সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳৫০.০০ লাখ

বাসার অনুমোদন

ময়মনসিংহ পৌর সিটিতে ৯ শতাংশ জায়গায় ১৩ তলা অনুমোদনের জন্য ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MY2UREDK
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

ট্রেড সংযুৃক্তকরন

বাংলাদেশ কারিগরী শিক্ষাবোড এ ট্রেড বৃদ্ধিকরার জন্য ২ বার অবেদন করে পাইনি।প্রথম ২বার পরিদর্শন টিম এসে ভিজিট করে তারা সন্তষজনক রিপোর্ট দেয়। কিন্তু টাকা না দেয়ায় তা বাতিল করে দেয়া হয়। পরবর্তীতে ৪ লক্ষ টাকা দারি করলে ২ লক্ষটাকায় রফাদফা হয়।

আগারগাও ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMKQHFH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

বসতবাড়ি জোরপূর্বক দক্ষল

আমার নিজের বসত বাড়ী আমার ঘর ভেঙে গাছ কেটে জোরপূর্ব ঘর নির্মাণ করে আমি এসিলেন্ট এর কাছে অভিযোগ করলে তিনে দুই পক্ষকে ডাকেন যখন আমাদের মিটিং চলে তখন স্থানীয় বিএনপি এর নেতারাও উপস্থিত থাকেন এসিল্যান্ড সাহেব আমাদেরকে কোন সমাধান না দিয়ে স্থানীয় বিএনপি নেতার সঙ্গে যোগাযোগ করতে বলেন স্থানীয় বিএনপি নেতা বলেন ওরা আমাকে ৫০ হাজার টাকা দিছে তোমরা যদি আমাকে এক লক্ষ টাকা দাও আমি বিষয়টা সমাধান করে দিব না হইলে তোমরা এই এলাকাতে আমার অনুমতি ছাড়া কিছুই করতে পারবো না। আমি থানায় অভিযোগ করতে গেলে থানার কর্মকর্তা অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানায় এবং বলে বিএনপি'র কোন বড় এক নেতার এ ব্যাপারে অভিযোগ করা আছে তাই তারা অভিযোগ নিতে পারবে না

আলফাডাঙ্গা, ফরিদপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK28VSQ2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

নকশা অনুমোদন বিহীন ভবন নির্মাণ

আমার পার্শ্ববর্তী ওয়াল ঘেঁষে ভবন নির্মাণ নকশা অনুমোদন বিহীন করলে আমি পৌরসভার প্রশাসক কে বারংবার অভিযোগ করি। আমাকে কতৃপক্ষ বলেছেন অর্থ প্রাপ্তি সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে আমি অর্থ না দেওয়ায় আমার বাবার সময়ের ভবন অবৈধ,। সেই ভবন নকশা বিহীন । অভিযোগের দেড় বছর পর জানলাম

দিনাজপুর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN87X7V2
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

রাশিয়ার জন্য মেডিকেল করেছিলাম

আমি মেডিকেল দিয়েছিলাম সকাল ৯টায়,, রিপোর্ট বলে দুই দিন পরে দিবে, আমার দরকার আর্জেন্ট, বলে ৫০০ দেন আজকের মধ্যে দিব,

ঢাকা ধানমন্ডি, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKR6EFBF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কোতোয়ালি থানা বরিশাল

আমাকে একটি মিথ্যা মামলায় আসামিপক্ষ রাজনৈতিক ক্ষোভে মামলার প্রথম আসামি আমার নাম লিস্টে দিয়েছে। মামলার তদন্ত অফিসার যানে যে, আমি নির্দোষ এবং এই মামলার সাথে আমি সংযুক্ত নই, তারপরও বিভিন্ন ভাবে আমাকে ভয় ভীতি দেখাতে থাকে, এমনকি আমার বাসায় রাত ২:০০ টার দিকে এসেও আমার পরিবার এর লোকের সাথে সাক্ষাৎ করে বাবাকে থানায় যোগাযোগ করতে বলে। এভাবে একদিন, দুইদিন, তিনদিন যোগাযোগ করতেই থাকে এবং শেষ পর্যন্ত ৫০০০ টাকা তাকে দিয়ে খুশি করে। আসল মজার ব্যাপার হলো এই টাকায় সে খুশি হয়নি, তাই চার্টশিটে আমার নাম দিবে বলে বাবাকে জানিয়ে দেয়। তার হয়তো আরো টাকা দরকার কিন্তু আমিতো নির্দোষ তাহলে কেন আমি তাকে টাকা দিব?

