সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
হিসাব রক্ষণ অফিস

টিএডিএ বিল, শ্রান্তি বিনোদন টাকা

অগ্রিম টাকা জমা দিলে তবেই ফাইল তোলা হয়। না হলে মাসের পর মাস ফাইল / বিল পড়ে থাকে। হিসাবরক্ষণ অফিসে বেতন বাদে অন্য সকল পাওনাদির ক্ষেত্রে ৫% দিতে হয়। অঘোষিত নিয়ম।

ঘুষ দিইনি
শাহজাদপুর ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RJL32BPK
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বেতন পাশ করা

পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রধান হিসাব রক্ষন কমকর্তার সেগুনবাগিচা অফিসে বাবার পেনশনের প্রাপ্য টাকা প্রাপ্তির উদ্দেশ্যে যাওয়ার পরে সেখানকার একজন অডিটর এবং CAO অফিসার কাজ সম্পন্ন করার জন্য টাকা দাবি করেন এবং হয়রানির শিকার করেন।

ঘুষ দিইনি
ঢাকা ৳৩০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKBKFWG3
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

বি আর টি এর ড্রাইভিং লাইসেন্স এর প্রাক্টিকেল এক্সামে আমি ঘুষ না দেওয়াতে দাঁড়িয়ে থাকা তাদের দালাল রা আমি সঠিকভাবে পাস হওয়ার উপক্রম হলে তারা আমাকে ভুল ইশারা করে পরে আমি ফেইল হয়ে যায় অথচ আমার সামনে পিছনে এমন বহু লোক লাইসেন্স নিয়েছে যারা গাড়ি চালাইতেও পারেনা

ঘুষ দিইনি
ঢাকা ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK5NXMJ5
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ানের নাম সংশোধন প্রক্রিয়া

আমার বাবার নামের প্রথম শব্দ আসে নি। 'সৈয়দ' এই তিনটি বাক্য সংশোধন করার জন্য, আমি এসি ল্যান্ড, ভূমি অফিস, সহ সব জায়গায় যোগাযোগ করি। তারা কাজটি করে দিবে, তবে বিনিময়ে তাদের কে ৩০,০০০৳ দিতে হবে, বলে দাবি করে। আমি কাজটি করাই নি।

ঘুষ দিইনি
সিলেট ৳৩০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ SYQB86TM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি নাম সংশোধন

এনআইডিতে নাম ভুল ছিল,আমার কাছে গাড়ী ভাড়ার নাম করে টাকা দাবি করা হয়।উনি ২০২৬,রানিং কর্মকর্তা বর্তমানে। দআমি ঘুষ দেয়নি।এখনো কাজটি পেন্ডিং আছে।

ঘুষ দিইনি
ভেরামারা ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KH5TNNHD
মন্তব্য
পাসপোর্ট অফিস

নাম সংশোধন

ভোটার আইডি কার্ডে নাম ভুল ছিলো।নাম সংশোধন করতে নির্বাচন অফিসে যাই।সেখানে টাকা চাওয়া হয়।টাকা দিলে দ্রুত কাজ করে দেওয়া হবে।

ঘুষ দিইনি
Dhaka ৳১৯.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKD33MUQ
মন্তব্য
সিটি কর্পোরেশন

Birth Certificate

আমার মেয়ের জন্ম নিবন্ধন করার জন্য যখন গিয়ে তাদের সাথে কথা বলি তারা আমার কাছে 4000 টাকা লাগবে বলে যদি দেয় তাহলে 2 দিন এর মধ্যে করে দিবে বলে।

ঘুষ দিইনি
GAZIPUR ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKB56LC9
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নোয়াখালী পৌরসভার পৌর ভূমি অফিসে নামজারি করার জন্য গিয়েছিলাম সেখানে একাধিক কর্মী আমার থেকে টাকা দাবি করে এবং আমি নিজের চোখে দেখেছি একজন বৃদ্ধ লোকের থেকে ১০,০০০ টাকা নিয়েছেন নামজারি করার জন্য। এভাবে নিরিহ মানুষদের থেকে প্রচুর টাকা রীতিমতো হাতিয়ে নিচ্ছে!!!

