সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

NID আবেদন

কসবা উপজেলা নির্বাচন অফিসে NID এর বায়োমেট্রিক সম্পন্ন করার পর অফিসের বাইরে যাওয়া মাত্রই অফিসের ভিতরকার একজন কর্মকর্তা "ফাইল টেবিলে পরে থাকবে, ৬ মাসেও NID পাবেন না" হেনতেন বলে সুবিধা ভোগ করার চেষ্টা করে এবং ৩০০০ টাকা দাবি করে৷ আমি তা এড়িয়ে বাসায় চলে আসি এবং ১ মাসের মধ্যে ঠিকই নিয়ম অনুযায়ী আমার NID পেয়ে যাই।

কসবা, ব্রাক্ষণবাড়ীয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8KHQ6V
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০

আউটডোর টিকেট সরকারিভাবে ৫ টাকা কিন্তু ১০ টাকা নিচ্ছে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে

আউটডোর টিকেট সরকারিভাবে ৫ টাকা কিন্তু ১০ টাকা নিচ্ছে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে। দেখার কেউ নাই।

নেত্রকোনা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYG9EAFH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

ফোন খোজার জন্য

মূলত রেলস্টেশন আমার পকেট থেকে ফোনটি চুরি হয়ে যায়। আমি সাথে সাথে এরপর দিন সেখানকার এক থানায় জিডি করি। যদিও জিডির ভিতরে যার নাম্বার দেওয়া হয়েছে তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছিল আমি তার সাথে যোগাযোগ করার পরও কোন সন্ধান পায়নি। তারপর যখন আবার সেই থানায় যাই। সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আমাকে চা পান খাওয়ার জন্য দুই হাজার টাকা চায়। দিলে নাকি তাহলে নাকি খুব তাড়াতাড়ি ফোন পেয়ে যাব। তবে দেইনি এরপর আমি আর ফোন পাইনি। ফোনটির দাম ছিল ২৫ হাজার টাকা।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKN3ULZL
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি করার জন্য হাজার টাকা চাওয়া

লক্ষ্মীপুর সদরে জোকসিন ভূমি অফিস এই টাকা দাবি করা হয় অথচ সরকারি নোটিশ অনুযায়ী ১১৬০ টাকা লাগে নাম জারি করতে ওই জায়গায় তারা এক দাম ৮ হাজার টাকার নিচে করবেন না বলে জানিয়েছে । এবং কি ভূমি অফিসে যেকোনো কিছু বিনিময়ে টাকা ছাড়া কোন কিছুই হয় না । তারা এমনভাবে টাকা চায় মন হয় এটাই আইন এটাই তাদের রুলস ।

লক্ষীপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTGZESN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

ডকুমেন্ট অপস্টাইল

গত ৩০ জুলাই, ব্যক্তিগত কাজে সচিবালয়ে গিয়েছিলাম, একটি সেবা যা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথা, সেই কাজ করতে গিয়ে নানান অজুহাতে টাকা চাওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী, যদি ফি-ও থাকে, তবে তা অনলাইনে পেমেন্ট করার বিধান রয়েছে। আমার কাছে ২,৫০০ টাকা দাবি করেন। আমি বোকার মতো ৫০০ টাকা অফার করি। আল্লাহর রহমতে তিনি রাজি হননি । এরপর আমি আর কারও কথা না শুনে সরাসরি সচিবের কক্ষে গিয়ে আমার আবেদনপত্র দেখাই। সচিব মহোদয় দুই মিনিটের মধ্যে আমার কাজ সম্পন্ন করে দেন।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKFYDXGC
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১৭.০ হাজার

Driving License

"আপনারা তো ডাক্তার মানুষ, এই টাকা কয়েকদিনেই কামাই করে নিবেন" এই বলে আমার কাছে ১৭০০০ টাকা দাবি করেছে। রাগে আবেদনই করিনি। (only motorcycle license) (med student speaking)

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJQ6LPE2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫৫.০ হাজার