বরিশাল, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRNVU9NM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

আমার ওয়ারেশ সুত্রে পাওয়া জমি নাম খারিজ করতে যাই কিন্তু কেউ ৫ হাজার টাকার কমে করে দেয়নি। সবাই বলেছে আপনি একা একাই করেন পারলে। আমি করতে গেলে তহসশিল অফিসের সহযোগিতা পায়নি। অবশেষে ৫০০০ টাকা একজনকে দিয়ে কাজ করিয়ে নিয়েছি।

মিরপুর, কুষ্টিয়া, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHBNT2EY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

নামজারি আবেদন। আমি শুনানি তারিখে সকল কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার পরও আবেদনটি না মঞ্জুর করা হল। কারণ হিসেবে দেখালো আমি শুনানিতে উপস্থিত হয়নি।

ফেনী, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTG4QXQ7
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ হওয়ার জন্য ৩০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল বি আর টি এর কর্মকর্তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও লাইসেন্স করার জন্য দিতে হয়েছিল সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও পোস্টটি দেওয়া লাগছে

নরসিংদী, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK9C6RDZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

মামলা এবং অভিযোগ

আমার যায়গা দখল করেছে বা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করার বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলাম, মামলা নেয়নি, অভিযোগ সত্য মিথ্যা যাচাই করতে এসে অন্যায়কারীর কাছ থেকে টাকা খেয়ে ওটাকে আর আমলে নেয়নি বা মামলা নেয়নি, বা জিডিও নেয়নি, তার পরে বিভিন্ন সময়ে থানায় যাওয়ার পরে বা 2/1 বার 2 জন পুলিশ সিভিলে আসছে শুধু টাকা আমাদের কাছ থেকেও খেয়েছে আবার অন্যায়কারীর কাছ থেকেও খেয়েছে। তার পরে আর সামনের দিকে আগাইনি।

মুলাদী উপজেলা, মুলাদী থানা, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRKPFCAJ
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.০ হাজার

Water bill

My father went to pay water bill, but the government officer took the bill and did not sibmit it to the bank, he stole the money. But my father had the bill paid receipt, so he later took it to the government office and they said they will look into it

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKRXQ697
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৯.০ হাজার

পাসপোর্ট

সরকারি রেট ৫৮০০টাকার মত কম বশি হতে পারে কিনতু পাসপোর্ট অফিসে আসে পাশে ে কম্পিউটার দোকান গুলো আছে তারা সব কিছু ঐ দোকান থেকে ম্যানেজকরে । ৯০০০হাজার বা ব্যেক্তি বেশি নেয়। ওরে দোকানগুলোর সাথে কর্মচারী কর্মকর্তাদের জোকস সাজেশন এইগুলা হয়। দোকান থেকে সবকিছু কমপ্লিট করার পরে ফিঙ্গার দিলে আজকে জেগে হলে পাসপোর্ট হয়ে যাবে আর নরমাল ভাবে করতে গেলে অনেক কিছু দয়া করে আইল ফের অধ্যায় এটা নাই ওটা নাই

ঢাকা মোহাম্মদ পুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSUMNTR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০০ লাখ

জমি অধিগ্রহণের টাকা তোলা সংক্রান্ত

আমাদের পরিবারের জমি রেললাইন এর জন্য সরকার অধিগ্রহণ করেছে। তো সেটার টাকা তুলতে গিয়ে সকল কাগজ ঠিক থাকা সত্তেও ৪ পার্সেন্ট টাকা ছাড়া কাজ হবে না বলে। এটা নিয়ে অনেক ঘোরার পর বুঝে যাই যে এটা থেকে বাচার তেমন কোন উপায় নাই। এক দালাল এর মাধ্যমে তাদেরকে ৩ পার্সেন্ট (২,৭০,০০০) এ কাজ সম্পন্ন করি

বগুড়া, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJCDD74F
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

লাইসেন্স বাবদ

লাইসেন্স পরীক্ষা, ড্রাইভিং পরীক্ষা দেওয়া পরে পাশ করেছি তারপরও অফিসিয়াল কাজ বাবদ টাকা দাবি করেন। ২০১৮ সালের ঘটনা।

Narayanganj BRTA, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2JAMPB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫৬.০ হাজার

নামজারি

জমির নামজারি করার জন্য সরকারি ফি ১১০০ টাকা, কাগজপত্র ঠিক থাকলে ও বলে না দিলে সময় লাগবে ভুল হবে, অফিসে আউটসোর্সিংয়ে রাখা লোক দিয়েই টাকা নেওয়া হয় তাদের খরচ বাবদ।

শরীয়তপুর, সখিপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7JLQPX
মন্তব্য
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳২.০ হাজার

নিজের নামে দলীল কৃত, দলীলের মুল কপি সংগ্রহ করতে গেলে ২০০০/ দাবি করে।

নিজের নামে দলীল কৃত, দলীলের মুল কপি সংগ্রহ করতে গেলে ২০০০/ দাবি করে।

বাঘারপাড়া, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHGFM8BN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

চাকরির পুলিশ ভেরিফিকেশন

নতুন চাকরিতে পুলিশ ভেরিফিকেশনে সব ডকুমেন্ট ঠিক থাকার পরও নেগেটিভ রিপোর্টের ভয় দেখিয়ে ৩০০০ টাকা দাবি করে। চাকরি হারানোর ভয়ে ৩০০০ টাকা দিতে বাধ্য হই

কিশোরগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK4BY77T
মন্তব্য