সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারি

মাত্র ৬ শতক জমি খারিজে দেওয়ার জন্য গিয়েছিলাম জমিতে কোন ভেজাল নাই শুধু কাতের দলিল 1996 সনের এজন্য বলে টাকা দিতে হবে, তবুও আমি বলছিলাম যেভাবে যতটুকু পাই অতটুকি খারিজ দেন

সিরাজগঞ্জ, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJYK5RGL
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

রোগী ভর্তি

দুই হাজার টাকা চাইলে আমি তা দিতে অস্বীকার করি এবং আমাকে ভর্তি না করে অন্যত্র যেতে বলে।

Bagerhat, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHSU8647
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পল্লী বিদ্যুৎ

পল্লী বিদ্যুৎ কেন্দ্রের খাছে মিটার আবেদন করতে গেলে ৫০০০টাকা দাবি করে।

রাজশাহী, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJKCFMTK
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩৫.০ হাজার

জমি দলিল করা

জমি দলিল দাখিল করা হয়েছিল দলিল পার হবার আগ মূহুর্তে ঘুষ দাবি করে।৩৫০০০ টাকা

শিবগঞ্জ বগুড়া, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJT3LQUV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

বিদ্যুৎ অফিস

মিটার পরিবর্তন বাবদ আবার মিটারের টাকা কাটে প্রতিমাসে ২৫০ টাকা বুজলাম না কি একটা অবস্থা

ছাতক, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYJSXKQK
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৭.০ হাজার

Dhaka education board

শিক্ষা সনদ সংশোধন করতে হবে তাই তারা টাকা চেয়ে ছিলো,, এখানে অনেক দালাল রয়েছে, কর্মরত অফিসাররা যারা শংশধনের আবেদন করে থাকেন যারা মেসেজ পাঠান যা দেখে আবেদন কারি মিটিং এ যেতে পারে এবং পরবর্তিতে সংশোধন হয়ে থাকে সেই মেসেজ তারা টাকা না দিলে পাঠান না অর্থ দাবি করেন।

DHAKA, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKYDEFUZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

এটা ২০২১ সালের ঘটনা আমি আমার ভাগিনার জন্য চকরিয়ার পুলিশ পাসপোর্ট ভেরিফিকেশন করতে আসে, তারা এসে রাস্তায় থেকে চলে যাই,বলে থানায় আসো,যখন থানায় যাই তখন তারা ৮ হাজার টাকা দাবি করে। আমি আমার একটা দু:সম্পর্কের মামা কে দিয়ে ৫০০০ টাকা দিয়ে কোনো রকম রফাদফা করি।

চকরিয়া, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTSW9G4M
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স

আমি একটা মুদি দোকানের ট্রেড লাইসেন্স করতে যাওয়ার পর প্রায় দুই সপ্তা অফিসে ঘোরাঘুরির পর একজন আমাকে বলল ২০০০ টাকা দিলে নাকি সে আমাকে ট্রেড লাইসেন্স করে দিবে তারপরে কি আর করার ৮৭৯ টাকার ট্রেড লাইসেন্স ২০০০ টাকা দিয়ে করলাম কারন আমার বিশেষ প্রয়োজন ছিল

গাজীপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKC5H9RH
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

পেনশন সংক্রান্ত কাজ

আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।

উপজেলা. নান্দাইল, জেলা- ময়মনসিংহ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYEPYXDM
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

Pay fixation er kaj korar jonno tk niyechilo....jamalpur DC office...

Amra prai 140 jon chilam...new job...dc office e payfixation er kaj er jonno per head prai 500tk kore nicilo.. Jdio Amra nijerai online e pay fixation paperfill up korecilam...tara baki kaj korecilo...plus amader koyekjon o tader help korecilo baki kaj korte...tbuo etto tk nilo...sobay dibe baddho...karon noitoh salary aro derite pawa jabe ejonno

Jamalpur, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYQMV9K5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৮০ লাখ

পোস্টিং বাবদ

পোস্টিং বাবদে এক লক্ষ আশি হাজার টাকা দেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত পোস্টিং করে না। বিআইডব্লিউটিসি ঘুষের একটা কারখানা সরকার দেখেও দেখেনা দায়ভার টা কার

নারায়ণগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHVLDEQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নকল কপি

জমির কাগজ নকল কপির তুলার জন্য দিতে হয়েছে, সেবা আমরা সাধারণ মানুষ পাই না ঠিক মত টাকা দিলে সেবা না দিলে অনেক হয়রানি হতে হয় তার পরে ও সেবা পাওয়া যায় না

ঠাকুরগাঁও, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNYWKY5A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

সরকারিভাবে স্থানীয় মসজিদ মাদ্রাসার জন্য ২০০০০০ টাকার অনুদান

ঝালকাঠী জেলার নলছিটি থানাধীন ২নং মগড় ইউনিয়ন সরকারিভাবে স্থানীয় মসজিদ মাদ্রাসার জন্য ২০০০০০ টাকার অনুদান পেতে স্থানীয় বিএনপি নেতাগণ অত্র ইউনিয়নের সকল মসজিদ মাদ্রাসার সভাপতি, সুপারিটেনডেন্ট এর কাছ থেকে 200000 টাকা পাইয়ে দেয়ার জন্য 100000 টাকা দাবি করে এবং তা নিয়েও নেয়।

ঝালকাঠী জেলার নলছিটি থানাধীন ২নং মগড় ইউনিয়ন, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRU9BHXX
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২০০

টিএডিএ

আমি সরকারি কাজে ময়মনসিংহ যাই তার পরিপ্রেক্ষিতে টিএডিএ করতে যাই হিসাবরক্ষণ অফিসে সে সময় দায়িত্বরত অডিটর টাকা না দিয়ে টিএডিএ পাস করতে অস্বীকৃতি যানায় তাই 200 টাকা ঘুস দিতে বাধ্য হই।

লালমনিরহাট হিসাবরক্ষণ অফিস, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNYVE2WR
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০০ লাখ

ভূমি লীজ কেস নবায়ন করতে গেলে একরে ৫০০০০ দিতেয় পাইকগাছা ভূমি অফিসে অফিস সহকারী

ভূমি লীজ কেস নবায়ন করতে গেলে একরে ৫০০০০ দিতেয় পাইকগাছা ভূমি অফিসে অফিস সহকারী নাম । দেখার মত কেউ নাই। সে বলে আমি রাজা এখানে

জেলাঃখুলনা উপজেলা পাইকগাছা, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHDNSS5D
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

Ibas+ এ বেতন খোলা

এই বছরের ফেব্রুয়ারিতে আমি আমার চাকরির বেতন করার জন জেলা একাউন্টস অফিসে যাই।যাওয়ার পর বিস্তারিত শোনার পর সেখানকার অডিটর আমার কাছে সার্ভিস বুক চেয়ে নিলেন এবং ১০০০ টাকা এনেছি কি না জিজ্ঞেস করলেন? আমি জানতাম না,বেতন পাওয়ার জন্যও টাকা ঘুষ দিতে হয়। পরে সেখান থেকে বের হয়ে পরিচিত কলিগদের জিজ্ঞেস করে জানতে পারি ১০০০টাকা না দিলে আমি সারাজীবনে ও বেতন তুলতে পারবো না। কি আর করার অগত্যা ১০০০ টাকা ঘুষ দিয়ে আইবাসে বেতন করলাম। জেলা একাউন্টস অফিস, জামালপুর।

জামালপুর।, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MY78NG4Z
মন্তব্য