ঘুষ দিইনি
নোয়াখালী পৌরসভা ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTEHSZ9E
মন্তব্য
বিআরটিএ

নতুন লাইসেন্স করতে

আমি একজন প্রবাসী ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ফাইল জমা দিতে গিয়ে টেবিলে যিনি বসা আমাকে বললেন নতুন লাইসেন্স এখন রিজেক্ট হচ্ছে আপনি আমাদের সাথে কন্টাক্টে আসুন আমরা নিশ্চিত লাইসেন্স করে দিবো ১৫ দিনের মধ্যে ।টাকা ১০০০০ লাগবে।

ঘুষ দিইনি
নারায়নগঞ্জ ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK94Q8R9
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি খতিয়ান করার জন্য আবেদন করেছিলাম অফিসের প্রতিনিধি আমার থেকে ১০,০০০ টাকা দাবি করে। তা ছাড়া আমি নিজে দেখেছি একজন বৃদ্ধ লোকের কাছ থেকে ১০,০০০ টাকা নিয়েছে যেখানে সরকারি ফি ১১৭০ টাকা।

ঘুষ দিইনি
নোয়াখালী পৌরসভা ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CT9QHVFF
মন্তব্য
ভূমি অফিস

নামজারি বাতিল

সব কিছু ঠিক থাকার পরেও। আমার মায়ের নাম বাদ দিয়ে করা নামজারি বাতিল করছে না এসিল্যান্ট। ৫০০০ টাকা চেয়েছেন।

ঘুষ দিইনি
ফফরিদগঞ্জ ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTASRZFX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন কর তে গিয়ে বাড়তি ৩০০০ টাকা৷ দাবি করে কম্পিউটার অপারেটর অপারেটর ও চেয়র মেন

আমি টাকা না দেওয়াই এই জন্ম নিবন্ধন টি হয় নাই৷ সঠিক কাগজ তাকা সরতেও

ঘুষ দিইনি
মেহের পুর জেলা গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ানে? ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KHYT85V6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বয়স্ক ভাতা, বিধবা ভাতা

এখানে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান সহ তাদের লোকজন টাকার বিনিময়ে বয়স্ক ভাতা কার্ড, বিধবা ভাতা কার্ড প্রদান করে থাকেন। কেউ যদি টাকা না দেন বা কোনো ব্রোকারের মাধ্যমে টাকা না দেন তাহলে তার ফাইল অবহেলায় পড়ে থাকে। সিস্টেমটা বহু বছর ধরেই চলমান।

ঘুষ দিইনি
মহিষাবান ইউনিয়ন, গাবতলি, বগুড়া ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RJ2APA9S
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সামরিক পেনশন

চট্টগ্রাম আর্মি "বি আর ইউ" বা "সেন্টার" ! নিরীহ ঘুষ মুক্ত সেনা সৈন্যরা যখন রিটায়ার্ড গ্রহণ করে , অবসর হয় । তাদের দীর্ঘমেয়াদী কাজের জন্য একটি মোটা অংকের পেনশন দেওয়া হয় । আর সেই পেনশন নিতে লাগে পুরো সার্ভিস টাইম এর ক্লিয়ারেন্স । বাংলাদেশের এমন কোন সেনা সৈন্য নাই যে ক্লিয়ারেন্স চার্জ (ঘুষ) দেওয়া ছাড়া পেনশন হাতে পেয়েছে।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳২.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ CTDE7P39
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

অনলাইনের আবেদন বাতিল করে দেয়। ভুমি সেবা সহায়তা কেন্দ্র থেকে আবেদন করতে বলে। ভুমি সেবা সহায়তা কেন্দ্রে গেলে ১০০০০ হাজার টাকা চায়।

ঘুষ দিইনি
শেরপুর ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ MYB8HHVG
মন্তব্য