সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.২০ লাখ

জমির খাজনা প্রদান

আমাদের একটি জমির খতিয়ানে খাজনা পরিমান দাবী করা হয় ১ লক্ষ ৭২ হাজার টাকা মত। আমাদের কে বলা হয় যদি। আমরা ঘুষ হিসাবে ১২০০০০ দিতে হবে তাহলে জমির খাজনা কাটা যাবে নাই সম্পন টাকা দিতে হবে। কিন্তু এতো টাকা কেন কি জন্য কছু বলে না। বলে এই টাকা দাও কাজ হবে।

ইউনিয়ন ভূমি অফিস, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHE92Q84
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩০০

ঝিনাইদহ বিআরটিএ অফিসে

গাড়ির স্মার্ট কার্ড আনার সময় ৩০০ টাকা ডিজিটাল গাড়ির প্লেট লাগানোর সময়১০০

ঝিনাইদহ, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH2ETBSW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

বিদেশগামি স্টুডেন্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন

অনলাইনে ১৫০০ টাকা দিয়ে পুলিশ ভেরিফিকেশন সারটিফিকেট এর জন্য আবেদন করি ২০২৬ এর জুলাই মাসে। স্থানীয় থানা থেকে কল করে আমাকে দেখা করতে বলে , অনলাইন আবেদনের সফট কপি জমা নেয়, এরপর ৩০০০ টাকা দাবি করে। বেকার পরিচয় দিয়ে কাজ না হলে শেষে ৫০০ টাকা দিতে চাইলাম, বলল তাইলে আর দিতে হবে না, শেষে ১০০০ টাকা দিয়ে মুক্ত হলাম। কিন্তু পরের দিন আবার থানা থেকে আরেকজন কম্পিউটার অপারেটর কল দিয়ে বলে আপনার নামে মামলা আছে। এরপর আবারো ২০০০ টাকা ধার হিসেবে চায়, দিতে পারব না বলার পরেও বার বার কল দেয়, কল রিসিভ না করলে এলাকায় বাড়ির পাশে এসে বাড়ির লোকদের থেকে নিয়ে দিতে বলে। পরে অনেক কস্টে রেহায় পাই।

মনিরামপুর, যশোর ।, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHFY9WFZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

আরজি কপি

পারিবারিকভাবে আমাদের জমি কে কেন্দ্র করে একটা মামলা করে দিয়েছে আমার বড় চাচা , এজন্য এটার এগেনস্ট আমাকে মামলা করতে হবে তাই মামলার আরজি কপি উঠাইতে হবে গেলাম সেখানে। জাস্ট একটা ছবি তুলে দেবে আমাকে বলতেছে ৫০০ টাকা লাগবে , যেহেতু আর অপশন নেই পরবর্তীতে ৩০০ টাকা দিয়ে করে নিলাম । শুধু জাস্ট উনি ভিতর থেকে দেখলাম ফাইলটা নিয়ে আসলো আমাদের জমিনের আমি সেই ফাইল এর থেকে আরজি এর একটা ছবি তুললাম। এই হল অবস্থা। আমি ওনাকে বিকাশে টাকা দিতে চাইলাম উনি হ্যান্ডকেস ছাড়া নিবে না।

Noakhali, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT74J6EK
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০ হাজার

দলিল রেজিষ্ট্রেশন

দলিল রেজিষ্ট্রেশন এর জন্য দিতে হয়েছে। দলিল লেখকগন এই ডিল করেছেন। এই চক্র ভাংগা প্রায় অসম্ভব। এটাই নিয়মে পরিনত হয়েছে। দলিল রেজিষ্ট্রেশন এ অনলাইন আবেদনের ব্যবস্থা করতে হবে। গ্রাহক যে কোন স্থান হতে সঠিকভাবে দলিল লিখে অনলাইন আবেদনের মাধ্যমে জমা দিবে।

কুষ্টিয়া, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH996CQN
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

দলিল রেজিষ্ট্রেশন

দলিল রেজিষ্ট্রেশন এর জন্য দলিল লেখক বলেন সাব রেজিস্ট্রার কে টাকা দিতে হবে। এটাই নিয়ম, এটা নাকি তার হকের টাকা। ভেতরের টিপ সহি দিতে গেলেও ১০০ টাকা দিতে হয়। এই অচলায়তন ভাঙার জন্য কঠোর পদক্ষেপ প্রয়োজন।

রাজবাড়ী, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKFDV6GX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৬ হাজার

