সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি সংক্রান্ত

আমি আমার ওয়াইফের ভোটার আইডি কার্ড বানাতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সব জমা দেওয়ার পর সবকিছু ওকে থাকার পরেও নির্বাচন অফিসের একজন কর্মকর্তা প্রতিটি এন আইডি কার্ড বানিয়ে দেওয়ার জন্য ৩ হাজার টাকা করে ঘুষ চেয়েছে এই ঘটনাটা নির্বাচনের আগের ঘটনা আমি তাকে বলেছিলাম যদি বাংলাদেশ জামায়াত ইসলামি ক্ষমতায় আসে তুমি আমার কাছে ঘুষ চেয়েছো সেটার বিচার আমি চাইবো এই বলে আমি কাজ না করে চলে আসলাম

ঘুষ দিইনি
দোহাজারী ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ CTSH9FB3
মন্তব্য
ভূমি অফিস

জমির পর্চা নিতে গেলে

সাধারণ মানুষের জমি সংক্রান্ত কোনো বিষয় সার্ভিস পেতে হলে আগে ঘুষ দেওয়া লাগে

ঘুষ দিয়েছি
বালিয়াডাঙ্গী ভূমি অফিস ৳১.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNHPM9F6
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্সের জন্য , লিখিত,মৌখিক ও প্রাক্টিক্যাল পরিক্ষায় পাস এর জন্য

ড্রাইভিং লাইসেন্সের জন্য ১২০০০ টাকায় কন্টাক্ট করে, লিখিত,মৌখিক ও প্রাক্টিক্যাল পরিক্ষায় পাস এর জন্য এবং সঠিক ভাবে হয়েছে, আমি জানি টাকা ছাড়া এই ধাপগুলি থেকে বের হওয়া যাবে না। সাথে সাথে কাজ হয়েছে,অফিসের বাহিরে তাদের বিভিন্ন সোর্স আছে তাদের সাথে লেনদেন করেছি।

ঘুষ দিয়েছি
সিলেট ৳১২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ SY6M24XA
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করতে

এডি স্যারের সাথে সাক্ষাৎ । কথা বলতে যাওয়ার জন্য গেটে থাকা আনসার যেতে দেয় নাই । টাকা দিয়ে কথা বলা লেগেছে ।

ঘুষ দিয়েছি
ঝিনাইদহ ৳৩০০
৩ সেপ্টেম্বর ২০২৬ KHWC7BHW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেনশন

আজ থেকে প্রায় তিন থেকে চার বছর আগের ঘটনা আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন উনি যখন মারা জান উনার অফিসের অনেক কলিগদের মুখে বলতে শুনেছি ভাবি আপনি চিন্তা করবেন না ভাইয়ের সব পেনশনের টাকা আমরা ব্যাবস্তা করে দিব কিন্তু আমরা যখন পেনশনের টাকা উঠানোর জন্যে যাই তখন শুরু হয় তাদের আসল ভেল্কিবাজি ভাবি আজ না কাল আসেন কাল না পশশু আসেন আই অফিস থেকে সেই অফিস এইভাবেই হয়রানি করতে থাকে আমার মা কে আমার বাবার অপছন্দ ছিলো ঘুষ দেওয়া বা নেওয়া তাই আমরা প্রথমত ঘুষের ব্যাপারে কিছুই বলি না যখনি বুঝতে পারলাম এইভাবে আর কাজ হবে না তখন আমার মা এক প্রকার বাধ্য হয়ে বললো ভাই খরচ যা লাগে আমি দিবো আপনি আমার কাজটা করে দেন কারন এইভাবে প্রতিদিন আমার পক্ষে আসা সম্ভব না এই কথা বলার পর আমাদের কাছ থেকে ১০,০০০ টাকা নিয়ে কাজটা করে দিলো

ঘুষ দিয়েছি
আজিমপুর ৳১০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK7GT98S
মন্তব্য
শিক্ষা অফিস

অবসর কল্যাণ তহবিল

একজন অবসর প্রাপ্ত শিক্ষকের কল্যাণ ট্রাস্টের টাকা তোলার জন্য কতৃপক্ষ 50000 টাকা দাবি করেন। জরুরী প্রয়োজনে সেটা পরিশোধ ও করতে হয়। কিন্তু তার পরেও তার প্রাপ্ত টাকা সম্পূর্ণ পাওয়া যায় নি।।

ঘুষ দিয়েছি
পিরোজপুর ৳৫০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ BRM7UAE6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

BRWTP-1 Project (World Bank Project), BIWTA

For Every Bill received for a package of the project, many mid level employees who are responsible for the bill evaluation seek a huge amount of margin. And to actually get it, the contractors are helpless, so they eventually need to pay that amount of money for there co-operation.

