সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

এলজিইডি অফিসের তালিকাভুক্তকরণ এর নবায়ন ফি ২০০০+৩০০ টাকা ভ্যাট। সব মিলিয়ে ২৩০০/- হলেও ৪০০০ টাকা ঘুষ

এলজিইডি অফিসের তালিকাভুক্তকরণ এর নবায়ন ফি ভ্যাটসহ ২৩০০/- হলেও ৪০০০/- নিয়েছে। অফিস সহকারি ও অফিস সহায়ক , নাটোর সদর অফিস। গতবছর প্রতিবাদ করছিলাম। অনলাইনে ছিলো আবেদন সেজন্যে অফিসে ফাইল ভুল ধরে হ্যারেজমেন্ট করা হয়েছে। এবছর অনলাইনের আবেদন করার সিস্টেম উঠিয়ে দেয়া হয়েছে শুধুমাত্র ঘুষ খাওয়ার জন্য। এবছর বাধ্য হয়ে অফিসে গেলে ওরা আগের বছরের প্রতিশোধ স্বরূপ এবছর সবার কাছে এক্সট্রা ৫০০/- ঘুষ নিলেও আমার কাছে এক্সট্রা ১৭০০/- নেয়া হয়। যা আমাকে দিতে বাধ্য করা হয়েছে।

ঘুষ দিয়েছি
নাটোর ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJ6SUMZG
মন্তব্য
ট্রাফিক পুলিশ

মামলা দেওয়ার ভয়

আসসালামু আলাইকুম। আমি এবং আমার বন্ধু মিলে আমরা উত্তরা হয়ে কামারপাড়া দিয়ে আশুলিয়া যাব। কিন্তু কামারপাড়া পৌছানোর সাথে সাথেই আমাদেরকে সিগন্যাল দেওয়া হল। আমরা নিচ দিয়ে মেন রাস্তায় উঠতে ছিলাম মাত্র। তারপর আমাদের বলল আপনি কি দেখেন নাই আমরা সিগনাল দিছি কাগজ প্রতি বের করেন। আপনার ড্রাইভিং লাইসেন্স দেখান আপনার মোটরসাইকেলের কাগজ দেখান সবকিছু দেখে লাম দেখানোর পর বলল আপনি সিগনাল অমান্য করেছেন আপনার জরিমানা হবে পাঁচ হাজার টাকা। আমি বললাম আমি নিচে রাস্তা দিয়ে মাত্র মেইন রোডে উঠলাম এখানে কোথায় আপনাদের সিগনাল দেয়া। যদি সিগনাল দেয়া থাকে তাহলে জাম থাকতো কোন কিছুই তো দেখতে পাচ্ছি না। পরবর্তীতে উনি বলল আপনি কি মামলা নিবেন নাকি ড্রাম্পিং করব। আমি বললাম মামলা করে দিন। পরবর্তী আরেকটা পুলিশের

ঘুষ দিইনি
Dhaka ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKYF7UJN
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমার নামজারি কেসটি বাতিল করে দেয় টাকা না দেওয়ার কারণে, আবার এমন ভাবে টাকা লেনদেন মনে কেউই বুঝবে না এত সুক্ষ্ণভাবে টাকা লেনদেন করছে, ক্ষেত্রবিশেষে ৫০০০০ টাকা পর্যন্ত লেনদেন।

ঘুষ দিইনি
Lalmonirhat Sadar ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNXBTQ37
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করাতে

ছোট ভাইয়ের পাসপোর্ট করাতে গিয়ে পাসপোর্ট অফিসের লোকজন একবার এটা ভুল ধরে একবার ওটা ভুল ধরে শেষে বাইরে দাঁড়ানো দালাল পুলিশকে টাকা দিলে সব ঠিক হয়ে গেলো ৫ মিনিটের মধ্যে। 2500 টাকা নেয়।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর ৳২.৩ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTYKAEUN
মন্তব্য
ভূমি অফিস

নামজারি করলে ঘুষ দিতে হয়

পৈতৃক সম্পদ নামজারি করার জন্য দুইবার আবেদন করেছি। টাকা না দেওয়ায় বাদ তবে টাকা পরিশোধের পর দিন নামজারি হয়ে গেছে। আপনারা এই দূর্নীতি ও ঘুষ থেকে নবীনগরের সকলকে বাচান

ঘুষ দিয়েছি
নবীনগর উপজেলা ভূমি অফিস নায়েব এবং কানুনগো ৳৭.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTVTZQEE
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোট করা

আমার পাসপোটে আগে নাম চিলো mohamude সেটা আরো ৮ বছর আগে তারাই করচিলো আমার আইড়ি কার্ড় দেখে এখন নাম সংখেপে md দিতে হবে এটার জন্য প্রথমে বলে সব ঠিক করে আনাও ইউনিয়ন পরিশদ থেকে আইড়ি জন্মনিবন্ধন সব পরে টাকা ২০০০ দিলাম আর কোনো ভুল নাই নামে সব ঠিক আমার পাসপোট ও হাতে পেয়ে গেচি

ঘুষ দিয়েছি
চাদপুর ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTULCEPA
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স লবায়ন

