সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

থানায় সাধারণ ডায়েরি করনে

সাধারণ ডায়েরি করার জন্য উৎকোচ হিসেবে নিয়েছে ১৩০০ টাকা অদ্যবতি কোন কাজ করেনি

ঘুষ দিয়েছি
আমতলী থানা ৳১.৩ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BREXGHVR
মন্তব্য
ভূমি অফিস

কর প্রদান

বাৎসরিক খাজা দিতে গেছি , দেখি আরেকজনের নামে জমি খারিজ হয়ে আছে। পড়ে গেলাম বিপাকে তারপর ভূমি অফিসে যে কর্মকর্তা ছিল তাদের সাথে কথা বললাম বলল যে আপনারা জমি বিক্রি করে দিয়েছেন এই জন্যই তো আরেকজনের নামে খারিজ হয়েছে এটা মিস কেস করতে হবে। এবং অনেক ঝামেলা পোহাতে হবে। আর বিশেষ করে তারা টাকা খাওয়ার জন্য আমাকে কোন হেল্প করতে চাচ্ছিল না এবং দিনের পর দিন শুধু ঘুরাচ্ছিল। একটা কথা বলে রাখি তারা নিজেরাই ইচ্ছা করে এগুলো গন্ডগোল বাধিয়ে রাখে যেন সাধারণ মানুষের থেকে টাকা খাওয়া যায়। তারপর আর কি করার আছে ২২ হাজার টাকার বিনিময়ে নথিপত্র ঘাটাঘাটি করে কিছুক্ষণের মধ্যে সবকিছু কমপ্লিট করে দিল। শুধু শুধু হয়রানি এবং ২২ হাজার টাকা ঘুষ এর মাধ্যমে আমার কাজটি কমপ্লিট করি। আর ওদের ব্যবহার অনেক খারাপ ছিল ।

ঘুষ দিয়েছি
শেরপুর সদর ৳২২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MY6KTSSK
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

আমরা মোট ৭৬ জন ছিলাম। সবার কাছে ৩২০০ টাকা করে ঘুস নিয়েছে। শুধু পরীক্ষায় পাশ করবাবে বলে। ঘুস না দিলে অবধারিত ফেল। তাই বাধ্য হয়ে দিয়েছি।

ঘুষ দিয়েছি
চাঁপাইনবাবগঞ্জ বিআরটি অফিস ৳২.৪৩ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ RJG8NDGS
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

শিক্ষক বকেয়া বিল

কলেজের শিক্ষকদের বকেয়া বিল করতে উনি ৩.৫% টাকা দাবি করেন এবং কলেজের শিক্ষক গন সকলে মিলে টাকা দিয়েছেন।তাছারা প্রত্যেক বিলের পিছনে টাকা দিতে হয়

ঘুষ দিয়েছি
বড়ইছড়ি , কাপ্তাই ৳৪.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CTN9NRWV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমি সরকারি ফি প্রদান করেছি ১৫০০ টাকা।পুলিশ ক্লিয়ারেন্স এর জন্ন।কিন্তু আমার সব কিছু ঠিক ছিল।পুলিশ আমাকে কল দিয়ে থানায় ডেকেছে।তারপর ৫০০ টাকা পুন্দে দিয়েছে।কিন্তু বেশি চায়নাই।৫০০ ই চেয়েছিল😂

ঘুষ দিয়েছি
গাজিপুর ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKZUG7N3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকারখানা পরিদর্শন অধিদপ্তর

কলকারখানা অধিদপ্তরের ডিআইজি একজন মহিলা পরিদর্শকে একজন এডিশনাল ডিআইজিসহ কারখানা ভিজিটের নাম করে টাকা তোলার জন্য পাঠায়। কারখানায় একেক বার একেক ইন্সপেক্টর আসে। যেই আসে টাকা চায়। এছাড়াও তারা লাইসেন্স করার নামে আমাদের কাছ থেকে ২০,০০০/- দাবি করে। টাকা না দিলে নোটিশ করে । মামলা দেওয়ার কথা বলে।