ঘুষ দিয়েছি
Dhaka ৳৩০.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DKLGKQ3S
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

জবের ভেরিফিকেশনের জন্য নির্ধারিত পুলিশ ভাই আমার কাছে টাকা দাবি করে।পরে বাধ্য হয়ে ১ হাজার টাকা দেয়।কিন্তু সে ১ হাজার টাকা নিবে না। পরে আমি ২ হাজার টাকা পরিশোধ করি।সখিপুর থানার ঘটনা এটি।

ঘুষ দিয়েছি
সখিপুর উপজেলা ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKW99QZF
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশন

আমি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য। পেনশনের টাকা পেতে তাদের ১৫০০০ দিয়েছি। সময়কাল ছিল মে -জুলাই ২০২৪ সাল

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK3Q9EX9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়াসা নতুন সংযোগ

যদিও ওয়াসা একটি সরকারি প্রতিষ্ঠান,এখানেও অনেক টাকার ঘুষ লেনদেন হয়।আমার একটি নতুন সংযোগ প্রয়োজন হওয়ায় ওয়াসা অফিসে গিয়ে কথা বলি।যেখানে ডিমান্ড নোট অনুযায়ী সরকার পাবে ১৬,৮২৫টাকা। সেখানে আমার কাছ থেকে বিভিন্ন অযুহাত,অফিস খরচ, ইত্যাদি বলে সর্বমোট ৪২,০০০হাজার টাকা ঘুষ নিয়েছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৪০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ CTFQXYFV
মন্তব্য
শিক্ষা অফিস

MPO Listing

আমি ১৮ তম নিবন্ধনে সুপারিশ প্রাপ্ত হয়ে একটা স্কুলে যোগদান করি। যে খানে NTRCA আমাকে রিকমেন্ডেশন দিয়েছে সেখানে আমার MPO ফাইল এপ্রুফ করার জন্য আমার হেডমাস্টার আমি সহ আরো চার জনের কাছ থেকে ৩০০০০ করে মোট ১৫০০০০ টাকা নিয়েছিল। আমরা টাকা দিতে বাধ্য হয়েছিলাম তারাতাড়ি বিল পাবার জন্য। আমরা এই টাকাটা দিয়েছিলাম হেডমাস্টারকে।। প্রতিটা MPO প্রতিসঠানের হেডমাস্টার যে কি পরিমান দুর্নীতির সাথে জড়িত , তা আমরা বুঝি।। এগুলো নিয়ে যদি সরকার সচেতন হত, এদের লাগাম টানা সহজ হত।।

ঘুষ দিয়েছি
Lalmonirhat ৳১.৫০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ RNC7HMLW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে প্রতি ৬ মাসে ১০ লক্ষ টাকা ঘুষ দিতে হয়।

আমার দোকান রাজধানীর একটি বড় শপিং মলে। প্রতি ৬ মাসে এই শপিং মল থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ঢাকা পল্টন অফিসে ২০০০০০০ টাকা দিতে হয়। বিনিময়ে উক্ত মার্কেটে ওরা পরিদর্শন করবেনা এবং লাইসেন্স করতে হবে না এই সুবিধা দেয়।

ঘুষ দিয়েছি
পল্টন, ঢাকা ৳২০.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DKQZV954
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করার জন্য

আমার গ্রামের 10 শতাংশ জায়গা খারিজ করার জন্য কাগজপত্র নিয়ে আমার আত্মীয় কে অফিসে পাঠাই সেখানে কাগজের বিভিন্ন ভুলত্রুটি অহেতুক উল্লেখ করে ১২০০০ টাকা দাবি করে ।12000টাকা না দিলে কোন ভাবেই খারিজ করা সম্ভব না ।অনেক ঘোরাঘুরির পরে আমি বাধ্য হয়ে টাকাটা দিতে হয়েছে। দুই মাস ধরে অনুরোধ করছি ঘোষ ছাড়া ঐ অফিসে কোন কাজ হয় না আমার জানা মতে

ঘুষ দিয়েছি
মাদারীপুর কালকিনি বালিগ্রাম ভূমি অফিস ৳১২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKVEAL4X
মন্তব্য