2017 During verification of my passport one of S.I asked for 500 taka for a treat of coffee or tea for him.Thats time I rejected his proposal and requested him I was student and I did not have money thats time.Finally I got my passport after verification without any hassle.
আমার প্রবাসী বড় ভাইদের জাতীয় পরিচয় পত্র এন আই ডি কার্ড এর জন্ম তারিখ পরিবর্তন করার জন্য অফিসে যোগাযোগ করলে এই টাকা দাবী করে। চলে আসি, আর যোগাযোগ করিনি।
নবায়নের জন্য ২,৫০,০০০.০০ টাকা দাবী করা হয়েছে।
বারবার প্ল্যান জমা দেওয়ার পরেও প্রত্যাক্ষিত হচ্ছিল এবং রিভিউ আসছিল পরে জানতে পারি এখানে টাকা ছাড়া কোন কাজ হয় না তারা এমনও বলেছে এখানে কাজ করাতে হলে দেশের প্রধানমন্ত্রীও টাকা দিতে হয় আপনি তো সাধারণ মানুষ
বিষয়: বিএসটিআই সিএম (CM) লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় ঘুষ দাবি, হয়রানি এবং দীর্ঘসূত্রতার বিরুদ্ধে অভিযোগ ও লাইসেন্স প্রাপ্তির আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমি [আপনার নাম], [আপনার প্রতিষ্ঠানের নাম]-এর একজন স্বত্বাধিকারী। আমার প্রতিষ্ঠানটি গাজীপুর এলাকায় অবস্থিত। নিয়ম অনুযায়ী ব্যবসার পরিচালনা ও পণ্যের মান নিশ্চিত করার জন্য আমি বিএসটিআই গাজীপুর অফিসে সিএম (CM) লাইসেন্সের জন্য আবেদন জমা প্রদান করি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আবেদন করার পর বিএসটিআই গাজীপুর অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমার কাছে লাইসেন্স অনুমোদনের বিনিময়ে অনৈতিকভাবে ৪ (চার) লক্ষ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় দীর্ঘ সময় পার হয়ে গেলেও আমাকে লাইসেন্স প্রদান করা হয়নি এবং বিভিন্ন অজুহাতে হয়রানি করা হচ্
মাসিক ভ্যাট রিটার্নের সময় প্রতিটা কর্মকর্তা কর্মচারী টাকা দিতে হয় । ঠিকাদারের মাসিক ভ্যাট রিটার্নের সময় এক বছর করলে আমার মনে হয় ঠিকাদার হয়রানি হবে না।
আমি একজন এমপিও ভুক্ত শিক্ষক। আমি বিএড স্কেলের জন্য স্বাভাবিক নিয়মে আবেদন করছিলাম।কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে। আমি দিতে অপারগতা প্রকাশ করলে, বারবার আমার ফাইল রিজেক্ট করে দেয়।কিন্তু এই দূর্নীতিবাজ অফিসার বদলি হওয়ার পরে আমি বিনা ঘুষে আমার উচ্চতর গ্রেট প্রাপ্ত হই।
আমার বাবার বাড়ি। আমাদের ভাই বোন দের নামে নামজারি তিন বার প্রত্যাখ্যান করা হয়েছে। তৃতীয় বার প্রত্যাখ্যানের কারণ ছিল, আমার বাবা তার নামে নাম খারিজের সময়,খারিজের জন্য যে ফি হিসেবে টিকা জমা দিয়ে ছিল তার কপি তাদের লাগবে।
আমার মৃত বাবার Toyota AE110 গাড়ির মালিকানা আমার আম্মুর নামে পরিবর্তনের জন্য বিআরটিএ নানান লিগাল কাগজপত্র সহ ২ লাখ টাকা দাবি করেছিল। ওটা না দিয়ে শেষমেশ আমার ও আব্বার এই শখের গাড়ি অর্ধেক দামে কাগজ ছাড়া বিক্রি করে দেই
২০০৫ অথবা ২০০৬ সালের দিকে একটা বিল্ডিং এর নকশা অনুমোদন করতে সিডিএ তে প্রায় ৫০০০ টাকার উপরে ঘুষ দেয়া লাগছে।
আমি যখন নতুন পাসপোর্ট করতে যাই আমার পাসপোর্ট কমপ্লিট হওয়ার পর যখন আমি পাসপোর্ট দিয়ে রিসিভ করব তখন রিসিভ করার সময় এখানকার দায়িত্বরত আনসার আমাদের কে ভিতরে ঢুকতে দিচ্ছিল না বলছিল ভিতরের প্রবেশ করার সময় শেষ কিন্তু অনেকেই ভিতরে প্রবেশ করতেছিল তখন একজন আনসার আমার কাছ থেকে ২০০ টাকা দাবি করে এবং বলছে ২০০ টাকা দিলে আজকে পাসপোর্ট নিয়ে যেতে পারবে নয়তো পরের তারিখে আসতে হবে অতঃপর পাসপোর্ট অফিস থেকে আমার বাসা অনেক দূরে আমি বাধ্য হয়ে ২০০ টাকা ঘুষ দিয়ে পরে পাসপোর্ট নিয়ে আসে বিষয়টা খুবই দুঃখজনক
জন্ম নিবন্ধন করার জন্য মেম্বার কে বলছি আমার বাগনী জন্ম নিবন্ধন সংশোধন করতে কি লাগবে মেম্বার বলছে ২৫ টাকা দিলেই করে দিবে।আমি রাজি না হয়ে নিজেই ডেন্টাল সাটিফিকেট নিয়ে সব মিলিয়ে ১৫০ টাকা দিয়ে সংশোধন করছি।কিশোরগঞ্জ, চৌদ্দশত ইউনিয়ন,জালোয়াপাড়া ওয়াড।
আমার ২৩হাজার টাকার একটা টিএ ডিএ বিলের জন্য ৩৫০০ টাকা চাইছিলো আমি টাকা দেইনি এজন্য আমার বিলটা পাস করে দেয় নি অথচ সাথের আরও ২০টার মত বিল পাস করে দিছে টাকা খেয়ে। ১বছর হইলো বিল টা পাবো না আশা ছেড়ে দিছি।
সার্টিফিকেট সংশোধন করার জন্য গেলে সারাদিন দাঁড়িয়ে থেকে বিকেলে ঐ খানের একজন চাকরি জীবি আমাকে ৭ হাজার টাকা দিতে বলে