সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

জাতীয় পরিচয় পত্র

আমার মা এর জাতীয় পরিচয় পত্র জন্মসন ভুল ছিল প্রথম থেকেই। যেই সকল প্রমাণ চেয়েছে সকল দাপ্তরিক কাগজ (জন্ম সনদ, স্কুল সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট সহ আরো অনেক গুলো ডকুমেন্ট) দেয়ার পরও আমাদের এপ্লিকেশন সমাধান না করেই এপ্লিকেশন বন্ধ করে দেয়া হয়। পরবর্তী আমরা নির্বাচন কমিশনে যোগাযোগ করলে বলা হয় পর্যাপ্ত কাগজ জমা দেয়া হয়নি। নির্বাচন কমিশন অফিসে গেলে আন-অফিসিয়ালি জানানো হয় প্রতি বছর বয়স বাড়ানোর জন্যে ১০০০০/- টাকা করে মোট ৮০০০০/- যেহেতু আমার মায়ের বয়স ৮ বছর বাড়াতে হবে। পরিচয় পত্র যেহেতু সংশোধন করতে পারছিনা সেহেতু পাসপোর্ট ও বানাতে পারছিনা এবং আমার মায়ের হজ্জ করার স্বপ্ন মনে হয় স্বপ্ন থেকে যাবে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKABVZUY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন এর জন্য ইউনিয়ন পরিষদের খরচের নামে জিম্মি, বছরের পর বছর কাজ আটকে রাখা

টাকা না দিলে সার্ভার সমস্যা, ৩ মাসেও কাজ না হওয়া, টাকা দিলে ১০ মিনিটে কাজ হওয়া। একজনকে ২ টা জন্ম নিবন্ধন করে দেওয়া তারিখ, মাস পরিবর্তন করে ২ টা অন্যদিকে পাবলিককে ৩ মাসেও কাজ না দেওয়া। কাজ করায়ে গেলে সার্ভার অফ বলে ফেরত পাঠানো

Khagrachhari, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2BYWSK
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১০.০ হাজার

জমির খাজনার জন্য দাগ খতিয়ান প্রসঙ্গে।

জমির খাজনার জন্য দাগ খতিয়ান প্রসঙ্গে। আমাকে বলা হয়েছে দাগ খতিয়ান তুলে দিবে এটার জন্য ১০,০০০/- লাগবে। নাহয় কাজ হবেনা, পরবর্তীতে আমি কাজ করাই নাই, লিগ্যাল ওয়েতে করাতে চেয়েছিলাম, কিন্তু কাজ এখন অব্দি হয়নি, আমার কথা হলো আমি আমার জমির খাজনা(কর) দিবো সেখানে কেনো আমাকে ঘুষ দিতে হবে? সরকার কে ট্যাক্স দিবো সেখানে কিসের ঘুষ! এটা বলে আমি প্রত্যাখ্যান করি।

ঢাকা, রাজউক মতিঝিল।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKU58A53
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

মামলার তারিখ জানতে

আমি মামলার তারিখ জানতে চাইছিলাম। তারা বলে এটা খোজে দেখতে হবে। পরে জানতে পারি টাকা দিলে তারিখ জানাবে। কিন্তু আমি টাকা দিতে ইচ্ছুক না। তাই তারিখ না জেনে ফেরত আসতে হল।

আব্দুল গণি রোড, ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2JWMQ2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জি ডি তদন্ত

রাস্তায় একজন ভেন ওয়ালার সাথে অন্যায় হলে আমি প্রতিবাদ করায় আমার উপর মব হামলা হলে আমি জিডি করি। তদন্ত কর্মকর্তা জনাব কোতোয়ালি থানা তদন্তকে অনুরোধ করি। তিনি পাশের রুমে জিডি লিখতে পাঠায়। জিডি লেখক ব্যাক্তি আমাকে বলেন টাকা দিলে ব্যবস্থা নেওয়া হবে। নাহয় নয়। পরে আমি আর কোন অগ্রগতি হয়নি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZ58Z9Q
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

