সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

Urgent passport

আমি পাসপোর্ট করতে একজন ভিত্তিতে এখানে তারা বলে যে আমাকে পাসপোর্ট তারা সাত দিনের মধ্যে দিবে কিন্তু থিভ ছাড়া অতিরিক্ত আরো পাঁচ হাজার টাকা দিতে হবে নেই কারণে বলল যে আপনার পাসপোর্ট আমরা

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKNLSWM4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

রেলওয়ে সেবা

আমি ঢাকা টু কুমিল্লা টিকিট ক্রয় করে, ভৈরব থেকে লাকসাম গিয়ে নামি। এখানে আমার কুমিল্লা থেকে লাকসাম পর্যন্ত টিকিট ছাড়া ভ্রমণ করায় প্লাটফর্মে টিটি চেক করে জরিমানার হুমকি দিয়ে কিছু টাকা দিতে বললে আমার কাছে থাকা ৪০ টাকা দিলে আমাকে ছেড়ে দেয়।

লাকসাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTKFA2M8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

BMT

অভিযোগের বিষয়: BMAT প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদানের জন্য অতিরিক্ত টাকা দাবি আমি সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে BMAT প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি এবং প্রশিক্ষণটি সম্পন্ন করেছি। প্রশিক্ষণ শেষে নিয়ম অনুযায়ী সার্টিফিকেট পাওয়ার কথা থাকলেও বর্তমানে সার্টিফিকেট দেওয়ার জন্য আমার কাছে অতিরিক্ত ২,৫০০ টাকা দাবি করা হচ্ছে।

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRPSZGKN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

জন্ম নির্বদন

আমার জন্ম নির্বধন জন্ম তারিখ ঠিক করতে গেচি. তখন আমার থেকে ৬ হাজার টাকা নিয়ে তারপর ঠিক করে দিচে.

কুমিল্লা.১ নং কাশিনগর ইউনিয়ন, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTSS5BZE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্ট ভেরিফেকিশন

পাসপোর্ট ভেরিফেকিশন এর জন্য ডিবি কর্তৃক যে ভেরিফাই করার পুলিশ আসে ওনি ডিরেক্ট বলছে টাকা দিলে দ্রুত ভেরিফাই হয়ে যাবে আর দ্রুত পাসপোর্ট পেয়ে যাবেন। পরে আমার ১০০০ টাকা ঘুষ দিতে হইছে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKC74XTW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

প্রতিবন্ধীদ কার্ড

আমার মেয়ের প্রতিবন্ধী কার্ড করার জন্য যাই ফরম জমা দিতে গিয়ে ১০০০ টাকা নিয়েছে এবং পরবর্তীতে আবার ১০০০ টাকা চেয়েছে দেইনি বলে কার্ডটি এখনো হয়নি ।আমি একজন বেকার যুবক মেয়ের ঐষধ যোগাতে হিমসিম খেতে হয়। এক মাস থেকে ঘুরাচ্ছে আমাকে।।

উপজেলা রাজারহাট , জেলা কুড়িগ্রাম।, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN24ASD6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২০.০ হাজার

পাসপোর্ট

টাকা দিতে যা চাওয়া পাসপোর্ট করতে পারবে না বলেছে।নাম প্রকাশে অনিচ্ছুক উনি বলেন যে পাসপোর্টের ফর্ম নেই কিন্তু যখন সিকিউরিটি কে বললাম কিভাবে পাসপোর্টের ফর্ম পাবো তখন তিনি বললেন আপনি কিছু করতে হবে না টাকা বেশি দিলে খুব সহজেই আপনার পাসপোর্ট হয়ে যাবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTYTJEYC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি পাসপোর্ট নবায়ন এ গেলে ওরা আমাকে লাইনে 3 ঘণ্টা পর বলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে নবায়ন করার জন্য, সেই দিন পারিনি , আরেক দিন মেরিজ সার্টিফিকেট নিয়ে গেলে বলে আসল সার্টিফিকেট লাগবে,ফটোকপি হবে না বলে বাতিল করে দেয়, পরে বাহিরে আসার পর দালালরা আমাকে পাশের কম্পিউটার দোকানে নিয়ে যায়, সেই খানে 1500 টাকা পরিশোধে পাসপোর্ট নবায়ন এর সুযোগ হয়, তখন আর মেরিজ সার্টিফিকেট ও লাগে না।

কেরানীগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKDSN9EG
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

রিভিউ মামলা তহসিলদার চিরিঙ্গা তদন্ত প্রতিবেদন

চকোরিয়া ভুমি অফিসের অধীনে চিরিঙ্গা তহসীদার আমার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করছিলো, যে দিন আমার সাথে দেখা হয়েছিলো, এরপর টাকা কেন দিতে হবে, যেহেতু একই মামলা জেলা প্রসাশক রাজস্ব এর আদালতে নিষ্পত্তি হয়েছে, এটা আমি বলার পরে, আমার কোন কথা শুনতে চাইনি, নোটিশ দিবে বলে, আমাকে চলে যেতে বলে। পরে নোটিশ না দিয়ে তদন্ত করতে গেছে,

চকোরিয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDQYSVV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পুলিশ মামলা হয়রানি