নাম জারি

আমি জামালপুর শহরে এক খন্ড জমি কিনি। পরবর্তীতে নাম জারি করতে গেলে আমার নিকট ৫৮০০ টাকা দাবি করা হয়।যেখানে সরকারি ফি ১১৭০ টাকা এবং আমি সেটা পরিশোধ করি

জামালপুর, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYUN87DM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সরকারি সেবা যেখানে সবার জন্য ফ্রি,কিন্তু প্রত্যেক নাবিক সাইন অন ও সাইন অফ এর সময় তার এজেন্সির লোক দারা ১০০০-১৫০০ টাকা নিয়ে থাকে চা নাস্তা খাওয়ার কথা বলে ।

Chittagonj, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTK4UYMW
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০

এক্সরে ফিল্ম, সিটি স্কেন ফিল্ম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে, সিটি স্কেন করালে দায়িত্বে থাকা ডাক্তার দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে সরাসরি ফিল্ম দেখেই চিকিৎসা করেন। কিন্তু ফিল্ম নিতে গেলে সংশ্লিষ্ট স্টাফ ও কর্মীরা টাকা চান। যেখানে ২–৩ মিনিটের মধ্যে ফিল্ম দেওয়া সম্ভব, আমি নিয়েছি ২ মিনিটে, সেখানে দ্রুত নিতে চাইলে চুপিচুপি টাকা চাওয়া হয়। নির্দিষ্ট কোনো টাকা দাবি করেন না; বরং হ্যাংলার মতো বলেন, “কিছু দেন” বা “কিছু দিয়ে যান”—অনেকটা ভিক্ষুকের মতো। বিষয়টি ছোট মনে হতে পারে, তবে এটিও রোগীদের ওপর এক ধরনের হয়রানি। দূর-দূরান্ত থেকে আসা অনেক রোগী বিষয়টি না বুঝেই বেশি টাকা দিয়ে থাকেন।

রাজশাহী, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJPQZ8TR
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.১০ লাখ

পেনশন

আর্মিতে ছিলাম,,,, পেনশনের সময় দিয়েছি। ঘুষ না দিলে পেনশন কম পাওয়া যাবে এবং সময় লাগবে। ১০০% দিতেই হবে। তাই আমি দিতে বাধ্য হয়েছি। এবং এক দু মাসের মধ্যে পেয়ে গেছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNJQHCD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

নামজাৱী

আমি ভূমি অফিসে যাই নামজাৱী কৱতে এৱ পৱ যেয়ে আবেদন ফি 500 টাকা প্ৰতিবেদন ফি 500টাকা তাৱ পৱ সব কাজ অফিসাৱ কৱে দিবে 3000 টাকা দিতে হবে তা না হলে আমি নিজে কৱতে গেলে নানান সমস্যা দেখাচ্ছে অফিসাৱ

মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস আলমডাঙ্গা থানা জেহালা চুয়াডাঙ্গ, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH5U2P8J
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভূমি অধিগ্রহণ অফিস পাবনা.

এখানে যাদের জমি বাংলাদেশ রেলওয়ে অধিগ্রহণ করছে এই টাকার চেক দিতে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন পরিমাণ ঘুষ দাবী করছে না দিলে চেক সই হচ্ছে না। চেক অনুমোদন করতে একবার ঘুস দিতে হয়েছে আবার এখন চেক বিতরণ করবে এজন্য চেক প্রতি ১০ হাজার, 7000 বিভিন্ন পরিমাণে ঘুষ দাবী করছে। মনে হচ্ছে এটা যেন মগের মূল্লক তারা যা বলবে তাই হবে। সাধারণ মানুষকে হয়রানি করে জুলুম করে টাকা আদায় করছে। এটা একটা চলমান প্রক্রিয়া

পাবনা, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJR5S87G
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

