সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৯৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নির্বাচন কমিশন

ছেলেদের পরীক্ষা শেষ হয়েছে ভেবে অনলাইনে এনআইডি করার জন্য আবেদন করি। বায়োমেট্রিক দেওয়ার জন্য মেসেজ পাই এবং আবেদনের ফরম বের করে বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিসে গেলে তারা প্রথমেই বলে, একেক এনআইডি করার জন্য কাগজ পত্রের সাথে ৫০০ টাকা দিতে হবে। শুধু টাকা দিয়েই শেষ হয় না ভোগের; আজ নয় আগামী সপ্তাহে, আগামী মাসে ইত্যাদি অজুহাত। এরপর রিকোয়েস্ট করার পর কাগজ পত্র হাতে নিয়ে বলে, জরুরী দরকার? এই ভোগান্তি শুধু একজন দুজন নয়, প্রতিদিন শত শত মানুষের ভুগতে হচ্ছে। মানুষ কাজ ফেলে নির্বাচন কমিশন অফিসে দিনের পর দিন এনআইডি করার জন্য বসে থাকে, ধরনা দিতে থাকে এই টেবিল ওই টেবিল। কিন্তু তার পরেও শেষ নয়; কাজ করবে বলে ছয়মাস একবছর লেগে যায় একটি এনআইডি বের হতে।

সাহেবগঞ্জ, বাকেরগঞ্জ পৌরসভা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BR33FGB2
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত

আমি ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিআরটিএতে এপ্লাই করি অনলাইনের মাধ্যমে তারপর নির্ধারিত একটা তারিখ নির্বাচন করে দেওয়া হয় এই তারিখে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য। যাওয়ার পরে দালাল চক্র আমাকে ঘিরে ধরে এবং বলে যে ড্রাইভিং লাইসেন্স করে দেবে তার জন্য ১২০০০ টাকা আমার কাছে ঘুষ দাবি করে। আমি এতে অসম্মতি প্রকাশ করলে পরিশেষে তারা বলে আমাকে আট হাজার টাকা দিলে আমরা করে দেব। অবশেষে আমি রাজি হই এবং আট হাজার টাকা ঘুষ আমি পরিশোধ করি।

DHAKA, UTTARA, BRTA, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKX3M974
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

LPC উত্তোলন এবং জমা

সরকারি চাকুরীতে এটি খুব কমন বিষয় যে কোন কর্মকর্তা বা কর্মচারী এক কর্মস্থল থেকে আরেক কর্মস্থলে বদলী হলে LPC( Last pay certificate) নিতে হয় সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস থেকে।। এটি আবার বদলীকৃত জেলা/উপজেলায় জমা দিতে হয়। দুটো কাজেরই বর্তমান রেট (ঘুষ) ১০০০ টাকা।।

রামগতি, লক্ষীপুর এবং নোয়াখালী সদর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTTNZHVG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১২.০ হাজার

পাসপোর্ট হারিয়ে গিয়েছিলো নতুন করে পাসপোর্ট করতে গিয়ে বাড়তি ১২ হাজার টাকা দিতে হইছে।

অভিযোগের বিষয়: পাসপোর্ট পুনরায় করতে অতিরিক্ত ১২,০০০ টাকা প্রদান আমার পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ১২,০০০ টাকা দিতে হয়েছে। সংশ্লিষ্ট সেবা পাওয়ার প্রক্রিয়ায় এই অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা দেওয়ার কারণ বা সরকারি কোনো বৈধ ফি হিসেবে এর প্রমাণ আমাকে দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে অতিরিক্ত অর্থ গ্রহণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTR57Z5C
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১৫.০ হাজার

মায়ের পেনশন টাকা তুলতে

মায়ের পেনশনের টাকা তুলতে ফাইলপত্র রেডি করার নামে ১৫ হাজার টাকা দাবি করা হয় আমি প্রথমে দিতে রাজি হয়নি সেজন্য এক বছর অব্দি ফাইল পড়েছিল। টাকাটা কিছুতেই তুলতে পারছিলাম না শেষে বাধ্য হয়ে দাবি কি তো টাকা পরিশোধ করি। তারপর ফাইল আবার চলে গেল ট্রেজারি অফিসে।ট্রেজারি অফিসেও বায়না ধরল মিষ্টি খাবে একেই কাহিনী টাকা লাগবে সেখানেও দেয়া হলো৫০০০ টাকা।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNHJ3ZSJ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

পেনশনের কাগজ পত্র ঠিক করতে

আব্বার মৃত্যুর পরে তার পেনশনের কাগজ রেডি করার জন্য গেলে অনেক ঘুরা ঘুরির পরে পিওন টাকা দাবি করে বলে স্যারদের দিলেই কাজ করবে । তখন আমার কোন চাকরি ছিলনা খাবার মত তেমন বেশি টাকা পয়সা ছিল না । এক কথায় তারাতাড়ি পেনশন পাবার জন্য অসহায়ের মত দেই ।

