সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

মামলার তদন্ত

আমার নামে কোর্টে আমার একজন প্রতিবেশী বাড়ি তৈরির সময় ভুয়া মামলা করেছিলো। সেই সময় মামলার তদন্ত কারী কর্মকর্তা সঠিক তদন্ত পাওয়া স্বত্তেও সেই সঠিক রিপোর্ট করার জন্য আমার থেকে ২৫০০০ টাকা ঘুষ নিয়েছিলেন। আমি দিতে বাধ্য হয়েছি তার কারন ছিলো আমার অসমাপ্ত বাড়ির কাজ শেষ করতে হবে।

কর্নফুলী থানা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9RBZR4
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

অসুস্থ রোগী

আমার মায়ের পায়ের ব্যান্ডেজ খুলে দেবে এজন্য টাঙ্গাইল মেডিকেল থেকে আমার কাছে থেকে ১০০ টাকা নিয়েছিল

টাঙ্গাইল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQVDPAN
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

ডিক্রি সূত্রে নামজারী

জজ কোর্টের রায়ে জমি পাইছি। নামজারী করতে গেছি ফিরিয়ে দিচ্ছে। বলতেছে ডিসির পারমিশন লাগবে। নইলে ৫০ হাজার লাগবে

কাউখালী, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRXM6EDK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

আদালতে জমির মামলা নিষ্পত্তি সংক্রান্ত।

আমার জমিটা আমার নিজের কিন্তু আমার সাথে ঝামেলা করার জন্য আমার নিজের ভাতিজা মামলা করেন। পরে সেটা আদালতে অভিযোগ উঠে। আইনজীবী আমাকে বলেন আমাকে ২০০০০০ টাকা দিলে মামলা নিষ্পত্তি করে দিবেন বলেন। আমি দিতে অস্বীকৃতি জানালে আমার মামলাটা আজ ১২ বছর ঝুলিয়ে রাখছেন।

চুয়াডাঙ্গা, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH4U3BHR
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳২.০০ লাখ

বদলি জনিত কারণ

রামগতি উপজেলায় প্রাইমারি শিক্ষক বদলির ম্যানুয়ালি প্রক্রিয়া চলছে। সিনিয়রিটি এবং দুরত্ব যাছাই না করে এমপি পি এস এবং শিক্ষ অফিস মিলে রাজনৈতিক বিবেচনায় লক্ষাধিক টাকার বিনিময়ে পদলি দিচ্ছে। যোগ্যরা টাকা দিতে অস্বীকার করায় তাদের বদলি হচ্ছেনা।

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTB465LL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৮ হাজার

জম্ম নিবন্ধন

২০১৬ সালের দিকে এনআইডি কার্ড বানানোর জন্য জম্ম নিবন্ধন প্রয়োজন ছিলো সেটা করার জন্য গিয়েছিলাম ওয়ার্ড কাউন্সিলর কার্যলয়ে। সরকারি ভাবে জম্ম নিবন্ধন বানানোর টাকা দিতে হয় ৫০টাকা ওইখানে একটা নোটিশ ও ছিলো ৫০টাকা সরকারি ফি। কিন্তু কর্মকর্তারা বয়স হিসাব করে টাকা নিয়েছে মানুষের কাছ থেকে যেমন আমার বয়স ছিলো তখন ১৮ আমার দেয়া লাগছে ১৮০০ শুধু আমি একজন না শত শত মানুষের কাছ থেকে নিয়েছে একিভাবে।

চট্রগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT5YPCX2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

থানায় জিডি

আমি দুই মাস আগে আমার বড় ভাই এর পাসপোর্ট হারিয়ে গেছিল আমি আর আমার বড় ভাই থানায় যায় একটা জিডি করতে। থানার ডিউটি অফিসার বলে বলে জিডিটা অনলাইনে করতে হবে, প্রশ্ন করলাম আপনার এখান থেকে কি করে দেওয়া যাবে না, বলল না। পরে দেখাইয়া দিল আপনি সামনের কম্পিউটার এর দোকান আছে ঐখান থেকে করে নিয়ে আসনে। গেলাম করে দিল ২০০ টাকা রাখল। পরে শোনলাম এই কাজের একটা অংশ থানা পাই। এই কাজটা করার কথা ছিল ডিউটি অফিসারের নিজের। পাগলা থানার সামনেও সেইম সিন্ডিকেট ঘড়ে উঠেছে।

গফরগাঁও থানা, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYNQTZ5E
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভূমি সেবা

বিষয়টি আমাকে খুবই খারাপ লেগেছিল আদালতের আমাদের একটা রিপোর্ট আসে আমাদের কাছে টাকা চায় আমরা যদি পাড়ায় আমাদের বিবাদীদের কাছে নিয়ে ওদের পক্ষেরই রিপোর্ট দেয়

নীলফামীর, ডিমলায়,খগাখড়ীবাড়ী ইউনিয়ন, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNMSJLYB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