২৫ শত টাকা নবায়নের জন্য চাওয়া হয়। আমি শুধু সরকারি ফ্রি দিতে চাইলে অর্থাৎ ১৫০০ টাকা দিতে চাইলে তারা নানান অজুহাত সৃষ্টি করে এবং সময় অনেক বেশি লাগবে বলে জানায়। তাই আমি বাধ্য হয়ে ২৩০০ টাকা অর্থাৎ অতিরিক্ত ৮০০ টাকা দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳২.৩ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKF5GPHC
মন্তব্য
ট্রাফিক পুলিশ

ব্ল্যাকমেইল

কুমিল্লা কোতোয়ালি থানা থেকে আসা স্পেশাল ফোর্স ব্রাহ্মণপাড়া থানা তে রেজিস্ট্রেশন করা গাড়ি থানায় নিয়ে যায় এবং কুমিল্লা শহরে মালিকদের নিয়ে টাকা আদায় করে । সরকারি কোন রিসিভ দেওয়া হয়নি। প্রায় 50 টা মোটরসাইকেল ও 15 পিকআপ আটকায়। 10000/15000 টাকা+ করে নিয়েছে 31.8.2026।

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লা ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT5XZLK4
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

আমার সব ঠিক আছে ২বোন ২ ভাই থেকে জায়গা অংশ মূলে ২ ভাই বিক্রি করেছে। কিন্তু তাদের অংশ মূলের কাগজটি আমার কাছে নাই ওরা লন্ডন তাই আমার নামজারী আটকে ২০০০০ দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYRJ2RHR
মন্তব্য
সরকারি হাসপাতাল

অক্সিজেন লাইন লাগাতে

আমার মেয়েটাকে নিয়ে আসি ভর্তি নেয়ার পরে কর্তব্যরত ডা: ওয়াডে দেয় সেখানে অক্সিজেন লাগাতে টাকা নেয় একটি ছেলে শুধু তাই না নিচ থেকে উপরে নিতে ২০০/- নেয় এক মহিলা বলে আবার টাকা না দিলে নিবেনা (বাচ্চার বয়স ২দিন চলে)

ঘুষ দিয়েছি
খুলনা ৳২৫০
২ সেপ্টেম্বর ২০২৬ KHWWMSTP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

General Diary

আমি আমার ফুফুর চেক হারানোর ফলে আমি ত্রিশাল থানায় একটা জিডি করতে যাই।জিডি শেষে সেখানের কর্মকর্তা আমার কাছে ২০০ টাকা ঘুষ দাবি করে পরবর্তীতে আমি তা দিতে না চাইলে সে বলে সে আমাকে জিডির কপি দিবেনা।যেহেতু আমার ফুফু বুড়ো মানুষ তাই তাকে নিয়ে আরেকদিন সেখানে আসা সম্ভব ছিলোনা তাই বাধ্য হয়ে ১০০ টাকা ঘুষ দিয়ে আমাকে কাজটি করাতে হয়

ঘুষ দিয়েছি
ত্রিশাল ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ MYY9ND2C
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Trade licences nobayon

আমি আমার ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম। এর জন্য অনেক কাগজপাতি ও বিভিন্ন দপ্তরে স্বাক্ষর নেওয়ার কথা বলা হয়েছিল এবং নানা জটিলতা দেখানো হয়েছিল। কিন্তু টাকা দেওয়ার পরেই সব ঠান্ডা হয়ে গেল! সহকারী লাইসেন্স পরিদর্শক টাকা নিলেন এবং মাত্র ২ দিনেই কাগজ হয়ে গেল। এখন প্রতিবছর শুধু তাকে ফোন করে টাকা দিলেই কাজ হয়ে যায়।

ঘুষ দিয়েছি
Kaliakoir ৳২৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKDSM6M9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রতিবন্ধিভাতা ও বিধবাভাতা কার্ড করে দিতে দুর্নীতি

নাটোর জেলার, সিংড়া উপজেলার, কলম ইউনিয়নের প্যানেল চেয়াম্যান ও মহিলা মেম্বার মিলে প্রতিবন্ধি নয় এমন অনেক মানুষকে টাকার বিনিমইয়ে কার্ড করে দিছে। বিধবা ভাতার কার্ড করে দিতেও অনেক টাকা নেয়।

ঘুষ দিয়েছি
কলম, সিংড়া, নাটোর ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJVMLGYW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কোর্ট রিলেটেড

আমি কোর্টে একজন নিরপরাধ ব্যক্তির জামিনের ব্যাপারে বলেছিলাম।ওরা প্রথম তারিখে টাকা না দেওয়ায় জামিন হয়নাই ।পরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চাইলো। দিলে জামিন হয়ে গেলো।

ঘুষ দিয়েছি
গাইবান্ধা ৳৬০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNHAET6Z
মন্তব্য
কাস্টমস অফিস

VAT Return

এখানে এক বছরের হিসাব আছে, প্রতিমাসে ভ্যাটি টান সাবমিট করতে হলে প্রত্যেক কোম্পানিকে ভ্যাটি ARO কে ১৫০০ টাকা এবং অফিস খরচের জন্য সিল দিতে আরো ৫০০ টাকা দিতে হয় । এর আগে আমরা সাভার ভ্যাট অফিসে ভ্যাট জমা দিতাম সেখানেও একই সিস্টেম, প্রত্যেক রিটার্নের জন্য ২০০০ টাকা করে লাগে । টাকা না দিলে অডিটের ভয় দেখায় ।

ঘুষ দিয়েছি
আশুলিয়া ভ্যাট অফিস ৳৩০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKAT9HNC
মন্তব্য