বিডিএস জরিপ

''বিডিএস জরিপ এর জন্য ত্রিশ হাজার টাকা চেয়েছিল।বাবা জায়গা ক্র‍য় করে ২০০৪ সালে। তার পরের সব কাগজ ঠিক থাকার পর রাজউক অনুমোদিত ৩তলা বিল্ডিংও করা হয় কিন্তু ২০২৬ সালে এসে বলতেছে আপনার কাগজে এই সেই ঝামেলা। টাকা দিলে সব ঠিক।অথচ খাজনা সহ সব কাগজ আপডেট করা, ইভেন হোল্ডিং টেক্সও দেয়া। টাকাও দেই নাই কাগজও করাই নাই। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।”

চিটাগাংরোড, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHJRYPE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

NID

আমি একজন প্রবাসী। দেশে যাওয়ার পর আমার এনআইডির খুব প্রয়োজন হয়, কারণ এনআইডি ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ করতে পারছিলাম না। আমি নির্বাচন কমিশনের একটি অফিসে যাই। অফিসটি মতিঝিলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে ছিল। সেখানে গিয়ে জানাই যে, আমি একজন প্রবাসী এবং এনআইডি করতে চাই। তখন অফিস থেকে আমাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়। আমি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করি। এর মধ্যে জন্মসনদ এবং পল্টন অফিস থেকে ১,০০০ টাকা দিয়ে সংগ্রহ করা জাতীয়তা সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল। এসব কাগজপত্র নিয়ে আমি আবার নির্বাচন কমিশনের অফিসে যাই। আমার কাগজপত্র দেখার পর অফিসের একজন পিয়ন আমার কাছে ১০,০০০ টাকা দাবি করেন। আমি বলি, আগে আমার কাজটি করে দিন, তারপর টাকা দেব। কিন্তু তিনি এতে রাজি হননি

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK48WVGS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ডেউটিন পেতে উপজেলায় আবেদন করলে ঘুষ দিতে হয়

উপজেলা প্রশাসন সাতকানিয়া'র কাছে একজন অসহায় মানুষের জন্য ডেউটিনের আবেদন করলে পাইয়ে দিবে বলে ৩০০০ টাকা ঘুষ দাবি করেন

উপজেলা প্রশাসন সাতকানিয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTF23F3Q
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

বর্হিবিভাগে সিরিয়াল

বর্হিবিভাগে সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাতে যেয়ে (গুরুতর অসুস্থ যিনি দাড়াতে অক্ষম) ১০০ টাকার বিনিময়ে আগে সিরিয়াল করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন

যশোর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH4VZQME
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.০ হাজার

যেমন ডাইভিং লাইসেন্স এ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি।

এইখানে জনপতি ৪-৫ হাজার টাকা বেশী নিয়ে থাকে।টাকা না দিলে সে যতই ভালো পরিক্ষা দিক ও ফেল।আর দিলে এমনিতেই পাস এই জন্য সড়কে এতো মৃত্যু। এইখানে সরকার নজর রাখে না।

সারা বাংলাদেশ, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHTQ6EFT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জন্ম নিবন্ধন এর জন্য ইউনিয়ন পরিষদের খরচের নামে জিম্মি, বছরের পর বছর কাজ আটকে রাখা

ইউনিয়ন পরিষদের সকল কাজে বিলম্ব সার্ভার অফ বলে ২ মাস ৩মাস ঘুরানো

Khagrachhari, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTYPRUKB
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৮.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার পাসপোর্টটা মেয়াদ শেষ হয়ে গেছে। আমি যখন ঋণের জন্য নিজে নিজে চেষ্টা করি। ওরা তখন ওদের সাংস্কৃতিক চিহ্নের না থাকার কারণে জমা নেয় না। আমার কাছে একটা ঘুষ ৩ হাজার টাকা দাবি করে।

মাইজদী পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT6Q9FXZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জন্ম নিবন্ধন ঠিক করা