BRTA

বিশ্ব ব্যাংক কর্তৃক BRTC তে BRSP নামক একটি প্গ্রাম চালু আছে যেখানে ড্রাইভিং শেখানো হয় এবং ড্রাইভিং শেষে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় সরকারিভাবে। কিন্তু ড্রাইভিং এর পরীক্ষা দেওয়ার আগে বিআরটিসি অফিস কর্তৃক আমাদের ৩০০ জনের কাছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া বাবদ ৩০০০টাকা লাগবে এরকম দাবি করা হয়। পূর্ববতী সিসেপ প্রকল্পের শিক্ষার্থীদের কাছ থেকেও এরকম টাকা নেয়া হয়েছে এবং আমাদের থেকেও নেওয়া হবে। বিআরএসপি প্রতি বেচে ৩০০ জন স্টুডেন্ট থাকে। এই টাকা পরিশোধ না করলে আমাদের ড্রাইভিং লাইসেন্স পেতে বেগ পেতে হবে এই ধরনের কথা আমাদেরকে জানানো হয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের সবাইকে ড্রপ টেস্ট করতে হবে এটাই প্রকল্পের একটি অংশ। কিন্তু আমাদেরকে এটাও বলা হচ্ছে ড্রপ টেস্টের টাকা নিজেরা পরিশোধ করতে.

Jhenaidah BRTC, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHTEWYKK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

জমি কাগজ পত্র অনলাইন হবে সেখানে নামের ভুল। ছিলো। মানে টাইপিং মিসটেক।

আমি টাকা দিয়েছি, পরে সংশোধন হয়েছে কি না জানি না। আমি ওই রেজুলেশন বই এর ছবি তুলতে চাইছিলাম আমাকে দেয় নাই। আবাট টাকা গ্রহণের রশিদ ও দেয় না-ই। বললাম এটা তো টাইপিং মিসটেক আপনারাই ঠিক করে দিন। আমার তো যাবতীয় কাগজপত্র ঠিক আছে। তাহলে টাকা দিবো কেন তারা বলে যে এটা এভাবেই পাঠাবো তাহলে। তাহলে আর বড় ভুল হবে, তখন মামলা মোকদ্দমা করে জমির কাগজপত্র ঠিক করতে হবে। তাই আর কিছু না বলে ২৫০০ টাকা দিয়েছিলাম।

বগুড়া জেলা, ধুনট।, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJXUVNUH
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

স্থানীয় সরকারি হাসপাতাল

সরকারি হাসপাতালে সেবা নিতে গেলে টাকা দাবি করে, তাহলে এক্সট্রা ভাবে দেখবে, তার ভিসিট ২০০ টাকা , যতবার তাকে আপনি এক্সট্রা ভাবে দেখাবেন ততবার ২০০ করে টাকা নিবে আমার স্ত্রীকে তিনটি স্যালাইন লিখে দিয়েছিলেন লাইনগুলোর নাম তিনি লিখে দিয়েছিলেন প্রেসক্রিপশনে, পরবর্তীতে আমি বাহিরে থেকে কিনে আনি তিনি পর্যায়ে কর্মে তিনটি লাইন দিয়েছিলেন ২০০ করে টাকা নিয়েছে, যতবার তার কাছে আমার স্ত্রী চিকিৎসার জন্য গিয়েছে ততবারই তাকে অর্থ প্রদান করতে হয়েছে আমি যতটুক জানি প্রায় দুই হাজার টাকার মত দেয়া হয়েছে। আমার মত এরকম অনেকেই ভুক্তভোগী আছেন, চিকন্দি সরকারি হাসপাত

শরীয়তপুর জেলা পালং থানা চিকন্দি ইউনিয়ন, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKJ7E7T3
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

ভুমি রেজিস্টেশন

আমি ভুমি রেজিস্টেশন করতে গেছি যখন আমাদের দলিল লেখক সাব রেজিস্টারের কাছে দলিল নিয়ে গেছে তখন সাব রেজিস্টার ২০০০০ হাজার টাকা দাবি করে ঘটনাটি ২০২১ সালের

লাকসাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTU3SNBQ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২০.০ হাজার

নতুন লাইসেন্স

আমার জরুরি ড্রাইভিং লাইসেন্স কারার জন্য ২০ হাজার টাকা নিছে, ঢাকা তেজগাঁও বিআরটিএ

ঢাকা তেজগাঁও, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKHFU5F4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পাসপোর্ট অফিস

পাসপোর্ট অফিস সে কাগজ জমা দিলে একা না ভুল তার বের করে এবং যখন কম্পিউটারে দোকানে যখন আবেদন করতে গেল তাদের একটা নিধারিত ৮০০০টাকা না দিলে। তারা এই ভুল গুলো বের করে। কম্পিউটারে দোকানদার ফরমে কোন কাড দেই তাই তারা ৮০০০টাকা যারা দেই। তাদের কোন সমস্যা হয় না। পাসপোর্ট অফিসে তারা ওই ৮০০০হাজার টাকা থেকে ভাগ পায়।

লক্ষীপুর, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTVVS734
মন্তব্য