সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন এর ইংরেজি অনুবাদ

বিদেশি ভিসা এপ্লিকেশন এর জন্য আমার জন্ম নিবন্ধন এর ইংরেজি অনুবাদ প্রয়োজন ছিল। প্রথমে সেখানে করতে গেলে আমার কাছ থেকে ২০০ টাকা দাবি করা হয়। বলা হয় এটা জেলা প্রশাসকের কার্যালয়ের ফি। ২০০ টাকা আমি দেই। এরপর সাতদিন পর জন্ম নিবন্ধন আনতে গেলে আমাকে বলা হয় যে জেলা প্রশাসকের কার্যালয় জন্ম নিবন্ধনকে আটকা আছে। ছাড়াতে হলে আরো ৫০০ টাকা লাগবে। আমি প্রত্যাখ্যান করে জন্ম নিবন্ধন টা না নেই। এবং খুলনা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কমপ্লেইন ইমেইল লিখি। পরবর্তীতে আমাকে ওয়ার্ড অফিস থেকে ফোন করা হয় এবং বিস্তারিত নেওয়া হয় এবং ধমকানো স্বরে জানানো হয় যে জন্ম নিবন্ধন নিয়ে আসার জন্য। দুইদিন পর আমাকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফোন করা হয়। জানানো হয় যিনি টাকা চেয়েছিলেন তিনি পলাতক।

ঘুষ দিইনি
খুলনা ৳৭০০
২ সেপ্টেম্বর ২০২৬ KHMF4R45
মন্তব্য
ভূমি অফিস

বি ডি এস পরচা

নারায়ণগঞ্জের দেওভোগ ম খন্ড এর বি ডি এস পরচা সরকারী ভাবে করছে। এখন কাজ কমপ্লিট করে বি ডি এস করে কাগজ নিতে জেতে বলে, জাবার পর বলে অফিসার ওই রুমে জান তার সহোকারী সাথে, গেলে দুই হাজার দাবী করে না দিলে বলে পরে আসবেন কিছু সই বাকি........ জারা না দিসে তাদের রেকর্ড ভুল লিখসে আর কোর্টে গিয়ে সঙ্গসদন মামলা করে হয়রানি করাচ্ছে. আবার বড়ো টাকা খেয়ে এক জনের মোদদে কম আরেক জনের বেশি করে দিচ্ছে ।

ঘুষ দিয়েছি
নারায়নগঞ্জ ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK9MXR86
মন্তব্য
ট্রাফিক পুলিশ

ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল এর সঠিক কাগজপত্র ডেটসহ থাকার পরও এইরকম হয়রানি বন্ধের আবেদন

ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্রের মেয়াদ থাকা সত্ত্বেও এক হাজার টাকা দাবি করা অন্যায় ,এরকম চোর ঘুষখোর পুলিশ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করতে থাকে এরকম চোরদের বিরুদ্ধে দেশবাসীর ঐক্যবদ্ধ অবস্থান জরুরী

ঘুষ দিইনি
বাইপাইল ,নবীনগর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKVR5N85
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NID

আমার আইডি কার্ড এবং পাসপোর্ট এ জন্ম তারিখ পরিবর্তন প্রসঙ্গে।এ কাজ করতে 120000 টাকা চাওয়া হয়। পরে আমি রাজি না হওয়ায় কাজটি ঐ ভাবে পরে আছে।

ঘুষ দিয়েছি
Maijdee ৳১.২০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CT8XRBT3
মন্তব্য
পাসপোর্ট অফিস

NID verified

২ টা এন আই ডি ভেরিফিকেশনের জন্য ৫০০ টাকা নিয়েছে এই কথা বলে যে এখন এই প্রক্রিয়াটি বন্ধ থাকা সত্ত্বেও আমি আপনাকে করে দেবো ৫০০ টাকা দিতে হবে

ঘুষ দিয়েছি
বরগুনা ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ BRNUDLN6
মন্তব্য
শিক্ষা অফিস

ডিসি কতৃক ফাইল সাইন

আমার স্কুলের সভাপতি ছিলেন ডিসি সাহেব। আমার এমপিও রেজুলেশনের ফাইল সাইন করার দরকার ছিলো। অফিস সহকারী আমার কাছে মিষ্টি খাইতে ১০০০ টাকা চায়। আমি প্রত্যাখান করাতে দীর্ঘ দিনেও আমার ফাইলটা সাইন হয় নি। পরবর্তীতে উপায়ান্তর না দেখে, আমি ১০০০ টাকা ঘুষ দেই।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYGE4NYW
মন্তব্য
পাসপোর্ট অফিস

সরকারি সেবা পেতে ঘুষ কেন দিতে হবে?

অনলাইনে আবেদন, ব্যাংকে টাকা জমা, সব কাগজ ঠিক থাকার পরও পাসপোর্ট অফিসে আমাকে ফিরিয়ে দেওয়া হলো বিদ্যুৎ বিল নিয়ে নানা অজুহাতে হয়রানি করা হলো। অথচ বাইরে কম্পিউটারের দোকানে ২,০০০ টাকা দেওয়ার পর একটি সিল দিয়েই কাজ হয়ে গেল! প্রশ্ন হলো—সরকারি বেতন পাওয়ার পরও ঘুষ ছাড়া কেন নাগরিকের কাজ হবে না? “ঘুষ দেবেন না”—বলা সহজ; কিন্তু ঘুষ না দিলে যদি কাজই আটকে থাকে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?