ঘুষ দিয়েছি
Chittagong ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTJ6K62A
মন্তব্য
ভূমি অফিস

সিরিয়াল/হোল্ডিং খোলার জন্য ঘুস

সিরিয়াল/হোল্ডিং খোলার জন্য আমি ভুমি অফিসে যাই। অফিসের কর্মকর্তা আমার কাছ থেকে ৪০০ টাকা চাইলে আমি রশিদ দিতে বলি। তাতেই সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। আমি খাজনা দিতে গিয়ে দেখি আমার জমির দাগ নং ভুল হয়েছে। পরবর্তীতে আমি আবাও সে অফিসরে কর্মকর্তার কাছে যাই এবং সে আমার কাছে ১০০০ টাকা দাবী করে। আমি বাধ্য হয়ে ১০০০ টাকা দিই এবং জমির দাগ নং সঠিক করি। আমার খতিয়ানে জমির দাগ নং সঠিক ছিল।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJGARMHQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ মোচলেকা ও চার্জশিট জন্য ১৭০০০০০ টাকা নেয়

আমার মামলামামলা নাকি খারিজ করে দিবে বাকি আসামি দের জাবিন দিবে ইত্যাদি বিষয় নিয়ে

ঘুষ দিয়েছি
নীলফামারী ৳১.৭০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ RN77LYYK
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স

আমি গাড়ি চালাতে পারি তাও আমাকে ফেল করে দেওয়া হয়, এরপর ৩০০০ টাকার চুক্তিতে পাস করে দেয় দালাল। তেজগাঁও বি আর টি এ ঘটনা।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKUKTHR9
মন্তব্য
কর অফিস

Tax certificate

আমি যখন সার্টিফিকেট তুলতে চাই। ওই কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করিলেন আপনি কি টাকা দিয়েছেন আমি বললাম কিসের টাকা উনি বললেন যে সার্টিফিকেট নিতে হলে টাকা দিতে হয় টাকা না দিলে এখানে কোন সার্টিফিকেট দেওয়া হয় না।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKTLZFSK
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জায়গা রেজিস্ত্রি

গত এক বছর আগে একটা জমি রেজিস্ট্রি করতে সাব রেজিস্ত্রি অফিসে যাই, সব কিছু ওকে করার পর জমির দলিল উঠানো টিকিট যখন দেয় তখন আমার টাকা দেওয়া লাগে, মুহুরি কে জিজ্ঞেস করলাম বলল এটাই নিয়ম আপনি ও দেন, বাধ্য হয়ে দিত হলো।

ঘুষ দিয়েছি
কাজদিয়া ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KH55XTYG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জিডি র সঠিক তদন্ত

আমাকে এবং আমার ভাইকে বাড়িতে উঠতে দিচ্ছে না এলাকার সন্ত্রাসীরা।তাই জিডি করে আমার বোন। কিন্তু এই জিডির দায়িত্ব যে অফিসারের কাছে তিনি টাকার জন্য এবং এলাকার সুবিধা বাদি নেতাদের কারনে সঠিক তদন্ত করতেছে না।

ঘুষ দিইনি
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KH894QDD
মন্তব্য
পাসপোর্ট অফিস

Renewal of Passport

উত্তরা পাসপোর্ট অফিসে ৯৫% কেসে, টাকা ছাড়া কোন কাজ হয় না।।।সব গুলো দালাল।।আনসার সদস্য গুলো দালালদের চেলা।।আপনার কাগজ পত্র যতোই সঠিক থাকুন না কেন, এরা কিছু না কিছু ভুল ধরবে।।ঘুস ছাড়া কাজ হয় না।।

ঘুষ দিয়েছি
Uttara Password Office ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKFZAR2N
মন্তব্য