বাকেরগঞ্জ, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRTLSLAN
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

এক্সরে ফ্লিম রিপোর্ট

ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে আমি, আমার চেষ্ট এর এক্সরে করাই তারা বলতেছে আজকে রিপোর্ট দেয়ার হবে না আগামীকাল রিপোর্ট দেয়া হবে তারপর একজন আনসার আমাকে বলল আজকে পাবেন কিন্তু ২০০টাকা দিতে হবে তারপর আমি তাকে ২০০ টাকা দেই এবং সাথে সাথে হাতে পাই। আমার মত ভুক্তভোগী হাজার হাজার মানুষ প্রতিদিন এভাবে তাদেরকে ঘুষ দিয়ে রিপোর্ট নিতে হয়।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7UWCW2
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

নাগরিকত্ব সার্টিফিকেট

আমার স্ত্রী এর নাগরিকত্ব সার্টিফিকেট লাগবে একটা সরকারি কাজের জন্য । সেইটা আনার জন্য মহাখালী সিটি কর্পোরেশনে আমাকে ২,০০০/- ঘুষ দিয়ে ২/৩ দিন ঘুরে কাজটি করে নিতে হয় । যেহেতু এখন জনপ্রতিনিধি নেই তাই এভাবেই কাজ করতে হলো ।

Mohakhali , Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK9QNYY7
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩.০ হাজার

দর্শনা বর্ডারে ঘুষ

আমরা ইন্ডিয়া মেডিকেল পারপাসে যাই। আমাদের ভিশা ওকে ছিল। দর্শনা ইমিগ্রেশনের পুলিশ আমাদের প্রফেশন নিয়ে জেড়া শুরু করে। আমাদের NOC ছিল না বিধায় আমাদের আটকে দেয়।। আমাদের আগে থেকেই কিছু দরবেশ দের সাথে। পরে দরবেশ এটার মধ্যস্থতা করে আমাদের ইমিগ্রেশান এর ক্লিয়ারেন্স নিয়ে দেয় আর ৩০০০ টাকা ঘুষ অফিসার দেয়া হয়। সেটা অফিসের ভিতরে না, পাশের দোকান গুলো তে দরবেশ রা থাকে। এখানে অফিসারেরা নিজেরা ঘুষ টা নেয় না। অদের সাথে দরবেশ দের ভাল কানেকশন থাকে। তারা ভিতরে গিয়ে অথবা সুবিধা মতন সময় তাদের উতকোচ সরবরাহ করে।। আপনি পরিচিত নিজে গেলে সেখানে হেরেজ হবে। একমাত্র দরবেশ ছাড়া দ্রুত ইমিগ্রেশান পার করা যায় না।। বাহিরে যেতে এত গুলা কাগজ লাগে। কোন না কোন কাগজে ঝামেলা থাকেই। এগুলা র জন্য আটকে এরা হেরেজ করতে থাকে।।

চুয়াডাংগা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH63N4XP
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

EFT submission for salary

এমপিওভুক্ত হওয়ার পর বেতনের জন্য EFT তথ্য সাবমিটের কাগজপত্র জমা দিতে আসলে অফিস সহায়ক ১০০০ টাকা দাবি করেন। কিন্তু আমি ২০০ টাকা দেই কিন্তু সে নিতে অস্বীকার করেন পরবর্তীতে আমি চলে আসি। উনি নিজের মুখেই বলেন যে সবার থেকেই টাকা নিয়েছেন ৬০০/৭০০ করে। স্থান : ময়মনসিংহ আঞ্চলিক শিক্ষা অফিস, ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের পাশে।

MYMENSINGH, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYN933XW
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

জন্ম ও মৃত্যু সনদ

আমি আমার জন্ম সনদ জন্য গিয়েছিলাম তারা আমার কাজটি করে দেয় না বারবার আমাকে ঘুরায় এবং বিভিন্নভাবে বোঝায়। পরে আমি বুঝতে পারি যে টাকা আনা দিলে কাজ হবে না

সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJZEHCTP
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.৫ হাজার

জয়ী নামজারি

নাম জারি আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে অডিট করতে আসেন সেই অডিটর কে কিছু দিতে হবে, না দিলে পাঁচ ছয় মাস দেরি করা হবে।

গ্রামের, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYXRVCL3
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমি খারিজ

জমি খারিজ করার জন্য আমার সবকিছুই ঠিক আছে অনলাইন আবেদন করতে বলেছে অনলাইন আবেদনও করেছি কিন্তু উনি নানান রকম তালবাহানা করে বলে যে দলিল লেখক মাধ্যমে আসছে দলিল লেখক আমার কাছে আট হাজার টাকা দাবি করে