গ্রামের প্রায় সকলের কাছ থেকে জন্ম নিবন্ধন করতে টাকা নেয়, মৃত্যু সনদ করতে টাকা নেয়। কোন কিছু লাগলে টাকা ছাড়া কিছু করেনা।

টাঙ্গাইল, বাসাইল থানার কাউলজানি পরিষদ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7R4HNX
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.৯ হাজার

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

আমার ড্রভাইং নবায়ন করতে গিয়েছিলাম, সেখানে আমার সরকারি সকল ফি প্রায় ৪১২৫ টাকা দশ বছরের জন্য। সেখানে সে আমার কাছে মোট ১০,০০০ টাকা দাবি করে প্রায় ৫,৮৭৪ টাকা আমার কাছে ঘুষ চায়। আমায় এমন কথাও বলে যদি ১০,০০০ টাকা না দেও এই জন্মে লাইসেন্স এর মুখ দেখা লাগবে না।

মাদারীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLN5QXJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

Unmarried Certificate

দেশের বাইরে আমার বাংলাদেশ থেকে একটা Unmarried Certificate দরকার ছিলো এপ্লাই করার পর যখন ভেরিফিকেশনের জন্য যে পুলিশ অফিসারকে দায়িত্ব দিছিলো আমার থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করছিলো পরে কল রেকর্ড করে পুলিশ সুপার থেকে সব জায়গায় পাঠিয়ে রিপোর্ট করছিলাম তাও ঘুষ দি নাই

Ukhiya,Coxsbazar, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8Y92QS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

থানা থেকে মামলা বিষয়ে সহযোগিতা করার জন্য

999 ফোন করে ভূমি জগত দখলকারীকে উচ্ছেদ করার জন্য সহযোগিতা চেয়েছিলাম। থানা থেকে টিম পাঠানো হয়েছিল, পর্বতের থানায় মীমাংসর জন্য ডাকা হয় এবং মীমাংস করে দেওয়া এবং মীমাংসার শেষে অর্থের দাবী করা হয়, বলা হয় ওসি সাহেবকে দেওয়া লাগবে এই পরিমাণ অর্থ।

নাটোর জেলা বাগাতিপাড়া থানা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJHE8VHG
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আগের পাসপোর্টে আমার মা এর নাম এবং জন্মস্থান ভুল থাকে। পরে আমি তা সংশোধনের আবেদন করি এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করি। তবে এরপরেও জন্মস্থান কেন পরিবর্তন হবে তার জন্য আঁগারগাঁও নির্বাচন অফিস থেকে আমাকে সত্যায়িত কপি নিয়ে আসতে বলে NID এর। তবে বারবার বলার পরেও তারা এইটা বুঝার চেষ্টাই করে না যে নির্বাচন অফিস থেকে সত্যায়িত কপি এখন আর দেওয়া হয় না। পরে নিচে নামার পরে আমাকে বলে দালাল ৫০০০ টাকা দিলে করে দিবে। কোন কিছু লাগবে না। তারপরেও আমি দেই নি। কয়েকদিন কেরাণীগঞ্জ থেকে আঁগারগাঁও দৌড়াদৌড়ি এর পরে আমি এটি সমাধান করি ঠিকভাবেই।

কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYNGJW4
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

সদর হাসপাতাল ঘুষের আখড়া।

সদর হাসপাতালে গেলেই সব সময় বাইরের ঔষধ কিনতে বলে। এবং তাদের খুশি করা লাগে। কিছু দিন আগে আবার বুকের ব্যথার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, বুকের ব্যথার জন্য ইনজেকশন লিখে দিছে বাইরে থেকে কিনে আনলাম, একজন দায়িত্বরত নার্স (পুরুষ) ইনজেকশন পুশ করে দিয়েছেন তাই উনাকে খুশি করতে হবে। টাকা চেয়েছেন, কিন্তু আমি কৌশলে দেই নি। আমি প্রত্যাখ্যান করি এটি।

সুনামগঞ্জ সদর, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SYSWL3PZ
মন্তব্য