প্রেমের বিয়া নিয়ে একটা মামলা হয় মূলত ছেলে ও মেয়ে উভয়ই পালিয়ে বিয়া করে এই বিষয় ছেলে বাবা মা কেউ জানতো না, পরে মেয়ে বাবা মামলা করে থানাই সেই পুলিশ সবাই কে মামলা ভয় দেখিয়ে টাকা আদাই করে, আপরাদ করছে এক জন, আর সে আপরাদ অন্য কে মামলা দিবে বলে টাকা নিয়ে নাওয়া হয়,বাংলাদেশ বড় দুনীতি হয় থানায়, বাংলাদেশ পুলিশ এতো খারাপ যাহ বলার বাহিরে,তাই আমি চাই পুলিশ নামক জাহেল তাদের কি বিচার করবে সরকার, এখন তো বর্তমানে অভিযোগ দিলো তাও বিপদ কার সত্য কথা দাম নাই, চুর চরি করবে ডাকাত ডাকাতি করবে ঘুষ খোর ঘুষ খাবে, কাউকে কিছু বলা যাবে না,

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTZ8AM2H
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট তৈরি

আমি যায় পাসপোর্ট করতে আমার সব কিছু ঠিক ছিল । কিন্তু চেকার আমাকে বলে ট্রেড লাইসেন্স এর অরজিনাল কপি আনতে ,ফটোকপি হবে না ।আমার ব্যবসা ছিল ঢাকায় তাই সম্ভব নয় । পরে বাহিরে অনেক দালাল ঘুরে আমি যদিও করতে চাচ্ছিলাম না কিন্তু আমার বন্ধু কথা বলে দালালের সাথে ,পরে একটা কম্পিউটার দোকান নিয়ে যায় । সেখানে শুধু আমার ইমেইল চেঞ্জ করে তাদের ইমেইল দেয় । তারপর আর কোন সমস্যা হয় নি

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTKSVTMB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

খারিজ সংশোধন

ভুমি অফিস কর্মকতা আমার জায়গা নামজারি সংশোধন জন্য ২৫০০০ টাকা দাবি করে আমি পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্টস দেই। তার পর টাকা না দেওয়ায় ১ বছর তালবাহানা করে। পরে আমি নিরুপায় হয়ে ২৫০০০ টাকা দেই। ফলে ৭ দিনে এ সংশোধন রায় এর কপি দিয়ে দেয়।

সোনারগাঁও পৌরসভার, নারায়ণগন্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKDBESM5
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

রোগির স্ট্রেচার পাওয়ার জন্যে

দুর্ঘটনায় গুরুতর আহত রোগি কে নিয়ে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। এম্বুলেন্স থেকে রোগিকে নামানোর জন্যে একটা স্ট্রেচার পাইনি, প্রায় ১০-১৫ মিনিট খোজার পরে একজন বয় কে পেলাম যিনি এইগুলা ঠেলার কাজ করে স্বম্ববত। তাকে কিছু টাকা দিবো বলার পরে সে কোথা থেকে যেনো একটা স্ট্রেচার নিয়ে আসছিল। বিনিময়ে তাকে আমি ভাংতি না থাকায় ১ হাজারের নোট দিলে সে পূরোটাই রেখে চোখের পলকে উধাও হয়ে যায়।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK53C3LQ
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

দাবির ধরন হলো চ্যানেল চ্যানেল ছাড়া পাসপোর্ট আবেদন রিজেট করে দেবে তাই দাবি করে

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTBV2NL
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

পঙ্গু হাসপাতাল

এ বছর -জুলাইয়ের ২১ তারিখ আমার খালাকে নিয়ে গেছিলাম পঙ্গু হাসপাতালে। খালার হাত ভাঙ্গা ছিল।পঙ্গু হাসপাতালের টিন সেট বিল্ডিংয়ের ডাক্তার দেখনোর জন্য সিরিয়ালে দাঁড়ানোর পর অনেক খুন অপেক্ষা করি।ঘন্টা খানেক পর দ্বায়িত্বে থাকা কর্মচারীরা বলে ডাক্তার আজকে আর রুগী দেখবেন না।তখন আনুমানিক সকাল ১১.৩০ বাজে।তারপর আমি খালার হাত গুরুতর হওয়ার জন্য তাকে যাতে ডক্টর দেখার সুযোগ দেয় তার জন্য অনুরোধ করি।তারপরে সে ৫০০ টাকা দাবি করে।তার পরে টাকা দিলে বিতরে ডুকতে দেয় আমাদেরকে। প্রতি মঙ্গল ও বুধবার এখানে গেলে যে কারোর ই বিষয়টি চোখে পরবে।যারা টাকা দিবে তাদের সিরিয়াল ছাড়াই ডুকিয়ে দেওয়া হয়।তা না হলে আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখবে

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHEBV8Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

namjari

babar jomi namjari korte gesi, prothome onk help korse kivabe apply korte hobe shob dekhae dise, pore jedin applicitaion niye gesi oidin 12000 tk sara kaj hobena , ulta krishi jomi bannijik hisabe tax nisse, jor kore ko tofsil vukto kore tk nise.

Kalihati , Tagnail, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK47Y32T
মন্তব্য