ঘুষ দিয়েছি
Jamalpur ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MY72YF2F
মন্তব্য
ভূমি অফিস

Holding opening

উত্তরাধিকার সম্পত্তি নিজেদের নামে হোল্ডিং করব খুলে খাজনা দেওয়ার জন্য গেলে একজন কর্মচারী সে পুরাতন একটা খাজনার চেক কাটা যা ওই দাগেরই অন্য অংশীদার কেটেছিল সেটা আমাদেরকে দেখিয়ে আমাদের কাছ থেকে ৩ হাজার টাকা দাবি করছিল। একই কপি সে একাধিক মালিকের কাছে বিক্রির জন্য সে সংরক্ষণে রেখে দেয়

ঘুষ দিইনি
গোদাগাড়ী, রাজশাহী ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJM3V5CX
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

স্কেল ফিক্সেশন

আমি প্রথমে দেয়নি। কিন্তু আমার অন্য সহকর্মীদের ফিক্সেশন হয়ে যায় । এর মধ্যে তিন মাস পার হয়ে যায়। পরে বাধ্য হয়ে ২০,০০০ টাকা দিয়ে ফিক্সেশন করে নিয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKQWSUTT
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে দশ হাজার টাকা দাবি অধ্যথায় ফেল করানো হবে ইতিমধ্যে প্রেকটিক্যাল পরিক্ষায় পাঁচ বার ফেল করানো হয়েছে।

ঘুষ দিইনি
জামালপুর ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYDK282C
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

কাগজপত্রের নাম ঠিক নাই স্বাক্ষর ঠিক নাই এ সমস্ত আবোল তাবোল কথা বলে ১৫ টাকা এক্সট্রা দাবি করছে। পনেরশো টাকা দিলে আর কিছু লাগবে না তারা সব কাজ ওকে করে দিবে। ১৫০০ টাকা না দিলে চেয়ারম্যানের কাছে গিয়ে সিগনেচার আনতে হবে অনেক কিছু কাগজপত্র জমা দিতে হবে

ঘুষ দিয়েছি
পটুয়াখালী ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BR6T9F2L
মন্তব্য
ভূমি অফিস

খাজনা

জমির খাজনা দিতে গেছি ওনারা বলতেছে জমি সমস্যা আছে অনেক টাকা ঘুষ চাইছিল পরে ১৫ হাজার টাকার কথা হইছে কাজ করে দিবে যেটা দিয়েই করতে হয়েছে নওগাঁ ভূমি অফিস খাজনা যিনি নেন এটাই আসল কালপিট

ঘুষ দিয়েছি
নওগাঁ ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJ6M36QH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশনে

বরাবর, কর্তৃপক্ষ, ঘুষ সাইট। বিষয়: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ দাবির অভিযোগ। মহোদয়, আমি নিম্নস্বাক্ষরকারী, দেশের বাইরে আসার জন্য চাঁদপুর হাজীগঞ্জ থানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করেছিলাম। কিন্তু, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমাকে প্রায় দুই মাস ঘোরানো হয় এবং শেষ পর্যন্ত তিনবারের সময় ঘুষ দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। পুনরায় নতুন ভিসা আসার পর, আমি ২,০০০ টাকা ঘুষ দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে বাধ্য হই। অতএব, বিষয়টি সুবিবেচনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

ঘুষ দিয়েছি
চাঁদপুর হাজিগুঞ্জ থানা ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTBZTS6H
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

আমি নামজারী করতে গিয়েছিলাম নোয়াখালী জেলা সোনাইমুড়ী এসিল্যান্ড অফিস ওনারা আমার কাছে 15000 টাকা দাবি করে পরে আমি চলে আসি

ঘুষ দিইনি
নোয়াখালী সোনাইমুড়ী ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT6W5UZG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

College theke onno clg e tc newar jnne 8000 taka ঘুষ নিয়েছে

Ami rajshahi clg e change paichi ejnne ami talondo clg chere rajshahi clg e vorti howar jnne tader kache theke kagoj newar jnne amar theke taka dabi kore abong taka niyeche

ঘুষ দিয়েছি
তালন্দ কলেজ এর সানোয়ার স্যার তানোর রাজশাহী ৳৮.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJSUZHB3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকুরীর পুলিশ ভেরিফিকেশন

বিসিএস থেকে নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সকল প্রার্থীদের কাছে থেকে সারা বাংলাদেশে ন্যূনতম ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছে ডিএসবি অফিসগুলো। সে হিসেবে ৪০০০ প্রার্থী যদি ৩০০০ টাকা করেও দেন তবে মোট ঘুষের পরিমান হয় ১২০০০০০০ (এক কোটি ২০ লাখ টাকা)। চাকুরীর শুরুতেই মেধাবী এই প্রার্থীদের থেকে ঘুষ নিয়ে ডিমোরালাইজড করার দায়ভার কি রাষ্ট্র এরিয়ে যেতে পারে?

শুধু দাবি করেছে
বাংলাদেশের সকল জেলা ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJFSL9SD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় পত্র সকল কাজ

জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধন ও জন্ম তারিখ ভুলের কারণে প্রতি বছরের জন্য ৫০০০/- ধার্য করেন তারা এবং তাই না কিছু বললে তারা কাজ হোল্ড করে দেয় চরম ভোগান্তিতে পরে নিরুপায় হয়ে দ্রুত কাজটি সমাধানের জন্য টাকাটি দিতে হয়।

ঘুষ দিয়েছি
জামালপু সদর ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYZ798GP
মন্তব্য