সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে পাসপোর্ট করা।

এটা ২০২০ সালের ঘটনা। আমি পাসপোর্ট অফিসে গেলে অফিস সহকারী ঘুষ দাবী করে। তার নাম এখন মনে নেই। আমি ঘুষ দিতে না চাইলে বিভিন্ন বাহানায় আমাকে শেষ পর্যন্ত পাসপোর্ট না করেই ফিরতে হয়। পরবর্তীতে আমি ভোলা থেকে আমার পাসপোর্ট করায়।

Keraniganj, Dhaka, Bangladesh, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5CBDLZ
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৬০.০ হাজার

পেনশন এর বকেয়া টাকা উত্তোলন করতে

বকেয়া টাকার একটি বিল পড়েছিল ওইটাকে ওরা তুলে দেবে যাওয়ার জন্য 30% দাবি করতাছে ২ লাখ টাকা আসবে মনে হয় সম্ভবত ওদেরকে 30% দিলে তাহলে ওরা কাজ করে দিবে না হলে করবে না।

Bhandaria, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRXB3JJ6
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

Land registration

jomi j biri krbe tar id card e babar nam o porcar/khotian er babar nam mismass chilo . ei jonno megistrat sign koreni, amra request krechi but krnei! pre office sohayok ese bolle kaj kra jabe kintu 20000 tk lagbe.

Bhedorgonj, Shariatpur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKC8VHPY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পৌরসভা সাতক্ষীরা

আমাদের ৮ নং ওয়ার্ড দক্ষিণ পলাশ পোল প্রগতি লেন এর ৩০০ ফুট রাস্তা তৈরি করা জন্য ৫০০০০ টাকা ঘুষ দাবি করে ঘুষ দেয়নি বলে ৫ বছর হতে যাচ্ছে এখনো কাজ শুরু হয়নি

সাতক্ষীরা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHEVRZ9C
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৩০০

হিসাব চালু করা

আমার নানির পেনশনের হিসাব বন্ধ হয়ে গিয়েছিল, তারপর ঐটা চালু করতে গেলে কাজ শেষে বলে যে মিষ্টি খাওয়াত টাকা দিবেন না? আমার নানি বলল যে ওইসব দিতে পারবোনা। একদম না করে দেওয়া হয়। উনি অবশ্য একটু রেগে গেলেন।

শেরপুর উপজেলা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ8AEUUL
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির খতিয়ান ভেঙ্গে ওয়ারিসদের নামে রেকর্ড করার জন্য

মূল মালিকের মৃত্যুর পরবর্তী তার ওয়ারীসদের নামে জমি বন্টন রেকর্ড করার জন্য গেলে সকল কাগজ পত্র দেয়ার পর ২ মাস ঘুরানোর পরে বলে ২০০০০ টাকা দিলে স্যারে ঠিক করে দিবে

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমূলা ভূমি অফিসে, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRTXRJ7U
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

সার্টিফিকেট উত্তোলন

নওগাঁ জিলা স্কুলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট উত্তোলনের সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৫০–১০০ টাকা করে দাবি করে। সার্টিফিকেট প্রদান বা উত্তোলনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে এই অর্থ দাবি করেন। একজন শিক্ষার্থীর জন্য ৫০ বা ১০০ টাকা হয়তো বড় অঙ্ক নয়, কিন্তু প্রতিবছর অসংখ্য শিক্ষার্থীর কাছ থেকে এভাবে অর্থ নেওয়া হলে তা একটি গুরুতর অনিয়মে পরিণত হয়। এভাবে নানা কৌশলে নওগাঁ কেডি সরকারি ও নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময় ঘুষ নেওয়া হয়েছে।

Naogaon, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJDHUSHQ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০০ লাখ

৩০ ধারা

৩০ ধারায় জায়গার উপর মামলা দিসে। সেটেল্মেন্ট অফিস থেকে মামলা নিষ্পত্তি জন্য ৩ লক্ষ টাকা চেয়েছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKP7X3GN
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৬.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স রিনিউ

৪৫০০ ফাইন+ ফ্রি মোট ১১০০০ টাকা চেয়েছে দিলে কোন কিছু করা লাগবে না শুধু পরিক্ষায় উপস্থিত হলে হবে।

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYSJ9ZS8
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৬.০ হাজার

ডোপ টেস্ট

হাসপাতালে গিয়ে টেস্ট করানোর লাইনে গেলে তারা বলে যে এই সপ্তাহে হবে না। ১০ দিন পরে এই টেস্ট করা হবে। অথচ হাসপাতালের বাইরে হাসপাতালের এক কর্মচারি ৬০০০ টাকার বিনিময়ে করে দিতে পারবে বললেন। তাই টেস্ট না করে চলে আসি।

ব্রাহ্মণবাড়িয়া সদর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4VZSPU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

বিদেশে বিপদগামী প্রবাসির সাহায্য চেয়ে আবেদন ছিলো

আলজেরিয়া জেল এই বন্ধি ছিলো।আমরা আবেদন করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু সাইডে গিয়ে বলে ওনার মাধ্যমে কাজ করাবো নাকি তাহলে খরচ আছে সাথে সাথেই করে দিবে।আমরা নাহ করেছিলাম যেটা ছিলো জীবনের সবচেয়ে বড় ভূল।এরপর থেকে আজ ২ বছরের কাছাকাছি কোন খোজ নেই।জানি নাহ বেচে আছে কিনা।সবাই দোয়া অওরবেন আমার ভাইয়ের জন্য।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKN859YZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

লেভার অফিস

রনি প্লাইউড সাতক্ষীরা বিনেরপোতা একটা বাজে প্রতিষ্ঠান সেখানে কোন শ্রম আইন মানা হয়না অভিযোগ দিয়া হয় শ্রম অধিদপ্তর এ তারা এসে প্রমাণ পাই কিন্তু প্রতিষ্ঠানের কতৃপক্ষ তাদেরকে 20000 টাকা দিয়ে চুপ করায় দেয়

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHH8B8AC
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট সেবা নিতে

পাসপোর্ট তৈরির সময় বিভিন্ন কাগজ পত্র চায় সব গুলা দেয়ার পরে ভাড়াটিয়া বাড়িয়ালার বিদ্যুৎ বিলের কাগচ চায় না দিতে পেরে ঘুস চায়

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKG5CZF5
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

হাসপাতালের বকশিস বিষয়ক

হাসপাতাল প্রধান ঘুষ বাণিজ্য করে,,সেটা কেউ যানেনা,,তিনি নিজেই পার্সেন্টেন্স(%) খায়।।।।।ওনি সবার সামনে পীরজাদা সেঁজে বড় বড় কথা বলেন,,কিন্তু দিন শেষে ওনি আবার ভাগ করেন সব,,,(প্রত্যক্ষদর্শী)

সকল সরকারি হাসপাতাল, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTW3DKEM
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স তৈরি

বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তারা ফেল করে দেয় পরবর্তীতে ১০ থেকে ১২ হাজার টাকা দিলে পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়

ভোলা, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR5DGP46
মন্তব্য