টিএডিএ বিল, শ্রান্তি বিনোদন টাকা
অগ্রিম টাকা জমা দিলে তবেই ফাইল তোলা হয়। না হলে মাসের পর মাস ফাইল / বিল পড়ে থাকে। হিসাবরক্ষণ অফিসে বেতন বাদে অন্য সকল পাওনাদির ক্ষেত্রে ৫% দিতে হয়। অঘোষিত নিয়ম।
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
অগ্রিম টাকা জমা দিলে তবেই ফাইল তোলা হয়। না হলে মাসের পর মাস ফাইল / বিল পড়ে থাকে। হিসাবরক্ষণ অফিসে বেতন বাদে অন্য সকল পাওনাদির ক্ষেত্রে ৫% দিতে হয়। অঘোষিত নিয়ম।
পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রধান হিসাব রক্ষন কমকর্তার সেগুনবাগিচা অফিসে বাবার পেনশনের প্রাপ্য টাকা প্রাপ্তির উদ্দেশ্যে যাওয়ার পরে সেখানকার একজন অডিটর এবং CAO অফিসার কাজ সম্পন্ন করার জন্য টাকা দাবি করেন এবং হয়রানির শিকার করেন।
বি আর টি এর ড্রাইভিং লাইসেন্স এর প্রাক্টিকেল এক্সামে আমি ঘুষ না দেওয়াতে দাঁড়িয়ে থাকা তাদের দালাল রা আমি সঠিকভাবে পাস হওয়ার উপক্রম হলে তারা আমাকে ভুল ইশারা করে পরে আমি ফেইল হয়ে যায় অথচ আমার সামনে পিছনে এমন বহু লোক লাইসেন্স নিয়েছে যারা গাড়ি চালাইতেও পারেনা
Protita driving licence er jonno 12hajar tk charge kore jeikhane shorkari vabe fee holo sob milaye 6k moton driving test e zig zag e pass kore dibe bole extra tk dabi kore
আমার বাবার নামের প্রথম শব্দ আসে নি। 'সৈয়দ' এই তিনটি বাক্য সংশোধন করার জন্য, আমি এসি ল্যান্ড, ভূমি অফিস, সহ সব জায়গায় যোগাযোগ করি। তারা কাজটি করে দিবে, তবে বিনিময়ে তাদের কে ৩০,০০০৳ দিতে হবে, বলে দাবি করে। আমি কাজটি করাই নি।
এনআইডিতে নাম ভুল ছিল,আমার কাছে গাড়ী ভাড়ার নাম করে টাকা দাবি করা হয়।উনি ২০২৬,রানিং কর্মকর্তা বর্তমানে। দআমি ঘুষ দেয়নি।এখনো কাজটি পেন্ডিং আছে।
প্রতি পাইলে ১ হাজার টাকা করে নেয়
ভোটার আইডি কার্ডে নাম ভুল ছিলো।নাম সংশোধন করতে নির্বাচন অফিসে যাই।সেখানে টাকা চাওয়া হয়।টাকা দিলে দ্রুত কাজ করে দেওয়া হবে।
Driving test porikkhay pass korar poreo phn diye 2500 taka dabi kora hoy
আমার মেয়ের জন্ম নিবন্ধন করার জন্য যখন গিয়ে তাদের সাথে কথা বলি তারা আমার কাছে 4000 টাকা লাগবে বলে যদি দেয় তাহলে 2 দিন এর মধ্যে করে দিবে বলে।
নোয়াখালী পৌরসভার পৌর ভূমি অফিসে নামজারি করার জন্য গিয়েছিলাম সেখানে একাধিক কর্মী আমার থেকে টাকা দাবি করে এবং আমি নিজের চোখে দেখেছি একজন বৃদ্ধ লোকের থেকে ১০,০০০ টাকা নিয়েছেন নামজারি করার জন্য। এভাবে নিরিহ মানুষদের থেকে প্রচুর টাকা রীতিমতো হাতিয়ে নিচ্ছে!!!
আমি একজন প্রবাসী ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ফাইল জমা দিতে গিয়ে টেবিলে যিনি বসা আমাকে বললেন নতুন লাইসেন্স এখন রিজেক্ট হচ্ছে আপনি আমাদের সাথে কন্টাক্টে আসুন আমরা নিশ্চিত লাইসেন্স করে দিবো ১৫ দিনের মধ্যে ।টাকা ১০০০০ লাগবে।
আমার পেশনের জন্য টাকা দাবি করছে
নামজারি খতিয়ান করার জন্য আবেদন করেছিলাম অফিসের প্রতিনিধি আমার থেকে ১০,০০০ টাকা দাবি করে। তা ছাড়া আমি নিজে দেখেছি একজন বৃদ্ধ লোকের কাছ থেকে ১০,০০০ টাকা নিয়েছে যেখানে সরকারি ফি ১১৭০ টাকা।
সব কিছু ঠিক থাকার পরেও। আমার মায়ের নাম বাদ দিয়ে করা নামজারি বাতিল করছে না এসিল্যান্ট। ৫০০০ টাকা চেয়েছেন।
আমি টাকা না দেওয়াই এই জন্ম নিবন্ধন টি হয় নাই৷ সঠিক কাগজ তাকা সরতেও
এখানে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান সহ তাদের লোকজন টাকার বিনিময়ে বয়স্ক ভাতা কার্ড, বিধবা ভাতা কার্ড প্রদান করে থাকেন। কেউ যদি টাকা না দেন বা কোনো ব্রোকারের মাধ্যমে টাকা না দেন তাহলে তার ফাইল অবহেলায় পড়ে থাকে। সিস্টেমটা বহু বছর ধরেই চলমান।
চট্টগ্রাম আর্মি "বি আর ইউ" বা "সেন্টার" ! নিরীহ ঘুষ মুক্ত সেনা সৈন্যরা যখন রিটায়ার্ড গ্রহণ করে , অবসর হয় । তাদের দীর্ঘমেয়াদী কাজের জন্য একটি মোটা অংকের পেনশন দেওয়া হয় । আর সেই পেনশন নিতে লাগে পুরো সার্ভিস টাইম এর ক্লিয়ারেন্স । বাংলাদেশের এমন কোন সেনা সৈন্য নাই যে ক্লিয়ারেন্স চার্জ (ঘুষ) দেওয়া ছাড়া পেনশন হাতে পেয়েছে।
অনলাইনের আবেদন বাতিল করে দেয়। ভুমি সেবা সহায়তা কেন্দ্র থেকে আবেদন করতে বলে। ভুমি সেবা সহায়তা কেন্দ্রে গেলে ১০০০০ হাজার টাকা চায়।
মামলার নথি খুজতে ৫,০০০/- টাকা, ডিসি অফিসে পোস্টিং দিতে ২০,০০০/- নাজির আদেশ লিখতে ১০,০০০/-