BIDA Approval

BIDA তে Industrial IRC করতে থার্ড এডহক নিতে ৫৫,০০০ টাকা ঘুষ দাবী করেছে। আমি প্রত্যাখ্যান করে আবেদন করেছি।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKN9UDM
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

শিক্ষক নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত শিক্ষকের এমপিওভুক্ত করার জন্য

আমি ভৌত বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে দক্ষিণ গোড়ান "শান্তিপুর হাইস্কুলে" নিয়োগ পায়। এমপিও ভুক্তির জন্য ৭ মাস ঘুরিয়েছে। তারপর বলে একদিনের মধ্যে ১ লক্ষ টাকা ম্যানেজ করে দিতে। এখন যদি এই টাকা না দেওয়া হয় ,পরে এই বিষয়ে ১০ লক্ষ করে নিবে স্কুল কমিটির হাতে গেলে।তাই আমি বললাম চাকরি করবো না।

দক্ষিণ গোড়ান, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKJX6PKQ
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৯০০

“সরকারি হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা”

তৎকালীন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ঢাকা মেডিকেল কলেজ ইমার্জেন্সি বিভাগে জরুরি অবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি করার প্রয়োজন হয়। সেখানে গেলে জানানো হয় যে নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে, তাই স্বাভাবিক নিয়মে আর পরীক্ষা করা সম্ভব নয়। পরবর্তীতে সেখানে কর্মরত একজন আনসারের সঙ্গে কথা বললে তিনি জানান, অতিরিক্ত ১,৪০০ টাকা দিলে পরীক্ষাটি করিয়ে দেওয়া সম্ভব হবে। অথচ পরীক্ষাটির নির্ধারিত ফি ছিল ৫০০ টাকা। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় এবং জরুরি ভিত্তিতে পরীক্ষাটি প্রয়োজন হওয়ায় বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। টাকা দেওয়ার পর কোনো ধরনের জটিলতা ছাড়াই খুব সহজে এবং দ্রুত পরীক্ষাটি সম্পন্ন করে দেওয়া হয়।

dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXMVB2V
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২.৫ হাজার

টিন অনুযায়ী ট্যাক্স টোকেন এ নাম সংশোধন

মিরপুর বিআরটিএ হেল্প ডেস্ক এই প্রকাশ্যে এমন দালাল বসে থাকে যারা ১০ মিনিট এ ২-৩ টা রুমে গিয়েই যে কাজ করা যায় সেটার জন্য ২৫০০ টাকা দাবি করে বসে। আমি প্রথমে ভবি হয়তো অনেক কঠিন কাজ তাই তাকে ১০০০ টাকা বলি, সে ২৫০০ তেই অনড় থাকে। এরপর আমি নিজে অফিসে ঢুকে ৬-৭ টা রুমে খোঁজ করে ১ঘণ্টার মধ্যে কাজ শেষ করে এসে পড়ি।

ঢাকা মিরপুর বিআরটিএ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKS4NNTQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্ট তৈরির জন্য পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট তৈরির জন্য পুলিশ ভেরিফিকেশনের সময় থানার একজন কর্মচারীর মাধ্যমে ১,০০০ টাকা দাবি করা হয়। তাকে জানানো হয়, এই টাকা না দিলে ভেরিফিকেশন প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। পরবর্তীতে দাবি করা ১,০০০ টাকা প্রদান করা হয় এবং থানার ওই কর্মচারীর মাধ্যমে টাকাটি গ্রহণ করা হয়। অর্থাৎ, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ার বাইরে অতিরিক্ত ১,০০০ টাকা দাবি ও গ্রহণ করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKFWWKG8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

জয়েন্ট স্টক কোম্পানিতে নতুন কোম্পানি নিবন্ধন ও শেয়ার হস্তান্তর

শেয়ার হস্তান্তরকারীর রিসেগনেচার দেওয়ার পরও ফাইল অনলাইনে রেকর্ড করার জন্য টাকা চায়, এছাড়া বছরের পর বছর ফাইল পড়ে থাকে। অনলাইন রেকর্ড হয়না। এটার সাথে পুরো rjsc এর সকল কর্মকর্তা এবং কর্মচারীরা জড়িত। নতুন কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে ও তারা ঘুষ দাবী করে, আর দাবীকৃত ঘুষের পরিমাণ সর্বনিম্ন ২০০০ থেকে শুরু হয়। আর এসব ঘুষ সংক্রান্ত জটিলতার কারনে ব্যবসায়ীরা ব্যবসার প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKL4YYE6
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)

সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি মাসে একটি ভাতা দিয়ে দিয়ে থাকে। আমার বাবা বহু বছর পর তার মুক্তিযুদ্ধের সময় লাল সার্টিফিকেট খুঁজে পায়। এরপর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)তে যাওয়া হলে নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে জানান হয় যে আগে মন্ত্রী থেকে সুপারিশ লাগবে। মন্ত্রীর থেকে সুপারিশ নিয়ে এসে কাগজ জমা দেওয়া হয় জামুকাতে। পরে সেখানের এক কর্মচারী ২ লক্ষ টাকা লাগবে বলে জানায় মুক্তিযুদ্ধ গেজেটে নাম প্রকাশের জন্য।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2769SB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

আমার নেই

আমি মাদরাসার একটা রুম করতেছিলাম ২০২৫ সালে অক্টোবর মাসে। ২ হাত পাহাড়ের কোণা কেটে রুমটা সোজা করলাম। একদিন কাজ চলা অবস্থায় ইউএনও ও কিছু আনসার সদস্য আসে এবং আমার কাজটা বন্ধ করে দেয়। পরে পিএস এর মাধ্যমে ৭০ হাজার টাকা দাবি করা হয় অন্যথায় পাহাড় কাটার দায়ে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। আমি কাজটা বন্ধ রাখি এখনো।

মহেশখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT23WDQ6
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

ভূমির মালিকানা যাচাই

জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের কতিপয় ভূমিদস্যুরা আমাদের জমি জোরপূর্বক ধখল নেয়ার পায়তারা করছে এবং ভূমি অফিসে ভিত্তিহীন ভাটোয়ারির মামলা দেয় । ভূমি অফীসের সার্ভেয়র উভয় পক্ষের উপস্থিতিতে জমি পরিদর্শন করে । অতঃপর তার সাথে অফিসে যোগাযোগ করতে গেলে সে ক্যালকুলেটরে ১০০০০০ সংখ্যা চেপে আমার ভাইকে বলে লাগবে । এখানে উল্লেখ যে, আমাদের জমির সকল কাগজপত্র আমাদের অনুকূলে, খাজনা হালনাগাদ পরিশোধিত । কিন্তু আমার ভাই উক্ত পরিমান টাকা ঘুষ দেয় নাই বলে মামলার রিপোর্টে উল্লেখ করে যে, উক্ত জমির ধখলদার হচ্ছে তারা (ভূমি দস্যুরা) ।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKB84UZA
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট আবেদন

আমার পাসপোর্ট ভেরিফিকেশন এর সময় পুলিশ আমার কাছে ২০০০ টাকা চেয়েছিলো। আমি না দেয়ায় আমার ভেরিফিকেশন প্রসেস ২০ দিন পিছিয়ে দেয়। পরে আমি পাসপোর্ট অফিসে যোগাযোগ করলে তারা ব্যাবস্থা নেয়, এবং আমার ভেরিফিকেশন সম্পন্ন হয়।

মৌলভীবাজার, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY3G2YME
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.০ হাজার

বিনা মূল্যে ড্রাইভিং কোর্সের ফরম জমাদান

আমি বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের ফরম জমা দিতে গেলে দায়িত্বরত এক ছেলে বলে মেডিকেল সার্টিফিকেট লাগবে সেটা সাথে না থাকায় এবং ঐদিনই লাস্ট ডেট হওয়ায় ছেলেটি বলে সেটা সে মেনেজ করে দিবে ৪০০০ টাকা তাকে দিতে হবে। অথচ বিজ্ঞাপ্তিতে মেডিকেল সার্টিফিকেট লাগবে এরকম কিছু উল্লেখ ছিলো না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNC9D6U
মন্তব্য