টাঙ্গাইল গোপালপুর আলম নগর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJXL3VG
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.৫ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

আমার নিকট ৪২০০ টাকার কাজে ৫৫০০ টাকা চাইল। আমি না বলে চলে আসছি।

যশোর বি,আর,টি,এ অফিস।, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHW34SQ8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট অফিসের গেটে যেতেই পাহারারত পুলিশ বলে কোথয় যাবেন আমি বললাম আমার পাসপোর্টের মেয়াদ শেষ রিনিও করালাগে। আমার হাত থেকে কাগজ গুলো নিয়ে বলে আপনি পারবেন না আমাকে মোট ৮০০০ দিলে আপনি আজকের মধ্যেই সব কাজ সেরে যেতে পারবেন। আমার পাসপোর্ট অফিসের অভিজ্ঞতা ভালোছিল না তাই সব কিছু বিবেচনা করে বাধ্য হয়ে দেই । কারণ পাসপোর্ট আমার জরুরি ছিল।

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRYFB3FW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

আমার বাড়ীর বিদ্যুৎ বিলের নামের বানানে একটা বানান সমস্যা ছিলো এজন্য ২০০০ টাকা দাবি করেছে।

ধামরাই উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK5ZYWYK
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

এমপিও (MPO) ভুক্তির অনলাইন আবেদন ফরওয়ার্ডিং

নতুন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক হিসেবে যোগদানের পর আমার এমপিও (MPO) ভুক্তির ফাইল অনলাইনে প্রেরণের জন্য প্রধান শিক্ষক ৩০,০০০ টাকা অনৈতিক সুবিধা দাবি করেন। উপজেলা মাধ্যমিক নিবে 10 হাজার টাকা। জেলা মাধ্যমিক অফিসার নেবে ১০ হাজার টাকা। এভাবে উনি হিসাব দেয়। অনৈতিক অর্থ দিতে রাজি না হওয়ায় ফাইল আটকে রাখা হচ্ছে এবং নানা বাহানা দিয়ে এমপিও ফাইল পাঠাচ্ছে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তার শরণাপন্ন হলেও বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। ইউএনও স্যারকে জানানো হয়েছিল। প্রধান শিক্ষক এমপি মন্ত্রী নেতাদের ধরে বেঁচে যায়।

Dinajpur, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN5LTHD3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

প্রতিবন্ধী ভাতা কার্ড এর আবেদন

আমি সমাজ সেবা অফিসে আমার প্রতিবন্ধী ভাতা কার্ড করার জন্য যাই, সেখানে এক মহিলা কর্মকর্তা আমার সব প্রয়োজনীয় ডকুমেন্টস নেন, আর একটা ফর্ম পুরন করেন। সব কাজ শেষে সেই মহিলা কর্মকর্তা আমারদের কাছে ৫০০টাকা দাবি করে সেই ফর্ম পুরন ও আনুষাঙ্গিক খরচের কথা বলে। ব্যাপারটা এমন ভাবে বলে যে এই টাকাটা দিতে আমি বাধ্য বা নিয়ম দিতেই হবে সবাই দেয়। আমাদের আসলে জানা ছিল না এপ্লাই করতে টাকা লাগে না। কার্ডের জন্য ১ বছর ৭ মাসে তারা ৮/১০ ঘুরাই অফিসে। তারপর রাগে আমি চিল্লাচিল্লি করে ৫০০ টাকা নেয়ার কথা বলতেই তার ভয় পায় আর আমায় আকুতি করতে শুরু করে। আর এক রাতের মধ্যে কার্ড বানায়া দেয়।( ঘটনা অনেক কথা আছে সব লেখা যাচ্ছে না)। প্রশ্ন এতো মাস ঘুরালো কেন_?

কাহালু, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJP7ECML
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

থানায় জিডি করলেও ২ পাতা লিখে টাকা দাবি করে পুলিশ

দূর্ঘটনার পর থানায় জিডি করতে গেলে টাকা দাবি করে

ধামরাই উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNU4JPY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

Bangladesh biman office

আমি গত ১৭ ই জুন আবার ২৮ জুন জন্য টিকেট এর তারিখ পরিবর্তন করি, অনেক বছর আগে টিকিট চেঞ্জ করছিলাম, কিন্তু কাউন্টারে কখনো টাকা নিতো না। সব সময় নগদ ক্যাশ কাউন্টারে টাকা নিতো। এবং রিসিট দিত। এইবার ১৫ এবং ১০ জুন আমি দুইবার টিকেট চেঞ্জ করছি দু বার ই ক্যাশ কাউন্টারে নয় যে টিকিট চেঞ্জ করছে তাই সেই টাকা গ্রহণ করছে, এবং আমাকে কোন রিসিট পেপার দেয় নাই। টাকার পরিমান ৩০০০+৩০০০ টাকা

Chatogram, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTGMREJ
মন্তব্য