ভূমি অধিগ্রহন ও স্থাপনা ভাংচুর ভর্তুকি।

কিশোরগঞ্জ হতে চামটা ঘাট রাস্তা প্রশস্ত করন প্রকল্পে জমি অধিগ্রহনের টাকা তুলতে ৬% কমিশন তারা নিচ্ছে তাছাড়া টাকা দেয় না। কাগজ পাতি ঠিক থাকার পরও নানা কারনে আটকে রাখে। মোট কথা তারা ৬% করে টাকা নিচ্ছে।

কিশোরগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK45V59A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

সরকারি প্রকল্পের ৮.৫৭ লাখ টাকার বিল।

আগের ইঞ্জিনিয়ার ইচ্ছে করে সাইন করে দিয়ে যাইনি যাতে পরবর্তীতে তার কাছে আমার যেতে হয়।। একটু কাজ বাকি ছিল কাজ শেষ করার পর বিল করতে গেছি দেখি আগের ইঞ্জিনিয়ার সাইন নেই।। সাজানো দশ দিন ঘুরার পর সে তার কাছে যেতে বলে।। এটা আমার যাওয়ার কথা না অফিসেরভাবে যাওয়ার কথা।। যেতে চাওয়ার কারণ সে টাকা নেবে ঘুষ নেবে।। পনের হাজার টাকাই দফা রুপা হয়। ২ দিন পর অফিসের পিয়ন দিয়ে টাকা দিয়ে পাঠানোর কথা।। ২ দুইদিন যাওয়ার পর আজকে পিয়ন টাকা নিয়ে গেছে সাইন করানোর জন্য। এভাবে দুর্নীতি চললে মানুষ কি করবে।।

মানিকগঞ্জ সিঙ্গার, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK78TVC4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি কাগজের অংশ এভাস্টাক

আমার নামজারি আমি নিজেই করেছি আমার যাতায়াত ভাড়া ও সবকিছু মিলে ৪ হাজার এর মতো টাকা লগছে। নামজরি হয়ে যাওয়ার পর যখন খাজনা কাটতে তফসিল অফিসে গেলাম সেখানে আমাকে বললো আপনি এভাস্টক নিয়ে আশেন। আমি জিজ্ঞেসা করলাম এটা কোথায় পাবো তারা বললো আমি নামজারি যাকে দিয়ে করিয়েছে তাকে গিয়ে বলেন সে দিবো আমি বললাম আমি নিজেই করেছি। অফিসের সেই লোক বলো এজন্যই আপনি পান নাই। পাশে ওনার কলিক হবে সম্ভবত উনি জিজ্ঞেসা করলো কী সমস্যা ঔ ভাই বললো এভাস্টক নেই General নামজারি করছে। লাইনে করে নাই। আমি দেখলাম যে কাগজটা ওনারা চাচ্ছিল ঔটা ওনারের অফিস থেকেই অনেকে প্রিন্ট করে বের করে দিচ্ছে। আমকে বললো আপনি আটি বাজার ACLand অফিসে জান ঔ খানে গেলে আপনাকে এভাস্টক দিবে আমি গেলাম যাওয়ার পর ঔখানের একজন আমাকে বললো দেওয়া যাবে এভাস্টক ৩০০০ টাকা

কেরানীগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNWMLPE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

পাসপোর্ট এর জন্য পুলিশ ক্লিয়ারেন্স

এটা ২০২৩ সালের ঘটনা। পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য যখন পুলিশ আমার বাড়িতে আসে এবং আমাকে জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি সবকিছু জিজ্ঞেস করার পরে, সব কিছু ঠিকঠাক থাকার পরে বলে ৮০০ টাকা দিতে হবে। আমি বললাম কেন ৮০০ টাকা দিতে হবে বলল এটা খরচ। আমি বললাম এ খরচ তো সরকার দিবে আপনাদেরকে এটা সরকারি কাজ। তারা বলল সরকার কি দেবে কি দেবে না সেটা দেখে তোমার লাভ নাই। তুমি যদি না দাও তাহলে তোমার পাসপোর্ট এর ক্লিয়ারেন্স পাওয়া না। এটা ঝুলে থাকবে।আমি ৮০০ টাকা পরিশোধ করার পরে তারপর তারা আমার পাসপোর্ট এর ক্লিয়ারেন্স জমা দিয়েছিল।

খোকসা,কুষ্টিয়া, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHQL75RC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমির এম আর আর

আমি এম আর আর উঠাতে গেছি। বলছে আছে কিন্তু দেয়ার নিয়ম নাই। অনেকক্ষণ বসে থাকার পর অফিসার আমাকে কিছুটা ইঙ্গিত দেয় যে দেয়া হবে পরে আমি বুঝলাম যে হয়তো তারা টাকা নিলে দিবে তারপর পকেট থেকে ৫০০ টাকা বের করে লুকিয়ে উনার হাতে দিলাম তারপর উনি ওনার লোককে বলল জান এটা নিয়ে যে ফটোকপি করে দেন এটা হল বগুড়ার সাধারণ উপজেলার রানিহাট ইউনিয়নের ভূমি অফিস

