Flat Register/Mutation
আমার শ্বশুরের একটি ফ্ল্যাট মিউটেশন/নামজারি করার জন্য একজন সাব-রেজিষ্ট্রি কর্মকর্তা বছরের পর বছর ঘোরান। সেই কর্মকর্তা পরিচিত ছিল তাই তাকে বলা হয়েছিল। সরকারি প্রসেসে মাত্র ১,১৭০৳ বলা হলেও, নানান ভোগান্তির ভয় দেখিয়ে আমার শ্বশুরের কাছ থেকে প্রায় ১ লক্ষ টাকা নিয়ে প্রায় ৪-৫ বছর পর নামজারি করে দেয়। সেই ব্যক্তি নিজেকে পরহেজগার লোক দাবি করে, অথচ তলে তলে এই কাজ করে। আমার শ্বশুর তাকে টাকা দিতে বাধ্য হয় কারণ অন্য লোক মারফত বা ডিরেক্ট চ্যানেলে গেলেও ফাইল ওই লোকের সাইন ছাড়া পাস হতো না, পাছে ওই লোক ফাইলে গন্ডগোল করে দেয় তাই টাকা দিয়ে মিউটেশন করা হয়েছে।