বগুড়া, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJKYVDFB
মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳৫০.০০ লাখ

বাসার অনুমোদন

ময়মনসিংহ পৌর সিটিতে ৯ শতাংশ জায়গায় ১৩ তলা অনুমোদনের জন্য ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে MY2UREDK
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

ট্রেড সংযুৃক্তকরন

বাংলাদেশ কারিগরী শিক্ষাবোড এ ট্রেড বৃদ্ধিকরার জন্য ২ বার অবেদন করে পাইনি।প্রথম ২বার পরিদর্শন টিম এসে ভিজিট করে তারা সন্তষজনক রিপোর্ট দেয়। কিন্তু টাকা না দেয়ায় তা বাতিল করে দেয়া হয়। পরবর্তীতে ৪ লক্ষ টাকা দারি করলে ২ লক্ষটাকায় রফাদফা হয়।

আগারগাও ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMKQHFH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

বসতবাড়ি জোরপূর্বক দক্ষল

আমার নিজের বসত বাড়ী আমার ঘর ভেঙে গাছ কেটে জোরপূর্ব ঘর নির্মাণ করে আমি এসিলেন্ট এর কাছে অভিযোগ করলে তিনে দুই পক্ষকে ডাকেন যখন আমাদের মিটিং চলে তখন স্থানীয় বিএনপি এর নেতারাও উপস্থিত থাকেন এসিল্যান্ড সাহেব আমাদেরকে কোন সমাধান না দিয়ে স্থানীয় বিএনপি নেতার সঙ্গে যোগাযোগ করতে বলেন স্থানীয় বিএনপি নেতা বলেন ওরা আমাকে ৫০ হাজার টাকা দিছে তোমরা যদি আমাকে এক লক্ষ টাকা দাও আমি বিষয়টা সমাধান করে দিব না হইলে তোমরা এই এলাকাতে আমার অনুমতি ছাড়া কিছুই করতে পারবো না। আমি থানায় অভিযোগ করতে গেলে থানার কর্মকর্তা অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানায় এবং বলে বিএনপি'র কোন বড় এক নেতার এ ব্যাপারে অভিযোগ করা আছে তাই তারা অভিযোগ নিতে পারবে না

আলফাডাঙ্গা, ফরিদপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK28VSQ2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

নকশা অনুমোদন বিহীন ভবন নির্মাণ

আমার পার্শ্ববর্তী ওয়াল ঘেঁষে ভবন নির্মাণ নকশা অনুমোদন বিহীন করলে আমি পৌরসভার প্রশাসক কে বারংবার অভিযোগ করি। আমাকে কতৃপক্ষ বলেছেন অর্থ প্রাপ্তি সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে আমি অর্থ না দেওয়ায় আমার বাবার সময়ের ভবন অবৈধ,। সেই ভবন নকশা বিহীন । অভিযোগের দেড় বছর পর জানলাম

দিনাজপুর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RN87X7V2
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

রাশিয়ার জন্য মেডিকেল করেছিলাম

আমি মেডিকেল দিয়েছিলাম সকাল ৯টায়,, রিপোর্ট বলে দুই দিন পরে দিবে, আমার দরকার আর্জেন্ট, বলে ৫০০ দেন আজকের মধ্যে দিব,

ঢাকা ধানমন্ডি, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKR6EFBF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কোতোয়ালি থানা বরিশাল

আমাকে একটি মিথ্যা মামলায় আসামিপক্ষ রাজনৈতিক ক্ষোভে মামলার প্রথম আসামি আমার নাম লিস্টে দিয়েছে। মামলার তদন্ত অফিসার যানে যে, আমি নির্দোষ এবং এই মামলার সাথে আমি সংযুক্ত নই, তারপরও বিভিন্ন ভাবে আমাকে ভয় ভীতি দেখাতে থাকে, এমনকি আমার বাসায় রাত ২:০০ টার দিকে এসেও আমার পরিবার এর লোকের সাথে সাক্ষাৎ করে বাবাকে থানায় যোগাযোগ করতে বলে। এভাবে একদিন, দুইদিন, তিনদিন যোগাযোগ করতেই থাকে এবং শেষ পর্যন্ত ৫০০০ টাকা তাকে দিয়ে খুশি করে। আসল মজার ব্যাপার হলো এই টাকায় সে খুশি হয়নি, তাই চার্টশিটে আমার নাম দিবে বলে বাবাকে জানিয়ে দেয়। তার হয়তো আরো টাকা দরকার কিন্তু আমিতো নির্দোষ তাহলে কেন আমি তাকে টাকা দিব?

বরিশাল, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRNVU9NM
মন্তব্য